প্রচ্ছদ    জাতীয়   কবি ও গীতিকার অধ্যাপক আনিসুল...

কবি ও গীতিকার অধ্যাপক আনিসুল হক চৌধুরী স্মরণে জীবন ও কীর্তি মূল্যায়নী সভা

৪ সেপ্টেম্বর ২০২৩ ১০:৪৭ এএম
বজ্রশক্তি ডেস্ক

কবি ও গীতিকার অধ্যাপক আনিসুল হক চৌধুরী স্মরণে জীবন ও কির্তি মূল্যায়নী সভা অনুষ্ঠিত 
নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ বাসাপ’র উদ্যোগে কিংবদন্তী কবি, গীতিকার ও গবেষক অধ্যাপক আনিসুল হক চৌধুরী স্মরণে তার জীবন ও কর্ম মূল্যায়নে এক আলোচন সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। রবিবার বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের সভাপতি ও অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লি. এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের চেয়ারম্যান এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি তার মূল্যবান বক্তব্যে বলেন, অধ্যাপক আনিসুল হক চৌধুরীর জীবনের অনেকটা জুড়ে ছিল গান। কেবল তার গানের দিকে তাকালেই বোঝা যায় তিনি কেমন মানুষ ছিলেন। আপনারা জানেন যে, ১৯৪৮ সালে মহান বাংলা ভাষা আন্দোলনের প্রথম গান ‘ওরে ভাইরে ভাই বাংলাদেশে বাঙ্গালি আর নাই’ গানটি তারই লেখা। আমাদের লাল সবুজের পতাকা নিয়ে প্রথম গান ‘সবুজ মাটিতে শহিদী রক্ত মাখা’ তার কলম বেয়েই নেমেছিল। এছাড়াও প্রথম পহেলা বৈশাখের গান ‘ওগো বৈশাখী ঝড়’ ও তার লেখা।

আরও পড়ুন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

BMS 2

তিনি বলেন, যুগ যুগ ধরে ধর্মের নামে সাম্প্রদায়িকতার যে বিষ ছড়াচ্ছে এক শ্রেণির ধর্মব্যবসায়ীরা তার বিরুদ্ধেও কলম ধরেছেন এই গুণী। তিনি লিখেছেন- ‘হিংসায় গড়া আজিকার ধরা ভরা শুধু হাহাকার’ যা ছিল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তার মানসিক অবস্থানের প্রমাণ। তার লেখা আরেকটি বহুল প্রচারিত উল্লেখযোগ্য গান ‘রূপালি নদীরে রূপ দেইখা তোর হইয়াছি পাগল’ গানটি শুনলে আজও উদাস হতে হয়।

তিনি আরো বলেন, গণমানুষের সংগ্রামের পুরোধা ছিলেন আনিসুল হক চৌধুরী। ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রামসহ অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের প্রেরণা যুগিয়েছেন কবি, সাহিত্যিক, গীতিকার ও শিল্পীরা। তাদের মধ্যে আনিসুল হক চৌধুরী ছিলেন অন্যতম। তার রচনা পড়লেই বোঝা যায় বাঙ্গালি, বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, বাংলার মানুষ, বাংলার মানুষের মুক্তি সংগ্রামের মন্ত্র ছিল তার রচনার পরতে পরতে।

বক্তব্যের এক পর্যায়ে ইতিহাস টেনে এনে এই বক্তা বলেন, বঙ্গবন্ধু ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে বলেছিলেন, বাংলার ইতিহাস এ দেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। সেই ইতিহাসের সূচনা হয়েছে বহু বছর আগে। আমাদের দেশ সুলতানী যুগে দুইশ বছর স্বাধীন ছিল। বৃহত্তর বঙ্গের রাজধানী ছিল গৌড়। গৌড়ের সিংহাসনের শেষ স্বাধীন সুলতান ছিলেন দাউদ খান কররানি। সম্রাট আকবর বাংলাদেশকে দিল্লীর পদানত করতে সেনাবাহিনী পাঠান। ১৫৭৬ সনে রাজমহলে তাদের সাথে বাংলার মোকাবেলা হয়। এই কররানি পরিবারের উত্তরসূরীরাই টাঙ্গাইলের পন্নী জমিদার পরিবার। মাননীয় এমামুযযামান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নী এই পরিবারেরই সন্তান। তিনি ব্রিটিশবিরোধী সংগ্রামে তেহরিক-ই খাকসার আন্দোলনের পূর্ব বাংলার কমান্ডার ছিলেন। তিনি আইন পরিষদের কণিষ্ঠতম পার্লামেন্টেরিয়ান ছিলেন। নজরুল একাডেমির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি সারাজীবন অন্যায়ের বিরুদ্ধে কাজ করে গেছেন। যাই হোক, এই অন্যায়ের বিরুদ্ধে বাঙালির সংগ্রামের ধারাবাহিকতায় এসেছে একাত্তর সাল। এক সাগর রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হলো। দেশ স্বাধীন হয়েছে আজ পঞ্চাশ বছরেরও বেশি। এখন আমাদের সামনে কী সংকট? ভাবতে হবে। বুঝতে হবে।

তিনি বলেন, এখন আমাদের মূল সংকট হচ্ছে- রাজনৈতিক সংকট, ধর্মের অপব্যবহার করে গুজব, হুজুগ, জঙ্গিবাদ, উন্মাদনা, সাম্প্রদায়িকতার সংকট। আওয়ামী লীগের নেতারা ভাবছেন ক্ষমতায় বিএনপি গেলে একদিনে আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মীকে হত্যা করা হবে। তারা আতঙ্কিত, জনসাধারণের মাঝে অস্থিরতা। আর এদিকে ধর্মকে ব্যবহার করে চলছে ব্যবসা, অপরাজনীতি। সাংস্কৃতিক অঙ্গন নিয়ে কথা বলবেন? এখানেও সেই ধর্মের নামে ফতোয়াবাজি। এ বিষয়ে আমরা হেযবুত তওহীদ ধর্মের দৃষ্টিতে সাংস্কৃতিক কর্মকাণ্ড ও শিল্পচর্চা নিয়ে সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি তুলে ধরছে এবং মানুষের কাছে পৌঁছে দিচ্ছে বলে দাবি করেন এই বক্তা।

ইসলামের দৃষ্টিতে সঙ্গীত ও বাদ্যযন্ত্র হারাম-হালাল প্রসঙ্গে বলেন, সঙ্গীত ও বাদ্যযন্ত্র যদি হারামই হতো তাহলে পবিত্র কোর’আনে কি আল্লাহ একটি আয়াতেও সেটা উল্লেখ করতে পারতেন না? অবশ্যই পারতেন। তিনি কোথাও এ জাতীয় কোনো কথাই বলেন নি। কিন্তু দীনের অতিবিশ্লেষণ করে সুরা লোকমানের ৬ নম্বর আয়াতকে সঙ্গীতের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করা হয় যেখানে আল্লাহ সঙ্গীত শব্দটিই বলেন নি, বলেছেন অসার কথাবার্তা। আল্লাহ বলেন, “একশ্রেণির লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গোমরাহ করার উদ্দেশে অবান্তর কথাবার্তা সংগ্রহ করে অন্ধভাবে এবং উহাকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করে। এদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি।”


 

তিনি কোরানের আয়াত উল্লেখ করে বলেন, আল্লাহ কোরানে বলেছেন- “আপনি বলে দিন: আমার পালনকর্তা কেবলমাত্র অশ্লীল বিষয়সমূহ হারাম করেছেন যা প্রকাশ্য ও অপ্রকাশ্য, হারাম করেছেন আল্লাহর নাফরমানি, অন্যায়-অত্যাচার চালানো, আল্লাহর সাথে এমন বস্তুকে অংশীদার করা, তিনি যার কোনো সনদ অবতীর্ণ করেননি এবং আল্লাহর প্রতি এমন কথা আরোপ করা, যা তোমরা জানো না (সুরা আরাফ ৩৩)।

সম্প্রতি কুমিল্লায় বিয়ে নিয়ে ঘটে যাওয়া একটা ঘটনা তুলে ধরে তিনি বলেন, মিডিয়ার বদৌলতে দেখলাম- কুমিল্লায় একটি বিয়েতে গান-বাদ্য বন্ধ করে মাদ্রাসা থেকে ছাত্র এসে কোরাআন পাঠ করানো হয়েছে। যুক্তি হিসেবে বরের বাবা বলেছেন, গান-বাদ্য অনৈসলামিক কাজ। অথচ রসুলাল্লাহর উপস্থিতিতেও মদীনায় সাহাবীদের বিয়ে শাদি বা অন্য যে কোনো উৎসবে দফ বাজিয়ে গান গাওয়া হতো। আল্লাহর রসুল বলেছেন, ‘তোমরা এই বিবাহের ঘোষণা দাও। এটা মসজিদে সম্পন্ন করো এবং বিবাহ উপলক্ষে দফ বাজাও।’ একটি হাদিসে এমন কি এও বলা হয়েছে যে, ‘হালাল ও হারামের মাঝে পার্থক্য নির্ণয়কারী হলো- বিয়ের সময় দফ বাজানো এবং তা জনসম্মুখে প্রচার করা।’ সুতরাং বিয়েতে গান-বাজনা করা রসুলাল্লাহর হুকুম। ধর্মের অপব্যাখ্যা দিয়ে ফতোয়াবাজি করে আজ গানকে হারাম করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ইতিহাস তুলে ধরে তিনি বলেন, জাহেলিয়াতের যুগে আরবে গান আর অশ্লীলতা ছিল অঙ্গাঙ্গীভাবে জড়িত। তাই অনেক সাহাবি গানকেই ফাহেশা কাজ বা মন্দ কাজ বলে ভাবতে লাগলেন। কিন্তু রসুলাল্লাহ (সা.) তাঁদের এই ভুল ধারণা ভাঙিয়ে দিলেন। আম্মা আয়েশা (রা.) খুব সংগীতানুরাগী ছিলেন। তাঁর গৃহে রাসুলাল্লাহর (সা.) উপস্থিতিতেই সংগীত চর্চার দৃষ্টান্ত পাওয়া যায় বলে উল্লেখ করেন এই বক্তা।

সবশেষে হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, গানের মাধ্যমে বিপ্লব, স্বাধিকার অর্জন, সংগ্রাম ও দেশপ্রেম সৃষ্টির চেতনাÑ আমি মনে করি, গানের সর্বোত্তম ব্যবহার এটাই। এবং মানুষের কল্যাণে, জাতির কল্যাণে, মানবাধিকার রক্ষায়, উগ্রতা, অপরাজনিতি, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে গান, কবিতা, অভিনয় হারাম নয় বরং জেহাদ।

সাধারণ সম্পাদক আলী আশরাফ আখন্দ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেন, আনিসুল হক চৌধুরী সম্বন্ধে বক্তাদের মুখ থেকে যা শুনলাম তাতে তার সম্বন্ধে আমার শ্রদ্ধাবোধ বেড়ে গেল। আমি তার সম্বন্ধে যদিও খুব বেশি জানতাম না। তবে এতটুকু জানি তিনি বাংলার মানুষের প্রয়োজনের সময় জেগে উঠেছেন। বাংলার মানুষকে জাগিয়ে তুলতে প্রেরণা যুগিয়েছেন ১৯৪৮, ১৯৫২ এবং পরবর্তী সময়ে। তার গান, কবিতা, সাহিত্য ছিল বাংলার মানুষের জন্য, বাংলার মানুষের মুক্তির জন্য। সবশেষে তিনি ‘বাসাপ’ কে ধন্যবাদ জানান এমন একটি অনুষ্ঠান আয়োজনের জন্য।

অনুষ্ঠানের প্রধান আলোচক হোসাইন মোহাম্মদ সেলিমের বক্তব্যের প্রশংসা করে প্রধান অতিথি বলেন, এই সময়ে এসে এমন যৌক্তিক বক্তব্য উপস্থাপনের জন্য তার প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা যারা স্বাধীনতার চেতনায় উদ্দীপ্ত তারা প্রধান আলোচকের বক্তব্যকে কোনোভাবেই অস্বীকার করতে পারি না।

সবশেষে তিনি বলেন, ৭১’ এ যা দেখেছি তার ভূত এখনো আমাদের দেশে আছে। এই ভূত নামাতে হবে। এই ভূত যদি আমাদের ঘাড়ে শক্ত হয়ে বসতে পারে তাহলে আমরা ধ্বংস হয়ে যাবো। এজন্য যার যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি

অনুষ্ঠানের উদ্বোধক বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লি. এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ প্রথমেই প্রধান আলোচকের বক্তব্যের ভূয়ষী প্রসংসা করে বলেন, সেলিম ভাইদের মতো সংগ্রামী চরিত্রের লোক যারা সত্য প্রকাশে নির্ভিক, ওনাদের মতো লোকই আমাদের পথ চলতে শক্তি যোগায়, সাহস যোগায়। ওনার মত লোককে আমরা পাশে পেয়ে আনন্দিত। আমরা সবসময়ে ওনাকে সাথে নিয়ে চলতে চাই।

অধ্যাপক আনিসুল হক চৌধুরীর কথা বলতে গিয়ে তিনি বলেন, আনিসুল হক চৌধুরী সাহিত্যাঙ্গনের একজন মহীরুহ ছিলেন। সাহিত্যের এমন এক বটগাছ কে আমরা ভুলে গেলাম, এটা লজ্জার। বাংলাদেশের জন্মের কালে তিনি গীতিকার হিসেবে পরিচিতি পেয়েছেন। বাংলার গণসঙ্গীতের জনক বলা চলে তাকে। ওনার গানের বিস্তৃতি ব্যাপক। সব অঙ্গনে তার পদচারণা ছিল। ওনার রচনা দেখলেই বোঝা যায়, সমাজকে পরিবর্তনের জন্য, মানবতার জন্য কাজ করেছেন তিনি। 
সবশেষে তিনি বলেন, প্রচারবিমুখ একজন লোক ছিলেন অধ্যাপক আনিসুল হক চৌধুরী। তাই অনেকে ওনাকে জানেন না, চেনেন না। তিনি টাকার পেছনেও ছোটেননি। তিনি ছিলেন আননোন হিরো। এরকম হিরোকে আমাদের জানতে হবে, চিনতে হবে। ওনাদের প্রাপ্য সম্মান দিতে হবে।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কলাবাগান থানা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম বাবুল, বিশিষ্ট রাজনীতিবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব এএসএম নাজীবুল আকবর, এটিএন বাংলা উপদেষ্টা তাশিক আহমেদ, দৈনিক আমাদের কণ্ঠের নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম আহমেদ, বিশিষ্ট সমাজ সেবক হাজী নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন দৈনিক বজ্রশক্তির প্রকাশক ও সম্পাদক এসএম সামসুল হুদা।

অনুষ্ঠানের এক পর্যায়ে অধ্যাপক আনিসুল হক চৌধুরীর জীবন ও কীর্তির উপর নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়।  অনুষ্ঠানটির যৌথ উপস্থাপনায় ছিলেন মঞ্জুর হোসেন ইশা ও শিমুল পারভীন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিলো অগ্রণী বার্তা। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় মরমেয় সঙ্গীত শিল্পী আজগর আলীমসহ দেশ বরেণ্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর