প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   আল্লাহ মো’মেন ছাড়া কারও অর্থগ্রহণ...

আল্লাহ মো’মেন ছাড়া কারও অর্থগ্রহণ করেন না

২০ মে ২০১৫ ০৫:০২ এএম
বজ্রশক্তি ডেস্ক

রাশেদুল হাসান:

ইসলামের যে কোনো কাজের বিনিময়ে পার্থিব সম্পদ গ্রহণ যেমন কঠোরভাবে নিষিদ্ধ, তেমনি সত্য, ন্যায়, সুবিচার ও শান্তি প্রতিষ্ঠার সংগ্রামের কাজেও কাফের, মোশরেক ও মোনাফেকদের কাছ থেকেও কোনো প্রকার আর্থিক সাহায্য গ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। এটা আল্লাহর সিদ্ধান্ত যে, সমগ্র পৃথিবীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হবেই এতে কারো করুণার দরকার নেই এবং এই সত্য প্রতিষ্ঠা করবে মো’মেনরা। সত্য প্রতিষ্ঠায় আল্লাহ একমাত্র মো’মেনদের জানমাল দাবি করেছেন। মো’মেনরা যেহেতু কাফের, মোশরেক, মোনাফেকদের বিরুদ্ধে সংগ্রাম করে কাফেরদের তৈরি করা বিধান উৎখাত করে দিয়ে আল্লাহর সত্যদীন প্রতিষ্ঠা করবে সেহেতু কাফেরদের নিকট থেকে কোনো অর্থ সাহায্য গ্রহণ করা যুক্তিসংগতভাবেই নিষেধ হয়ে যায়। নবী করীম (সা.) এর জীবনীতে আমরা কোথাও দেখতে পাই না যে, দীন প্রতিষ্ঠায় কোনোদিন তিনি কাফের মোশরেকদের দান, অনুদান গ্রহণ করেছেন, বরং আমরা দেখি মোনাফেকদের কেহ কেহ বলেছিল আমরা সংগ্রামে যাব না কিন্তু টাকা পয়সা দিয়ে সাহায্য করতে চাই। এই প্রসঙ্গে আল্লাহ কঠোরভাবে নিষেধ করেছেন মোনাফেকদের অর্থ গ্রহণ না করার জন্য। আল্লাহ বলেন, আপনি বলুন, তোমরা ইচ্ছায় অর্থ ব্যয় কর বা অনিচ্ছায়, তোমাদের থেকে তা কখনো কবুল হবে না, তোমরা নাফরমানের দল। তাদের অর্থ ব্যয় কবুল না হওয়ার এছাড়া আর কোনো কারণ নেই যে, তারা আল্লাহ ও তাঁর রসুলের প্রতি অবিশ্বাসী, তারা নামাযে আসে অলসতার সাথে ব্যয় করে সঙ্কুচিত মনে। সুতরাং তাদের ধন-স¤পদ ও সন্তান-সন্ততি যেন আপনাকে বিস্মিত না করে। আল্লাহর ইচ্ছা হলো এগুলো দ্বারা দুনিয়ার জীবনে তাদের আযাবে নিপতিত রাখা এবং প্রাণবিয়োগ হওয়া কুফরী অবস্থায়। [সুরা তাওবা: ৫৩-৫৫]
উক্ত আয়াত দ্বারা কয়েকটি বিষয় পরিস্কার হয়ে যায়। যেমন ইসলামে সত্য প্রতিষ্ঠার সংগ্রামের গুরুত্ব। যারা সংগ্রামে অংশগ্রহণ করে না তারা আল্লাহর দৃষ্টিতে মোনাফেক পদবাচ্য। তারা বাহ্যিকভাবে নবীকে নবী বলে স্বীকার করে নিয়েছে এবং সালাহ কায়েম করে, যদিও তা হচ্ছে এদের লোক দেখানো। এদের লক্ষণ (১) এরা সংগ্রাম করতে ইচ্ছুক নয়, (২) এরা সালাতে দাঁড়ায় শৈথিল্যের সাথে (ঢিলেঢালাভাবে) অর্থাৎ আল্লাহর রসুল যেভাবে সালাহ কায়েম করতে বলেছেন সেভাবে করে না।
বর্তমান মুসলিম বলে পরিচিত এই জাতির অধিকাংশই ভালোভাবে মোনাফেকের এই লক্ষণ দু’টি ধারণ করেছে। এরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করার কথা শুনলেই তাদের আত্মা শুকিয়ে যায়। কেবল সংগ্রামে অনাগ্রহীই নয়, তারা জাতিগতভাবেই এখন ইসলামকে তাদের দীন হিসাবে পছন্দ করে না। তাদের কাছে সর্বশ্রেষ্ঠ দীন হচ্ছে গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র। আর যারা চায় সত্যদীন প্রতিষ্ঠা হোক, সত্য প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন সংগঠন ও আন্দোলন করে (যদিও তারা যেটা প্রতিষ্ঠা করতে চায় সেটা আল্লাহর প্রকৃত দীন নয়), তারা দীন প্রতিষ্ঠার কাজে সবার কাছ থেকেই অর্থ গ্রহণ করতে প্রস্তুত, গণতন্ত্রী, সমাজতন্ত্রী তো বটেই অন্য ধর্মের অনুসারীদের অর্থেও তাদের কোনো আপত্তি নেই।
সুতরাং কেউ আল্লাহর দীন প্রতিষ্ঠা করতে চাইলে কেবলমাত্র মো’মেন ছাড়া অন্য কারও কাছ থেকে কোনরূপ দান গ্রহণ করা যাবে না। বিষয়টি সুস্পষ্টভাবে বুঝতে হলে মো’মেন ও কাফেরের পরিচয় সঠিকভাবে জানা প্রয়োজন। আল্লাহ বলেছেন, মানুষ দুই প্রকার; মো’মেন ও কাফের (সুরা তাগাবুন ২)। মো’মেন ও কাফেরের পরিচয় ও সংজ্ঞা তিনি পবিত্র কোর’আনে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যেন কোন অবস্থাতেই এই অতি গুরুত্বপূর্ণ বিষয়ে মানুষের মধ্যে কোনরূপ মতদ্বৈততা, দ্বিধা, দ্বন্দ্ব সৃষ্টি না হতে পারে। মো’মেন হওয়ার যে সংজ্ঞা আল্লাহ দিয়েছেন সুরা হুজরাতের ১৫নং আয়াতে সেখানে আল্লাহ দু’টি শর্ত আরোপ করেছেন। তিনি বলেছেন, “সত্যনিষ্ঠ মো’মেন শুধুমাত্র তারা যারা আল্লাহ ও তাঁর রসুলের উপর ঈমান আনয়নের পর আর কোনরূপ সন্দেহ করে না এবং জীবন ও সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় সর্বাত্মক সংগ্রাম (সত্য প্রতিষ্ঠার জন্য) করে।” বর্তমানের মুসলিম নামধারী জাতিটি আল্লাহ ও তাঁর রসুলকে মৌখিকভাবে স্বীকৃতি দিলেও প্রকৃতপক্ষে বিশ্বাস করে না, কারণ বিশ্বাস করলে তারা আল্লাহ ও রসুলের বিধান পরিত্যাগ করে ভোগবাদী পাশ্চাত্য ইহুদি খ্রিস্টান ‘সভ্যতা’ দাজ্জালের বানানো গণতন্ত্র, সমাজতন্ত্র, একনায়কতন্ত্র গ্রহণ করত না। এছাড়াও আল্লাহ কোর’আনে কাফেরের যে সংজ্ঞা দিচ্ছেন তার সঙ্গে এই জাতির কর্মকাণ্ড পুরোপুরি মিলে যায়। আল্লাহ বলেন, আল্লাহ যে আইন, বিধান নাযেল করেছেন তা দিয়ে যারা হুকুম করে না অর্থাৎ শাসনকার্য, বিচার ফায়সালা পরিচালনা (এখানে বিচার অর্থে আদালতের বিচার, শাসনকার্য সব বুঝায়, কারণ শব্দটা হুকুম) করে না তারাই কাফের, জালেম, ফাসেক (সুরা মায়েদা- ৪৪, ৪৫, ৪৭)। এখানে আল্লাহ-রসুলের প্রতি বিশ্বাস ও কোন প্রকার এবাদত করা বা না করার শর্ত রাখা হয় নি। অর্থাৎ যারা আল্লাহর কোর’আনে দেওয়া আইন, বিধান দিয়ে শাসনকার্য ও বিচার ফায়সালা সম্পাদন করে না তারা যত বড় মুসুল্লিই হন, যত বড় মুত্তাকি, আলেম, দরবেশ, পীর-মাশায়েখ হোন না কেন কার্যতঃ কাফের। এই আয়াতের অর্থে সমস্ত পৃথিবীর মুসলিম বলে পরিচিত এই জনসংখ্যা কার্যতঃ কাফের, জালেম এবং ফাসেক। তারা সুদভিত্তিক অর্থনীতি মেনে নেওয়ার কারণে এবং বিভিন্ন হারাম উপায়ে উপার্জন করার কারণে তাদের টাকা হয়ে যায় অপবিত্র; সেই অপবিত্র টাকার দান আল্লাহ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন।
এ কারণে বর্তমানের নামধারী মুসলিমদের কাছ থেকেও কোনরূপ অর্থ নিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রামে ব্যয় করা যাবে না কারণ ওদের অর্থ আল্লাহ গ্রহণ করেন না। কিন্তু আমরা দেখি, বর্তমান দুনিয়ায় যে কয়টি সংগঠন ইসলাম প্রতিষ্ঠার কথা বলে তারা তাদের সংগঠনের সদস্য ছাড়াও অন্যান্য দল বা ব্যক্তির নিকট থেকে অর্থ, টাকা-কড়ি সংগ্রহ করে, চাঁদা আদায় করে। শুধু তাই নয়, এরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ অন্যান্য জাতি থেকে অর্থ জোগাড় করে। কিন্তু হেযবুত তওহীদ প্রতিষ্ঠার শুরু থেকেই যামানার এমাম এ বিষয়ে খুবই সতর্ক। এমামুযযামান যখন হেযবুত তওহীদ গঠন করেন তখন তাঁর মনে চিন্তা এসেছিল যে একটি আন্দোলন করতে বহু টাকা পয়সা লাগে। এত টাকা তিনি পাবেন কোথায়? অনেকে বুদ্ধি দিল, যেহেতু এটা ইসলামের কাজ, আমরা চাঁদা তুলে কাজটি শুরু করতে পারি। এমামুযযামানও রাজি হলেন। দু’য়েকজন সদস্য করটিয়া বাজারে চাঁদা তুলতে গেলেন। তখন হঠাৎ এমামুযযামানের মনে হলো, যে লোক চাঁদা দেবে তার যদি হারাম উপার্জনের টাকা হয় তখন কী হবে? হারাম টাকা দিয়ে তো আর আল্লাহর কাজ চলতে পারে না। তখনই তিনি লোক পাঠিয়ে তাদেরকে চাঁদা তুলতে নিষেধ করলেন। কয়েকজনের থেকে টাকা নেওয়াও হয়ে গিয়েছিল, তিনি তাদের টাকা ফেরত দিয়ে দিতে বললেন। সেই থেকে হেযবুত তওহীদ তার ১৯ বছর অতিক্রম করেছে। আজ পর্যন্ত হেযবুত তওহীদের বাইরে থেকে একটি পয়সাও এতে প্রবেশ করে নাই। ছোট বড় কোন কাজের উদ্যোগ নিলে টাকার অভাবে এক মুহূর্তের জন্যও দেরি করতে হয় নাই, কেন্দ্রীয় ফান্ড এক মুহূর্তের জন্য শূন্য হয় নাই। এ আন্দোলনের হাতে গোনা মাত্র কয়েশ’ মোজাহেদ-মোজাহেদা, এদের সবাই অতি দরিদ্র। মধ্যবিত্তও নেই বললে চলে। দরিদ্র থেকে দরিদ্রতম মোজাহেদ মোজাহেদাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ আন্দোলন ইােতমধ্যেই অবিশ্বাস্য সব উদ্যোগ নিয়েছে এবং আল্লাহর রহমে কোনদিন টাকার অভাবে কোথাও ঠেকতে হয় নি। একমাত্র হেযবুত তওহীদই শুধু যারা সত্য গ্রহণ করেছে, হেযবুত তওহীদের সাথে ঐকমত্য পোষণ করেছে তাদের কাছ থেকে ছাড়া অন্য কারো কাছ থেকে অর্থ সাহায্য গ্রহণ করে না। সেটা এক টাকা হোক বা কোটি টাকাই হোক। এটিও হেযবুত তওহীদ ও অন্যান্য সংগঠনের মধ্যে একটা বিরাট পার্থক্য।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

যোদ্ধাজাতির পাঠ: বাঁচতে হলে মরতে শিখো -এম আর হাসান

যোদ্ধাজাতির পাঠ: বাঁচতে হলে মরতে শিখো -এম আর হাসান
দ্বিতীয় হিজরির রমজান মাস। মদিনা থেকে কিছুটা পথ পেরিয়ে মুসলিম বাহিনী যাত্রাবিরতি করেছে ‘বুয়ুতুস সুকয়া’ প্রান্তরে। সুকয়ার কূপে তাঁবু ফেলে রাসুলুল্লাহ (সা.) এক এক করে…
 ২ নভেম্বর ২০২৬    বিশেষ নিবন্ধ

আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা প্রতিষ্ঠার ডাক -রিয়াদুল হাসান

আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা প্রতিষ্ঠার ডাক -রিয়াদুল হাসান
আজকের দিনে সাধারণ মানুষের কাছে দেশের সার্বিক পরিস্থিতি কিংবা জীবনযাত্রার হালচাল জানতে চাইলে অধিকাংশের মুখ থেকেই শোনা যাবে এক গভীর সংকটের বিবরণ। কেউ বলবেন অর্থনৈতিক…
 ২ নভেম্বর ২০২৬    বিশেষ নিবন্ধ

সৌদি-হুতি সংঘাত: কার স্বার্থে জ্বলছে মধ্যপ্রাচ্য, মূল্য দিচ্ছে কারা? -হাসান মাহদী

সৌদি-হুতি সংঘাত: কার স্বার্থে জ্বলছে মধ্যপ্রাচ্য, মূল্য দিচ্ছে কারা? -হাসান মাহদী
মধ্যপ্রাচ্যকে ঘিরে আবর্তিত হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ মানবিক সংকট। এই অঞ্চলে দশকের পর দশক ধরে সংঘাত ও যুদ্ধ চলমান। কখনো ইরাক, সিরিয়া, লিবিয়া, ফিলিস্তিন, আবার…
 ২ নভেম্বর ২০২৬    বিশেষ নিবন্ধ

সরকার তুমি কার, জনগণের না আমলার? -কথক দা

সরকার তুমি কার, জনগণের না আমলার? -কথক দা
সরকার কি কেবল সরকারি কর্মচারীদের? সরকারি কর্মচারীরাই কি কেবল জনগণ? অন্যান্য শ্রমিকরা কি এদেশের সিটিজেন নয় নাকি তারা মানুষই নয়? -এই প্রশ্নগুলো পুরনো হলেও নতুন…
 ২ নভেম্বর ২০২৬    বিশেষ নিবন্ধ

‘সবার জন্য বাংলাদেশ’ এর কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন

‘সবার জন্য বাংলাদেশ’ এর কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন
ওবায়দুল হক বাদল:রাজধানী ঢাকায় অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর কেন্দ্রীয় কার্যালয়ের শুভ সূচনা ও কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) বিকাল…
 ২ নভেম্বর ২০২৬    জাতীয়

আন্দোলন নয়, বিরোধী দলকে সংসদে এসে বক্তব্য দেওয়ার আহ্বান চিফ হুইপের!

আন্দোলন নয়, বিরোধী দলকে সংসদে এসে বক্তব্য দেওয়ার আহ্বান চিফ হুইপের!
বিরোধী দলকে রাজপথে আন্দোলনের পরিবর্তে জাতীয় সংসদে এসে নিজেদের বক্তব্য ও দাবি তুলে ধরার আহ্বান জানিয়েছেন সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, গণতান্ত্রিক…
 ২ নভেম্বর ২০২৬    জাতীয়

তোশকের নিচে হেরোইন রেখে ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ পুলিশের এএসআইয়ের বিরুদ্ধে!

তোশকের নিচে হেরোইন রেখে ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ পুলিশের এএসআইয়ের বিরুদ্ধে!
ভারতের পাঞ্জাবে এক ধর্মীয় নেতাকে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে। বাড়িতে স্থাপন করা গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিওতে…
 ২ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

ভারতে আন্দোলনে অংশ নেওয়ায় নিঃশর্ত ক্ষমা চাইলেন অভিনেতা ইমরান খান!

ভারতে আন্দোলনে অংশ নেওয়ায় নিঃশর্ত ক্ষমা চাইলেন অভিনেতা ইমরান খান!
ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বিরোধী আন্দোলনে অংশ নেওয়ার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। সোমবার (২ নভেম্বর) বোম্বে হাইকোর্টের তিরস্কারের…
 ২ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট!

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট!
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন একটি গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। সুন্দলপুর সাউথ-১ নামের এ কূপের দুটি জোনে মোট ৯৭…
 ২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান ৭ বার রক্ত দিয়েছেন: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান ৭ বার রক্ত দিয়েছেন: স্বাস্থ্যমন্ত্রী
স্বেচ্ছায় রক্তদানে মানুষকে আরও বেশি উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, রক্তদানে শরীরের ক্ষতি হয়—এমন ভুল ধারণা…
 ২ নভেম্বর ২০২৬    জাতীয়

শাহরাস্তিতে চোরাই মোটরসাইকেলসহ যুবক গ্রেফতার

শাহরাস্তিতে চোরাই মোটরসাইকেলসহ যুবক গ্রেফতার
চাঁদপুরের শাহরাস্তিতে মোটরসাইকেল চুরি মামলার এজাহারভুক্ত আসামি ইমরান হোসেনকে (৩৬) চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১ নভেম্বর) শাহরাস্তি মডেল থানা পুলিশের একটি দল অভিযান…
 ২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা বরাদ্দ চেয়ে চিঠি!

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা বরাদ্দ চেয়ে চিঠি!
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল-২০২৬ বাস্তবায়নে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ২০২৬-২৭ অর্থবছরে…
 ২ নভেম্বর ২০২৬    জাতীয়

শৈলকুপায় মুদি দোকানের পেছন থেকে ২৫ বস্তা বিএডিসি সার উদ্ধার

শৈলকুপায় মুদি দোকানের পেছন থেকে ২৫ বস্তা বিএডিসি সার উদ্ধার
ঝিনাইদহের শৈলকুপায় অভিযান চালিয়ে একটি মুদি দোকানের পেছনের কক্ষ থেকে ২৫ বস্তা বিএডিসি সার উদ্ধার করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার…
 ২ নভেম্বর ২০২৬    খুলনা

করিমগঞ্জে সমাজসেবক শিহাব উদ্দিন ভূঁইয়ার স্মরণে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

করিমগঞ্জে সমাজসেবক শিহাব উদ্দিন ভূঁইয়ার স্মরণে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দক্ষিণ অঞ্চলের বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব শিহাব উদ্দিন ভূঁইয়ার স্মরণে এক ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) বিকেল ৩টায়…
 ২ নভেম্বর ২০২৬    ঢাকা

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধি:পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনকাজে বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার…
 ২ নভেম্বর ২০২৬    রংপুর