প্রচ্ছদ    আন্তর্জাতিক   ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তার কঠোর...

ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তার কঠোর সমালোচনা মেক্সিকোর

৩ অক্টোবর ২০২৩ ০৮:৫৬ এএম
বজ্রশক্তি ডেস্ক

টানা দেড় বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। রুশ এই আগ্রাসন প্রতিরোধে পূর্ব ইউরোপের এই দেশটিকে তহবিল বরাদ্দসহ সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। মার্কিন এই সহায়তা ইউক্রেনকে বেশ সহায়তাও করছে।

তবে ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তার কঠোর সমালোচনা করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর। এমনকি এই সহায়তাকে তিনি ‘অযৌক্তিক’ বলেও আখ্যা দিয়েছেন। মঙ্গলবার (৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকান প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর সোমবার ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তার তীব্র সমালোচনা করেছেন। এটিকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে পূর্ব ইউরোপের এই দেশটিতে যুদ্ধ প্রচেষ্টার সমালোচনাও করেছেন তিনি।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে যুদ্ধ শুরুর পর নিহত ২৫ নাবিক: জাতিসংঘ

হরমুজ প্রণালিতে যুদ্ধ শুরুর পর নিহত ২৫ নাবিক: জাতিসংঘ

এছাড়া কিয়েভের পরিবর্তে লাতিন আমেরিকার দেশগুলোকে সাহায্য করার জন্য ওয়াশিংটনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন লোপেজ ওব্রাডোর।

রয়টার্স বলছে, প্রেসিডেন্ট লোপেজ ওব্রাডোর দীর্ঘদিন ধরে অভিবাসী চাপ কমাতে মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলে অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রকে আরও তহবিল বরাদ্দ করার আহ্বান জানিয়ে আসছেন।

সোমবার নিজের নিয়মিত সংবাদ সম্মেলনে লোপেজ ওব্রাডোর ইউক্রেনকে সহায়তায় বাঁধা সৃষ্টি করা স্টপগ্যাপ তহবিল বিল নিয়ে মার্কিন কংগ্রেসের সমালোচনা করেন। তিনি বলেন, ‘আমি শুধু দেখছিলাম কিভাবে তারা এখন ইউক্রেনে যুদ্ধের জন্য সাহায্য অনুমোদন করছে না। কিন্তু এতোদিন ইউক্রেন যুদ্ধে জন্য তারা কতটা অর্থ সেখানে পাঠিয়েছে? ৩০ থেকে ৫০ বিলিয়ন মার্কিন ডলার। কোনটি আপনার কাছে সবচেয়ে অযৌক্তিক এবং ক্ষতিকর জিনিস।’

তিনি আরও বলেন, ‘সুতরাং তাদেরকে নিজেদের কৌশল পরিবর্তন করতে হবে এবং অন্যদের সম্মান করা শিখতে হবে। এখন মেক্সিকান কর্তৃপক্ষকে উপেক্ষা করা উচিত নয় তাদের।’

মেক্সিকোতে অবস্থিত ইউক্রেনের দূতাবাস এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি। এছাড়া মার্কিন স্টেট ডিপার্টমেন্টও তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

রয়টার্স বলছে, ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই বামপন্থি লোপেজ ওব্রাডোর মেক্সিকোকে নিরপেক্ষ রাখতে চেয়েছেন এবং কিয়েভে পশ্চিমা দেশগুলোর সামরিক সহায়তার সমালোচনা করেছেন। এছাড়া রাশিয়া-ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে শান্তি আলোচনারও প্রস্তাব দিয়েছেন তিনি।
অবশ্য ইউক্রেন সংঘাতে রাশিয়ার ভূমিকার সমালোচনা করে জাতিসংঘের কিছু বড় প্রস্তাব সমর্থনও করেছে লোপেজ ওব্রাডোরের সরকার।

উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে একাধিকবার যুক্তরাষ্ট্র-বিরোধী বক্তব্য রেখেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট লোপেজ ওব্রাডোর। চলতি বছরের মার্চ মাসে তিনি যুক্তরাষ্ট্রের চেয়ে মেক্সিকো নিরাপদ দেশ বলে দাবি করেছিলেন।

মূলত মেক্সিকো সীমান্তের কাছে মারাত্মক এক অপহরণের ঘটনায় দুই আমেরিকান নাগরিকের প্রাণহানি এবং এর জেরে সৃষ্ট সমালোচনার জবাবে মেক্সিকান প্রেসিডেন্ট সেসময় একথা বলেন।

এছাড়া ওই ঘটনার সপ্তাহখানেক পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে ‘মিথ্যাবাদী’ আখ্যা দেন প্রেসিডেন্ট ওব্রাডোর। মেক্সিকান সরকারের মানবাধিকার রেকর্ড ইস্যুতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের রেকর্ড সামনে আসার পর তিনি এই দাবি করেছিলেন।

এরপর চলতি বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগও এনেছিলেন মেক্সিকান এই প্রেসিডেন্ট।

অবশ্য মেক্সিকোর সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে গুম এবং হত্যাসহ বছরের পর বছর ধরে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে এবং এই কারণে সামরিক বাহিনীকে জবাবদিহি করার জন্য চাপের মুখে রয়েছেন লোপেজ ওব্রাডোর।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

