প্রচ্ছদ    লাইফস্টাইল   শীতে চোখ শুষ্ক হওয়ার অন্যতম...

শীতে চোখ শুষ্ক হওয়ার অন্যতম কারণ

৫ ডিসেম্বর ২০২২ ১১:০১ পিএম
বজ্রশক্তি ডেস্ক

শীতকালে চোখের সবচেয়ে প্রচলিত সমস্যা হলো, শুষ্কতা। অর্থাৎ চোখ সহজেই শুকিয়ে যায়। এটা চোখে জ্বালাপোড়া বা চুলকানির কারণ হতে পারে। শীতকালে চোখ শুষ্ক হওয়ার অন্যতম কারণ হলো, শুষ্ক শীতল বাতাস, কম আর্দ্রতা, ঠাণ্ডা তাপমাত্রা। এ ছাড়া এ সময়টায় ঘর ও অফিসে হিটিং সিস্টেমের ব্যবহারও চোখ শুকিয়ে যাওয়ার কারণ হতে পারে। শীতে ঠান্ডা এড়াতে জানালা দীর্ঘসময় বন্ধ রাখা হয় ও হিটার চালু করা হয়। এর ফলে বাতাসের আর্দ্রতা আরো কমে যায়। এটা চোখের জন্য ভালো নয়। শীতকালে চোখ থেকে পানি ঝরার সমস্যাও দেখা দিতে পারে। এটা সাধারণত চোখ শুষ্ক হওয়ার কারণেই হয়ে থাকে। চিকিৎসকদের মতে, চোখের শুষ্কতা সমস্যা দীর্ঘদিন থাকলে দৃষ্টি ঝাপসা হয়ে আসে অথবা কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়। কর্নিয়া ক্ষতিগ্রস্ত হলে সময় পরিক্রমায় অন্ধত্বেরও ঝুঁকি থাকে। 
শীতকালে চোখের শুষ্কতা এড়াতে করণীয় 
* পর্যাপ্ত পানি পান করুন: শীতকালে অনেকেরই পানি পানের প্রবণতা কমে যায়। কিন্তু চোখকে আর্দ্র রাখতে এসময়ও প্রচুর পানি পান করতে হবে। দিনে কমপক্ষে আট গ্লাস (প্রায় দুই লিটার) পানি পানের লক্ষ্য নির্ধারণ করুন। এ ছাড়া যখন জেগে থাকবেন, তখন হিউমিডিফাইয়ার চালু করুন। এটা ঘরের বাতাসে আর্দ্রতা যোগাবে। 
* আই ড্রপস ব্যবহার করুন: চোখ শুকিয়ে গেলে স্বস্তি পেতে লুব্রিকেটিং আই ড্রপস বা আর্টিফিশিয়াল টিয়ারস ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করতে চিকিৎসকের অনুমতি লাগে না, চোখে শুষ্কতার লক্ষণ থাকলেই ব্যবহার করা যাবে। 
* পলক ফেলুন: কম্পিউটার বা অন্য স্ক্রিনের দিকে একনাগাড়ে তাকিয়ে থাকবেন না। পলক ফেলার স্বাভাবিকতা ব্যাহত হলে চোখ দ্রুত শুকিয়ে যায়। তাই স্ক্রিন সংক্রান্ত কাজ করার সময় ঘনঘন চোখের পলক ফেলতে হবে। কেবল স্ক্রিন নয়, পলক ফেলার হার কমাতে পারে এমন যেকোনো কাজের ক্ষেত্রেও পরামর্শটি প্রযোজ্য। 
* সানগ্লাস পরুন: সানগ্লাসের ব্যবহার কেবল গরমকালে সীমাবদ্ধ নয়, বরং শীতকালে এটার গুরুত্ব আরো বেশি। বিশেষজ্ঞদের মতে, ঠান্ডার দিনগুলোতে সূর্যের অতিবেগুনি রশ্মি চোখের ভয়াবহ ক্ষতি করতে পারে। যারা সানগ্লাস ছাড়াই সূর্যালোকে বেশি সময় কাটান, তাদের চোখে ছানি ও ম্যাকুলার ডিজেনারেশনের ঝুঁকি বেড়ে যায়। এ ছাড়া সূর্যের অতিবেগুনি রশ্মির সংস্পর্শে চোখের পাতাও স্কিন ক্যানসারের ঝুঁকিতে থাকে। চোখকে প্রায় ১০০ শতাংশ সুরক্ষা দিতে ইউভি ৪০০ প্রটেকশনের সানগ্লাস পরুন। শীতে বাইরে সানগ্লাস ব্যবহার করলে বাতাসের শুষ্ক প্রভাব থেকেও রক্ষা পাওয়া যায়। 
* ডায়েটে ওমেগা ৩ রাখুন: গবেষণা বলছে, ওমেগা ৩ সমৃদ্ধ খাবার খেয়েও শুষ্ক চোখে স্বস্তি আনা যায়। ওমেগা ৩ চোখের মেইবোমিয়ান গ্ল্যান্ডের কার্যক্রম উন্নত করে, এর ফলে শুষ্ক চোখের অস্বস্তি কমে। ওমেগা ৩ সমৃদ্ধ খাবার চোখ শুকিয়ে যাওয়ার প্রবণতাও কমায়। 
* চোখকে আর্দ্র রাখুন: নারকেল তেল চোখ আর্দ্র রাখে, জ্বালা-পোড়াভাব কমায়। পরিষ্কার তুলায় নারকেল তেল দিয়ে চোখের ওপর ১৫ মিনিটের জন্য রাখতে পারেন। কিংবা হালকা গরম পানিতে পরিষ্কার কাপড়ের টুকরা ডুবিয়ে নেওয়ার পর সেটি নিংড়ে নিয়ে চোখের ওপর পাঁচ মিনিট রাখুন। এরপর আঙুলের হালকা চাপে চোখের ওপরের ও নিচের পাতায় কাপড়টা মালিশ করুন। 
তথ্যসূত্র: হেলথ লাইন 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

নেত্রকোণায় ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
নানা ধর্ম, বর্ণ ও মতের মানুষের সহাবস্থানেই গড়ে ওঠে সম্প্রীতির বাংলাদেশ। বিভেদ ও বিদ্বেষমুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে নেত্রকোণায় অনুষ্ঠিত হয়েছে অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘সবার জন্য…
 ২৭ নভেম্বর ২০২৬    ময়মনসিংহ

উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যের বার্তা নিয়ে কুষ্টিয়ায় ‘সবার জন্য বাংলাদেশ’র মতবিনিময় সভা

উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যের বার্তা নিয়ে কুষ্টিয়ায় ‘সবার জন্য বাংলাদেশ’র মতবিনিময় সভা
ধর্ম-বর্ণের বিভেদ ভুলে মানবিক, অসাম্প্রদায়িক ও নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা। উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, মব…
 ২৭ নভেম্বর ২০২৬    খুলনা

পিএইচডি শেষে দেশে ফিরে বিয়ে, ঢাকায় যাওয়ার পথে ট্রেন থেকে পড়ে লিটনের মৃত্যু!

পিএইচডি শেষে দেশে ফিরে বিয়ে, ঢাকায় যাওয়ার পথে ট্রেন থেকে পড়ে লিটনের মৃত্যু!
বিদেশ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে সম্প্রতি দেশে ফিরেছিলেন ২৬ বছর বয়সী লিটন ইসলাম। দেশে ফেরার পর বিয়েও করেছিলেন তিনি। নতুন জীবনের স্বপ্ন নিয়ে শুক্রবার…
 ২৭ নভেম্বর ২০২৬    রাজশাহী

‘তোমাদের বয়স হয়েছে, ভালো জায়গায় বিয়ে করিয়ে দেব’-ছাত্রনেতাদের জামায়াত আমির

‘তোমাদের বয়স হয়েছে, ভালো জায়গায় বিয়ে করিয়ে দেব’-ছাত্রনেতাদের জামায়াত আমির
ছাত্র সংসদের নেতাদের বিয়ের বয়স হয়েছে উল্লেখ করে তাদের ভালো জায়গায় বিয়ে করিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর…
 ২৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

কাহালুতে যুব সংঘে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ সমাবেশ

কাহালুতে যুব সংঘে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ সমাবেশ
বগুড়ার কাহালু উপজেলার সমন্তাহার পোড়াপাড়া এলাকায় নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ এবং মুরইল ইউনিয়নের সমন্তাহার যুব সংঘে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার…
 ২৭ নভেম্বর ২০২৬    রাজশাহী

দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী

দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী
দাড়ি-টুপি দেখলেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া এবং শাপলা চত্বরে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপশক্তি বাংলাদেশে টিকে থাকতে পারেনি, দেশ ছেড়ে পালিয়েছে বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের…
 ২৭ নভেম্বর ২০২৬    জাতীয়

গাজীপুর মহানগরে হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত

গাজীপুর মহানগরে হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত
“প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার বিকেল ৩টায় গাজীপুর মহানগরে শতাধিক নারীর অংশগ্রহণে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।…
 ২৭ নভেম্বর ২০২৬    ঢাকা

চট্টগ্রামে রাজনৈতিক সহিংসতা বন্ধে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রামে রাজনৈতিক সহিংসতা বন্ধে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
চট্টগ্রাম প্রতিনিধি: দেশে চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধে নিজেদের প্রস্তাবনা তুলে ধরতে চট্টগ্রামে কর্মী সম্মেলনের আয়োজন করেছে হেযবুত তওহীদ চট্টগ্রাম অঞ্চল। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায়…
 ২৭ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

নরসিংদীতে হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত

নরসিংদীতে হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত
“প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায়” প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় নরসিংদী জেলার পাঁচদোনায় রঙ্গন কমিউনিটি সেন্টারে হেযবুত তওহীদের নরসিংদী জেলা…
 ২৭ নভেম্বর ২০২৬    ঢাকা

‘পতিত স্বৈরাচার’ আর বাংলাদেশে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

‘পতিত স্বৈরাচার’ আর বাংলাদেশে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের মাটিতে ‘পতিত স্বৈরাচার’ আর কখনো ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য আবারও গড়ে তুলে…
 ২৭ নভেম্বর ২০২৬    জাতীয়

১ বছর পর মেয়ের মুখ প্রকাশ্যে আনলেন অভিনেতা নিলয় আলমগীর!

১ বছর পর মেয়ের মুখ প্রকাশ্যে আনলেন অভিনেতা নিলয় আলমগীর!
জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীরের একমাত্র মেয়ে রুশদা মাইমানাহর বয়স এক বছর পূর্ণ হয়েছে। মেয়ের প্রথম জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে তার মুখ প্রকাশ করেছেন…
 ২৭ নভেম্বর ২০২৬    বিনোদন

১১ দলকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসতে চায় জামায়াত!

১১ দলকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসতে চায় জামায়াত!
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী সঙ্গে সংলাপে বসতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে এ সংলাপে এককভাবে নয়, ১১ দলীয়…
 ২৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

গণভোটের রায় মেনে নিলেই তৈরি হবে জাতীয় ঐক্য: গোলাম পরওয়ার

গণভোটের রায় মেনে নিলেই তৈরি হবে জাতীয় ঐক্য: গোলাম পরওয়ার
গণভোটের রায় মেনে নিলে ফ্যাসিস্টবিরোধী শ্রমিক-জনতার মধ্যে ইস্পাতকঠিন জাতীয় ঐক্য গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ…
 ২৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী!

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী!
বাংলাদেশের সঙ্গে বিদ্যমান ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। দুই দেশের অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক ঘনিষ্ঠতা ও পারস্পরিক বন্ধনের কথা…
 ২৭ নভেম্বর ২০২৬    জাতীয়

কুমিল্লায় তাহেরীর মাহফিল বন্ধ ঘোষণা, প্রতিবাদে হেফাজতের নেতাকর্মীরা!

কুমিল্লায় তাহেরীর মাহফিল বন্ধ ঘোষণা, প্রতিবাদে হেফাজতের নেতাকর্মীরা!
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারে মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর পূর্বনির্ধারিত মাহফিল বন্ধ করে দিয়েছে প্রশাসন। তার আগমনকে কেন্দ্র করে স্থানীয় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের প্রতিবাদ ও…
 ২৭ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম