প্রচ্ছদ    আন্তর্জাতিক   শিখ নেতা হত্যায় কানাডার মুসলিমদের...

শিখ নেতা হত্যায় কানাডার মুসলিমদের মধ্যে ক্ষোভ-উদ্বেগ-শঙ্কা

২৭ সেপ্টেম্বর ২০২৩ ০১:১১ পিএম
বজ্রশক্তি ডেস্ক

কানাডার শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার ঘটনায় ভারত সরকারের সংশ্লিষ্টতার অভিযোগে ক্ষোভ, উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছেন কানাডার মুসলিমরা। তারা বলছেন, এই ঘটনায় মুসলিমদের মধ্যে ক্ষোভ রয়েছে, এমনকি উদ্বেগও রয়েছে যে, বর্তমানে তারা নিরাপদ নয়।

এছাড়া কানাডার মুসলিম এবং শিখ সম্প্রদায় দীর্ঘদিন ধরে একে অপরকে সমর্থন করে এসেছে বলেও জোর দিয়ে বলছেন তারা। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

এর আগে গত সপ্তাহে কানাডার শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার ঘটনায় ভারত সরকারের দিকে সরাসরি অভিযোগের আঙুল তুলেছিলেন কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সেসময় পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বলেন, কানাডার গোয়েন্দা সংস্থা শিখ নেতা নিজ্জারের হত্যার সাথে ভারত সরকারের সংশ্লিষ্টতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ খুঁজে পেয়েছে।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে যুদ্ধ শুরুর পর নিহত ২৫ নাবিক: জাতিসংঘ

হরমুজ প্রণালিতে যুদ্ধ শুরুর পর নিহত ২৫ নাবিক: জাতিসংঘ

কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি শিখ মন্দিরের বাইরে গত ১৮ জুন গুলি করে হত্যা করা হয় ৪৫ বছর বয়সী হরদীপ সিং নিজ্জারকে। হাউস অব কমন্সের সভায় প্রধানমন্ত্রী ট্রুডো বলেন, কানাডার মাটিতে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাকে হত্যার পেছনে ভারতীয় এজেন্টরা জড়িত থাকতে পারে বলে বিশ্বাস করার মতো ‘বিশ্বাসযোগ্য কারণ’ রয়েছে।

আল জাজিরা বলছে, শিখ নেতা হত্যায় ভারত সরকারের সংশ্লিষ্টতার অভিযোগ সামনে আসার পর কানাডার অনেক মুসলিম ও সমর্থক আইনজীবীরা দেশটির সংখ্যালঘুদের সুরক্ষার জন্য আরও ভালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এমনকি তাদের কেউ কেউ ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বানও জানিয়েছেন।

অ্যাডভোকেসি গ্রুপের ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিমস (এনসিসিএম)-এর প্রধান স্টিফেন ব্রাউন আল জাজিরাকে বলেছেন, ‘ভারত সরকারের এজেন্টরা কানাডায় কাজ করছে এবং প্রবাসী সম্প্রদায়ের সদস্যদের লক্ষ্যবস্তু করছে, এটা সবাই জানে।’

তিনি বলেন, ‘তবে প্রকাশ্য দিবালোকে উপাসনাস্থলের বাইরে কাউকে হত্যা করার মতো ঘটনাটি আসলে একটি বার্তা পাঠানোর উদ্দেশ্যে ঘটানো হয়েছে।’

ব্রাউন বলছেন, কানাডিয়ান মুসলমানরা চায়, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ট্রুডো সরকার ব্যবস্থা গ্রহণ করুক। তার ভাষায়, ‘আমি বলব তাদের (মুসলিমদের) মধ্যে ক্ষোভ রয়েছে, প্রকৃত উদ্বেগও রয়েছে যে, বর্তমানে তারা নিরাপদ নয়।’

ভারত অবশ্য দীর্ঘদিন ধরে কানাডার শিখ সম্প্রদায়ের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। এছাড়া ভারত ২০২০ সালে নিজ্জারকে ‘সন্ত্রাসী’ হিসাবে ঘোষণা করে এবং নিজ্জারকে হত্যায় জড়িত থাকার বিষয়ে প্রধানমন্ত্রী ট্রুডোর আনা অভিযোগটিকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি।

অবশ্য ভারতের বিরুদ্ধে ট্রুডোর এই অভিযোগ সামনে আসার পর দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এমনকি ট্রুডোর এই অভিযোগ ভারত ও কানাডার মধ্যে কুৎসিত কূটনৈতিক দ্বন্দ্ব সৃষ্টি করেছে, যদিও এই দুটি দেশের মধ্যে ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক এবং ভালো বাণিজ্য সম্পর্ক রয়েছে।

উত্তেজনার একপর্যায়ে উভয় দেশ একে অপরের একজন করে কূটনীতিককে বহিষ্কার করে এবং গত বৃহস্পতিবার থেকে কানাডিয়ান নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিত করে ভারত। এছাড়া কানাডা ভারতে তার কর্মীর সংখ্যা কমিয়ে এনেছে এবং বলেছে, কানাডিয়ান কিছু কূটনীতিক সোশ্যাল মিডিয়ায় হুমকি পেয়েছেন।

যদিও কানাডার শিখ সম্প্রদায়ের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ভারতের উদ্বেগ রয়েছে, তারপরও ব্রাউন বলছেন, ভারত সরকার কানাডায় নিজ্জার বা শিখ অ্যাক্টিভিজমকে যেভাবেই দেখুক না কেন, গুরুত্বপূর্ণ বিষয় হলো নিহত শিখ নেতাকে কানাডার নাগরিক হিসেবে কোনও ধরনের অভিযোগের মুখোমুখি করা হয়নি।

আল জাজিরাকে তিনি বলেন, ‘আমাদের সরকার, আমাদের আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা মনে করেননি যে, শিখ নেতা নিজ্জার একজন সন্ত্রাসী ছিলেন, মনে করেননি যে তিনি এই দেশের জন্য হুমকি। এবং এটিই একমাত্র গুরুত্বপূর্ণ বিষয়।’

ব্রাউন আরও বলেন, মত প্রকাশের স্বাধীনতা – সেটি বিদেশি রাষ্ট্র বা কানাডার নিজস্ব সরকারের বিরুদ্ধে হোক না কেন – কানাডিয়ান পরিচয়ের প্রধান সত্ত্বা। তিনি বলেন, ‘আপনি যদি বিশ্ব সম্পর্কে খোলাখুলিভাবে আপনার মতামত প্রকাশ করতে না পারেন, আপনি যদি ভয় পান যে- বিদেশি সরকারের এজেন্ট আপনাকে হত্যা করবে বা আপনাকে টার্গেট করবে, তাহলে সেই সমাজ আর উন্মুক্ত সমাজ থাকবে না।’

কানাডার মুসলিম সম্প্রদায়ের অন্যান্য অ্যাডভোকেটরাও ব্রাউনের এই দৃষ্টিভঙ্গিরই প্রতিধ্বনি করছেন। তারা কানাডার সঙ্গে ভারতের সম্পর্ক পুনর্মূল্যায়ন করতে এবং কানাডীয় পররাষ্ট্র নীতিতে মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়ার জন্য অটোয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।

অবশ্য বছরের পর বছর ধরে মুসলিমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকারের অধীনে ভারতে হিন্দু জাতীয়তাবাদের উত্থানের নিন্দা করে আসছেন। তাদের অভিযোগ, ভারতে বৈষম্যমূলক আইন হয়েছে এবং ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা বেড়েছে।

নয়াদিল্লি অবশ্য এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

ইসলামোফোবিয়া বা ইসলামবিদ্বেষের বিরুদ্ধে লড়াই করে মানবাধিকার গোষ্ঠী জাস্টিস ফর অল কানাডা। সংস্থাটির নির্বাহী পরিচালক ত্বহা গাইয়ুর বলেছেন, শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার ঘটনায় ভারত সরকারের জড়িত থাকার অভিযোগ মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভীতি সৃষ্টি করেছে।

আল জাজিরাকে তিনি বলছেন, ‘উদাহরণস্বরূপ বলা যায়, কানাডায় ভারতীয় মুসলমানরা ভারতে যা ঘটছে তা নিয়ে কথা বলতে বা এমনকি একটি শব্দও বলার বিষয়েও খুব উদ্বিগ্ন। কারণ তারা জানে, এখানে কথা বললে ভারতে তাদের বা তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার খুব গুরুতর আশঙ্কা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘অনেক ভারতীয় মুসলমান কথা না বলার জন্য অনেক চাপের মধ্যে রয়েছেন। তাই এখানে এই ভয়টাও আছে।’

গাইয়ুর বলেন, কানাডায় শিখ এবং মুসলমানরা ঐকবদ্ধ হয়েছে, কারণ তারা উভয়ই দৃশ্যমান ধর্মীয় সংখ্যালঘু। কানাডার মুসলিম এবং শিখ নেতারা এখন তাদের সম্প্রদায়কে প্রভাবিত করে এমন ‘স্থানীয় এবং আন্তর্জাতিক উভয় বিদ্বেষের বিষয়ে কথা বলছেন’।

