প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   এমামুযযামানের জন্ম শতবর্ষে সশ্রদ্ধ সালাম

এমামুযযামানের জন্ম শতবর্ষে সশ্রদ্ধ সালাম

১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৯ পিএম
বজ্রশক্তি ডেস্ক

রুফায়দাহ পন্নী:
ভারতীয় উপমহাদেশের অন্যতম ঐতিহ্যবাহী পরিবার টাঙ্গাইলের করটিয়ার পন্নী পরিবার। অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের প্রতিষ্ঠাতা এমামুয্যামান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নী এই পরিবারে ১৯২৫ সনের ১১ মার্চ শবে বরাতে জন্মগ্রহণ করেন। তাঁর চরিত্রে ছিল আধ্যাত্মিক ও জাগতিক গুণাবলীর অপূর্ব সংমিশ্রণ। তিনি ছিলেন সত্যের মূর্ত প্রতীক। ঘটনাবহুল ৮৬ বছরের জীবনে তাঁর একটি মিথ্যা বলারও নজির নেই।

সুলতানী যুগে গৌড়ের সুলতান (কররানি যুগ) হিসাবে, মুঘল আমলে আতিয়া পরগনার সুবেদার হিসাবে এবং ব্রিটিশ যুগে করটিয়ার সুবৃহৎ এলাকার জনদরদি জমিদার হিসাবে এই ঐতিহ্যবাহী আফগান পন্নী পরিবার শাসনকার্যের সঙ্গে যুক্ত ছিলেন। বাংলার সালতানাতকে মুঘল আগ্রাসন থেকে রক্ষা করতে গিয়ে সুলতান দাউদ খান কররানি ঐতিহাসিক রাজমহলের যুদ্ধে (১৫৭৬) প্রাণ উৎসর্গ করেন। বাংলার মুসলমানদের নবজাগরণে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল পন্নী জমিদারগণ। এমামুয্যামানের প্রপিতামহ হাফেজ মাহমুদ আলী খান পন্নী তাঁর প্রতিষ্ঠিত ছাপাখানা ‘মাহমুদিয়া যন্ত্র’ থেকে মৌলভী নইমুদ্দিন অনূদিত পবিত্র কোর’আনের প্রথম বঙ্গানুবাদ (২৩ পারা) প্রকাশ করেন। এই ছাপাখানা থেকেই তিনি প্রকাশ করতেন ‘আখবারে এসলামীয়া’ নামে মাসিকপত্র যা বাংলার মুসলমানদের স্বার্থরক্ষার পক্ষে কথা বলত। প্রাচ্যের আলীগড় বলে খ্যাত ‘সা’দাত কলেজের’ প্রতিষ্ঠাতা ছিলেন ওয়াজেদ আলী খান পন্নী। তিনি প্রভিন্সিয়াল মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি। এমন কি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা এবং অর্থদাতা নবাব নওয়াব আলী চৌধুরী ছিলেন এমামুয্যামানের মায়ের নানা।

তাঁর ছেলে সৈয়দ মোহাম্মদ আলী চৌধুরী বগুড়া (এমামুয্যামানের খালু) ছিলেন সমগ্র পাকিস্তানের তৃতীয় প্রধানমন্ত্রী (১৯৫৩-১৯৫৫)। পাকিস্তান আমলেও মাননীয় এমামুযযামানের পরিবারের আরো অনেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন। চাচাতো ভাই খুররম খান পন্নী ছিলেন আইন পরিষদের চিফ হুইপ ও ফিলিপাইনে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত। আরেক চাচাতো ভাই হুমায়ুন খান পন্নী ছিলেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং পরবর্তীতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার। ভ্রাতুষ্পুত্র ওয়াজেদ আলী খান পন্নী ছিলেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া উপমন্ত্রী। এমামুযযামানের মায়ের মামা সৈয়দ হাসান আলী চৌধুরী ছিলেন পূর্ব পাকিস্তানের শিল্পমন্ত্রী। এমনিভাবে আরো বহু বরেণ্য ব্যক্তিবর্গের দ্বারা সমৃদ্ধ ছিল করটিয়ার এই জমিদার পরিবার।

আরও পড়ুন

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

শিক্ষাজীবন:
তাঁর শিক্ষাজীবন শুরু হয় করটিয়ার রোকাইয়া উচ্চ মাদ্রাসায়। দুই বছর মাদ্রাসায় পড়ার পর তিনি ভর্তি হন এইচ. এম. ইনস্টিটিউশনে। এখান থেকে তিনি ১৯৪২ সনে মেট্রিকুলেশন পাশ করেন। এরপর সা’দাত কলেজে কিছুদিন পড়ে ভর্তি হন বগুড়ার আজিজুল হক কলেজে। দ্বিতীয় বর্ষে কলকাতার ইসলামিয়া কলেজে ভর্তি হন এবং উচ্চ মাধ্যমিক সমাপ্ত করেন।

ব্রিটিশ বিরোধী আন্দোলনে এমামুয্যামান:
কলকাতায় তাঁর শিক্ষালাভের সময় কলকাতা ছিল ব্রিটিশবিরোধী আন্দোলনের কেন্দ্রবিন্দু। তরুণ এমামুয্যামান ব্রিটিশ বিরোধী সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। সেই সুবাদে তিনি এই সংগ্রামের কিংবদন্তিতুল্য নেতৃবৃন্দের সাহচর্য লাভ করেন যাঁদের মধ্যে মহাত্মা গান্ধী, সাইয়্যেদ আবুল আলা মওদুদি, কায়েদে আযম মুহাম্মদ আলী জিন্নাহ্, অরবিন্দু ঘোস, শহীদ হোসেন সোহরাওয়ার্দী অন্যতম। তিনি আল্লামা এনায়েত উল্লাহ খান আল মাশরেকীর ‘তেহরীক এ খাকসার’ আন্দোলনে যোগ দিয়েছিলেন। তিনি খুব দ্রুত তাঁর বয়োজ্যেষ্ঠ নেতাদের ছাড়িয়ে পূর্ববাংলার কমান্ডারের দায়িত্ব লাভ করেন। অল্পদিনের মধ্যেই তিনি দুঃসাহসী কর্মকাণ্ড ও সহজাত নেতৃত্বের গুণে সমগ্র ভারতবর্ষ থেকে ঝঢ়বপরধষ অংংরমহসবহঃ এর জন্য নির্বাচিত ৯৬ জন ‘সালার-এ-খাস হিন্দ’ এর অন্যতম হিসাবে মনোনীত হন। তখন এমামুয্যামানের বয়স ছিল মাত্র ২২ বছর। দেশভাগের অল্পদিন পর তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করেন।

চিকিৎসক ও সমাজসেবক:
ইন্টারমিডিয়েট পাশ করার পর তিনি হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করেন এবং কর্মজীবনে তিনি দেশসেরা একজন হোমিওপ্যাথে পরিণত হন। ১৯৫৬-১৯৫৮ সনের কলেরা মহামারীর সময় তিনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে হাজার হাজার মানুষকে ভ্যাকসিন প্রদান করেন। ১৯৬৩ সনে তিনি করটিয়ায় হায়দার আলী রেডক্রস ম্যাটার্নিটি এ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার হসপিটাল প্রতিষ্ঠা করেন যার দ্বারা এখনও উক্ত এলাকার বহু মানুষ উপকৃত হচ্ছেন। পিজি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মেডিকেল বোর্ডে তিনিও অন্তর্ভুক্ত ছিলেন। বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠারও তিনি ছিলেন প্রধান উদ্যোক্তা। ১৯৯৮ সনে তিনি সা’দাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে প্রতিবন্ধী শিশুদের উন্নয়নের জন্য একটি দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপ্রধান আবু সাঈদ চৌধুরী, সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামসহ অনেক বরেণ্য ব্যক্তি তাঁর রোগীদের অন্তর্ভুক্ত ছিলেন।

দুর্ধর্ষ শিকারী:
বাল্যকাল থেকে সত্তর দশকের গোড়া পর্যন্ত তিনি পাহাড়ে, বনে-জঙ্গলে ঘুরে বহু হিংস্র পশু শিকার করেছেন। তাঁর লেখা ‘বাঘ-বন-বন্দুক’ বাংলাদেশের জঙ্গলে শিকারের অভিজ্ঞতা নিয়ে লেখা প্রথম বই যা শহীদ মুনির চৌধুরীর সুপারিশে দশম শ্রেণির পাঠ্যপুস্তকের তালিকায় অন্তুর্ভুক্ত করা হয়েছিল।

চৌকস ক্রীড়াবিদ:
তিনি ছিলেন একজন শ্যুটার, ফুটবলার ও মোটর সাইকেল স্ট্যান্ট। ১৯৫৬ সালে তিনি মেলবোর্নে অনুষ্ঠিত বিশ্ব অলিম্পিকে জাতীয় দলের অন্যতম শ্যুটার হিসাবে নির্বাচিত হন। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডিকে আবার জনপ্রিয় করে তোলার জন্য তিনি ‘তওহীদ কাবাডি দল’ প্রতিষ্ঠা করেন। দলটি দেশজুড়ে বহু টুর্নামেন্টের আয়োজন করেছে এবং জাতীয় পর্যায়ের টুর্নামেন্টেও কৃতিত্বের পরিচয়ও দিয়েছে।

লেখক ও প্রকাশক:
বেগম সুফিয়া কামাল এমামুয্যামানের নিকটাত্মীয় ছিলেন। তার কাব্যগ্রন্থ ‘মন ও জীবন’ এর প্রকাশক ছিলেন এমামুয্যামান (১৯৫৭)। পত্র-পত্রিকা ও ম্যাগাজিনে তাঁর লেখা অনেক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ২০০৮ সনে তিনি একটি প্রকাশনা সংস্থা প্রতিষ্ঠা করেন যার নাম ‘তওহীদ প্রকাশন’। তাঁর লেখা বইয়ের সংখ্যা ৯, এর মধ্যে এ ইসলাম ইসলামই নয়, দাজ্জাল? ইহুদি খ্রিষ্টান ‘সভ্যতা’!, ইসলামের প্রকৃত রূপরেখা, ইসলামের প্রকৃত সালাহ, ঞযব খড়ংঃ ওংষধস উল্লেখযোগ্য। 
পার্লামেন্টের সর্বকনিষ্ঠ সদস্য:

ব্রিটিশ বিরোধী আন্দোলনের এক যুগ পরে এমামুযযামান আবার রাজনীতিতে ফিরে আসেন। ১৯৬৩ সনে টাঙ্গাইল-বাসাইল এলাকা থেকে ছয়জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করে তিনি প্রাদেশিক আইন পরিষদের সদস্য (এম.পি.) নির্বাচিত হন। ১৯৬৪ সনে বাংলাদেশের বিভিন্ন এলাকায় হিন্দুদের উপর হামলা ও গণহত্যা আরম্ভ হয়। এমামুযযামান দাঙ্গা কবলিত এলাকাগুলোয় গিয়ে উভয় সম্প্রদায়ের সঙ্গে আলোচনা করেন, জীবনের ঝুঁকি নিয়ে দাঙ্গা প্রতিহত করেন। পরবর্তীতে তিনি নিজেকে রাজনীতি থেকেই পুরোপুরি গুটিয়ে নেন, কারণ প্রচলিত রাজনীতির সঙ্গে তিনি নিজেকে খাপ খাওয়াতে পারছিলেন না।

নজরুল একাডেমীর প্রতিষ্ঠাতা সদস্য:
সাংস্কৃতিক অঙ্গনেও তাঁর ছিল দৃপ্ত পদচারণা। তিনি উপমহাদেশের প্রখ্যাত সংগীত ব্যক্তিত্ব মোহাম্মদ হোসেন খসরুর কাছে উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নিয়েছিলেন। জাতীয় কবি নজরুলও ছিলেন একই গুরুর শিষ্য। নজরুলের কীর্তি সংরক্ষণের লক্ষ্যে প্রতিষ্ঠিত নজরুল একাডেমীর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি।

হেযবুত তওহীদ প্রতিষ্ঠা:
বুদ্ধি হবার পর থেকেই তিনি দেখতে পান সমস্ত মুসলিম জগৎ কোনো না কোনো পাশ্চাত্য প্রভুর গোলাম, যারা কিনা এক সময় জ্ঞানে বিজ্ঞানে, সামরিক অর্থনৈতিক শক্তিতে সমগ্র দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল। তাদের এই করুণ পরিণত কেন হল? একসময় আল্লাহর অশেষ রহমে এ প্রশ্নের জবাব তিনি পেতে আরম্ভ করলেন। একটু একটু করে, সারা জীবন ধরে তিনি বুঝতে পারলেন কোথায় সে শুভঙ্করের ফাঁকি, যে ফাঁকিতে পড়ে আজ যাদের পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হবার কথা, তারা পৃথিবীর নিকৃষ্টতম জাতিতে পরিণত হয়েছে। তিনি বুঝলেন, চৌদ্দশ বছর আগে মহানবী (সা.) যে দীনকে সমস্ত জীবনের সাধনায় আরবে প্রতিষ্ঠা করেছিলেন, সে দীনটি আর আজ আমরা ‘ইসলাম ধর্ম’ বলে যে দীনটি অনুসরণ করি এ দু’টি দীন পরস্পর-বিরোধী, বিপরীতমুখী দু’টো ইসলাম। ফলে রসুলের নিজ হাতে গড়া জাতিটি এবং বর্তমানের মুসলিম জনসংখ্যাটিও সম্পূর্ণ বিপরীতমুখী। ইসলামের সঠিক আকিদা, তওহীদের মর্মবাণী, এবাদতের অর্থ, মো’মেন, মুসলিম, উম্মতে মোহাম্মদী হবার শর্ত, হেদায়াহ-তাকওয়ার পার্থক্য, সালাতের (নামাজের) সঠিক উদ্দেশ্য, দাজ্জালের পরিচয়, দীন প্রতিষ্ঠার তরিকা, পাঁচ দফা কর্মসূচি এবং কীভাবে তাকে প্রয়োগ করতে হয় ইত্যাদিসহ আরো বহু বিষয় তিনি আল্লাহর দয়ায় বুঝতে পারলেন।

১৯৯৫ সনে তিনি ইসলামের প্রকৃত শিক্ষা প্রচারের এ প্রয়াসকে সাংগঠনিক রূপ দিতে ‘হেযবুত তওহীদ’ প্রতিষ্ঠা করেন। তিনি এ আন্দোলনের মাধ্যমে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, পশ্চিমা সভ্যতার ব্যর্থতার কারণ যেমন তুলে ধরেন, তেমনি প্রকাশ করেন ইসলামের সামগ্রিক ধারণা। উগ্রবাদ ও ধর্মান্ধতার মোকাবেলা করতে গিয়ে তিনি তাঁর নিজের সমস্ত সম্পদ অকাতরে বিলিয়ে দিয়েছেন এবং সামাজিক অবস্থানকে নির্দ্বিধায় পরিত্যাগ করেছেন। তাঁর বিরুদ্ধে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলে উগ্রবাদী ধর্মান্ধ শ্রেণী। ফলে একাধিকবার তাঁকে বৃদ্ধ বয়সে গ্রেফতারও করা হয়েছে। দীর্ঘ ৩০ বছর ধরে শত প্রতিকূলতার মধ্যেও আল্লাহর প্রত্যক্ষ সাহায্যে হেযবুত তওহীদ নিরন্তরভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে হাজার বছরের ফিকাহ, তাফসির আর ফতোয়ার পাহাড়ের নিচে যে সহজ-সরল (সিরাতুল মুস্তাকিম) ইসলাম চাপা পড়ে রয়েছে সে ইসলামকে তার মৌলিক, অনাবিল রূপে উদ্ধার করে মানুষের সামনে উপস্থিত করতে।

শেষ উপদেশ:
সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদের হেদায়াহ দান করেছেন। আল্লাহ তাঁর রসুলকে (সা.) যে ইসলাম প্রতিষ্ঠা করতে বলেছিলেন সেই ইসলাম পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম আমাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়ে তা এক মুহূর্তের জন্য বন্ধ না করার নির্দেশ দিয়ে ২০১২ সনের ১৬ জানুয়ারি মাননীয় এমামুয্যামান আল্লাহর সান্নিধ্যে গমন করেন। টাঙ্গাইলের মির্জাপুর থানার গোড়াইতে অবস্থিত পারিবারিক গোরস্তানে তাঁকে সমাহিত করা হয়। আল্লাহ তাঁকে চিরশান্তিতে রাখুন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ফেনীতে মফস্বল সাংবাদিক ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সভা

ফেনীতে মফস্বল সাংবাদিক ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সভা
ফেনী প্রতিনিধি: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের (বিএমইউজে) ফেনী জেলা কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ফেনী শহরের একটি রেস্তোরাঁয় এই সভার…
 ১২ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

মহাপরিচালকের পদক্ষেপে ডেসকো আনসার গার্ডের দীর্ঘদিনের সমস্যার সমাধান

মহাপরিচালকের পদক্ষেপে ডেসকো আনসার গার্ডের দীর্ঘদিনের সমস্যার সমাধান
সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন ও দায়িত্ব পালনে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় নানা কার্যকর উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায়…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

কাউনিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

কাউনিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিত করতে সচিবালয় থেকে সরাসরি সারাদেশে একযোগে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এর অংশ হিসেবে রংপুরের…
 ১২ অক্টোবর ২০২৬    রংপুর

গাজীপুরে কেয়া কসমেটিকসের নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, ৯৫ হাজার টাকা জরিমানা

গাজীপুরে কেয়া কসমেটিকসের নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, ৯৫ হাজার টাকা জরিমানা
গাজীপুর সংবাদদাতা:কেয়া কসমেটিকসসহ বিভিন্ন সুপরিচিত ব্র্যান্ডের নাম ব্যবহার করে নকল সাবান ও ডিটারজেন্ট পাউডার তৈরি, প্যাকেটজাত এবং বাজারজাত করার অভিযোগে গাজীপুরের একটি প্রতিষ্ঠানকে ৯৫ হাজার…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সম্পত্তির বিরোধে বাবার দাফন আটকে দিলেন মেয়ে!

সম্পত্তির বিরোধে বাবার দাফন আটকে দিলেন মেয়ে!
বাবার জীবদ্দশায় ছেলের নামে জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে জানাজা ও দাফনে আপত্তি জানান মেয়ে। এ নিয়ে কয়েক ঘণ্টা ধরে চলে পারিবারিক বিরোধ ও সমঝোতার…
 ১২ অক্টোবর ২০২৬    রংপুর

এমন কোনো প্রতীক নেই, যেটায় ভোট দিলে জান্নাতে যাবে!

এমন কোনো প্রতীক নেই, যেটায় ভোট দিলে জান্নাতে যাবে!
‘পৃথিবীতে এমন কোনো প্রতীক নেই, যে প্রতীকে ভোট দিলে জান্নাতে যাওয়া যায়’—এমন মন্তব্য করেছেন বাগেরহাটের রামপাল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন। সোমবার…
 ১২ অক্টোবর ২০২৬    খুলনা

ফেসবুকে প্রেম, বিয়ে করতে ভারত থেকে জয়পুরহাটে যুবক!

ফেসবুকে প্রেম, বিয়ে করতে ভারত থেকে জয়পুরহাটে যুবক!
ফেসবুকে গড়ে ওঠা প্রেমের টানে ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের জয়পুরহাটের কালাই উপজেলায় এসেছেন এক যুবক। সঙ্গে নিয়ে এসেছেন নিজের ভাইকেও। ভারতীয় দুই যুবকের আগমনের খবর…
 ১২ অক্টোবর ২০২৬    খুলনা

পারিবারিক জেরে অন্তঃসত্তা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ

পারিবারিক জেরে অন্তঃসত্তা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:​গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে এক অন্তঃসত্ত্বা নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

গলাচিপায় জিম্মি করে জবানবন্দি নেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপারের সংবাদ সম্মেলন

গলাচিপায় জিম্মি করে জবানবন্দি নেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপারের সংবাদ সম্মেলন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপায় প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক ভিডিও বক্তব্য ধারণ এবং ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ তুলেছেন মধ্য-পানপট্টি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মুহা. মাকছুদুর…
 ১২ অক্টোবর ২০২৬    বরিশাল

সাভারে অস্ত্র ও খেলনা পিস্তলসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

সাভারে অস্ত্র ও খেলনা পিস্তলসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে তিনটি ধারালো ছোরা এবং একটি খেলনা পিস্তলসহ ডাকাত ও ছিনতাইকারী দলের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ আর নেই!

সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ আর নেই!
সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীতে নিজ বাসায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৩৮ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। তাঁর…
 ১২ অক্টোবর ২০২৬    বিনোদন

৭ দেশে টিকটকের বিজ্ঞাপন নিষিদ্ধ করল মেটা!

৭ দেশে টিকটকের বিজ্ঞাপন নিষিদ্ধ করল মেটা!
ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটা যুক্তরাষ্ট্রসহ সাতটি দেশে চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করেছে। এর ফলে এসব দেশে টিকটকসহ বাইটড্যান্সের অন্যান্য সেবার প্রচারণামূলক…
 ১২ অক্টোবর ২০২৬    প্রযুক্তি

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী
ধর্মীয় পরিচয় নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকারপ্রধান হিসেবে প্রত্যেক নাগরিকের…
 ১২ অক্টোবর ২০২৬    জাতীয়

ফিফা থেকে অতিরিক্ত ১ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ!

ফিফা থেকে অতিরিক্ত ১ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ!
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে সদস্য দেশগুলোর জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা ও উত্তর, মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের…
 ১২ অক্টোবর ২০২৬    খেলাধুলা

উচ্চস্বরে আজান দেওয়ার অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার!

উচ্চস্বরে আজান দেওয়ার অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার!
ভারতের উত্তর প্রদেশের বিজনোর জেলায় নির্ধারিত শব্দসীমা অতিক্রম করে লাউড স্পিকারে আজান দেওয়ার অভিযোগে মোহাম্মদ ফাইজান নামে এক মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে হাজির করার…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক