প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   সংখ্যাগুরু ও সংখ্যালঘু বিড়ম্বনা

সংখ্যাগুরু ও সংখ্যালঘু বিড়ম্বনা

১ জানুয়ারি ২০১৮ ১০:০৫ এএম
বজ্রশক্তি ডেস্ক

মোহাম্মদ আসাদ আলী:
আমরা প্রায়ই কিছু পরিসংখ্যানের মুখোমুখি হয়ে থাকি যেখানে দাবি করা হয়, অমুক দেশে সংখ্যালঘু হিন্দুরা কিংবা অমুক দেশে সংখ্যালঘু মুসলিমরা সরকারি চাকরি-বাকরি থেকে বঞ্চিত হচ্ছে, সংখ্যালঘুদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, সংখ্যালঘুদের দাবি-দাওয়া শোনা হচ্ছে না, তারা ন্যায়বিচার পাচ্ছে না, তাদের অধিকার ক্ষুণ্ন হচ্ছে ইত্যাদি। অনেক সময় এমনও দেখা যায়- পাশ্ববর্তী দেশের সংখ্যালঘুদের চাকরিতে সুযোগ-সুবিধার দৃষ্টান্ত টেনে তার সাথে আমাদের দেশের তুলনামূলক পর্যালোচনা করা হয় এবং করে থাকেন এমন একটি শ্রেণি যারা নিজেদেরকে অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ বলে দাবি করেন।
অসাম্প্রদায়িকতার আড়ালে তাদের এই সংখ্যালঘু-সংখ্যাগুরুর ধারণাকে আমি তাদের সাম্প্রদায়িক মনোভাবেরই বহিঃপ্রকাশ মনে করি। তারা আদতে অসাম্প্রদায়িক নন, ঘোর সাম্প্রদায়িক। প্রকৃতপক্ষে যদি তারা অসাম্প্রদায়িক চেতনাই লালন করতেন, যদি ধর্ম-বর্ণের ঊর্ধ্বে ন্যায় ও সুবিচারকে স্থান দিতে পারতেন, তাহলে ধর্মবিশ্বাসের সংকীর্ণ মাপকাঠি ছেড়ে মানুষ ও মানবতার পক্ষে কথা বলতেই বেশি পছন্দ করতেন। এ দেশে যেমন কেবল হিন্দুরাই সরকারি চাকরি-বাকরি ও সুযোগ সুবিধার ক্ষেত্রে বঞ্চিত হয় না, মুসলমানরাও হয়, তেমন ভারতেও কেবল মুসলমানরাই যে বৈষম্যের শিকার হয় তা নয়, সেখানেও হিন্দুরাও বৈষম্যের শিকার হয়।
বস্তুত দুর্বলের উপর সবলের অত্যাচার সব সমাজেই আছে। যে সমাজের সমাজপতিরা, যে রাষ্ট্রের রাষ্ট্রনায়করা ন্যায়ের দণ্ড ধারণ করবে না, নিজের বিপক্ষে গেলেও সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা বলে ঘোষণা করতে পারবে না, সেই সমাজে সেই রাষ্ট্রে দুর্বলমাত্রই নির্যাতিত হবে, নিপীড়িত হবে, বঞ্চিত হবে ও শোষিত হবে। সেই দুর্বল মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক বা খ্রিস্টান হোক। কাজেই যারা প্রকৃতপক্ষেই সত্যের পক্ষে অবস্থান নিতে চান, যারা প্রকৃতপক্ষেই ধর্মনিরপেক্ষ চেতনাকে ধারণ করেন এবং ধর্ম-বর্ণ-বিশ্বাসের ভিত্তিতে সৃষ্টি হওয়া বৈষম্যকে দূরীভূত করতে চান তাদের উচিত সমাজে ন্যায় স্থাপনের জন্য সংগ্রাম করা। সমষ্টিগত জীবনে ন্যায় ও সত্য প্রতিষ্ঠিত হলে কোনো ধর্ম ও বিশ্বাসের মানুষই বৈষম্যের শিকার হবে না। রাষ্ট্র সংখ্যালঘুও দেখবে না, সংখ্যাগুরুও দেখবে না, ন্যায়’ই হবে রাষ্ট্রের ধর্ম। সেটা কি পারবেন আমাদের কথিত ধর্মনিরপেক্ষবাদীরা?
যে কোনো চাকরি প্রদানের পূর্বে কর্তৃপক্ষ চাকরিপ্রার্থীর যোগ্যতা হিসেবে দেখবে দুইটি বিষয়। দক্ষতা ও সততা। যদি একজন ব্যক্তি ওই দায়িত্ব পালনের মত দক্ষ হয় এবং ব্যক্তিজীবনে সৎ হয় তবে সে ওই চাকরি পাওয়ার হক্বদার। সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, আস্তিক হোক, নাস্তিক হোক, নামাজী হোক, বেনামাজী হোক, সেটা ওখানে দেখার বিষয় নয়। এই দক্ষতা ও সততার ভিত্তিতে নব্বই ভাগ মুসলমানের দেশে যদি নব্বইভাগ চাকরিজীবীই হিন্দু হয়, অথবা নব্বইভাগ হিন্দুর দেশে যদি নব্বইভাগ চাকরিজীবী মুসলমান হয় তবে সেটাই অধিকতর গ্রহণযোগ্য। আমার দেশে মুসলমানরা সংখ্যায় অধিক, তাই কেবল মুসলমানদেরকেই চাকরি দিতে হবে যদিও তারা অদক্ষ ও অসৎ হয়- এটা যেমন অগ্রহণযোগ্য, একইভাবে এ দেশে হিন্দুরা সংখ্যালঘু, তাই তাদের জন্য নির্দিষ্ট চাকরির কোটা রাখতেই হবে, চাকরি তাদেরকে দিতেই হবে যদিও তারা অযোগ্য, অদক্ষ ও অসৎ হয় সেটাও সমান অগ্রহণযোগ্য। যার হৃদয়ে দেশপ্রেম বলে কিছু নাই, যে ব্যক্তি দুর্নীতি করে দেশের সম্পদ বিদেশে পাচার করে, দেশের উন্নতিতে যার অবদান নাই, সেই আত্মকেন্দ্রিক-স্বার্থপর লোক যে ধর্মেরই হোক সে ঘৃণার যোগ্য। ধর্মবিশ্বাস নয়, যে কোনো ক্ষেত্রে অধিকারের মানদণ্ড হোক দক্ষতা ও সততা।

লেখক: সহকারী সাহিত্য সম্পাদক, হেযবুত তওহীদ।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব
বর্তমান মুসলিম বিশ্বের এই করুণ পরিণতি কোনো নিয়তির নির্মম পরিহাস নয়, বরং তা আল্লাহর বিধান থেকে দূরে সরে যাওয়ারই অবশ্যম্ভাবী ফসল। আমরা নামের শেষে মুসলিম…
 ১৬ জুন ২০২৬    বিশেষ নিবন্ধ

পরীমনি-কাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার

পরীমনি-কাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার
চিত্রনায়িকা পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক…
 ১৬ জুন ২০২৬    জাতীয়

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্পের অনুমোদন

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্পের অনুমোদন
চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পসহ নতুন ও সংশোধিত পাঁচটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প…
 ১৬ জুন ২০২৬    জাতীয়