প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   ইসলাম বিশেষজ্ঞদের প্রতি কয়েকটি সরল...

ইসলাম বিশেষজ্ঞদের প্রতি কয়েকটি সরল প্রশ্ন

২৪ নভেম্বর ২০২২ ০৬:৫০ পিএম
বজ্রশক্তি ডেস্ক

রিয়াদুল হাসান:
আল্লাহ মুসলিম জাতিকে মানবজাতির মধ্যে সর্বোত্তম জাতি হিসাবে ঘোষণা করেছেন কারণ তিনি এই জাতির উত্থান ঘটিয়েছেন এই জন্য যে, তারা মানবজাতিকে ন্যায়ের নির্দেশ দেবে ও অন্যায় প্রতিহত করবে (সুরা এমরান ১১০)। স্বভাবতই, জাতি যদি এই কাজ জাতিগতভাবে ত্যাগ করে তবে তাদের শ্রেষ্ঠত্ব থাকবে না, তারা নিকৃষ্ট জাতিতে পরিণত হবে। বিশেষ করে যারা নিজেদেরকে মুসলিম উম্মাহর পথ প্রদর্শক বা রাহবার দাবি করেন, তারাই যখন এক্যহীন, পরস্পর বিবাদে লিপ্ত, মাসলা মাসায়েল নিয়ে কূটতর্কে জড়িত থাকেন তখন সেই জাতির পক্ষে শ্রেষ্ঠত্বের আসন ধরে রাখার কোন সম্ভাবনাই থাকে না। যেমন: যখন জাতীয় অর্থনীতির ভিত্তি ও ব্যাংকিং পদ্ধতি হিসাবে সুদকে প্রচলন করা হয় তখন আমরা দেখি একদল ইসলাম বিশেষজ্ঞ সেটাকে হারাম বলে ফতোয়া দেন, এর বিরুদ্ধে ওয়াজ করেন, আরেকদল সেটাকে জায়েজ করার জন্য বহু রকম ব্যাখ্যা বের করেন, বিভিন্ন হেকমত বের করে, ইজমা, কেয়াস করে বহু রকম নাম দিয়ে সেটিকে জায়েজ করেন। সাধারণ মানুষ বিভ্রান্ত হয়। 
ধর্মব্যবসায়ী গোষ্ঠীর উপর্যুপরি মিথ্যাচার ও পরস্পর বিপরীতমুখী ফতোয়া প্রদানের ফলে সাধারণের মনে এই বিশ্বাস বদ্ধমূল হয়ে গেছে যে, ইসলাম বোঝা তাদের কম্ম নয়, ইসলাম নিয়ে কথা বলার কোনো এখতিয়ার তাদের নেই। ইসলাম বুঝতে হলে মাদ্রাসায় পড়াশুনা করে আগে ‘আলেম’ হতে হবে, নয়তো সেই স্বঘোষিত ওলামাদের কাছে যেতে হবে। এখন মাদ্রাসায় না পড়া কোন ব্যক্তি যদি ইসলামের প্রকৃত আকীদা বুঝতে পারেন, আল্লাহর সর্বব্যাপী তওহীদ উপলব্ধি করে তার ভিত্তিতে শতধাবিচ্ছিন্ন এই জনসংখ্যাটিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন এবং আল্লাহর সত্যদীন প্রতিষ্ঠার সংগ্রামে ব্রতী হন, তখন কিন্তু এই আলেম দাবিদাররাই ফতোয়া জারি করে সাধারণ মানুষকে তার বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলেন এই বলে যে, ও ইসলামের কি বোঝে, ও কি মাদ্রাসায় পড়েছে, ওর কি দাড়ি আছে, সুন্নতি লেবাস আছে ইত্যাদি ইত্যাদি। ব্যাস, সেই সত্যনিষ্ঠ ব্যক্তি অবাঞ্ছিত, এমন কি কাফের সাব্যস্ত হয়ে যান, তাকে মারধোর করে তাড়িয়ে দেয়া হয়, তার কোন কথাই শোনা হয় না। আজকের ধর্মের সেই ধারক বাহক মাওলানা, মুফতি, মোহাদ্দেস, মোফাস্সের যারা ওয়াজ করেন, ইমামতি করেন, যারা নিজেদের নায়েবে নবী বলে দাবী করেন, তাদের কাছে সবিনয়ে কয়েকটি প্রশ্নের উত্তর জানতে চাই। 
১. আল্লাহ বলেছেন, “যারা আল্লাহর বিধান মোতাবেক শাসন করে না তারা কাফের, যালেম, ফাসেক”(সুরা- মায়েদা, ৪৪, ৪৫, ৪৭)। মুসলিম দাবিদার এই জাতি যারা তাদের জাতীয় জীবনে আল্লাহর বিধান অর্থাৎ কোর’আনের আইন মানে না, ইহুদি খ্রিস্টানদের তৈরি আইন কানুন মেনে চলে তারা এই আয়াত মোতাবেক মো’মেন বা মুসলিম থাকে কিনা?
২. রসুলাল্লাহ (সা.) যে সংগ্রাম করে আল্লাহর সত্যদীন প্রতিষ্ঠা করেছিলেন, তাঁর সাহাবীরা দুনিয়ার সমস্ত কিছু বিসর্জন দিয়ে সংগ্রাম চালিয়ে রসুলের উপর নাজেল হওয়া জীবনবিধান প্রতিষ্ঠা করে উম্মতে মোহাম্মদী হয়েছিলেন, ঐ কাজ বাদ দিয়ে উম্মতে মোহাম্মদী হওয়া সম্ভব কিনা?
৩. আল্লাহ কোর’আনে বলেছেন, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ কর (সুরা এমরান ১০৩)। রসুলাল্লাহ বলেছেন। তোমরা মতভেদ করো না, মতভেদ কুফর (হাদিস-আব্দাল্লাহ বিন আমর (রা.) থেকে- মুসলিম, মেশকাত)। আজ আটলান্টিকের তীর থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত অর্ধ পৃথিবীতে মুসলমান নামক এই জাতি ধর্মীয় মতবাদে শিয়া, সুন্নী, শাফি, হানাফী, আহলে হাদিস, আহলে সুন্নাহ ইত্যাদি, আধ্যাত্মিকভাবে নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া, কাদেরিয়া, চিশতিয়া ইত্যাদি বহু তরিকায়, রাষ্ট্রীয়ভাবে ৫০টির বেশি ভূখণ্ডে বিভক্ত হয়ে আছে। ইহুদি খ্রিষ্টানদের নকল করে তাদের রাজনৈতিক মতবাদ গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র ইত্যাদি হাজারো মতবাদে বিভক্ত। প্রতিটি ভাগের পক্ষেও আলেমদের অবস্থান রয়েছে। আমার প্রশ্ন: মুসলিম জাতির মধ্যে এই যে বিভক্তি- এটা কুফর কিনা? উম্মাহর সংজ্ঞা মোতাবেক এই জাতি এত বিভক্তির পরেও এক উম্মাহ থাকে কিনা যেখানে আল্লাহর রসুল বলেছেন, ‘আমার উম্মাহ একটি দেহের ন্যায়’? [নুমান আল বশির (রা.) থেকে মুসলিম]
৪. আল্লাহ কোর’আনে বলেছেন। “নিশ্চয়ই আল্লাহ যে কেতাব নাজিল করেছেন, যারা তা গোপন রাখে ও বিনিময়ে তুুচ্ছ মূল্য গ্রহণ করে, তারা নিজের পেটে আগুন ব্যতীত অন্য কিছুই পুরে না। [সুরা বাকারা-১৭৪]” যারা নামায পড়িয়ে, দোয়া করে, ওয়াজ করে আরও বহুভাবে ধর্মের বিনিময়ে অর্থ গ্রহণ করেন, তারা আগুন খাচ্ছেন কিনা? যারা আগুন ভক্ষণ করেন, ধর্মের বিনিময়ে অর্থ উপার্জন করেন তারা কি মুসলিম থাকেন কি না?
৫. আল্লাহ মো’মেনের সংজ্ঞা দিয়েছেন, ‘মো’মেন শুধুমাত্র তারাই যারা আল্লাহ এবং রসুলের উপর ঈমান আনার পর তাতে আর সন্দেহ পোষণ করে না অর্থাৎ দৃঢ় থাকে, এবং আল্লাহর রাস্তায় সম্পদ ও জীবন উৎসর্গ করে জেহাদ (সর্বাত্মক সংগ্রাম) করে। তারাই সত্যনিষ্ঠ (সুরা হুজরাত ১৫)।’ এই আয়াতের আলোকে এই জনসংখ্যাটি মো’মেন কিনা?
৬. আল্লাহ ওয়াদা করেছেন- তোমরা যদি মো’মেন হও তবে পৃথিবীর কর্তৃত্ব তোমাদের হাতে দেব যেমন তোমাদের পূর্ববর্তীদেরকে দিয়েছিলাম (সুরা নুর ৫৫)। তাঁর ওয়াদা যে সত্যতার প্রমাণ নিরক্ষর, চরম দরিদ্র, সংখ্যায় মাত্র পাঁচ লাখের উম্মতে মোহাম্মদীর হাতে তিনি বিশ্বের কর্তৃত্ব তুলে দিয়েছিলেন। প্রশ্ন হচ্ছে, আল্লাহর ওয়াদা মোতাবেক এই জাতির হাতে আজ পৃথিবীর কর্তৃত্ব নেই কেন? কর্তৃত্ব দূরে থাক, এ জাতি আজ ফুটবলের মত অন্যান্য সব জাতির লাথি খাচ্ছে। তাহোলে এই জাতি যদি নিজেদের মো’মেন বা ঈমানদার দাবি করে তবে তাদেরকে বলতে হবে যে, আল্লাহ ওয়াদা ভঙ্গ করেছেন (নাউযুবিল্লাহ)। আর আল্লাহ যদি মিথ্যা না বলে থাকেন তবে এই জাতি তার সমস্ত নামায, যাকাত, হজ্ব রোযা সব সুদ্ধ বেঈমান অর্থাৎ কাফের, মোশরেক। আর কোন সিদ্ধান্ত আছে কি?
৭. আল্লাহ মুসলিমদেরকে উদ্দেশ্য করে বললেন তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি (আল ইমরান ১১০)। আজ জ্ঞানে-বিজ্ঞানে, সামরিক শক্তিতে অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে সর্বনিকৃষ্ট হওয়ার পরও, সকল জাতির মার খেয়েও, সকল জাতির গোলামি করার পরও মুসলিম দাবিদার জাতিটি সর্বশ্রেষ্ঠ? নাকি এরা আল্লাহর দৃষ্টিতে মুসলিম নয়?
৮. আল্লাহ বলেছেন – তিনি মো’মেনদের ওয়ালী (সুরা বাকারা ২৫৭)। ওয়ালী অর্থ- অভিভাবক, বন্ধু, রক্ষক ইত্যাদি। আল্লাহ যাদের ওয়ালী তারা কোনদিন শত্রুর কাছে পরাজিত হতে পারে? তারা কোনদিন পৃথিবীর সর্বত্র অন্য সমস্ত জাতির কাছে লান্ছিত, অপমানিত হতে পারে? তাদের মা-বোনরা শত্রুদের দ্বারা ধর্ষিতা হতে পারে? আল্লাহ কি এই জাতিকে রক্ষা করতে অসমর্থ? (নাউযুবিল্লাহ)
৯. রসুলাল্লাহ বলেছেন, ‘আল্লাহ আমাকে পাঁচটি কাজের আদেশ করেছেন। আমি সেগুলি করার জন্য তোমাদেরকে আদেশ করছি। সেগুলো হলো:
ঐক্যবদ্ধ হও।
(নেতার আদেশ) শোন।
(নেতার ঐ আদেশ) পালন করো।
হিজরত করো।
(এই দীনুল হক কে পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য) আল্লাহর রাস্তায় জেহাদ করো।
যে ব্যক্তি (কর্মসূচির) এই ঐক্যবন্ধনী থেকে এক বিঘত পরিমাণও বহির্গত হলো, সে নিশ্চয় তার গলা থেকে ইসলামের রজ্জু (বন্ধন) খুলে ফেলল- যদি না সে আবার ফিরে আসে (তওবা করে) এবং যে ব্যক্তি অজ্ঞানতার যুগের (কোনও কিছুর) দিকে আহ্বান করল, সে নিজেকে মুসলিম বলে বিশ্বাস করলেও, নামায পোড়লেও এবং রোজা রাখলেও নিশ্চয়ই সে জাহান্নামের জ্বালানি পাথর হবে [আল হারিস আল আশয়ারি (রা.) থেকে আহমদ, তিরমিযি, বাব উল ইমারাত, মেশকাত]।
এই হাদিস মোতাবেক জাতিটি ঐক্যবদ্ধ না হয়ে, নেতার আদেশ না শুনে, পালন না করে, হিজরত না করে এবং জেহাদ না করে নিজেদের গলদেশ থেকে ইসলামের বন্ধন খুলে ফেলেছে কি না এবং জাহান্নামের জ্বালানি পাথর কি না?
আমি জানি, কেতাবি জ্ঞানের তীব্র অহংবোধের কারণেই হোক আর ধর্মব্যবসায় ক্ষতির আশঙ্কা থেকেই হোক, এসব প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার সৎসাহস অধিকাংশ ধর্মীয় পণ্ডিত ব্যক্তিরই হবে না। তবু প্রশ্নগুলি রাখলাম কারণ এগুলি থেকে হয়তো কোন সত্যান্বেষী মন এগুলির সঠিক উত্তর খুঁজে নেবেন।
[লেখক: সাংবাদিক ও কলামিস্ট; যোগাযোগ: ০১৬৭০১৭৪৬৪৩, ০১৭১১০০৫০২৫, ০১৭১১৭৫১৫৮১, ০১৬৭০১৭৪৬৫১

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

৮০ বছরের ইতালীয় নারীকে বিয়ে করলেন ২১ বছরের যুবক!

৮০ বছরের ইতালীয় নারীকে বিয়ে করলেন ২১ বছরের যুবক!
৫৯ বছরের বয়সের ব্যবধান। একজনের বয়স ৮০, অন্যজনের মাত্র ২১। এত বড় বয়সের ব্যবধান সত্ত্বেও ইতালীয় এক নারীকে বিয়ে করেছেন তুরস্কের এক যুবক। ব্যতিক্রমী এই…
 ১৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বাবা ফিরবেন ভেবে মাকে সান্ত্বনা দেয় চার বছরের প্রান্থি!

বাবা ফিরবেন ভেবে মাকে সান্ত্বনা দেয় চার বছরের প্রান্থি!
‘মা, তুমি কেঁদো না। বাবা তো আকাশের তারা হয়ে গেছে, কদিন পরেই ফিরবে।’ চার বছরের প্রান্থি হয়তো এখনো বোঝেনি, তার বাবা আর কোনো দিন ফিরে…
 ১৮ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

ওমরাহ পালন করতে গিয়ে মক্কায় বাংলাদেশি নারীর মৃত্যু!

ওমরাহ পালন করতে গিয়ে মক্কায় বাংলাদেশি নারীর মৃত্যু!
পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় জহুরা বেওয়া (৬৮) নামে এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। তিনি রাজশাহীর বাঘা উপজেলার পারশাওতা বিনোদপুর গ্রামের বাসিন্দা।…
 ১৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

হাসপাতালের ওয়াশরুম নিজ হাতে পরিষ্কার করলেন এমপি খোকন!

হাসপাতালের ওয়াশরুম নিজ হাতে পরিষ্কার করলেন এমপি খোকন!
মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপরিচ্ছন্ন ওয়াশরুম দেখে নিজেই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নেমেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। শনিবার (১৭ অক্টোবর) আসন্ন শারদীয়…
 ১৮ অক্টোবর ২০২৬    ঢাকা

মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয়, গড়লেন অনন্য রেকর্ড!

মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয়, গড়লেন অনন্য রেকর্ড!
লিওনেল মেসির জোড়া গোলের নৈপুণ্যে আটলান্টা ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। বিরতির পর মাত্র চার মিনিটের ব্যবধানে দুই গোল করে দলকে জয় এনে দেওয়ার…
 ১৮ অক্টোবর ২০২৬    খেলাধুলা

ইশরাকের মাদকবিরোধী অভিযান নিয়ে ক্ষুব্ধ ইসলামী আন্দোলনের নেতা!

ইশরাকের মাদকবিরোধী অভিযান নিয়ে ক্ষুব্ধ ইসলামী আন্দোলনের নেতা!
রাজধানীর গেন্ডারিয়ায় মাদকের আস্তানায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের আকস্মিক অভিযান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা শেখ ফজলুল করীম মারুফ। পিস্তল সদৃশ আগ্নেয়াস্ত্র…
 ১৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি মালিক!

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি মালিক!
কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় রিসোর্টের মালিক তানভীর আহমদকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া রিসোর্টের ম্যানেজার…
 ১৮ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

জাতীয় পতাকার মর্যাদা রক্ষা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী

জাতীয় পতাকার মর্যাদা রক্ষা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী
জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জাতীয় স্বার্থ, দেশের সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাকে আগামীর বাংলাদেশের…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

ব্যান্ডসঙ্গীতের অন্যতম পথিকৃৎ আইয়ুব বাচ্চু’র অষ্টম মৃত্যুবার্ষিকী আজ!

ব্যান্ডসঙ্গীতের অন্যতম পথিকৃৎ আইয়ুব বাচ্চু’র অষ্টম মৃত্যুবার্ষিকী আজ!
বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু শুধু নিজের গানের জাদুতে জয় করেছিলেন কোটি শ্রোতার হৃদয়, স্বপ্ন দেখিয়েছিলেন নতুন প্রজন্মের সংগীতশিল্পীদেরও। জীবদ্দশায় গিটার হাতে মঞ্চ মাতানো…
 ১৮ অক্টোবর ২০২৬    বিনোদন

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান!
পেশাগত দক্ষতা, উৎকর্ষ সাধন এবং যুদ্ধ ও শান্তিকালে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সেনাবাহিনীর সাতটি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে সাভার…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!
আগামীকাল রোববার বাংলাদেশে আসতে পারেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ভুটানের রাজধানী থিম্পু সফরে যাওয়ার পথে স্বল্প সময়ের জন্য ঢাকায় ট্রানজিট নেওয়ার…
 ১৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীভল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। পরিদর্শনকালে তিনি মন্দির প্রাঙ্গণে সনাতন…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায়…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা
বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি ব্রিজের নিচের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর।…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর