ডেস্ক রেপোর্ট:
চট্টগ্রামে নগর পুলিশ লাইনসের একটি ভবনের ৫ তলা থেকে পড়ে জাহিদুল ইসলাম নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।আজ বুধবার (২০ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।
জাহিদুল ইসলামের বাড়ি ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানা এলাকায়। তিনি ২০২০ সালে পুলিশের কনস্টেবল পদে যোগ দেন।
আরও পড়ুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টানা তৃতীয় দিনের যানজট: যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ

সবশেষ তিনি নগর পুলিশের ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের এসএএফ শাখায় কর্মরত ছিলেন।
নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার স্পিনা রানী প্রামাণিক বলেন, সিসিটিভি ফুটেজ দেখে ধারণা করা হচ্ছে- অসতর্কতাবশত পড়ে তার মৃত্যু হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে তার পরিবারকে মরদেহ হস্তান্তর করা হবে।
















