প্রচ্ছদ    আন্তর্জাতিক   উদ্বেগ সত্ত্বেও বাংলাদেশে রেলের কাজ...

উদ্বেগ সত্ত্বেও বাংলাদেশে রেলের কাজ পেতে চেষ্টা চালাচ্ছে চীন

২২ মার্চ ২০২৩ ০৯:৩৯ এএম
বজ্রশক্তি ডেস্ক

বাংলাদেশে রেলওয়ে নেটওয়ার্কের উন্নয়নের কাজ পেতে বেশ জোরেশোরে লবিং করছে চীন। যদিও চীনা কোম্পানির প্রস্তাবিত উচ্চ ব্যয়ের বিষয়ে উদ্বেগ রয়েছে বাংলাদেশের রেলওয়ে কর্তৃপক্ষের ভেতরেই।

মূলত দেশে একই ধরনের অন্যান্য প্রকল্পের তুলনায় চীনা কোম্পানির প্রস্তাবিত উচ্চ ব্যয় নিয়ে ওই উদ্বেগ রয়েছে। বুধবার (২২ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতের ইংরেজি সংবাদপত্র ইকোনমিক টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, আখাউড়া-সিলেট রেলপথের আপগ্রেডেশন প্রকল্পের জন্য বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ বিকল্প তহবিল চাচ্ছে বলে জানতে পেরেছে ইকোনমিক টাইমস। কিন্তু ঢাকার উচ্চতর কর্তৃপক্ষের আশঙ্কা, বিকল্প অর্থের খোঁজ করার যে কোনও প্রচেষ্টা চীনের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রভাবিত করতে পারে এবং দেশে চীনের অর্থায়নকৃত অন্য প্রকল্পগুলো জন্য সমস্যা তৈরি করতে পারে।

আরও পড়ুন

‘বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছে’, সীমান্তে অনুপ্রবেশ নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য!

‘বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছে’, সীমান্তে অনুপ্রবেশ নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য!

ইকোনমিক টাইমস বলছে, আখাউড়া-সিলেট রেললাইন মিটারগেজ থেকে ডুয়েলগেজে উন্নীত করতে চীনের কাছে ১০ লাখ ৪ হাজার ৩৭ দশমিক ৮৯ মার্কিন ডলার ঋণ চেয়েছিল বাংলাদেশ। বাংলাদেশের কর্মকর্তাদের মতে, এই প্রকল্পের মাধ্যমে ২২৫ কিলোমিটার একক গেজ লাইনকে ২৩৯ কিলোমিটার ডুয়েল গেজ লাইনে রূপান্তর করার কথা রয়েছে।

ভারতীয় এই সংবাদমাধ্যমটি বলছে, চীনারা এই প্রকল্পটি জিটুজি (G2G) ভিত্তিতে বাস্তবায়নের জন্য লবিং করছে। কিন্তু বাংলাদেশের রেলওয়ে কর্তৃপক্ষের মূল্যায়ন অনুযায়ী, চীনাদের প্রস্তাবিত প্রকল্প ব্যয়ের প্রাক্কলন বাংলাদেশে চলমান অন্যান্য প্রকল্পের তুলনায় অনেক বেশি।

সংবাদমাধ্যমটির দাবি, চায়না রেলওয়ে কনস্ট্রাকশন প্রজেক্ট ইঞ্জিনিয়ারিং ব্যুরো গ্রুপ কোম্পানি লিমিটেড প্রকল্পের প্রস্তাবিত খরচের চেয়ে কম গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে এবং কোনও পরিবর্তন ছাড়াই প্রকল্পের মূল শর্তাবলী মেনে নেওয়ার জন্য ঢাকার কিছু কর্তৃপক্ষের সাথে জোর লবিং করছে।

অন্যদিকে সিলেট-আখাউড়া মিটারগেজ লাইনকে ব্রডগেজ লাইনে উন্নীত করতে তহবিল দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ভারতও। মূলত বাংলাদেশের আখাউড়া অঞ্চলটি ভারতীয় সীমান্তের কাছে অবস্থিত। ভারতের আর্থিক সহায়তায় ১১০০ কোটি রুপিরও বেশি ব্যয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক আগরতলা-আখাউড়া রেল সংযোগ নির্মিত হচ্ছে।

ভারতীয় এই সংবাদমাধ্যমটির দাবি, প্রতিবেশী দেশ মিয়ানমারে চীন অর্থনৈতিকভাবে যথেষ্ট পরিমাণে প্রবেশ করেছে এবং বেইজিংয়ের প্রভাবও রয়েছে। এরপরও সেখানে ক্ষমতাসীন জান্তা কর্তৃপক্ষের আপত্তির কারণে চীনারা দেশটির বন্দর প্রকল্পের প্রস্তাব ৭৫ শতাংশ সংশোধন করতে বাধ্য হয়েছিল।

উল্লেখ্য, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ২০১৬ সালের ঢাকা সফরের সময় জিটুজি ভিত্তিতে মোট ২৭টি অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের জন্য চীনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করে বাংলাদেশ। সব মিলিয়ে চীন সরকার বাংলাদেশকে প্রকল্পগুলোর জন্য ২২ বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার আশ্বাস দেয়।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ফিজিওথেরাপিস্ট হয়েও ডাক্তার পরিচয়ে চিকিৎসা

ফিজিওথেরাপিস্ট হয়েও ডাক্তার পরিচয়ে চিকিৎসা
গাজীপুর প্রতিনিধি: ফিজিওথেরাপিস্ট হয়েও নামের আগে ‘ডাক্তার’ এবং নিজের পরিচয়ে ‘অধ্যক্ষ’ পদবি ব্যবহার করে রোগী দেখার অভিযোগ উঠেছে গাজীপুরের কোনাবাড়ীর এক ব্যক্তির বিরুদ্ধে। বিভিন্ন রোগে…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

চতুর্থ শ্রেণির ছাত্রীকে টয়লেটে নিয়ে যায় শিক্ষক!

চতুর্থ শ্রেণির ছাত্রীকে টয়লেটে নিয়ে যায় শিক্ষক!
যশোরের অভয়নগরে স্কুল চলাকালে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমরান হোসেন (৩৮) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ঢাকার মিরপুর…
 ১০ নভেম্বর ২০২৬    খুলনা

কুমিল্লায় সালিশে নারীকে জুতাপেটা করা ইউপি চেয়ারম্যান বরখাস্ত

কুমিল্লায় সালিশে নারীকে জুতাপেটা করা ইউপি চেয়ারম্যান বরখাস্ত
কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রাম্য সালিশে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করার ঘটনায় মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। গত…
 ১০ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময়!

গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময়!
গাজীপুর প্রতিনিধি: মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নবাগত কমিশনার মো. আশিক সাঈদ। মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

সালিশে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান সাময়িক বরখাস্ত!

সালিশে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান সাময়িক বরখাস্ত!
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রাম্য সালিশে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করার ঘটনায় মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।…
 ১০ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

মিডিয়া হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে!

মিডিয়া হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে!
আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের অভিযোগ নিয়ে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। এবার এ ঘটনায় নিজের অবস্থান জানিয়ে দুঃখ…
 ১০ নভেম্বর ২০২৬    বিনোদন

চট্টগ্রামে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন!

চট্টগ্রামে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন!
চট্টগ্রাম প্রতিনিধি: ‘সত্য, সরাসরি, সবার আগে’—এই প্রত্যয়কে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে অনলাইন নিউজ পোর্টাল এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার (১০ নভেম্বর)…
 ১০ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

বরিশালে জমি নিয়ে বিরোধে হামলা ও পাল্টা মামলা, সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

বরিশালে জমি নিয়ে বিরোধে হামলা ও পাল্টা মামলা, সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের দুর্গাপুর এলাকায় পৈতৃক সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মো. আলীম সরদার নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে।…
 ১০ নভেম্বর ২০২৬    বরিশাল

কাউনিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারির খাদ্যপণ্য তৈরি: ১০ হাজার টাকা জরিমানা

কাউনিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারির খাদ্যপণ্য তৈরি: ১০ হাজার টাকা জরিমানা
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের ভায়ারহাট বাজারে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদনের দায়ে মেসার্স পাওয়ার বেকারির মালিক মো. রুহুল মিয়াকে ১০ হাজার…
 ১০ নভেম্বর ২০২৬    রংপুর

গাজীপুরে ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলে আগুন!

গাজীপুরে ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলে আগুন!
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের চান্দনা-চৌরাস্তায় ঢাকাগামী ফ্লাইওভারের ওপর একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযান: ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৪

সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযান: ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৪
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকার সাভারে পৃথক দুটি অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

নিটারে দুই দিনব্যাপী ইসলামিক কনফারেন্স অনুষ্ঠিত

নিটারে দুই দিনব্যাপী ইসলামিক কনফারেন্স অনুষ্ঠিত
সাভারের জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) ক্যাম্পাসে নিটার ইসলামিক সোসাইটির (NIS) আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘NITER Islamic Conference 2026’। রবিবার ও সোমবার…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

কুড়িগ্রামে সবার জন্য বাংলাদেশ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে সবার জন্য বাংলাদেশ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি:আর নয় বিদ্বেষ সবার জন্য বাংলাদেশ এই শ্লোগান কুড়িগ্রামে সর্বস্তরের নেতৃবৃন্দের নিয়ে মতবিনিময় সভা করে অরাজনৈতিক সংগঠন সবার জন্য বাংলাদেশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে…
 ১০ নভেম্বর ২০২৬    রংপুর

কালিয়াকৈরে একই মালিকের দুটি পরিত্যক্ত বাসে দুর্বৃত্তদের আগুন

কালিয়াকৈরে একই মালিকের দুটি পরিত্যক্ত বাসে দুর্বৃত্তদের আগুন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের কালিয়াকৈরে ভিন্ন ভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকা একই মালিকের দুটি পরিত্যক্ত যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের আধা ঘণ্টার চেষ্টায় আগুন…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

শরীয়তপুরে পদ্মা সেতু টোল প্লাজা অবরোধ ও ককটেল বিস্ফোরণ, আটক কয়েকজন

শরীয়তপুরে পদ্মা সেতু টোল প্লাজা অবরোধ ও ককটেল বিস্ফোরণ, আটক কয়েকজন
শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজা অবরোধ করে ছাত্র ধর্মঘট পালনের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা