স্বাস্থ্যবিষয়ক লেখক ও সাংবাদিক জ.ই বুলবুলের ছোট ভাই মো. মাসুম (৪৫) মারা গেছেন।
তিনি হার্ট অ্যাটাক করে জাতীয় হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৬ টার দিকে মারা যান। ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন।
মো. মাসুম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীর মুক্তিযোদ্ধা মরহুম মনিরুল হকের ছোট ছেলে।
আরও পড়ুন
ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

তার বড় ভাই সাংবাদিক জ.ই বুলবুল জানান, আজ বাদ আসর নবীনগরের হুরুয়া স্কুল মাঠে জানাজা শেষে বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম মনিরুল হকের কবরের পাশে দাফন করা হবে।
তিনি পরিবারের সবার উপস্থিতি ও দোয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
















