প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   রিজিক হাসিলের প্রচেষ্টা মানে দুনিয়াদারী...

রিজিক হাসিলের প্রচেষ্টা মানে দুনিয়াদারী নয়

১৬ মে ২০১৮ ১১:৩১ এএম
বজ্রশক্তি ডেস্ক

আদিবা ইসলাম
অনেকে রিজিক হাসিলের প্রচেষ্টাকে দ্বীনের বাইরে দুনিয়াদারী বলে মনে করেন। এর কারণ কোর’আন হাদিসে দুনিয়া বলতে যেটা বোঝানো হয় সেই ‘দুনিয়া’ সম্পর্কে আকীদা বিকৃত হয়ে যাওয়া। তারা মনে করেন নামাজ, রোজা, জিকির আজগার ইত্যাদি ধর্মকর্ম হচ্ছে দ্বীনের কাজ, আর ব্যবসা বাণিজ্য কৃষি খামার ইত্যাদি দুনিয়ার কাজ। এই বিকৃত আকীদার জন্য জীবিকা হাসিলে কেউ খুব ব্যতিব্যস্ত হলে সেটাকে ভালো নজরে দেখা হয় না, বরং মনে করা হয় তিনি দ্বীনের চাইতে দুনিয়াকে প্রাধান্য দিচ্ছেন বেশি। অথচ ইসলামে বৈধ উপায়ে জীবিকা হাসিল করার জন্য কতই না তাগাদা দেয়া হয়েছে। জীবিকা হাসিল করার জন্য সম্ভাব্য সকল উপায়ে চেষ্টা করতে বলা হয়েছে। রিজিক তালাশের চেষ্টা করা যদি ‘দুনিয়া’ হত তাহলে আল্লাহর রসুল তাঁর আসহাবদেরকে দুনিয়ার জন্য সময় ও শ্রম ব্যয় করতে উৎসাহ যোগাতেন কি?
এছাড়া অনেকে এও ভেবে থাকেন যে, মো’মেনদেরকে জীবিকার পেছনে বেশি সময় ও শ্রম ব্যয় করা উচিত নয়, তাদের উচিত অল্পে তুষ্ট থাকা। তাহলে বোধহয় আল্লাহ বেশি সন্তুষ্ট থাকবেন। এজন্য সামর্থ থাকা সত্ত্বেও রিজিক হাসিলের চেষ্টা না করে কার্যত অন্যের বোঝা হয়ে থাকেন। এই ধারণাই বা কতটুকু সঠিক?
মানুষের জীবনের প্রতিটি মুহূর্ত কাজ-কর্তব্যের সাথে জড়িত। সুষ্ঠভাবে জীবনের সকল দায়িত্বকে পালন করার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। এই দায়িত্ব পালনের নাম দুনিয়াদারী নয়। দুনিয়াদারী হচ্ছে কেবল সেই বিষয়, যেটা মানুষকে আল্লাহর হুকুম মানতে বাধা প্রদান করে। ইসলাম একটি ভারসাম্যপূর্ণ জীবনব্যবস্থা। আর এই ভারসাম্য হচ্ছে দ্বীন-দুনিয়ার ভারসাম্য, দেহ-আত্মার ভারসাম্য, ইহকাল-পরকালের ভারসাম্য। এ কারণে আল্লাহ কোর’আনে মো’মেন-মুসলিমদেরকে ভারসাম্যপূর্ণ জাতি বলে অভিহিত করেছেন। আল্লাহর রসুল তাঁর সংগ্রামী জীবনে বারবার উম্মাহকে ভারসাম্যের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। কিন্তু কোথাও তিনি ব্যবসা-বাণিজ্য ইত্যাদির ব্যাপারে নিরুৎসাহিত করেননি, বরং তাঁকে বলতে শুনি- আমানতদার সৎ ব্যবসায়ীর আখেরাত হবে নবী, রসুল ও সিদ্দিকগণের সাথে।
এ বিষয়ে মদীনার এক সমাবেশে প্রদত্ত রসুলাল্লাহর একটি ঐতিহাসিক ভাষণ নিচে তুলে ধরা হলো-
‘হে মানুষ! আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, জীবিকা হাসিল করার জন্য সম্ভাব্য সকল উপায়ে চেষ্টা কর এবং তোমাদের প্রচেষ্টার পরিপূর্ণতার জন্য আল্লাহর কাছে দোয়া কর। এতে বিন্দুমাত্র সন্দেহ নেই যে, কোনো মো’মেনের সত্ত্বাকে দুনিয়ায় বেকার এবং অনর্থক সৃষ্টি করা হয়নি। বরং তার জীবনের প্রতিটি মুহূর্ত কর্ম ও কর্তব্যের সঙ্গে সংযুক্ত। কর্ম ও প্রচেষ্টার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। অল্পে সন্তুষ্টি এবং আল্লাহর প্রতি নির্ভরশীলতার অর্থ এ নয় যে, হাত পা গুটিয়ে বসে থাকা এবং নিজের বোঝা অন্যের উপর চাপিয়ে দেয়া। নিশ্চয়ই আল্লাহর উপর ভরসা করা আমাদের প্রধান কর্তব্য। কিন্তু রেযেক হাসিল করার জন্য প্রয়োজনীয় প্রচেষ্টা নিতান্তই জরুরি বিষয়।
আমি বনু সা’আদ গোত্রের এক স্ত্রীলোককে ‘চাক্কী’ পিষতে দেখেছি এবং সাথে সাথে এ দু’আ করতে শুনেছি, ’আল্লাহুম্মা আরযুকনা।’ ‘হে আল্লাহ আমাদেরকে রেযেক দাও।’ আমি এ তাওয়াক্কুল ও প্রচেষ্টা দেখে নিতান্তই খুশি হয়েছি।
হে আল্লাহর বান্দাগণ! তোমাদের রব ইরশাদ করেন: “হে বনি আদম, আমি তোমাদেরকে দুনিয়াতে ক্ষমতা প্রদান করেছি। এতে তোমাদের জন্য জীবিকাও দিয়েছি। কিন্তু তোমরা খুব অল্পই শোকর আদায়কারী।” (সুরা আরাফ ১০) এতে এ ইশারা রয়েছে যে, সম্ভাব্য উপায়ে রেজেক হাসিল করার জন্য প্রচেষ্টার সাথে সাথে তার পরিপূর্ণতার জন্য আল্লাহর কাছে দোয়া করা বান্দার উচিত।
আমি তোমাদেরকে অবহিত করছি যে, দুনিয়ায় যত নবী-রসুল এসেছেন তাদের সবাই রেজেক হাসিলের জন্য চেষ্টা- সাধনা করতেন এবং নিজেদের বোঝা অন্যের উপর চাপিয়ে দিতেন না। অতএব তোমরাও রুজি হাসিলের জন্য কোশেশ (চেষ্টা) কর। মেহনত-মজদুরী করা এবং লাকড়ির বোঝা নিজের মাথায় উঠানো অন্যের কাছে সওয়াল করার চেয়ে উত্তম। যার জীবিকা উপার্জনের সামর্থ্য রয়েছে অন্যের কাছে চাওয়া তার জন্য খুবই অসম্মানজনক। সে দুনিয়াতেও লাঞ্ছিত এবং শেষ বিচারের দিনও তাকে এমন অবস্থায় হাজির করা হবে যে তার চেহারায় গোশত থাকবেনা। আমি পরিষ্কারভাবে তোমাদের বলছি, যার কাছে একদিনের খাদ্যও মওজুদ রয়েছে তার জন্য সওয়াল করা অবশ্যই হারাম। আমি জানি, কোনো কোনো সংসারত্যাগী ভিক্ষাবৃত্তিকে জায়েয বলে, কিন্তু ইসলাম হাত-পা গুটিয়ে বসা এবং ভিক্ষাবৃত্তি এখতিয়ার করাকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে। ইসলাম আমাদের হুকুম করেছে যে, দুনিয়ায় ছড়িয়ে যাও এবং আল্লাহর করুণা তালাশ কর। যে ভিক্ষাবৃত্তি থেকে বাঁচবে, নিজের পরিবার-পরিজনের পর-ওয়ারিশ করা ও প্রতিবেশীর সাহায্য সহযোগিতা করার জন্য হালাল উপায়ে জীবিকা হাসিল করবে সে কেয়ামতের দিন পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জল চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। দুনিয়াতেও তার জন্য সম্মান ও প্রতিপত্তি রয়েছে।
হে মুসলিমগণ! এ কথা স্মরণ রাখ, তোমরা যদি রেজেকের সন্ধানে মশগুল থাকো এবং রোজগার হাসিলের জন্য চেষ্টা করতে থাকো তাহলে দুনিয়াতে তোমাদের শ্রেষ্ঠত্ব কায়েম হবে এবং আখেরাতেও তোমরা মহান প্রতিদান লাভ করবে। কে বলে ইসলাম রেজেক হাসিলের চেষ্টা কে উত্তম মনে করে না এবং পার্থিব উন্নতির সাথে কোনো সর্ম্পক রাখে না? এ এক অপবাদ। যার হাতে আমার জীবন রয়েছে তাঁর শপথ, সংসার ত্যাগ করাকে ইসলাম কখনও জায়েয বলে না এবং হাত পা গুটিয়ে বসার তালিম দেয় না বরং মানুষকে মেহনত করার জন্য উদ্বুব্ধ করে। ইসলামের শিক্ষা হলো – দুনিয়ার জিন্দেগীর জন্য সংগ্রাম কর এবং অন্যের উপর নির্ভরশীল হয়ো না।
হে মানুষ! অবৈধ উপায়ে একে অন্যের মাল হাসিল কর না। নিজেদের প্রাণ ধ্বংসের মধ্যে ফেলো না। বরং নিজেদের জীবিকা হাসিলের জন্য খুব বেশি চেষ্টা কর এবং আল্লাহর গযবকে ভয় কর। আমি মনে করি রেজেক হাসিলের উপায় উপকরণের মধ্যে তেজারত (ব্যবসা-বাণিজ্য) সবচেয়ে উত্তম। তাই যার সামর্থ্য রয়েছে সে যেন তা এখতিয়ার করে। কেয়ামতের দিন সৎ আমানতদার তাজির (ব্যবসায়ী)-কে নবী-সিদ্দিক এবং শহীদদের সাথে উঠানো হবে। তাই প্রত্যেক ব্যবসায়ীকে সত্যবাদী এবং আমানতদার হওয়া উচিত। মানুষের আহারযোগ্য সর্বোত্তম হালাল রুজি হলো তার পরিশ্রমলব্ধ রোজগার এবং সেই তেজারত, যাতে মিথ্যা এবং ধোঁকাবাজি শামিল নেই। যত দূর সম্ভব তেজারত কর এ জন্য যে, তাতে বরকত রয়েছে।
আল্লাহ তার উপর রহম করেন, যে বেচা-কেনা এবং টাকা-পয়সা আদায়ের ব্যাপারে নম্রতা অবলম্বন করে। তেজারতের জন্য তোমরা যে ঋণ গ্রহণ কর যথাসম্ভব ওয়াদা মোতাবেক তা ফিরিয়ে দাও। তাতে পারস্পরিক বিশ্বাস বৃদ্ধি পায়। মনে রেখো আমানত রেজেক দান করে এবং খেয়ানত দারিদ্র্য সৃষ্টি করে। আমি তোমাদেরকে হুঁশিয়ার করছি, যার আমানত নেই-তার ঈমান নেই। যার প্রতিশ্রুতি মজবুত নয়-তার দীন নেই। যাঁর হাতে আমার জীবন তাঁর শপথ, কোনো মানুষের ঈমান সঠিক হতে পারবে না যতক্ষণ না সে সৎ ও বিশ্বাসী হয়। আমি তোমাদেরকে হেদায়েত করছি যে তোমরা কোনো ব্যাক্তি অধিক সালাত আদায় ও অধিক সিয়াম পালন করা দেখে ভুল কর না, বরং লক্ষ কর সে যখন কথা বলে সত্য বলে কি না, এবং তার কাছে রাখা আমানত বিশ্বস্ততার সাথে ফিরিয়ে দেয় কিনা। এবং নিজের পরিবার পরিজনের জন্য হালাল উপায়ে রোজগার করে কিনা। যদি সে আমানতদার ও সত্যবাদী হয় এবং হালাল উপায়ে রেজেক হাসিল করে তাহলে নিশ্চয়ই সে কামেল মো’মেন। (ভাষণটি ‘মহানবী মোহাম্মদ (সা.) এর ভাষণ’ গ্রন্থ থেকে সংগৃহীত)

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!
আগামীকাল রোববার বাংলাদেশে আসতে পারেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ভুটানের রাজধানী থিম্পু সফরে যাওয়ার পথে স্বল্প সময়ের জন্য ঢাকায় ট্রানজিট নেওয়ার…
 ১৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীভল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। পরিদর্শনকালে তিনি মন্দির প্রাঙ্গণে সনাতন…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায়…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা
বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি ব্রিজের নিচের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর।…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

ইপিডিএবি -এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইপিডিএবি -এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইলেকট্রনিক্স পণ্য পরিবেশক সমিতি বাংলাদেশ তথা ইলেকট্রনিক্স প্রোডাক্টস ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইপিডিএবি)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে সংগঠনটির পথচলায় এক…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

ফুলবাড়ীতে বিএনপির সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীতে বিএনপির সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিএনপির সদ্যঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ৯০ কেজির বাঘাইড় মাছ

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ৯০ কেজির বাঘাইড় মাছ
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের পুটিমারী এলাকায় স্থানীয় এক জেলের জালে ৯০ কেজি ওজনের একটি বিশালাকার বাঘাইড় মাছ ধরা পড়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) মাছটির ছবি…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

রৌমারীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫

রৌমারীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্তিমারী এলাকায় ডিসি সড়কে মালবোঝাই ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। আজ শনিবার (১৭ অক্টোবর)…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত চিকিৎসক!

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত চিকিৎসক!
প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক পরিদর্শনে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নিজ কক্ষে ধূমপান করতে দেখা যায় সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে। এ সময় কক্ষের অপরিচ্ছন্ন পরিবেশও…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

কালিয়াকৈর ঔষধ কারখানায় ভয়াবহ আগুন

কালিয়াকৈর ঔষধ কারখানায় ভয়াবহ আগুন
মোঃ শফিকুল ইসলামকালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধিগাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরস্থইবনে সিনা  ফার্মাসিটিক্যাল লিমিটেড  এর হারবাল শাখায় শনিবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওষুধের মেশিন ও গোডাউনে…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

নুডলস খাওয়ার পর একই পরিবারের ৫ জনের মৃত্যু, রয়েছে ৩ শিশুও!

নুডলস খাওয়ার পর একই পরিবারের ৫ জনের মৃত্যু, রয়েছে ৩ শিশুও!
ভারতের গ্রেটার নয়ডায় একই পরিবারের পাঁচ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদের মধ্যে রয়েছে তিন শিশুও। শুক্রবার রাতে নুডলস খাওয়ার পর ঘুমাতে যান পরিবারের সদস্যরা।…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কঠোর হুঁশিয়ারি!

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কঠোর হুঁশিয়ারি!
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সাম্প্রতিক সময়ে এই নৌপথে…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে হারানোর শঙ্কায় আশিকুল!

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে হারানোর শঙ্কায় আশিকুল!
কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রীসহ পরিবারের ছয় সদস্যকে হারানোর শঙ্কায় ভেঙে পড়েছেন আশিকুল ইসলাম। আনন্দঘন ভ্রমণে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে কক্সবাজারে…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬ আফটারশক, উপকূলে উদ্বেগ!

পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬ আফটারশক, উপকূলে উদ্বেগ!
মধ্য আমেরিকার দেশ পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬টি পরকম্পন বা আফটারশক রেকর্ড করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত ৯ অক্টোবরের ভূমিকম্পের পর দেশটির…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক