প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   সঙ্গীতে আল ফারাবীর অবদান

সঙ্গীতে আল ফারাবীর অবদান

৩১ জানুয়ারি ২০২৩ ০১:৩৯ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ইসলামি স্বর্ণযুগ বলতে অষ্টম শতাব্দী থেকে চতুর্দশ শতাব্দী পর্যন্ত ইসলামের ইতিহাসে সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং বৈজ্ঞানিকভাবে সমৃদ্ধ হওয়ার সময়কালকে বোঝায়। এই সোনালি যুগের সূচনা হয় ৬২২ সালে মদিনায় প্রথম আল্লাহর সার্বভৌমত্ব ভিত্তিক দীন প্রতিষ্ঠা ও উম্মতে মোহাম্মদী নামক মহাশক্তির উত্থানের সময় থেকে। ১২৫৮ সালে মঙ্গোলদের দ্বারা বাগদাদ অবরোধের সময়কে এর শেষ ধরা হয়।

মুসলিম সভ্যতার স্বর্ণযুগের অন্যতম দার্শনিক ও বিজ্ঞানী ছিলেন আল ফারাবি (৮৭০-৯৫০ খ্রিষ্টাব্দ)। তাঁর প্রকৃত নাম আবু নাসর মোহাম্মদ ইবন তারখান। জন্ম ট্রানসক্সিয়ানা এর ফারাব নামক স্থানে। এ কারণে তিনি ফারাবী নামে খ্যাত হন। মূলত তিনি ছিলেন তুর্কি গোত্রভুক্ত। এছাড়াও তিনি একজন মহাবিশ্বতত্ত্ববিদ, যুক্তিবিদ এবং সুরকার ছিলেন। পদার্থ বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, দর্শন, যুক্তিশাস্ত্র, গণিতশাস্ত্র, চিকিৎসাবিজ্ঞান প্রভৃতিতে তার অবদান উল্লেখযোগ্য। পদার্থ বিজ্ঞানে তিনিই ‘শূন্যতা’-র অবস্থান প্রমাণ করেছিলেন।

বাগদাদে এবং হাররানে তিনি ঐ যুগের দক্ষ জ্ঞানযোগীদের শীষ্যত্ব লাভ করেন। বাগদাদে তার শিক্ষক ছিলেন দার্শনিক আবু বিশর মাত্তা ইবনে ইউনুস। অতঃপর তিনি হাররানে চলে যান। সেখানে তার শিক্ষক ছিলেন ইউহান্না ইবনে খল্লিকান। এ সময়ে গ্রীক জ্ঞান বিজ্ঞানের চর্চা আরবদের মধ্যে ব্যাপকতা লাভ করে।

আরও পড়ুন

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

যদিও আল ফারাবী ছিলেন গ্রীক জ্ঞান বিজ্ঞানে লব্ধ প্রতিষ্ঠিত, কিন্তু সংগীতেও ছিলেন তিনি অসাধারণ সফল (S.M Tagor Universal History of Music)। আল ফারাবীর প্রিয় সংগীত যন্ত্র ছিল ক্লাসিক্যাল বীণা বা উদ কাদিম (আল ফীদ: Annals’ Muslem)।

সংগীতে আল ফারাবীর দক্ষতা ও সুনাম বহু দিকে ছড়িয়ে পড়ে। হামদানী সুলতান সাইফ আল দাওলা আল ফারাবীকে হামদানী রাজধানী আলেপ্পো নগরীতে স্থায়ী ভাবে বসবাসের আহ্বান জানান। তাঁকে কেন্দ্র করে ঐ সময় আলেপ্পোতে জ্ঞান বিজ্ঞান সাধনার বিকল্প সাধিত হয়। তাঁর ভক্ত এবং শিষ্যদের মধ্যে তার প্রতি আর্কষণের একটি কারণ সংগীত চর্চা। তার সংগীতের জলসা অনুষ্ঠিত হতো প্রাসাদের উপকন্ঠে অবস্থিত এক সমৃদ্ধ বাগানে।

ফারাবী এর জ্ঞানগর্ভ গ্রন্থগুলো ছিলো দর্শন, যুক্তিবিদ্যা, রসায়ন, আঙ্কশাস্ত্র, নীতিজ্ঞান (Ethics) রাষ্ট্রবিজ্ঞান এবং সংগীত। তার বহু গ্রন্থ ল্যাটিন ভাষায় অনুদিত হয় এবং পাশ্চাত্য সভ্যতাকে প্রভাবিত করে। ইউরোপীয়দের দৃষ্টিতে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ আরব দার্শনিক এবং খ্যাত ছিলেন দ্বিতীয় এরিস্টটল হিসাবে। (আল-ওয়াররক, ফিহরিস্ত, পৃষ্টা-২৬৩; এম. কাসিরী, ১ম খন্ড, পৃষ্ঠা ১৮৯)।

আল ফারাবী রচিত সংগীত গ্রন্থগুলোর মধ্যে আছে ঃ-

১. কিতাব আল মিউসিকি আল কাবির (সংগীতের ওপর মহাগ্রন্থ)।

২. কিলাম ফিল মিউসিকা (সংগীতের স্টাইল)।

৩. কিতাব ফি ইহসা আল-ইসা (রিদমের শ্রেণী বিন্যাস গ্রন্থ)।

৪. কিতাব ফিল নোকরা মুদাফ ইলা আল ইকা (রিদম সম্পর্কে সম্পূরক জ্ঞাতব্য বিষয়)। (Steins Chneider, Al- Farabi, p- 79)

সংগীতের ওপর তার গ্রন্থাবলীর মধ্যে শুধুমাত্র কিতাব আল মিউসিকি আল কাবির সংরক্ষিত হয়েছে মাদ্রিদ, Leiden, মিলান এর প্রাচীন গ্রন্থাগারে। অন্য গ্রন্থগুলোর অংশবিশেষ বিভিন্নভাবে সংরক্ষিত হয়েছে  (Henry George Farmer : Arabian Influence on Musical Theory p- 1516)।

আল ফারাবী তার রচিত কিতাব আল মিউসিকি আল কাবীর এর দ্বিতীয় খণ্ড প্রণয়ন করেন- যা বর্তমানে অবলুপ্ত। পাশ্চাত্য এবং কন্সটানটিনোপোলের প্রাচীন গ্রন্থাগারের বহু পাণ্ডুলিপিতে আল ফারাবী রচিত গ্রন্থের উল্লেখ করা হয় (Toderini: Volume 1, p- 248-52)।

আল ফারাবীর সংগীত সংক্রান্ত অন্যান্য গ্রন্থেও মধ্যে আছে “কিতাব ফি ইহসা আল উলুম (বিজ্ঞান সমূহের শ্রেণী বিভাগ)। এই গ্রন্থটি ল্যাটিন, হিব্রু ভাষায় একাধিক বার অনুদিত হয়েছে। কিতাব আল আদওয়ারও আল ফারাবীর রচনা হিসাবে উল্লেখ করা হয় (হিলাল, ২৮ তম খণ্ড, পৃষ্ঠা ২১৪)।

আল ফারাবির যুগেও মোল্লাতন্ত্র এই গুণী ব্যক্তিদেরকে নাস্তিক মুরতাদ কাফের ফতোয়া দিয়ে দেশছাড়া করত, অপমানিত করত, এমন কি হত্যা পর্যন্ত করত। সেই মোল্লাতন্ত্রের উত্তরাধিকাররাই এখনও সঙ্গীত, শিল্প-সংস্কৃতির চর্চাকে হারাম বানিয়ে রেখেছে। আল ফারাবির দার্শনিক/বৈজ্ঞানিক অবদান নিয়ে আমাদের গর্বের শেষ নেই অথচ তিনি কত বড় সঙ্গীতজ্ঞ ছিলেন সেটাকে আলোচনায় আনা হয় না।

তিনি গ্রিক দার্শনিক প্লেটো থেকে সমৃদ্ধ হয়েছেন, আবার ইউরোপ ফারাবি থেকে সমৃদ্ধ হয়েছে। জ্ঞানের এই প্রবাহ চিরন্তন। মোল্লাতন্ত্র এই প্রবাহকে বাধাগ্রস্ত করে ফতোয়ার জ্ঞানকে একমাত্র প্রয়োজনীয় জ্ঞান আর বাকিসব জ্ঞানকে অসার দুনিয়াবি জ্ঞান বলে অর্জনে নিরুৎসাহিত করেছে। রসায়নের (আলকেমি) মতো বিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখাকে পর্যন্ত গুপ্তবিদ্যা ও কালোজাদু আখ্যা দিয়ে নিষিদ্ধ করেছে। মুসলিম জাতির এই ধ্যান-ধারণা তাদেরকে জ্ঞান বিজ্ঞানের সকল সম্মানের আসন থেকে ছুঁড়ে ফেলেছে কালের গহ্বরে। পরিণামে এখন মুসলিমরা সবচেয়ে কূপমণ্ডূক, পশ্চাৎপদ ও অসহিষ্ণু জনগোষ্ঠী হিসাবে চিহ্নিত। রাজনৈতিকভাবেও তারা এখন পশ্চিমা সভ্যতার গোলামি করছে।

এ অবস্থা থেকে উত্তরণের জন্য অনেকেই বলছেন আবার মুসলিমদেরকে শিক্ষা ও জ্ঞানের সাধনায় নিবিষ্ট হতে হবে। বস্তুত তা নয়। জ্ঞান জগতে রেনেসাঁ সৃষ্টির পূর্বশর্ত হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা ও সামরিক শক্তি। মহানবীর (সা.) হাত ধরে মুসলিম জাতি প্রথমে তওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়েছে। তারপর সামরিক শক্তি অর্জন করেছে। তারপর পৃথিবীর বৃহৎ ভূখণ্ডকে পদানত করে সেখানে আল্লাহর দীন চর্চা করেছে। ফলে তাদের বিরাট অর্থনৈতিক সমৃদ্ধি এসেছে। মানুষ পেটের চিন্তা থেকে মুক্তি পেয়েছে। তখন তাদের মস্তিষ্কের দরজা খুলে গেছে।

যে জাতি মগজে-মননে দাস, যারা রাজনৈতিকভাবে অন্য জাতির পদানত তাদের মগজের দরজা তালা মারা থাকে। তাদের মগজ ব্যস্ত থাকে দুটো অন্ন যোগানোর চিন্তায়। সেখানে সঙ্গীত, শিল্প, বিজ্ঞান, দর্শন জায়গা পায় না। এজন্য মুসলিম জনগোষ্ঠীকে আগে সকল ফেরকা মাজহাব, রাজনৈতিক দর্শনকে একপাশে সরিয়ে রেখে আল্লাহর হুকুমের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে। এই ঐক্যই তাদেরকে শক্তিশালী ও বিজয়ী জাতিতে পরিণত করবে। বাকি সব উন্নতি অগ্রগতি জাগতিক প্রাপ্তি আসবে সেই বিজয়ের সূত্র ধরে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!
আগামীকাল রোববার বাংলাদেশে আসতে পারেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ভুটানের রাজধানী থিম্পু সফরে যাওয়ার পথে স্বল্প সময়ের জন্য ঢাকায় ট্রানজিট নেওয়ার…
 ১৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীভল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। পরিদর্শনকালে তিনি মন্দির প্রাঙ্গণে সনাতন…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায়…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা
বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি ব্রিজের নিচের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর।…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

ইপিডিএবি -এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইপিডিএবি -এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইলেকট্রনিক্স পণ্য পরিবেশক সমিতি বাংলাদেশ তথা ইলেকট্রনিক্স প্রোডাক্টস ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইপিডিএবি)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে সংগঠনটির পথচলায় এক…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

ফুলবাড়ীতে বিএনপির সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীতে বিএনপির সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিএনপির সদ্যঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ৯০ কেজির বাঘাইড় মাছ

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ৯০ কেজির বাঘাইড় মাছ
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের পুটিমারী এলাকায় স্থানীয় এক জেলের জালে ৯০ কেজি ওজনের একটি বিশালাকার বাঘাইড় মাছ ধরা পড়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) মাছটির ছবি…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

রৌমারীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫

রৌমারীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্তিমারী এলাকায় ডিসি সড়কে মালবোঝাই ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। আজ শনিবার (১৭ অক্টোবর)…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত চিকিৎসক!

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত চিকিৎসক!
প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক পরিদর্শনে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নিজ কক্ষে ধূমপান করতে দেখা যায় সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে। এ সময় কক্ষের অপরিচ্ছন্ন পরিবেশও…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

কালিয়াকৈর ঔষধ কারখানায় ভয়াবহ আগুন

কালিয়াকৈর ঔষধ কারখানায় ভয়াবহ আগুন
মোঃ শফিকুল ইসলামকালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধিগাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরস্থইবনে সিনা  ফার্মাসিটিক্যাল লিমিটেড  এর হারবাল শাখায় শনিবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওষুধের মেশিন ও গোডাউনে…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

নুডলস খাওয়ার পর একই পরিবারের ৫ জনের মৃত্যু, রয়েছে ৩ শিশুও!

নুডলস খাওয়ার পর একই পরিবারের ৫ জনের মৃত্যু, রয়েছে ৩ শিশুও!
ভারতের গ্রেটার নয়ডায় একই পরিবারের পাঁচ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদের মধ্যে রয়েছে তিন শিশুও। শুক্রবার রাতে নুডলস খাওয়ার পর ঘুমাতে যান পরিবারের সদস্যরা।…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কঠোর হুঁশিয়ারি!

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কঠোর হুঁশিয়ারি!
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সাম্প্রতিক সময়ে এই নৌপথে…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে হারানোর শঙ্কায় আশিকুল!

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে হারানোর শঙ্কায় আশিকুল!
কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রীসহ পরিবারের ছয় সদস্যকে হারানোর শঙ্কায় ভেঙে পড়েছেন আশিকুল ইসলাম। আনন্দঘন ভ্রমণে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে কক্সবাজারে…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬ আফটারশক, উপকূলে উদ্বেগ!

পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬ আফটারশক, উপকূলে উদ্বেগ!
মধ্য আমেরিকার দেশ পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬টি পরকম্পন বা আফটারশক রেকর্ড করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত ৯ অক্টোবরের ভূমিকম্পের পর দেশটির…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক