প্রচ্ছদ    খেলাধুলা   প্রথমার্ধে ভুটানের বিপক্ষে ৫-১ গোলে...

প্রথমার্ধে ভুটানের বিপক্ষে ৫-১ গোলে এগিয়ে বাংলাদেশ

২৭ অক্টোবর ২০২৪ ০৯:০৪ এএম
বজ্রশক্তি ডেস্ক

স্পোর্টস ডেস্ক:
নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে রোববার প্রথম সেমি-ফাইনালে ভুটানের বিপক্ষে ৫-১ গোলে এগিয়ে বিরতিতে গেছে বাংলাদেশ।
গত সাফে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে সেমি-ফাইনালে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছিলেন সাবিনা-ঋতুপর্ণারা।
একটি পরিবর্তন এনে এদিনের একাদশ সাজান বাংলাদেশ কোচ। আক্রমণভাগে শামসুন্নাহার জুনিয়রের জায়গায় খেলান সাগরিকাকে; জাতীয় দলের হয়ে অভিষেকে ভুটানের বিপক্ষেই হ্যাটট্রিক উপহার দিয়েছিলেন এই ফরোয়ার্ড। জ্বরের কারণে আগের দিনের অনুশীলনে না থাকলেও, সেরে উঠে সাবিনা খেলেন শুরু থেকে।
কিক-অফের বাঁশি বাজতেই আক্রমণ শুরু বাংলাদেশের। তৃতীয় মিনিটে ঋতুপর্ণার ক্রসে তহুরা পা ছোঁয়ালেও বল যায় বাইরে। গোল না মিললেও জয়ের জন্য ভুটানের রক্ষণে বাংলাদেশের রূদ্ররূপ হয়ে ওঠে স্পষ্ট।
সপ্তম মিনিটে গোছালো আক্রমণে ভুটানের প্রতিরোধের বাঁধ ভাঙে বাংলাদেশ। তহুরার পাস ধরে বক্সের ঠিক ওপর থেকে বাম পায়ের জোরাল শটে জাল খুঁজে নেন ঋতুপর্ণা। চলতি আসরে এই ফরোয়ার্ডের এটা প্রথম গোল।
ব্যবধান দ্বিগুণ হতে পারত দ্বাদশ মিনিটে। ঋতুপর্ণার ক্রসে সাগরিকার হেড গোলরক্ষককে বোকা বানিয়ে ছুটছিল লক্ষ্যে, কিন্তু গোললাইন থেকে হেডে ফেরান ইদোন দর্জি। তিন মিনিট পর তহুরার শট আটকাতে পারেননি কেউ; শিউলি আজিমের পাস দ্বিতীয় প্রচেষ্টায় নিয়ন্ত্রণে নিয়ে শরীর ঘুরিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড।
২৩তম মিনিটে ডেমা নামগাইয়েলের শট ফিস্ট করে ফিরিয়ে বাংলাদেশকে স্বস্তিতে রাখেন রূপনা চাকমা। একটু পর ব্যবধান আরও বাড়তে পারত, কিন্তু সাবিনার পায়ের কারিকুরিতে ডিফেন্ডারদের কাটিয়ে নেওয়া শট দূরের পোস্টে লেগে ফিরে আসে।
চলতি আসরে বাংলাদেশ অধিনায়কের গোলের অপেক্ষা ফুরায় ২৬তম মিনিটে। মনিকার আড়াআড়ি ক্রসে গোলমুখ থেকে নিখুঁত টোকায় ব্যবধান বাড়ান সাবিনা।
৩৫তম মিনিটে আবারও তহুরা ঝলক। বক্সের একটু ওপর থেকে শট নেন এই ফরোয়ার্ড। গোলরক্ষককের মাথার উপর দিয়ে বল লুটোপুটি খায় জালে। আসরে তহুরার গোল হলো চারটি।
দুই মিনিট পর বাম দিক দিয়ে বক্সে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে নিচু শটে বল জালে ঠেলে দুই হাত মেলে উদযাপনে মাতেন সাবিনা।
একটু পর ব্যবধান কমিয়ে ভুটানের আশা বাঁচিয়ে রাখেন ডেকি লাহজম। তবে ম্যাচের লাগাম মুঠোয় রেখেই বিরতিতে যায় পিটার বাটলারের দল।
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

‘তুমিই আমার ছেলের উত্তরসূরি’, নিকো পাজকে বলেছিলেন মেসির মা!

‘তুমিই আমার ছেলের উত্তরসূরি’, নিকো পাজকে বলেছিলেন মেসির মা!
লিওনেল মেসির উত্তরসূরি কে হবেন, ফুটবলবিশ্বে এমন আলোচনা দীর্ঘদিনের। এবার সেই প্রশ্নে নিজের পছন্দের কথা জানিয়েছেন আর্জেন্টাইন মহাতারকার মা সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনি। মেসির বিদায়ী ম্যাচে…
 ১৯ নভেম্বর ২০২৬    খেলাধুলা

নবান্ন উৎসবে কালাইয়ে ঐতিহ্যবাহী মাছের মেলা, বিক্রির আশা দুই কোটি টাকা

নবান্ন উৎসবে কালাইয়ে ঐতিহ্যবাহী মাছের মেলা, বিক্রির আশা দুই কোটি টাকা
নবান্ন উৎসবকে ঘিরে জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচশিরা বাজারে বসেছে ঐতিহ্যবাহী এক দিনের মাছের মেলা। বুধবার (১৮ নভেম্বর) ভোর থেকে শুরু হওয়া এ মেলায় বড়-ছোট নানা…
 ১৯ নভেম্বর ২০২৬    রাজশাহী

ফকিরহাটে মিল্ক ভিটার চেয়ারম্যানের বাড়িতে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ

ফকিরহাটে মিল্ক ভিটার চেয়ারম্যানের বাড়িতে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ
বাগেরহাটের ফকিরহাটে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্ক ভিটার চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টা ২১ মিনিটে মোটরসাইকেলে আসা…
 ১৯ নভেম্বর ২০২৬    খুলনা

ঝিনাইদহে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ঝিনাইদহে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
নাশকতার অভিযোগে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এনামুল হক নিলুকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে নিজ এলাকা থেকে তাকে…
 ১৯ নভেম্বর ২০২৬    খুলনা

বগুড়ায় জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদের জানাজা সম্পন্ন

বগুড়ায় জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদের জানাজা সম্পন্ন
বগুড়া প্রতিনিধি:বগুড়া জেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক ও জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বগুড়া শহরের নারুলী হাইস্কুল মাঠে…
 ১৯ নভেম্বর ২০২৬    রাজশাহী

চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ

চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ
চুয়াডাঙ্গা প্রতিনিধি:চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখা লক্ষ্য করে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে দুটি বিস্ফোরিত হয়ে ব্যাংকের প্রধান…
 ১৯ নভেম্বর ২০২৬    খুলনা

লালমনিরহাটে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী!

লালমনিরহাটে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী!
লালমনিরহাটে মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর মণ্ডলেরহাটে এ কর্মসূচির উদ্বোধন করেন…
 ১৯ নভেম্বর ২০২৬    জাতীয়

রক্তাক্ত লাশের ওপর দিয়ে আবার ক্ষমতায় ফিরতে চায় পতিত ফ্যাসিস্ট: রিজভী

রক্তাক্ত লাশের ওপর দিয়ে আবার ক্ষমতায় ফিরতে চায় পতিত ফ্যাসিস্ট: রিজভী
পতিত ফ্যাসিস্টরা আবারও হত্যার রাজনীতি শুরু করে রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় ফিরতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ…
 ১৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত

নারায়ণগঞ্জে খড়বোঝাই ট্রাকে দুর্বৃত্তদের আগুন, অল্পের জন্য রক্ষা চালক-হেলপার!

নারায়ণগঞ্জে খড়বোঝাই ট্রাকে দুর্বৃত্তদের আগুন, অল্পের জন্য রক্ষা চালক-হেলপার!
নারায়ণগঞ্জে এবার দুর্বৃত্তদের অগ্নিসংযোগের শিকার হয়েছে খড়বোঝাই একটি ট্রাক। ভোররাতে রাস্তার পাশে ট্রাক রেখে ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক ও হেলপার। এ সময় মোটরসাইকেলে করে আসা…
 ১৯ নভেম্বর ২০২৬    ঢাকা

‘পুতিন আমার বন্ধু’, দ্বিপক্ষীয় বৈঠকে ট্রাম্প!

‘পুতিন আমার বন্ধু’, দ্বিপক্ষীয় বৈঠকে ট্রাম্প!
চীনের শেনজেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের শুরুতে পুতিনকে স্বাগত জানিয়ে ট্রাম্প তাঁকে নিজের বন্ধু বলে উল্লেখ…
 ১৯ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
আগামী তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম এভিয়েশন…
 ১৯ নভেম্বর ২০২৬    জাতীয়

২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার

২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার
আগামী ২০৩৫ সালের মধ্যে অনুসারীর সংখ্যায় খ্রিস্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে ইসলাম। বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত পিউ রিসার্চ সেন্টারের এক পূর্বাভাসে এমন…
 ১৯ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

যাত্রীবেশে বাসে উঠে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা!

যাত্রীবেশে বাসে উঠে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা!
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে এক দুর্বৃত্ত। যাত্রীবেশে বাসে উঠে ভেতরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিয়েই দ্রুত পালিয়ে যায় সে। বৃহস্পতিবার (১৯…
 ১৯ নভেম্বর ২০২৬    ঢাকা

সাজেকগামী পর্যটক পরিবহনের দুই পিকআপে আগুন!

সাজেকগামী পর্যটক পরিবহনের দুই পিকআপে আগুন!
খাগড়াছড়ি সদর উপজেলায় পার্কিং করে রাখা সাজেকগামী পর্যটক পরিবহনের দুটি পিকআপে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে খাগড়াপুর এলাকার মাস্টারের দোকানের…
 ১৯ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

‘আমি মরা ভাই নেব না’, নিহত বিএনপি নেতার বোনের আহাজারি!

‘আমি মরা ভাই নেব না’, নিহত বিএনপি নেতার বোনের আহাজারি!
‘আমি মরা ভাই নেব না, আমার ভাই জীবিত মিছিলে গেছে’—এমন হৃদয়বিদারক আহাজারিতে ভারী হয়ে ওঠে নড়াইলের কালিয়ার পরিবেশ। বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় দুই নেতাকর্মী নিহত…
 ১৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত