প্রচ্ছদ    খেলাধুলা   অভিষেক টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে জয়সওয়ালের...

অভিষেক টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে জয়সওয়ালের ‘সবে শুরু’

১৪ জুলাই ২০২৩ ০৪:১১ পিএম
বজ্রশক্তি ডেস্ক

 খেলারপত্র ডেস্ক:
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দলের সঙ্গে থাকলেও মাঠে নামা হয়নি তরুণ ভারতীয় ব্যাটার যশস্বী জয়সওয়ালের। তবে জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে বেশি দিন অপেক্ষা করতে হলো না আইপিএল মাতানো যশস্বীর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে সুযোগ পেয়ে দারুণভাবে কাজে লাগালেন তিনি।
অভিষেক টেস্ট খেলতে নেমে অসাধারণ এক সেঞ্চুরিতে তিনি পাশে বসলেন লালা অমরনাথ, বিশ্বনাথ, আজহারউদ্দিন, সৌরভ গাঙ্গুলী, বীরেন্দর শেবাগ, শিখর ধাওয়ান ও রোহিত শর্মাদের মতো খেলোয়াড়দের। ২১ বছরের তরুণ এই ক্রিকেটার প্রথম টেস্ট শতরান উৎসর্গ করেছেন তার বাবা-মাকে। জানিয়েছেন, সবে শুরু করলেন। আরও সাফল্য পেতে চান।
অভিষেক টেস্টে শতরান করে উচ্ছ্বসিত জয়সওয়াল। ম্যাচের দ্বিতীয় দিনের শেষে তিনি অপরাজিত রয়েছেন ১৪৩ রান করে। বৃহস্পতিবার খেলা শেষ হওয়ার পর যশস্বী বলছেন, ‘এটা আমার অন্যতম আবেগপূর্ণ একটা ইনিংস। ভারতীয় দলে সুযোগ পাওয়া খুব কঠিন। এই সুযোগের জন্য আমি দলের সবাইকে ধন্যবাদ দিতে চাই। অবশ্যই অধিনায়ক রোহিত শর্মাকে। ধন্যবাদ দেব দর্শকদেরও।’ 
নিজের ইনিংস নিয়ে বলছেন, ‘সবে শুরু করলাম। ভবিষ্যতেও ভালো পারফরম্যান্স করতে চাই।’প্রথমবা টেস্ট খেলার সুযোগ পেয়ে দারুণ খুশি যশস্বী। বলছেন, ‘আমি টেস্ট ক্রিকেট ভালবাসি। টেস্টের চ্যালেঞ্জ আমার ভাল লাগে। বিশেষ করে বল স্যুইং করলে দারুণ উপভোগ করি। টেস্টে সফল হতে গেলে পরিশ্রম প্রয়োজন। ক্রিকেটের সব দিক নিয়ে কাজ করতে হয়। মাঠে নেমে আমি শুধু নিজেকে মেলে ধরতে চেয়েছিলাম।’
জীবনের প্রথম টেস্ট শতরান কাকে উৎসর্গ করবেন? যশস্বী বলেছেন, ‘শতরানের মুহূর্তটা ভীষণ আবেগের ছিল। নিজেরই গর্ব হচ্ছিল। সবার কাছে কৃতজ্ঞ আমি। এই শতরান বাবা-মাকে উৎসর্গ করছি।’
আইপিএলে ৬০০-র বেশি রান করে নজরকাড়ার পরই যশস্বী জানিয়ে ছিলেন, টেস্ট ক্রিকেট খেলতে চান। তিনি বলেছিলেন, ‘লাল বলের ক্রিকেট অনেক বড় পরীক্ষা। আইপিএলে যে ধরনের শট সহজে খেলা যায়, রঞ্জি ট্রফিতে তা কিন্তু সহজে হয় না। কয়েকটি ওভারের পরে সাদা বল নড়াচড়া করা বন্ধ করে দেয়। কিন্তু লাল বল শেষ পর্যন্ত সুইং করে। পুরনো হয়ে গেলে রিভার্স সুইং করে। ব্যাটার হিসেবে অনেক বড় পরীক্ষা দিতে হয় লাল বলে। টেস্টে যদি ভাল করতে পারি, তবেই নিজেকে ভালো ব্যাটার ভাববো।’
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ১৫০ রানের জবাবে অধিনায়ক রোহিতের সঙ্গে ইনিংস ওপেন করতে নামেন জয়সওয়াল। শুরু থেকেই নিখুঁত খেলে গেছেন তিনি। গএর পুরস্কারই হিসেবেই পেলেন ক্যারিয়ারের প্রথম টেস্টে সেঞ্চুরি।
প্যাডল সুইপ করে ফাইন লেগে বল ঠেলে দিয়ে সেঞ্চুরি করা রানটি নেন জয়সওয়াল। এরপর দুই হাত ওপরে তোলেন, মাথা থেকে হেলমেটটা খোলেন। হেলমেটে চুমো আঁকেন, এরপর অপার্থিব এক হাসি দেন এই তরুণ ওপেনার। সেই সময় তাকে অভিনন্দন জানান তার পর এ ম্যাচে সেঞ্চুরি পাওয়া রোহিত।
জয়সওয়াল সেঞ্চুরি পূর্ণ করেন ২১৫ বলে, মেরেছেন ১১টি চার। দ্বিতীয় দিন শেষে তিনি অপরাজিত আছেন ১৪৩ রানে। রোহিত আউট হয়ে গেছেন ১০৩ রান করে। তিনে নেমে সুবিধা করতে পারেননি শুবমান গিল। দিনশেষে ২ উইকেট হারিয়ে ভারত তুলেছে ৩১২ রান।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ফিজিওথেরাপিস্ট হয়েও ডাক্তার পরিচয়ে চিকিৎসা

ফিজিওথেরাপিস্ট হয়েও ডাক্তার পরিচয়ে চিকিৎসা
গাজীপুর প্রতিনিধি: ফিজিওথেরাপিস্ট হয়েও নামের আগে ‘ডাক্তার’ এবং নিজের পরিচয়ে ‘অধ্যক্ষ’ পদবি ব্যবহার করে রোগী দেখার অভিযোগ উঠেছে গাজীপুরের কোনাবাড়ীর এক ব্যক্তির বিরুদ্ধে। বিভিন্ন রোগে…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

চতুর্থ শ্রেণির ছাত্রীকে টয়লেটে নিয়ে যায় শিক্ষক!

চতুর্থ শ্রেণির ছাত্রীকে টয়লেটে নিয়ে যায় শিক্ষক!
যশোরের অভয়নগরে স্কুল চলাকালে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমরান হোসেন (৩৮) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ঢাকার মিরপুর…
 ১০ নভেম্বর ২০২৬    খুলনা

কুমিল্লায় সালিশে নারীকে জুতাপেটা করা ইউপি চেয়ারম্যান বরখাস্ত

কুমিল্লায় সালিশে নারীকে জুতাপেটা করা ইউপি চেয়ারম্যান বরখাস্ত
কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রাম্য সালিশে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করার ঘটনায় মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। গত…
 ১০ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময়!

গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময়!
গাজীপুর প্রতিনিধি: মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নবাগত কমিশনার মো. আশিক সাঈদ। মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

সালিশে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান সাময়িক বরখাস্ত!

সালিশে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান সাময়িক বরখাস্ত!
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রাম্য সালিশে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করার ঘটনায় মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।…
 ১০ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

মিডিয়া হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে!

মিডিয়া হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে!
আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের অভিযোগ নিয়ে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। এবার এ ঘটনায় নিজের অবস্থান জানিয়ে দুঃখ…
 ১০ নভেম্বর ২০২৬    বিনোদন

চট্টগ্রামে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন!

চট্টগ্রামে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন!
চট্টগ্রাম প্রতিনিধি: ‘সত্য, সরাসরি, সবার আগে’—এই প্রত্যয়কে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে অনলাইন নিউজ পোর্টাল এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার (১০ নভেম্বর)…
 ১০ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

বরিশালে জমি নিয়ে বিরোধে হামলা ও পাল্টা মামলা, সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

বরিশালে জমি নিয়ে বিরোধে হামলা ও পাল্টা মামলা, সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের দুর্গাপুর এলাকায় পৈতৃক সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মো. আলীম সরদার নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে।…
 ১০ নভেম্বর ২০২৬    বরিশাল

কাউনিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারির খাদ্যপণ্য তৈরি: ১০ হাজার টাকা জরিমানা

কাউনিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারির খাদ্যপণ্য তৈরি: ১০ হাজার টাকা জরিমানা
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের ভায়ারহাট বাজারে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদনের দায়ে মেসার্স পাওয়ার বেকারির মালিক মো. রুহুল মিয়াকে ১০ হাজার…
 ১০ নভেম্বর ২০২৬    রংপুর

গাজীপুরে ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলে আগুন!

গাজীপুরে ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলে আগুন!
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের চান্দনা-চৌরাস্তায় ঢাকাগামী ফ্লাইওভারের ওপর একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযান: ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৪

সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযান: ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৪
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকার সাভারে পৃথক দুটি অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

নিটারে দুই দিনব্যাপী ইসলামিক কনফারেন্স অনুষ্ঠিত

নিটারে দুই দিনব্যাপী ইসলামিক কনফারেন্স অনুষ্ঠিত
সাভারের জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) ক্যাম্পাসে নিটার ইসলামিক সোসাইটির (NIS) আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘NITER Islamic Conference 2026’। রবিবার ও সোমবার…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

কুড়িগ্রামে সবার জন্য বাংলাদেশ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে সবার জন্য বাংলাদেশ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি:আর নয় বিদ্বেষ সবার জন্য বাংলাদেশ এই শ্লোগান কুড়িগ্রামে সর্বস্তরের নেতৃবৃন্দের নিয়ে মতবিনিময় সভা করে অরাজনৈতিক সংগঠন সবার জন্য বাংলাদেশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে…
 ১০ নভেম্বর ২০২৬    রংপুর

কালিয়াকৈরে একই মালিকের দুটি পরিত্যক্ত বাসে দুর্বৃত্তদের আগুন

কালিয়াকৈরে একই মালিকের দুটি পরিত্যক্ত বাসে দুর্বৃত্তদের আগুন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের কালিয়াকৈরে ভিন্ন ভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকা একই মালিকের দুটি পরিত্যক্ত যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের আধা ঘণ্টার চেষ্টায় আগুন…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

শরীয়তপুরে পদ্মা সেতু টোল প্লাজা অবরোধ ও ককটেল বিস্ফোরণ, আটক কয়েকজন

শরীয়তপুরে পদ্মা সেতু টোল প্লাজা অবরোধ ও ককটেল বিস্ফোরণ, আটক কয়েকজন
শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজা অবরোধ করে ছাত্র ধর্মঘট পালনের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা