প্রচ্ছদ    শিক্ষাঙ্গন   ‘ষড়যন্ত্র রুখে মুক্তির জয়গান প্রতিষ্ঠা...

‘ষড়যন্ত্র রুখে মুক্তির জয়গান প্রতিষ্ঠা হোক শোকাবহ আগস্টের শপথ’

১৩ আগস্ট ২০২৩ ১১:২৯ এএম
বজ্রশক্তি ডেস্ক

ডেস্ক রিপোর্ট: 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন, ‘ঘাতকরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। তাদের সংকীর্ণ ও লোলুপ দৃষ্টি সেদিন শুধু এইটুকু বুঝতে পারেনি, বাংলাদেশের বুকজুড়ে বঙ্গবন্ধুর নাম যেভাবে লিপিবদ্ধ করা আছে, বুলেটে তা মোছা যায় না। বরং গোটা বাংলাদেশ চিরকাল পিতা হত্যাকারীকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেই চলবে। আর বঙ্গবন্ধু চেতনায় চির-ভাস্বর হয়ে রইবেন বাংলাদেশ ও বিশ্ববুকে।’

আজ(১৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনে মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত ‘ষড়যন্ত্রের উৎপাটনই শোকাবহ আগস্টের অঙ্গীকার’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনে এসব কথা বলেন উপাচার্য।


ড. মশিউর রহমান বলেন, ‘এই শোকাবহ আগস্টে আমাদের অঙ্গীকার হোক, মুজিবকে ভালোবেসে, তার চেতনাকে ধারণ করে উন্নয়নের পথে ধাবিত হওয়া। মানব মুক্তির সকল সোপানে উন্নীত হওয়া আর সমতা, মমতা ও ভালোবাসার একটি অপূর্ব বাংলাদেশ সৃষ্টি করা। উগ্র সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, অগণতান্ত্রিক চর্চা, সামরিক শাসনের আস্ফালন আর সকল প্রকার ষড়যন্ত্রকে রুখে দিয়ে মানব মুক্তির জয়গান প্রতিষ্ঠা হোক শোকাবহ আগস্টে আমাদের শক্তি সৃষ্টির সম্মিলিত শপথ। বঙ্গবন্ধু কন্যার ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে উন্নীত হবার স্বপ্ন শপথে আসুন সকলে সম্মিলিত হই, আসুন সংঘবদ্ধ হই। অশুভকে প্রতিহত করি, গড়ে তুলি দুর্বার ঐক্যে অপূর্ব  সৃজনশীল স্নোতধারা। যেন ধুয়ে মুছে নির্বংশ হয় বাংলাদেশ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি।’

আরও পড়ুন

বিজয় দিবস উপলেক্ষ প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল স্কুলে আর্ট কম্পিটিশনের পুরস্কার বিতরণ

বিজয় দিবস উপলেক্ষ প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল স্কুলে আর্ট কম্পিটিশনের পুরস্কার বিতরণ

জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য আরও বলেন, ‘পিতা মুজিবের লড়াই ছিল বিশ্ব মানবতা ও শোষণহীন সমাজ প্রতিষ্ঠায়। সে দর্শনে তিনি বিশ্বনেতা ও রাজনৈতিক দর্শনে অন্যতম শ্রেষ্ঠ এক মহামানব। বঙ্গবন্ধু আমাদের ভালবাসার নাম; আমাদের চেতনার আঁধার, আর বাঙালির সর্বকালের আশ্রয়। বাংলাদেশের আগামীর পথ চলার অনুপ্রেরণা, অনুরণন আর ক্যারিশমার অনুসন্ধানের একমাত্র আশ্রয়- মুজিব আদর্শ। আমরা যতই আধুনিক, অগ্রসর এবং অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নে ধাবিত হবো বঙ্গবন্ধু ততবেশি আমাদের জন্য প্রাসঙ্গিক ও অত্যাবশ্যক হয়ে রইবেন।’

উপাচার্য ড. মশিউর রহমান বলেন, ‘প্রথম বিপ্লবে ‘রাজনৈতিক স্বাধীনতা’ অর্জনের পর দ্বিতীয় বিপ্লবে ‘অর্থনৈতিক মুক্তি’ বঙ্গবন্ধুর হাত ধরে যদি প্রতিষ্ঠা পেতো তাহলে বাংলাদেশ বিশ্বে হয়ে উঠত নবধারার অর্থনীতি, সমাজদর্শনের এক গণমানুষনন্দিত নতুন ব্যবস্থা। আর এ সব হলে সংকট হতো মার্কিন যুক্তরাষ্ট্রের, সংকট মধ্যপ্রাচ্যের ধর্মশাসিত রাষ্ট্রব্যবস্থার, সংকট পাকিস্তান নামক উদ্ভট রাষ্ট্রের। আর সংকট দেশে সুবিধালিপ্সু ক্ষমতালোভী একটি চক্রের। তারা সমস্বার্থের বেড়াজাল গড়ে তুলল। ছক আঁকলো বঙ্গবন্ধুকে হত্যার। বাংলাদেশের স্বপ্ন ও অস্তিত্বকে হত্যার। ১৫ই আগস্ট মূলত: হত্যার নকশা হলো আমাদের লাল সবুজের অর্জনের অনুভূতিকে। প্রতিটি বুলেট এসে একে একে বঙ্গবন্ধুর বুক চিড়ে হত্যা করলো বাংলাদেশের সংবিধান, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে। এক কথায় বাংলাদেশ বিদীর্ণ, বিবর্ণ এবং বুলেটবিদ্ধ হলো ১৯৭৫-এ।’ 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

যোদ্ধাজাতির পাঠ: বাঁচতে হলে মরতে শিখো -এম আর হাসান

যোদ্ধাজাতির পাঠ: বাঁচতে হলে মরতে শিখো -এম আর হাসান
দ্বিতীয় হিজরির রমজান মাস। মদিনা থেকে কিছুটা পথ পেরিয়ে মুসলিম বাহিনী যাত্রাবিরতি করেছে ‘বুয়ুতুস সুকয়া’ প্রান্তরে। সুকয়ার কূপে তাঁবু ফেলে রাসুলুল্লাহ (সা.) এক এক করে…
 ২ নভেম্বর ২০২৬    বিশেষ নিবন্ধ

আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা প্রতিষ্ঠার ডাক -রিয়াদুল হাসান

আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা প্রতিষ্ঠার ডাক -রিয়াদুল হাসান
আজকের দিনে সাধারণ মানুষের কাছে দেশের সার্বিক পরিস্থিতি কিংবা জীবনযাত্রার হালচাল জানতে চাইলে অধিকাংশের মুখ থেকেই শোনা যাবে এক গভীর সংকটের বিবরণ। কেউ বলবেন অর্থনৈতিক…
 ২ নভেম্বর ২০২৬    বিশেষ নিবন্ধ

সৌদি-হুতি সংঘাত: কার স্বার্থে জ্বলছে মধ্যপ্রাচ্য, মূল্য দিচ্ছে কারা? -হাসান মাহদী

সৌদি-হুতি সংঘাত: কার স্বার্থে জ্বলছে মধ্যপ্রাচ্য, মূল্য দিচ্ছে কারা? -হাসান মাহদী
মধ্যপ্রাচ্যকে ঘিরে আবর্তিত হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ মানবিক সংকট। এই অঞ্চলে দশকের পর দশক ধরে সংঘাত ও যুদ্ধ চলমান। কখনো ইরাক, সিরিয়া, লিবিয়া, ফিলিস্তিন, আবার…
 ২ নভেম্বর ২০২৬    বিশেষ নিবন্ধ

সরকার তুমি কার, জনগণের না আমলার? -কথক দা

সরকার তুমি কার, জনগণের না আমলার? -কথক দা
সরকার কি কেবল সরকারি কর্মচারীদের? সরকারি কর্মচারীরাই কি কেবল জনগণ? অন্যান্য শ্রমিকরা কি এদেশের সিটিজেন নয় নাকি তারা মানুষই নয়? -এই প্রশ্নগুলো পুরনো হলেও নতুন…
 ২ নভেম্বর ২০২৬    বিশেষ নিবন্ধ

‘সবার জন্য বাংলাদেশ’ এর কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন

‘সবার জন্য বাংলাদেশ’ এর কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন
ওবায়দুল হক বাদল:রাজধানী ঢাকায় অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর কেন্দ্রীয় কার্যালয়ের শুভ সূচনা ও কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) বিকাল…
 ২ নভেম্বর ২০২৬    জাতীয়

আন্দোলন নয়, বিরোধী দলকে সংসদে এসে বক্তব্য দেওয়ার আহ্বান চিফ হুইপের!

আন্দোলন নয়, বিরোধী দলকে সংসদে এসে বক্তব্য দেওয়ার আহ্বান চিফ হুইপের!
বিরোধী দলকে রাজপথে আন্দোলনের পরিবর্তে জাতীয় সংসদে এসে নিজেদের বক্তব্য ও দাবি তুলে ধরার আহ্বান জানিয়েছেন সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, গণতান্ত্রিক…
 ২ নভেম্বর ২০২৬    জাতীয়

তোশকের নিচে হেরোইন রেখে ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ পুলিশের এএসআইয়ের বিরুদ্ধে!

তোশকের নিচে হেরোইন রেখে ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ পুলিশের এএসআইয়ের বিরুদ্ধে!
ভারতের পাঞ্জাবে এক ধর্মীয় নেতাকে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে। বাড়িতে স্থাপন করা গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিওতে…
 ২ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

ভারতে আন্দোলনে অংশ নেওয়ায় নিঃশর্ত ক্ষমা চাইলেন অভিনেতা ইমরান খান!

ভারতে আন্দোলনে অংশ নেওয়ায় নিঃশর্ত ক্ষমা চাইলেন অভিনেতা ইমরান খান!
ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বিরোধী আন্দোলনে অংশ নেওয়ার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। সোমবার (২ নভেম্বর) বোম্বে হাইকোর্টের তিরস্কারের…
 ২ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট!

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট!
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন একটি গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। সুন্দলপুর সাউথ-১ নামের এ কূপের দুটি জোনে মোট ৯৭…
 ২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান ৭ বার রক্ত দিয়েছেন: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান ৭ বার রক্ত দিয়েছেন: স্বাস্থ্যমন্ত্রী
স্বেচ্ছায় রক্তদানে মানুষকে আরও বেশি উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, রক্তদানে শরীরের ক্ষতি হয়—এমন ভুল ধারণা…
 ২ নভেম্বর ২০২৬    জাতীয়

শাহরাস্তিতে চোরাই মোটরসাইকেলসহ যুবক গ্রেফতার

শাহরাস্তিতে চোরাই মোটরসাইকেলসহ যুবক গ্রেফতার
চাঁদপুরের শাহরাস্তিতে মোটরসাইকেল চুরি মামলার এজাহারভুক্ত আসামি ইমরান হোসেনকে (৩৬) চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১ নভেম্বর) শাহরাস্তি মডেল থানা পুলিশের একটি দল অভিযান…
 ২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা বরাদ্দ চেয়ে চিঠি!

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা বরাদ্দ চেয়ে চিঠি!
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল-২০২৬ বাস্তবায়নে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ২০২৬-২৭ অর্থবছরে…
 ২ নভেম্বর ২০২৬    জাতীয়

শৈলকুপায় মুদি দোকানের পেছন থেকে ২৫ বস্তা বিএডিসি সার উদ্ধার

শৈলকুপায় মুদি দোকানের পেছন থেকে ২৫ বস্তা বিএডিসি সার উদ্ধার
ঝিনাইদহের শৈলকুপায় অভিযান চালিয়ে একটি মুদি দোকানের পেছনের কক্ষ থেকে ২৫ বস্তা বিএডিসি সার উদ্ধার করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার…
 ২ নভেম্বর ২০২৬    খুলনা

করিমগঞ্জে সমাজসেবক শিহাব উদ্দিন ভূঁইয়ার স্মরণে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

করিমগঞ্জে সমাজসেবক শিহাব উদ্দিন ভূঁইয়ার স্মরণে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দক্ষিণ অঞ্চলের বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব শিহাব উদ্দিন ভূঁইয়ার স্মরণে এক ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) বিকেল ৩টায়…
 ২ নভেম্বর ২০২৬    ঢাকা

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধি:পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনকাজে বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার…
 ২ নভেম্বর ২০২৬    রংপুর