কানাডা সরকার অবশ্য ভারতের বিরুদ্ধে আনা তার অভিযোগের সমর্থনে কোনও প্রমাণ প্রকাশ করেনি। এই বিষয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছে উত্তর আমেরিকার এই দেশটি। গত সপ্তাহে, ট্রুডো নয়াদিল্লিকে তদন্তে সহযোগিতা করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমরা ভারত সরকারকে আমাদের সাথে কাজ করার জন্য, এই অভিযোগগুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য এবং ন্যায়বিচারের পথ অনুসরণ করার জন্য আহ্বান জানাই।’

কানাডার মন্ট্রিল-ভিত্তিক মুসলিম সম্প্রদায়ের আইনজীবী শাহীন আশরাফ অবশ্য প্রধানমন্ত্রী ট্রুডোর ওপর আস্থা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিশ্বাসযোগ্য প্রমাণ ছাড়া ভারতের বিরুদ্ধে এসব অভিযোগ প্রকাশ্যে আনতেন না।

তিনি আল জাজিরাকে বলেন, ‘কিছু কিছু দুর্বৃত্ত রাষ্ট্র আছে যারা এই ধরনের কাজ করে, কিন্তু ভারত এটা করবে এমন আশা আমি করিনি।’

আশরাফ বলেন, নিজ্জার হত্যায় ভারত সরকারের সম্ভাব্য ভূমিকা সম্পর্কে জানার পরে তিনি ‘অবাক’ এবং ‘হতাশ’ হয়েছেন। তিনি বলেন, সহিংসতা কখনোই কোনও সমস্যার সমাধান নয়। সাম্প্রতিক বছরগুলোতে মুসলিম কানাডিয়ানরা মারাত্মক সহিংসতার সম্মুখীন হয়েছে বলেও জানান তিনি।

আল জাজিরা বলছে, ২০১৭ সালে কানাডার কুইবেক সিটির একটি মসজিদে অতি-ডানপন্থি এক বন্দুকধারী ছয়জনকে গুলি করে হত্যা করে এবং ২০২১ সালে এক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অন্টারিওর লন্ডনে এক মুসলিম পরিবারের ওপর গাড়ি উঠিয়ে দিয়ে চারজনকে হত্যা করে।

এসব ঘটনাকে সেসময় কর্মকর্তারা সন্ত্রাসবাদ হিসাবে অভিহিত করেছিলেন।

লন্ডন কাউন্সিল অব ইমামস-এর প্রধান আবদ আলফাতাহ তাওয়াক্কল উল্লেখ করেছেন, দুই বছর আগে ওই হামলার পর স্থানীয় মুসলমানরা শিখদের কাছ থেকে ব্যাপক সমর্থন পেয়েছিল। সেসময় শিখ সম্প্রদায়ের সদস্যরা মুসলিম সম্প্রদায়ের অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিল এবং পানি বিতরণ করেছিল।

তাওয়াক্কল বলেন, কানাডা বিশাল এক দেশ যেখানে বিপুল সংখ্যক মুসলিম বাস করেন। কিন্তু লন্ডনের মুসলিমরা এখনও ২০২১ সালের সেই হামলার ক্ষত টানছে এবং সন্দেহভাজন ব্যক্তির বিচার কেবল চলতি মাসে শুরু হয়েছে।

আল জাজিরাকে তিনি বলছেন, ‘এখানে মানুষের মনে ভয় রয়েছে। লোকেদের নিরাপত্তার অভাব বা নিরাপত্তা বোধ নিয়ে উদ্বেগও রয়েছে। যদি বিদেশি সরকার এই ধরনের কর্মকাণ্ডগুলো করতে সক্ষম হয় … তাহলে সেটি মানুষকে আরও বেশি নিরাপত্তাহীনতার দিকে নিয়ে যেতে পারে।’

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

শিক্ষাব্যবস্থা সংস্কারে হেযবুত তওহীদ শিক্ষক ফোরামের মতবিনিময় সভা

শিক্ষাব্যবস্থা সংস্কারে হেযবুত তওহীদ শিক্ষক ফোরামের মতবিনিময় সভা
দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থার আমূল সংস্কারের প্রস্তাবনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে হেযবুত তওহীদ…
 ১৪ নভেম্বর ২০২৬    রাজধানী

সচেতনতার মাধ্যমেই ডায়াবেটিস প্রতিরোধ সম্ভব: শ্রীপুরে ডা. বাচ্চু

সচেতনতার মাধ্যমেই ডায়াবেটিস প্রতিরোধ সম্ভব: শ্রীপুরে ডা. বাচ্চু
আব্দুল্লাহ তারেক রানা, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল…
 ১৪ নভেম্বর ২০২৬    ঢাকা

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেব না: খাদ্যমন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেব না: খাদ্যমন্ত্রী
দেশের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হয়েছে এবং কোনো অবস্থাতেই খাদ্যের ঘাটতি হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।…
 ১৪ নভেম্বর ২০২৬    জাতীয়

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে যাব, থাকবেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে যাব, থাকবেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠার আশাবাদ ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ফাইনালে উঠলে সেই ম্যাচ…
 ১৪ নভেম্বর ২০২৬    খেলাধুলা

কাজে না ফিরলে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ!

কাজে না ফিরলে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ!
পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামী রোববার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মালিকেরা। এ ধারা প্রয়োগ…
 ১৪ নভেম্বর ২০২৬    জাতীয়

হরমুজ প্রণালিতে যুদ্ধ শুরুর পর নিহত ২৫ নাবিক: জাতিসংঘ

হরমুজ প্রণালিতে যুদ্ধ শুরুর পর নিহত ২৫ নাবিক: জাতিসংঘ
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় অন্তত ২৫ জন নাবিক নিহত হয়েছেন। একই সময়ে ওই অঞ্চলে জাহাজসংশ্লিষ্ট…
 ১৪ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

১৬ বছর বিনা পারিশ্রমিকে আজান, আবেগঘন আয়োজনে মুয়াজ্জিনকে বিদায়!

১৬ বছর বিনা পারিশ্রমিকে আজান, আবেগঘন আয়োজনে মুয়াজ্জিনকে বিদায়!
টানা ১৬ বছর কোনো পারিশ্রমিক ছাড়াই মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন সৈয়দ আলী। বয়সের ভারে আগের মতো দায়িত্ব পালন করতে না পারায় এবার তাঁকে আনুষ্ঠানিকভাবে…
 ১৪ নভেম্বর ২০২৬    বরিশাল

১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল!

১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল!
বিজয় দিবস ১৬ ডিসেম্বর থেকে আংশিকভাবে চালু হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। প্রাথমিক পর্যায়ে দুটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে…
 ১৪ নভেম্বর ২০২৬    জাতীয়

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান!

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায়  প্রধানমন্ত্রী তারেক রহমান!
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার প্রকাশিত ২০২৭ সালের ‘দ্য…
 ১৪ নভেম্বর ২০২৬    জাতীয়

লরেন্স বিষ্ণোই পরিচয়ে সংসদ সদস্য মাহমুদা মিতুকে হত্যার হুমকি

লরেন্স বিষ্ণোই পরিচয়ে সংসদ সদস্য মাহমুদা মিতুকে হত্যার হুমকি
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত সাত দিন ধরে…
 ১৪ নভেম্বর ২০২৬    নির্বাচিত

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার, ৮০ শতাংশই নারী: ডা. জুবাইদা রহমান

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার, ৮০ শতাংশই নারী: ডা. জুবাইদা রহমান
দেশের স্বাস্থ্যব্যবস্থায় রোগ প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার। এর মধ্যে ৮০ শতাংশই নারী। এসব স্বাস্থ্যকর্মী মানুষের দোরগোড়ায় রোগ প্রতিরোধের বার্তা…
 ১৪ নভেম্বর ২০২৬    জাতীয়

গাইবান্ধায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর লিফলেট তৈরির অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার

গাইবান্ধায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর লিফলেট তৈরির অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লিফলেট তৈরি এবং আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের রাজনৈতিক প্রচারণায় জড়িত থাকার অভিযোগে মো. আশিকুর রহমান ইমন…
 ১৪ নভেম্বর ২০২৬    রংপুর

রংপুরে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

রংপুরে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ এই স্লোগানে উগ্রবাদের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে রংপুরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভা…
 ১৪ নভেম্বর ২০২৬    রংপুর

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে সরকারের মহাপরিকল্পনা!

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে সরকারের মহাপরিকল্পনা!
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে উন্নীত করার উচ্চাভিলাষী লক্ষ্য নিয়েছে সরকার। এ লক্ষ্য অর্জনে বিনিয়োগ ও উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পের…
 ১৪ নভেম্বর ২০২৬    অর্থনীতি

‘ডাক্তারদের রাজনীতিতে থাকা বা জড়ানো ঠিক নয়’: মির্জা আব্বাস

‘ডাক্তারদের রাজনীতিতে থাকা বা জড়ানো ঠিক নয়’: মির্জা আব্বাস
চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনে রাজনীতির প্রভাব থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। তিনি বলেছেন, চিকিৎসকদের রাজনীতিতে…
 ১৪ নভেম্বর ২০২৬    নির্বাচিত