প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   একজন মানুষ পাল্টে দিয়েছেন একটি...

একজন মানুষ পাল্টে দিয়েছেন একটি জনপদ

২ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:০০ পিএম
বজ্রশক্তি ডেস্ক

একজন মানুষ পাল্টে দিয়েছেন একটি জনপদ, সৃষ্টি করেছে এক নতুন দৃষ্টান্ত, তৈরি করেছেন এক আদর্শ গ্রাম। তিনি হলেন চাষীরহাটের কৃতী সন্তান, চাষীরহাটের উন্নয়নের রূপকার হোসাইন মোহাম্মদ সেলিম। ব্যাপারটি পরিষ্কার হলো- চাষীরহাট উন্নয়ন মেলায় এসে। নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার চাষীরহাট ইউনিয়নের ‘চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়’ মাঠে সাতদিনব্যাপী এই মেলা শুরু হয়েছে গত শুক্রবার (২৬ জানুয়ারি) থেকে। দৈনন্দিন জীবনে প্রয়োজন এমন কিছু নেই যা এখানে পাওয়া যায়নি। গরুর গোস্ত, মহিষের গোস্ত, খাসির গোস্ত, মুরগি, হাঁস, ডিম, দুধ, ইলিশ মাছ, সামুদ্রিক মাছ, দেশি মাছ, চুনা মাছ, চাষের বিভিন্ন ধরনের মাছ, সর্বপ্রকার কাচা তরকারি, শাক-সবজি, পোশাক-আশাক, বাচ্চাদের পোশাক, নারীদের পোশাক, পুরুষদের পোশাক, বাচ্চাদের খেলনা, ক্রোকারিজ আইটেম, ফার্নিচার, সৌখিন বিভিন্ন জিনিসপত্র, খাবারদাবারসহ সর্বপ্রকার দ্রব্যাদি পাওয়া গেছে এই মেলায়।
মেলার বিশেষ আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী বগুড়ার দই, নাটরের কাচাগোল্লা, পাবনার ঘি, চাঁপাইনবাবগঞ্জের কলাই রুটি, রাজশাহীর খেজুরগুড়, মহাস্থানগড়েরর কটকটি, কুষ্টিয়ার তিলের খাজা, চাঁদপুরের ইলিশ, লক্ষ্মীপুরের নারকলে এবং হারিয়ে যেতে বসা গ্রামবাংলার ঐতিহ্যবাহী শতাধিক আইটেমের পিঠা-পায়েশ। আর এর সিংহভাগ পণ্যই মূলত উৎপাদন করছে চাষীরহাট উন্নয়ন প্রকল্প নামে একটি প্রতিষ্ঠন। চাষীরহাট উন্নয়ন প্রকল্পের অধীনে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ক্ষুদ্রশিল্প, খাদ্যপ্রস্তুত, পোশাক শিল্প, মাৎস ইত্যাদি অর্ধশতাধিক প্রতিষ্ঠান রয়েছে। মূলত এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেই চাষীরহাট অঞ্চলটি একটি অজপাড়া গাঁ থেকে সকল প্রকার নাগরিক সুবিধা সম্পন্ন একটি স্মার্ট গ্রামে রূপ নিয়েছে। আর এর পেছনে যিনি মূল ভূমিকা পালন করে যাচ্ছেন তিনি হলেন হেযবুত তওহীদ আন্দোলনের সর্বোচ্চ নেতা এই চাষীরহাটের কৃতী সন্তান হোসাইন মোহাম্মদ সেলিম।
কাজের প্রয়োজনেই প্রতিদিন আমাকে মেলায় যেতে হয়েছে। মেলা ঘুরে দেখা গেল এই একজন মানুষ যেন এখানে প্রতিটি মানুষের মাথার তাজ হয়ে আছেন। সকাল বেলা যখন মেলাতে কোনো দর্শনার্থীর ভিড় নেই তখন থেকেই তিনি প্রতিটি স্টলে ঘুরে ঘুরে খোঁজ নিচ্ছেন বেচাকেনা, তাদের থাকা-খাওয়ার সুবিধা-অসুবিধা সম্পর্কে। কোনো পণ্য নষ্ট হয়ে যাবার সম্ভাবনা আছে কি না, কোনো পণ্যে আবার ত্রুটি আছে কি না, কেউ চড়া দাম রাখছে কি না সব তদারক করে বেড়াচ্ছেন। মেলা প্রাঙ্গণে যেন কোনো ময়লা-আবর্জনা না থাকে সেটাও পর্যবেক্ষণ করে পদক্ষেপ নিচ্ছেন, এমনকি পয়ঃনিষ্কাশন ব্যবস্থা পর্যন্ত ঠিক আছে কিনা নিজে তদারক করছেন। কীভাবে আগত দর্শনার্থী ও ক্রেতাদের সর্বোচ্চ সেবা দেওয়া যায় তিনি সেটা নিয়ে নতুন নতুন পরিকল্পনা করছেন। বিক্রেতাদের সাথে কথা বলে সর্বোচ্চ মূল্যছাড় দেবার ব্যবস্থা করছেন আর চাষীরহাট উন্নয়ন প্রকল্পের পণ্যে তিনি নিজ দায়িত্বে অভাবনীয় ছাড় দিয়ে বিক্রী করছেন।
মেলা আয়োজনের উদ্দেশ্য নিয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা আমাদের গ্রামকে একটি আদর্শ গ্রাম, একটি স্মার্ট গ্রাম তৈরির চেষ্টা করছি। এখানে অর্ধশতাধিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান দিয়েছি। এখন আশে-পাশের দশ গ্রামের মানুষ তো সেটা জানতে হবে, তারা যদি আমাদের উৎপাদিত পণ্য ও সেবার মান যাচাই করতেই না পারে তাহলে আমার এ উন্নয়নের সুফল তারা কীভাবে পাবে। আমাদের উৎপাদিত পণ্য ও সেবা দ্বারা সারা দেশের মানুষই উপকৃত হচ্ছে কিন্তু স্থানীয়রা যেন এটা ভালোভাবে বুঝতে পারে, জানতে পারে এজন্যই মূলত এই মেলার আয়োজন। তাছাড়া মেলা হলো গ্রামবাংলার এক ঐতিহ্য, কিন্তু এই মেলায় জুয়া, অশ্লীল সব কর্মকাণ্ড যুক্ত করে মেলার সেই অনাবিল সৌন্দর্য নষ্ট করা হয়েছে, যার ফলে এখন আর গ্রামে তেমন মেলা আয়োজন হতে দেখা যায় না। যাও কিছু মেলার আয়োজন হয় সেখানেও মানুষ পরিবারসহ যেতে পারে না। আমরা চেয়েছি এমন এক দৃষ্টান্ত উপস্থাপন করতে যে, মেলায় মানুষ যেন পরিবারসহ আসতে পারে। এখানে দেখেন পরবারসহ মানুষ আসছে, কেনাকাটা করছে। সমগ্র গ্রামে একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। অর্থনৈতিকভাবে আমাদের লাভ বা লোকসান যেটাই হোক আমি খুশি, গ্রামের মানুষের মাঝে এমন ঐক্য, এমন আনন্দ দেখে।’
সাধারণত মানুষ যখন শিল্প-কলকারখানার চিন্তা করে, বড় পরিসরে ব্যবসার চিন্তা করে তখন গ্রাম থেকে শহরে চলে আসে। কারণ গ্রামের মানুষের কাছে অর্থকড়ি কম, বিদ্যুৎ, যোগাযোগব্যবস্থাসহ নানা সুযোগ-সুবিধার অভাব ইত্যাদি কারণে গ্রামে কেউ শিল্প গড়ে তুলতে চায় না। কখনো কখনো জায়গার দাম কম হওয়ায় শহরের কাছাকাছি যোগাযোগ সুবিধা সম্পন্ন জায়গা বেছে নেওয়া হয় এই কাজের জন্য। কিন্তু শহর থেকে কেউ গ্রামে এসে কেবল গ্রামের উন্নয়নের চিন্তা করে, গ্রামের মানুষের কর্মসংস্থানের কথা চিন্তা করে, কোটি কোটি টাকা খরচ করার ঝুঁকি কেউ নেয় না। কিন্তু হেযবুত তওহীদের এমাম, সর্বোচ্চ নেতা হোসাইন মোহাম্মদ সেলিম সেই কাজটিই করেছেন। গ্রামে চার তলা বিশিষ্ট একটি মসজিদ কমপ্লেক্স করেছেন, আবাসন প্রকল্প হিসাবে ছয়তলা বিশিষ্ট একটি ভবনসহ তাঁরই বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত তিন শতাধিক কর্মচারী ও কর্মকর্তাবৃন্দের জন্য আবাসন প্রকল্প তৈরি করেছে। নিজ জমিতে, নিজ অর্থায়নে একটি স্কুল এন্ড কলেজ স্থাপন করেছেন। চিকিৎসার জন্য হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন। এলাকার মানুষের কর্মসংস্থানের জন্য একটি ক্ষুদ্র গার্মেন্টস প্রতিষ্ঠা করেছেন, একটি খাদ্য প্রক্রিয়াজাত কম্পানি করেছেন যেখানে প্রায় ৭০টার মতো পণ্য প্রস্তুত হচ্ছে, সারাদেশে বাজারজাত হচ্ছে। গরুর খামার করেছেন ৪টি যার মধ্যে একটি ডেইরি খামার ও বাকিগুলো মোটাতাজাকরণ খামার। মৎস্য প্রকল্প করেছেন ৬০ বিঘা জমিতে। ছাগলের খামার, ভেড়ার খামার, হাঁসের খামার, লেয়ার মুরগী, ব্রয়লার মুরগির খামার করেছেন একটি করে। কৃষি প্রকল্প রয়েছে (শাক-সবজি ও ধানচাষের) ৯০ বিঘার উপরে। চামড়ার ব্যাগ তৈরির কারখানা, ঘড়ি অ্যাসেম্বল কারখানা, ইলেকট্রিক বাল্ব অ্যাসেম্বল কারখানা, পরিবহন, ক্ষুদ্র ব্যবসাসহ রয়েছে অর্ধশতাধিক প্রতিষ্ঠান।
কয়েক বছর আগেও যে জায়গাটি ছিল বছরে নয় মাস পানিতে ডুবে থাকা কর্দমাক্ত স্থান, সেখানেই আজ আলোঝলমল এই মেলার আয়োজন করা হয়েছে। যেখানে মানুষ নিরাপত্তার অভাবে বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে সেখানেই আজ বহু মানুষ নতুন আবাস গড়ে তুলছে। যেখানে ছিল মাদকের ছড়াছড়ি সেই জায়গা আজ মাদকমুক্ত। যারা ছিল বেকার তারা কর্ম করছে, অভাবীরা সমৃদ্ধ হচ্ছে।
কেন শহর ছেড়ে গ্রামের উন্নয়নে মনোযোগী হলেন, এই প্রশ্নের উত্তরে হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, ‘আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) এর আদর্শে অনুপ্রাণিত হয়ে এই কাজ করেছি। আজ তো কেবল রসুলাল্লাহ (সা.) এর লেবাসের অনুকরণ করা হয়, কিন্তু আমরা যদি তাঁর আদর্শের অনুসরণ করতাম তাহলে সমাজ, রাষ্ট্র পাল্টে যেত। ইসলাম যে মানুষের উন্নতি চায়, প্রগতি চায়, সমৃদ্ধি এনে দেয় সেটা রসুলাল্লাহ (সা.) দেখিয়ে গেছেন। তিনি যখন মদিনাতে গেলেন তখন সেটা ছিল একটা পিছিয়ে পড়া গ্রাম। তিনি সেটাকে শহরে (মদিনা শব্দের অর্থই শহর) রূপান্তরিত করেছেন। বেকারত্ব দূর করেছেন, চিকিৎসালয় প্রতিষ্ঠা করেছেন, বাজারব্যবস্থাপনা গড়ে তুলেছেন। সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। বহু রকম ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন আসহাবদেরকে দিয়ে। আমিও সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমার নিজ গ্রাম, নিজ ইউনিয়নকে একটি মডেল হিসাবে দেশবাসীর কাছে, বিশ্ববাসীর কাছে তুলে ধরার চেষ্টা করছি।’
সাতদিনব্যাপী চলমান এই উন্নয়ন ও পণ্যপ্রদর্শনী মেলা কতটুকু সফল হলো জানতে চাইলে হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, ‘এই মেলা আয়োজনের উদ্দেশ্য ছিল আমাদের উন্নয়ন প্রকল্পের উৎপাদিত পণ্যগুলোর মান সম্পর্কে মানুষকে জানানো। আমাদের চাষীরহাট ইউনিয়ন যে আর অজপারা গ্রাম নেই বরং একটি নগরীতে রূপ নিয়েছে, উন্নয়নের রোল মডেলে রূপ নিচ্ছে তা আশেপাশের এবং দূরদূরান্তের মানুষকে জানানো। সে হিসেবে আমরা বলব, শুধু সফল না, এই মেলার মাধ্যমে আমরা এলাকাতে অনেক বেশি সাড়া পেয়েছি। প্রথম দিন থেকে শুরু করে মেলার প্রতিটি দিনই লোকে লোকারণ্য হয়ে গিয়েছে মেলাপ্রাঙ্গন। আশেপাশের বহু দূর-দূরান্ত থেকে মানুষের ঢল নেমেছে এখানে। তাদের পদচারণায় মুখরিত হয়েছে চাষীরহাট ইউনিয়ন। যারা দূর-দূরান্ত থেকে এসেছে তারা এই মেলার শৃঙ্খলা দেখে, নিরাপত্তা দেখে, এত শালীন অথচ জমকালো আয়োজন দেখে তারা অভিভূত হয়েছে। এমনকি অনেকে অনুরোধ করছে মেলাকে আরো কয়েকদিন বাড়ানোর জন্য। অনেকে
বলেছে, প্রতিবছর এরকম মেলার আয়োজন আমরা যেন করি। পরিবার-পরিজন, আত্মীয় সকলকে নিয়ে মেলায় এসে, এত সুন্দর একটি আয়োজন দেখে তারা খুবই উচ্ছসিত হয়েছে। তাছাড়া মেলাতে আমাদের পণ্যের যে গুণগতমান, সাশ্রয়ী মূল্যে তারা বিভিন্ন পণ্য পেয়েছে যা সচরাচর তেমন দেখা যায় তারা এটার প্রশংসা করেছে। সেই হিসেবে বলতে গেলে আমাদের মেলা শতভাগ সফল হয়েছে’।
নোয়াখালী মেলাকে চাষীরহাট থেকে বৃহত্তর পরিসরে নেওয়ার পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু এইটুকু না, আমরা আসলে ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণে একটি ডিজিটাল ও আদর্শ গ্রাম তৈরিতে কাজ করে যাচ্ছি। আমাদের এই কার্যক্রম শুধু গ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমরা আমাদের থানাকে মডেল থানা বানাব, জেলাকে মডেল জেলাতে রূপ দিব ইনশাল্লাহ। আমরা বিশ্বের দরবারে বাংলাদেশকে উপস্থাপন করতে চাই। বাঙালি জাতি দরিদ্র বা তারা কিছু জানে না, তারা আমদানি করে চলে। আমাদের সম্পর্কে এই ধারণা, এই মনোভাবটা আমরা বদলে দিতে চাই। একটি দৃষ্টান্ত উপস্থাপন করতে চাই। পুরো বিশ্ববাসীকে জানাতে চাই বাঙালি জাতি আসলে সমৃদ্ধ, বাঙালি জাতির মেধা আছে, যোগ্যতা আছে, বাঙালি জাতি ঐক্যবদ্ধ। তারা হানাহানি করে না, তারা পরিশ্রমী এবং তারা পৃথিবীকে নেতৃত্ব দিতে পারে। এ বার্তা আমরা সমস্ত পৃথিবীকে দিতে চাই এবং বাংলাদেশকে একটি আদর্শ দেশ হিসেবে গড়ে তুলতে চাই’।
গতকাল শুক্রবার ছিল মেলার শেষ দিন। বিদায়ের মুহূর্তে বেদনায় ভারী হয়ে উঠেছিল মেলা প্রাঙ্গণ। মনে হচ্ছিল যেন সবাই নিজের প্রিয়জন ও ভালোবাসার বস্তু পেছনে রেখে যাচ্ছেন। উন্নয়ন মেলা, বাণিজ্য মেলা, পিঠা উৎসব বা পণ্য প্রদর্শনী ইত্যাদি যে নামেই এই মেলাকে আখ্যায়িত করা হোক না কেন, দর্শনার্থীদের কাছে এই মেলা ছিল তাদের প্রাণের মেলা।

[robo-gallery id=”109821″]

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মডেল মসজিদ পরিচালনায় ইফার মডেল কেয়ারটেকারদের ভূমিকা বহালের দাবি

মডেল মসজিদ পরিচালনায় ইফার মডেল কেয়ারটেকারদের ভূমিকা বহালের দাবি
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা ‘মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৬’-এর ২৯(১) অনুচ্ছেদ অনুযায়ী মডেল মসজিদ পরিচালনায় ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (মউশিক)…
 ২৮ নভেম্বর ২০২৬    জাতীয়

টিকটকে পরিচয়, বিয়ে করতে মা-বাবাকে নিয়ে যশোরে মালয়েশিয়ার তরুণী!

টিকটকে পরিচয়, বিয়ে করতে মা-বাবাকে নিয়ে যশোরে মালয়েশিয়ার তরুণী!
যশোরের শার্শায় টিকটকের মাধ্যমে পরিচয়, এরপর ভালোবাসা। মাত্র ছয় মাসের সম্পর্কের পর সেই ভালোবাসার মানুষকে বিয়ে করতে মা-বাবাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে এসেছেন মালয়েশিয়ার তরুণী নূর…
 ২৮ নভেম্বর ২০২৬    খুলনা

বিএনপি চোরের দল না, ভদ্রলোকের দল, গরিবের দল’: কৃষিমন্ত্রী

বিএনপি চোরের দল না, ভদ্রলোকের দল, গরিবের দল’: কৃষিমন্ত্রী
বিএনপিকে ‘ভদ্রলোকের দল, গরিবের দল ও কৃষক-শ্রমিকের দল’ হিসেবে উল্লেখ করে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, গত ১৭ বছরে একটি…
 ২৮ নভেম্বর ২০২৬    নির্বাচিত

বিয়ের আয়োজনের মধ্যেই বিমান হামলা, মিয়ানমারে নিহত প্রায় ২০!

বিয়ের আয়োজনের মধ্যেই বিমান হামলা, মিয়ানমারে নিহত প্রায় ২০!
মিয়ানমারের সংঘাতপূর্ণ এলাকায় বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালে সামরিক বাহিনীর বিমান হামলায় প্রায় ২০ জন নিহত হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) দেশটির শান ও কারেন্নি রাজ্যের সীমান্তবর্তী…
 ২৮ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

আফগানিস্তানে স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০ শিক্ষার্থী!

আফগানিস্তানে স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০ শিক্ষার্থী!
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৯০ জনের বেশি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা…
 ২৮ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

এবার মঞ্চ মাতাতে ঢাকা আসছেন শাকিরা!

এবার মঞ্চ মাতাতে ঢাকা আসছেন শাকিরা!
বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরাকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে ই-মেকার্স বাংলাদেশ। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের এপ্রিলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে তার…
 ২৮ নভেম্বর ২০২৬    বিনোদন

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া!

