প্রচ্ছদ    আন্তর্জাতিক   কানাডায় নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছে...

কানাডায় নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছে ‘সন্ত্রাসীরা’, দাবি শ্রীলঙ্কার

২৬ সেপ্টেম্বর ২০২৩ ০৯:৩১ এএম
বজ্রশক্তি ডেস্ক

‘সন্ত্রাসীরা’ কানাডায় নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছে বলে দাবি করেছে শ্রীলঙ্কা। এমনকি কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কোনও প্রমাণ ছাড়াই ভারতের বিরুদ্ধে আপত্তিকর অভিযোগ তুলেছেন বলেও দাবি করেছে দেশটি।

কানাডার শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার ঘটনায় ভারতীয় এজেন্টদের সংশ্লিষ্টতার অভিযোগ সামনে আসার পর ভারত-কানাডা কূটনৈতিক দ্বন্দ্বের প্রতিক্রিয়ায় শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরি এসব কথা বলেছেন।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

আরও পড়ুন

ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে ৫ ক্ষেপণাস্ত্রের আঘাত, প্রাণে বাঁচলেন প্রধানমন্ত্রী!

ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে ৫ ক্ষেপণাস্ত্রের আঘাত, প্রাণে বাঁচলেন প্রধানমন্ত্রী!

প্রতিবেদনে বলা হয়েছে, ভারত-কানাডা কূটনৈতিক দ্বন্দ্বের প্রতিক্রিয়া জানিয়ে সরব হয়েছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরি। সোমবার তিনি বলেছেন, ‘সন্ত্রাসীরা’ কানাডায় নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছে এবং তাদের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কোনও ধরনের প্রমাণ ছাড়াই আপত্তিকর অভিযোগ নিয়ে এসেছেন।

এনডিটিভি বলছে, ভারতীয় বার্তাসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে আলী সাবরি এসব কথা বলেন। তার দাবি, প্রধানমন্ত্রী ট্রুডো ক্রমাগত ‘আপত্তিকর অভিযোগ’ করে চলেছেন এবং তার এই মন্তব্যে তিনি ‘আশ্চর্য নন’।
সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ‘কিছু সন্ত্রাসী কানাডায় নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছে। কানাডার প্রধানমন্ত্রী কোনো সমর্থনযোগ্য প্রমাণ ছাড়াই কিছু আপত্তিকর অভিযোগ নিয়ে সামনে এসেছেন। তারা শ্রীলঙ্কায়ও একই কাজ করেছে, শ্রীলঙ্কায় গণহত্যা হয়েছিল বলে ভয়ঙ্কর, সম্পূর্ণ মিথ্যা কথা বলেছিল দেশটি। সবাই জানে আমাদের দেশে কোনও গণহত্যা হয়নি।’

সম্প্রতি কানাডার শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার ঘটনায় ভারত সরকারের দিকে সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, শিখ নেতাকে হত্যায় ভারতীয় এজেন্টদের জড়িত থাকার বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে। এই ঘটনায় উভয় দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে ব্যাপকভাবে।

কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি শিখ মন্দিরের বাইরে গত ১৮ জুন গুলি করে হত্যা করা হয় ৪৫ বছর বয়সী হরদীপ সিং নিজ্জারকে। গত সোমবার কানাডার হাউস অব কমন্সের সভায় প্রধানমন্ত্রী ট্রুডো বলেন, কানাডার গোয়েন্দা সংস্থা শিখ নেতা নিজ্জারের হত্যার সাথে ভারত সরকারের সংশ্লিষ্টতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ খুঁজে পেয়েছে।

সেসময় তিনি আরও বলেন, ‘কানাডার গভীর উদ্বেগের কথা ভারত সরকারের শীর্ষ নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের স্পষ্টভাবে জানানো হয়েছে। গত সপ্তাহে জি টুয়েন্টি সম্মেলনের মধ্যে বিষয়টি আমি ব্যক্তিগতভাবে সরাসরি প্রধানমন্ত্রী মোদির কাছে স্পষ্ট করে দিয়েছি।’

অবশ্য ট্রুডোর এসব অভিযোগ ‘অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে প্রত্যাখ্যান করেছে ভারত।

কানাডার পার্লামেন্টে সাবেক এক নাৎসি সৈনিককে সম্মান জানানোর জন্য ট্রুডোকে কটাক্ষ করে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরি বলেন, ‘আমি গতকাল দেখেছি তিনি এমন একজনকে স্বাগত জানিয়েছেন যিনি অতীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের সাথে যুক্ত ছিলেন। তাই, এটা সন্দেহজনক এবং আমরা অতীতেও এমন বিষয় মোকাবিলা করেছি। আমি বিস্মিত নই, মাঝে মাঝে প্রধানমন্ত্রী ট্রুডো আপত্তিকর এবং প্রমাণহীন অভিযোগ নিয়ে সামনে আসেন।’

সাবরি বলেন, ‘গণহত্যা’ নিয়ে ট্রুডোর করা মন্তব্য শ্রীলঙ্কা-কানাডার সম্পর্ককে প্রভাবিত করেছে। তার ভাষায়, ‘এটি আসলে আমাদের সম্পর্ককে প্রভাবিত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিষয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। (কানাডীয়) পররাষ্ট্র মন্ত্রণালয় খুব স্পষ্টভাবে বলেছে, শ্রীলঙ্কায় গণহত্যা হয়নি, যেখানে একজন রাজনীতিবিদ হিসাবে প্রধানমন্ত্রী ট্রুডো দাঁড়িয়েছেন এবং বলেছেন, শ্রীলঙ্কায় গণহত্যা হয়েছে। এটি একে অপরের সঙ্গে সাংঘর্ষিক।’

তিনি কানাডার প্রধানমন্ত্রীকে সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার পরামর্শ দেন। সাবরি দাবি করেন, ‘আমি মনে করি না, কারও অন্য দেশের বিষয়ে নাক গলানো উচিত এবং কীভাবে আমাদের দেশকে পরিচালনা করা উচিত তা আমাদের বলা উচিত। আমরা আমাদের দেশকে অন্য কারও চেয়ে বেশি ভালবাসি। তাই আমরা আমাদের দেশে আছি। আমরা এই বক্তব্যে মোটেও খুব খুশি নই।’

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

জাতীয় দলে ফিরতে চান জাহানারা, বিসিবির শর্ত!

জাতীয় দলে ফিরতে চান জাহানারা, বিসিবির শর্ত!
প্রায় দুই বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম আবারও জাতীয় দলের জার্সিতে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। মানসিক স্বাস্থ্যগত কারণে…
 ১৬ অক্টোবর ২০২৬    খেলাধুলা

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ড গঠনের উদ্যোগ!

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ড গঠনের উদ্যোগ!
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে মজুরি বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু করেছে সরকার। এ জন্য মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নাম চেয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলোকে চিঠি দিয়েছে…
 ১৬ অক্টোবর ২০২৬    অর্থনীতি

‘কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে’: ভিনিসিয়ুস

‘কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে’: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। তাঁর দাবি, প্রতিপক্ষের খেলোয়াড়েরা বারবার তাঁকে ফাউল করলেও…
 ১৬ অক্টোবর ২০২৬    খেলাধুলা

৪০০ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা!

৪০০ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা!
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ৪০০টি পরিবারের এক বছরের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর খরচ বহনের উদ্যোগ নিয়েছেন। আগামী এক বছর প্রতি তিন মাস অন্তর এসব পরিবারের…
 ১৬ অক্টোবর ২০২৬    বিনোদন

পাকিস্তানি ‘শেইদাই’ নকলের অভিযোগ নিলয়-হিমির নাটকের বিরুদ্ধে!

পাকিস্তানি ‘শেইদাই’ নকলের অভিযোগ নিলয়-হিমির নাটকের বিরুদ্ধে!
পাকিস্তানি ধারাবাহিক ‘শেইদাই’-এর গল্প নকলের অভিযোগ উঠেছে বাংলাদেশের নাটক ‘প্রথম প্রেমের গল্প’-এর বিরুদ্ধে। তানভীর তন্ময় পরিচালিত নাটকটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও…
 ১৬ অক্টোবর ২০২৬    বিনোদন

কাতার হয়ে দেশে ফিরলেন সৌদিতে আটকে পড়া ঈশ্বরদীর ৫০ যাত্রী!

কাতার হয়ে দেশে ফিরলেন সৌদিতে আটকে পড়া ঈশ্বরদীর ৫০ যাত্রী!
সৌদি আরবে বিমানবন্দরে হামলার পর ফ্লাইট চলাচল বন্ধ হয়ে আটকে পড়া পাবনার ঈশ্বরদীর ৫০ ওমরাহযাত্রী অবশেষে বিকল্প পথে দেশে ফিরেছেন। নির্ধারিত সময়ে ফিরতে না পেরে…
 ১৬ অক্টোবর ২০২৬    রাজশাহী

ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে ৫ ক্ষেপণাস্ত্রের আঘাত, প্রাণে বাঁচলেন প্রধানমন্ত্রী!

ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে ৫ ক্ষেপণাস্ত্রের আঘাত, প্রাণে বাঁচলেন প্রধানমন্ত্রী!
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনে প্রেসিডেন্টের প্রাসাদ লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী নিহত ও আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার।…
 ১৬ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

প্রিয় শিক্ষককে ঘোড়ার গাড়িতে বিদায়, আবেগাপ্লুত শিক্ষার্থীরা!

প্রিয় শিক্ষককে ঘোড়ার গাড়িতে বিদায়, আবেগাপ্লুত শিক্ষার্থীরা!
দীর্ঘ ২০ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন দিনাজপুরের ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ…
 ১৬ অক্টোবর ২০২৬    রংপুর

দেশ উগ্র-ডানপন্থার ট্রেনে উঠে গেছে: মাহফুজ আলমের উদ্বেগ!

দেশ উগ্র-ডানপন্থার ট্রেনে উঠে গেছে: মাহফুজ আলমের উদ্বেগ!
দেশের রাজনীতি উগ্র-ডানপন্থার দিকে এগিয়ে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তাঁর মতে, বিভিন্ন ধারার ডানপন্থি শক্তির সম্মিলিত অবস্থান এ…
 ১৬ অক্টোবর ২০২৬    নির্বাচিত

কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ!

কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ!
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্তে মাদক উদ্ধারে অভিযান চালাতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হয়েছেন বাংলাদেশ পুলিশের দুই সদস্য। সীমান্তের নো ম্যানস ল্যান্ডে…
 ১৬ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী!

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী!
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আগের পরীক্ষা স্থগিত হওয়ার পর এবার নতুন করে এমন ঘটনা ঠেকাতে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। প্রশ্নপত্র প্রণয়ন…
 ১৬ অক্টোবর ২০২৬    জাতীয়

গাজীপুরে আসামি ছিনিয়ে নিতে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা!

গাজীপুরে আসামি ছিনিয়ে নিতে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা!
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টায় চাপাতি ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ সময় পুলিশ ফাঁড়ি ও জয়দেবপুর…
 ১৫ অক্টোবর ২০২৬    ঢাকা

বিমানবন্দরের নিরাপত্তায় নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী!

বিমানবন্দরের নিরাপত্তায় নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী!
দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নত করতে সুপারিশ প্রণয়নের দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ লক্ষ্যে তাঁকে আহ্বায়ক করে আট সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে…
 ১৫ অক্টোবর ২০২৬    জাতীয়

লালনমেলায় মাদকবিরোধী অভিযান, জব্দ ২ হাজার গাঁজার কলকে!

লালনমেলায় মাদকবিরোধী অভিযান, জব্দ ২ হাজার গাঁজার কলকে!
ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় শুরু হতে যাচ্ছে তিন দিনের লালন উৎসব। আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই আয়োজনকে…
 ১৫ অক্টোবর ২০২৬    খুলনা

পাটগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৬১ বিজিবির অধিনায়ক

পাটগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৬১ বিজিবির অধিনায়ক
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি ধরলা বিওপি ও খারিজা বিওপির আওতাধীন ২টি আসন্ন শারদীয় পূজামণ্ডপ পরিদর্শন করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। আজ…
 ১৫ অক্টোবর ২০২৬    রংপুর