শিক্ষাব্যবস্থা সংস্কারে হেযবুত তওহীদ শিক্ষক ফোরামের মতবিনিময় সভা

শিক্ষাব্যবস্থা সংস্কারে হেযবুত তওহীদ শিক্ষক ফোরামের মতবিনিময় সভা
দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থার আমূল সংস্কারের প্রস্তাবনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে হেযবুত তওহীদ…
 ১৪ নভেম্বর ২০২৬    রাজধানী

সচেতনতার মাধ্যমেই ডায়াবেটিস প্রতিরোধ সম্ভব: শ্রীপুরে ডা. বাচ্চু

সচেতনতার মাধ্যমেই ডায়াবেটিস প্রতিরোধ সম্ভব: শ্রীপুরে ডা. বাচ্চু
আব্দুল্লাহ তারেক রানা, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল…
 ১৪ নভেম্বর ২০২৬    ঢাকা

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেব না: খাদ্যমন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেব না: খাদ্যমন্ত্রী
দেশের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হয়েছে এবং কোনো অবস্থাতেই খাদ্যের ঘাটতি হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।…
 ১৪ নভেম্বর ২০২৬    জাতীয়

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে যাব, থাকবেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে যাব, থাকবেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠার আশাবাদ ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ফাইনালে উঠলে সেই ম্যাচ…
 ১৪ নভেম্বর ২০২৬    খেলাধুলা

কাজে না ফিরলে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ!

কাজে না ফিরলে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ!
পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামী রোববার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মালিকেরা। এ ধারা প্রয়োগ…
 ১৪ নভেম্বর ২০২৬    জাতীয়

হরমুজ প্রণালিতে যুদ্ধ শুরুর পর নিহত ২৫ নাবিক: জাতিসংঘ

হরমুজ প্রণালিতে যুদ্ধ শুরুর পর নিহত ২৫ নাবিক: জাতিসংঘ
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় অন্তত ২৫ জন নাবিক নিহত হয়েছেন। একই সময়ে ওই অঞ্চলে জাহাজসংশ্লিষ্ট…
 ১৪ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

১৬ বছর বিনা পারিশ্রমিকে আজান, আবেগঘন আয়োজনে মুয়াজ্জিনকে বিদায়!

১৬ বছর বিনা পারিশ্রমিকে আজান, আবেগঘন আয়োজনে মুয়াজ্জিনকে বিদায়!
টানা ১৬ বছর কোনো পারিশ্রমিক ছাড়াই মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন সৈয়দ আলী। বয়সের ভারে আগের মতো দায়িত্ব পালন করতে না পারায় এবার তাঁকে আনুষ্ঠানিকভাবে…
 ১৪ নভেম্বর ২০২৬    বরিশাল

১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল!

১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল!
বিজয় দিবস ১৬ ডিসেম্বর থেকে আংশিকভাবে চালু হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। প্রাথমিক পর্যায়ে দুটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে…
 ১৪ নভেম্বর ২০২৬    জাতীয়

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান!

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায়  প্রধানমন্ত্রী তারেক রহমান!
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার প্রকাশিত ২০২৭ সালের ‘দ্য…
 ১৪ নভেম্বর ২০২৬    জাতীয়

লরেন্স বিষ্ণোই পরিচয়ে সংসদ সদস্য মাহমুদা মিতুকে হত্যার হুমকি

লরেন্স বিষ্ণোই পরিচয়ে সংসদ সদস্য মাহমুদা মিতুকে হত্যার হুমকি
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত সাত দিন ধরে…
 ১৪ নভেম্বর ২০২৬    নির্বাচিত

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার, ৮০ শতাংশই নারী: ডা. জুবাইদা রহমান

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার, ৮০ শতাংশই নারী: ডা. জুবাইদা রহমান
দেশের স্বাস্থ্যব্যবস্থায় রোগ প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার। এর মধ্যে ৮০ শতাংশই নারী। এসব স্বাস্থ্যকর্মী মানুষের দোরগোড়ায় রোগ প্রতিরোধের বার্তা…
 ১৪ নভেম্বর ২০২৬    জাতীয়

গাইবান্ধায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর লিফলেট তৈরির অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার

গাইবান্ধায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর লিফলেট তৈরির অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লিফলেট তৈরি এবং আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের রাজনৈতিক প্রচারণায় জড়িত থাকার অভিযোগে মো. আশিকুর রহমান ইমন…
 ১৪ নভেম্বর ২০২৬    রংপুর

রংপুরে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

রংপুরে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ এই স্লোগানে উগ্রবাদের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে রংপুরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভা…
 ১৪ নভেম্বর ২০২৬    রংপুর

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে সরকারের মহাপরিকল্পনা!

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে সরকারের মহাপরিকল্পনা!
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে উন্নীত করার উচ্চাভিলাষী লক্ষ্য নিয়েছে সরকার। এ লক্ষ্য অর্জনে বিনিয়োগ ও উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পের…
 ১৪ নভেম্বর ২০২৬    অর্থনীতি

‘ডাক্তারদের রাজনীতিতে থাকা বা জড়ানো ঠিক নয়’: মির্জা আব্বাস

‘ডাক্তারদের রাজনীতিতে থাকা বা জড়ানো ঠিক নয়’: মির্জা আব্বাস
চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনে রাজনীতির প্রভাব থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। তিনি বলেছেন, চিকিৎসকদের রাজনীতিতে…
 ১৪ নভেম্বর ২০২৬    নির্বাচিত