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া!
রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা অঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২৮ নভেম্বর) স্থানীয় সময় এ ভূমিকম্পের ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার…
 ২৮ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

মেহেরপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর ৭১ সদস্যের কমিটি ঘোষণা

মেহেরপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর ৭১ সদস্যের কমিটি ঘোষণা
মেহেরপুরে অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর জেলা শাখার ৭১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশিষ্ট সমাজসেবক ও সাংস্কৃতিক সংগঠক রাকিবুল ইসলাম রিপনকে আহ্বায়ক…
 ২৮ নভেম্বর ২০২৬    খুলনা

বিদ্বেষমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে শেরপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা

বিদ্বেষমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে শেরপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা
বিভেদ নয়, সম্প্রীতি; বিদ্বেষ নয়, সহাবস্থান -এমন একটি মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শেরপুরে অনুষ্ঠিত হয়েছে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময়…
 ২৮ নভেম্বর ২০২৬    ময়মনসিংহ

সুনামগঞ্জের মধ্যনগরে দোকানের মালিকানা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশত

সুনামগঞ্জের মধ্যনগরে দোকানের মালিকানা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশত
সুনামগঞ্জ প্রতিনিধিসুনামগঞ্জের মধ্যনগর উপজেলার জনতা বাজারে দোকানের মালিকানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার চামরদানি ইউনিয়নের আমজোড়া…
 ২৮ নভেম্বর ২০২৬    সারাদেশ

ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৬, মোটরসাইকেলে আগুন

ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৬, মোটরসাইকেলে আগুন
ফেনীর দাগনভূঞায় বিএনপির বিবদমান দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে দাগনভূঞা পৌরসভার আলাইয়ারপুর গ্রামে বন, পরিবেশ ও জলবায়ু…
 ২৮ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

‘ব্যাচেলর পয়েন্টে’ এবার পর্দায় পলি চেয়ারম্যানের মৃত্যু, গুলশান আরাকে স্মরণে আবেগাপ্লুত দর্শক!

‘ব্যাচেলর পয়েন্টে’ এবার পর্দায় পলি চেয়ারম্যানের মৃত্যু, গুলশান আরাকে স্মরণে আবেগাপ্লুত দর্শক!
দীর্ঘদিন ধরে দর্শকদের হাসি-আনন্দে মাতিয়ে রাখা জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শেষ পর্বে এবার দেখা গেল এক আবেগঘন অধ্যায়। পর্দায় মারা গেছেন কাবিলার মা পলি চেয়ারম্যান।…
 ২৮ নভেম্বর ২০২৬    বিনোদন

জাতীয় শরীরগঠন প্রতিযোগিতা ‘মি. বাংলাদেশ-২০২৬’-এ চ্যাম্পিয়ন আনসার ও ভিডিপি

জাতীয় শরীরগঠন প্রতিযোগিতা ‘মি. বাংলাদেশ-২০২৬’-এ চ্যাম্পিয়ন আনসার ও ভিডিপি
জাতীয় শরীরগঠন প্রতিযোগিতা ‘মি. বাংলাদেশ-২০২৬’-এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ২৬ থেকে ২৮ নভেম্বর ২০২৬ জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায়…
 ২৮ নভেম্বর ২০২৬    জাতীয়

এবার পাকিস্তান সেনাবাহিনীর পোস্টেও ‘হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম’!

এবার পাকিস্তান সেনাবাহিনীর পোস্টেও ‘হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম’!
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ‘বীর বিক্রম’ সম্বোধন করেছে পাকিস্তান সেনাবাহিনী। দেশটির কাকুলে অবস্থিত পাকিস্তান মিলিটারি একাডেমিতে (পিএমএ) তার সফর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে…
 ২৮ নভেম্বর ২০২৬    জাতীয়

পিরোজপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা ও আলোচনা অনুষ্ঠিত

পিরোজপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা ও আলোচনা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর: পিরোজপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল…
 ২৮ নভেম্বর ২০২৬    বরিশাল