প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   ‘পলিটিকস’ ও সত্য মিথ্যা

‘পলিটিকস’ ও সত্য মিথ্যা

২০ মে ২০১৫ ০১:১১ পিএম
বজ্রশক্তি ডেস্ক

আতাহার হোসাইন:
কথিত রহিয়াছে রাজনীতি আর ‘‘পলিটিকস’’ এর মধ্যে তফাৎ বহু বহু যোজন। আরো কথিত রহিয়াছে রাজনীতিতে যখন ‘‘পলিটিকস’’ প্রবেশ করিয়াছে তখন হইতে রাজনীতি থেকে সত্য দূরীভূত হইয়াছে। রাজনীতি শব্দের অর্থ হইলো রাজাদের নীতি বা রাষ্ট্রীয় রীতি-নীতি, কর্মপদ্ধতি। আর ইংরেজি ‘‘পলিটিকস’’ শব্দের অর্থও ঐ একই। দুইটি শব্দ সমার্থক হইলেও বাস্তবতা ভিন্ন। কারণটা এই যে- ‘‘পলিটিকস’’ বিষয়টি ইদানীং পঙ্কিলতা এবং শঠতার সহিত মিশিয়া গিয়াছে। ‘পলিটিকস’ বলিতে বোঝায় শয়তানী বুদ্ধি, কূটকৌশল, ছলচাতুরি, ধোকাবাজী ইত্যাদি। কেহ যদি কাহারো ক্ষতি করিতে চাহে তাহা হইলে ‘‘পলিটিকস’’ এর আশ্রয় নেয়। তাই পলিটিশিয়ানদেরকে মানুষ বক্র দৃষ্টিতে দেখিয়া থাকে। মানুষ তাহাদের বিশ্বাস করে না। তাহাদের সকল কাজে, সকল কথায় মিথ্যার গন্ধ খুঁজিয়া থাকে। পলিটিশিয়ানগণ যতটা বলেন তাহার খুব অল্প অংশই মানুষ গ্রহণ করিয়া থাকে। এর একটি কারণ এই যে- কথায় আছে বক্তা যাহা বলেন তাহা বাস্তবে যদি নিজে না আমল করেন তবে নাকি শ্রোতার মধ্যে তাহার তাছির হয় না। হইবে কিভাবে? এই ধরুন, যখন আমাদের বিভিন্ন দিবস, ঈদ-উৎসব বা বিভিন্ন পর্ব আসে তখন আমাদের পলিটিশিয়ানরা একে অপরকে শুভেচ্ছা বাণী জানাইয়া থাকেন, কার্ড পাঠান। কিন্তু আমরা বাস্তবে কী দেখি? বাস্তবে দেখি মাইক ফাটাইয়া, কণ্ঠনালীর শিরা ফুলাইয়া, ঠোঁট কাঁপাইয়া, চোখ রক্তবর্ণ করিয়া একে অপরের বিরুদ্ধে মাঠে-ময়দানে, টিভি পর্দায়, টকশোতে সমালোচনা করিয়া থাকেন। একে অপরের প্রতি এতটাই ঘৃণা ও বিদ্বেষপোষণ করিয়া থাকেন যে বছরের পর বছর ধরিয়া একে অপরের মুখ পর্যন্ত দর্শন করেন না। কোথাওবা যদি তাহাদের দৈবক্রমে একই অনুষ্ঠানে দাওয়াত পড়িয়া যায়, তাহা হইলে প্রতিদ্বন্দ্বী উপস্থিত হইবে বলে কোনমতে জানিতে পারিলে আর ঐ অনুষ্ঠানে পদধূলি দেন না। প্রশ্ন হইলো এতই যদি ঘৃণা থাকে, এতই যদি বিদ্বেষ থাকে তবে কাগজে ছাপানো কার্ডে শুভেচ্ছা পাঠান কিভাবে? ইহা কি প্রবঞ্চকতা নহে? ভাগ্যিস যুগটা কলিকাল! সত্য যুগ হইলে নিশ্চিত এই ঘৃণা, অপরের প্রতি অমঙ্গল কামনা- অভিশাপ লাগিয়া সকলেই ভষ্মীভূত হইয়া যাইত। ভাগ্য ভালো বলিয়া তাহারা এখনো বহাল তবিয়্যতে আছেন।
পাশাপাশি রাজনৈতিক নেতাগণ মাঠে ময়দানে যতদূর মিথ্যাচার করিয়া থাকেন, আদালতে অপরাধ প্রমাণিত না হইলেও বিপক্ষকে অপরাধী বলিয়া গলা ফাটান, আইন আদালতকে চ্যালেঞ্জ করেন, তাহাতে তেমন কিছু যায় আসে না। এমন কি মানহানী মামলাও খুব একটা হয় না। ধরিয়াই নেওয়া হইয়াছে যে তাহাদের বেশিরভাগ কথা ধর্তব্যের বাইরে- ওসব রাজনৈতিক কথা বার্তা, ওসব বরং আমলে আনিলেই সমস্যা।
শুধু ইহাই নহে, সমস্ত কিছুতেই এখন রাজনীতি তথা ‘‘পলিটিকস’’ প্রবেশ করিয়াছে। ধর্মও ইহা হইতে বাদ যায় নাই। রাজনীতিকরা এখন রাজনৈতিক ধর্মও পালন করেন, রাজনৈতিক হজ্ব করেন, রাজনৈতিক এফতার মাহফিলে অংশ নেন, রাজনৈতিক পীর-মুরিদী করেন, এমন কি রাজনৈতিক জানাজাও আছে- লাশ লইয়া মিছিলও হয়। ভোটের সময় আসিলে হজ্বের মৌসুম না থাকিলেও ঘন ঘন ওমরাহ হজ্বের আনাগোনা বৃদ্ধি পায়, যাহারা হিযাবে বিশ্বাসী নন, তাহারাও মাথায় ঘোমটা পরিধান করেন, পুরুষ হইলে পায়জামা, পাঞ্জাবী ও টুপি পরিধান করা শুরু করেন, চাষাভূষার সাথে কোলাকুলি করেন। প্রশ্ন হইল, সবকিছুর সাথে যদি এইভাবে রাজনীতি মিশিয়া পলিটিক্যাল হইয়া যায়, তাহা হইলে সততা কিভাবে মঞ্জুরিত হইবে, সুন্দর কিভাবে আলো ছড়াইবে? ‘‘পলিটিকস’’ তো দেখিতেছি অন্ধকারের চাদর দিয়া সারা ভুবন আচ্ছাদন করিয়া ফেলিতেছে! যেইখানেই এই পাশ্চাত্য সভ্যতার ‘পলিটিকস’ প্রবেশ করিয়াছে সেইখানেই এইভাবে মানুষের আত্মাকে জ্বালাইয়া দিয়া অন্তঃসারশূন্য করিয়া ফেলিয়াছে। আত্মাকে, আধ্যাত্মিকতাকে বিদায় দিয়া তাহারা এখন উ™£ান্তের ন্যায় জীবন-যাপন করিতেছে। তাহাদের পারিবারিক ব্যবস্থা ভাঙ্গিয়া পড়িতেছে। মানুষ মননশীলতাকে হারাইয়া পশুতে পরিণত হইতেছে। যান্ত্রিকতা তাহাদের মানবিকতা কাড়িয়া নিয়াছে। এমতাবস্থায় আমরাও এই ‘পলিটিকস’ আচরিত করিয়া দিনকে দিন নীচে নামিয়া যাইতেছি। কেহ কাহাকেও সম্মান করিতেছি না, ভণ্ডামীতে আমরা পটু হইয়া উঠিয়াছি। এখন বাকী শুধু ¯্রষ্টাকে বোকা বানাইয়া ধোকা দেওয়া। কিন্তু একমাত্র তাহাই পারিতেছি না। নির্ধারিত কর্মের ফল আমাদের ভোগ করিতেই হইতেছে। আর তাহা হইল দুনিয়াতে অন্যায়, অশান্তিময় এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি আর সামনে রহিয়াছে পরকালীন জাহান্নামের আযাব।
সুতরাং এই ফন্দি ফিকির করিয়া কি লাভ হইলো? কি লাভ হইল ঠকবাজী করিয়া? কাহার সাথে আমরা প্রতারণা করিতেছি? মানুষকে ঠকাইয়া, জ্বালাইয়া, পোড়াইয়া কি নিজের ক্ষতিই করিতেছি না? শত্র“কে আঘাত করিয়া কি নিজের উপর আঘাতকেই লিখিয়া লইতেছি না? সুতরাং, আসুন বন্ধ করি এই আত্মপীড়ণ, বন্ধ করি অন্যের পায়ে কুড়াল মারা। কারণ এই কুড়াল কিন্তু আমার পায়েই মারা হইতেছে। এর জন্য সর্বপ্রথম আমাদেরকে রাজনীতির মতো সমষ্টিগত জীবন নির্ধারণকারী ব্যবস্থা হইতে ‘পলিটিকস’কে বিদায় জানাইতে হইবে। আসুন সত্যের চর্চা করি, সত্যের প্রকাশ ঘটাই- পাপকে বিদূরিত করি। তাহা হইলেই মানব জীবনের স্বার্থকতা লাভ করা সম্ভব হইবে- আল্লাহর প্রকৃত ইবাদত করা হইবে। আর ইহাই আল্লাহর পক্ষ হইয়া খেলাফত করা।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

রাজশাহীতে হেযবুত তওহীদের আলোচনা সভা: সংকট মোকাবিলায় ঐক্যের ডাক

রাজশাহীতে হেযবুত তওহীদের আলোচনা সভা: সংকট মোকাবিলায় ঐক্যের ডাক
দেশজুড়ে এবং বিশ্বব্যাপী চলমান অস্থিতিশীল পরিস্থিতি ও ষড়যন্ত্র মোকাবিলায় পুরো জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন। আজ বুধবার (৭…
 ৭ অক্টোবর ২০২৬    রাজশাহী

স্বামীর দাফনের পর মারা গেলেন স্ত্রী, পাশাপাশি দাফন!

স্বামীর দাফনের পর মারা গেলেন স্ত্রী, পাশাপাশি দাফন!
দীর্ঘ জীবনের সঙ্গী ছিলেন তারা। অসুস্থতাও এসেছিল প্রায় একই সময়ে, আর মৃত্যুতেও যেন আলাদা হলো না তাদের পথ। গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বামীর দাফন শেষ করে স্বজনেরা…
 ৭ অক্টোবর ২০২৬    রংপুর

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
ধর্ম, বর্ণ, শ্রেণি-পেশা ও সম্প্রদায় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এমন একটি বাংলাদেশ গড়ে…
 ৭ অক্টোবর ২০২৬    জাতীয়

ছাত্রদল প্রকাশ্যে রক্ত দিয়েছে বলেই তাদের কেউ ‘সুপ্ত’-‘গুপ্ত’ বলতে পারে না: রিজভী

ছাত্রদল প্রকাশ্যে রক্ত দিয়েছে বলেই তাদের কেউ ‘সুপ্ত’-‘গুপ্ত’ বলতে পারে না: রিজভী
ছাত্রদল প্রকাশ্যে রক্ত দিয়ে লড়াই করেছে বলেই আজ তাদের কেউ ‘সুপ্ত’ কিংবা ‘গুপ্ত’ বলতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির…
 ৭ অক্টোবর ২০২৬    নির্বাচিত

বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্নে জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার!

বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্নে জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার!
বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। পাশাপাশি বাংলাদেশ…
 ৭ অক্টোবর ২০২৬    জাতীয়

অনুশীলন বাদ দিয়ে বান্ধবীর সঙ্গে নাইটক্লাবে এমবাপ্পে, সতর্ক করলেন কোচ!

অনুশীলন বাদ দিয়ে বান্ধবীর সঙ্গে নাইটক্লাবে এমবাপ্পে, সতর্ক করলেন কোচ!
চোটের কারণে মাঠের বাইরে থাকা কিলিয়ান এমবাপ্পের ব্যক্তিগত জীবন নিয়ে এবার রিয়াল মাদ্রিদে শুরু হয়েছে আলোচনা। স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, অনুশীলন ও পুনর্বাসনের সময় প্যারিসের একটি…
 ৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

যন্তর মন্তরের পথে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল পুলিশ!

যন্তর মন্তরের পথে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল পুলিশ!
ভারতের ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্কিত পদক্ষেপের প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করতে গিয়ে দুদিনে তৃতীয়বারের মতো আটক হয়েছেন কংগ্রেস…
 ৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী নজরুলের বিষয়ে বিচারক

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী নজরুলের বিষয়ে বিচারক
দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার গাড়িচালক ওবায়দুর রহমানের জামিন নামঞ্জুর করেছেন আদালত। উভয় পক্ষের…
 ৭ অক্টোবর ২০২৬    নির্বাচিত

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে ইরানের জয় দাবি আইআরজিসি কর্মকর্তার!

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে ইরানের জয় দাবি আইআরজিসি কর্মকর্তার!
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরান তাৎপর্যপূর্ণ কৌশলগত জয় অর্জন করেছে বলে দাবি করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) রাজনৈতিক উপকমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি। তার…
 ৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

২৪ বছর পর ভাইরাল নায়ক মান্নার সেই বক্তব্য, ‘আমি কোনো অশ্লীল দৃশ্যে অভিনয় করিনি’

২৪ বছর পর ভাইরাল নায়ক মান্নার সেই বক্তব্য, ‘আমি কোনো অশ্লীল দৃশ্যে অভিনয় করিনি’
২০০২ সালে মুক্তি পাওয়া ‘ফায়ার’ সিনেমা নিয়ে ২৪ বছর পর আবারও আলোচনায় ঢাকাই সিনেমার প্রয়াত চিত্রনায়ক মান্না। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তার একটি পুরোনো ভিডিও, যেখানে…
 ৭ অক্টোবর ২০২৬    বিনোদন

মেসির বিদায়ে বাংলাদেশের তারকাদের আবেগঘন পোস্ট!

মেসির বিদায়ে বাংলাদেশের তারকাদের আবেগঘন পোস্ট!
আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে এক গোল ও দুটি অ্যাসিস্ট করে বিদায়ী ম্যাচটিকে স্মরণীয় করে…
 ৭ অক্টোবর ২০২৬    বিনোদন

বিশ্বকাপ ফাইনালে কী হয়েছিল? এবার মুখ খুললেন মেসি!

বিশ্বকাপ ফাইনালে কী হয়েছিল? এবার মুখ খুললেন মেসি!
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি। বিদায়ী ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারানোর পর আবেগঘন বক্তব্যে নিজের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের নানা অধ্যায় তুলে ধরেন…
 ৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে নেতা বললেন ‘আলহামদুলিল্লাহ’!

বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে নেতা বললেন ‘আলহামদুলিল্লাহ’!
শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অসাংগঠনিক কর্মকাণ্ড, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ দলীয়…
 ৭ অক্টোবর ২০২৬    ঢাকা

ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ!

ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ!
ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ। এ লক্ষ্য অর্জনে বাণিজ্য ঘাটতি কমানো, তৈরি পোশাক, ওষুধ ও কৃষিপণ্যের রপ্তানি বাড়ানো…
 ৭ অক্টোবর ২০২৬    জাতীয়

ওসিকে হুমকি দেয়া সেই বিএনপি নেতা সাগর বহিষ্কার

ওসিকে হুমকি দেয়া সেই বিএনপি নেতা সাগর বহিষ্কার
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) হুমকি দেওয়া এবং জুলাই বিপ্লবের এক শহীদের চাচাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে থানায় নিয়ে যাওয়ার অভিযোগে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক…
 ৭ অক্টোবর ২০২৬    ঢাকা