প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   ধর্মবিশ্বাসকে অবজ্ঞা নয়

ধর্মবিশ্বাসকে অবজ্ঞা নয়

১০ জানুয়ারি ২০১৮ ১২:২২ পিএম
বজ্রশক্তি ডেস্ক

রাকীব আল হাসান
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সরকারগুলোর মানসিকতা পশ্চিমা ধর্মহীন সমাজের সরকারগুলোর মতো হলে চলবে না। মনে রাখতে হবে- তারা নেতৃত্ব দিচ্ছেন এমন একটি জনগোষ্ঠীকে, হাজার হাজার বছর ধরে যারা ধর্ম দ্বারা পরিচালিত হয়ে আসছে, যাদের একটি অপরিবর্তিত ধর্মগ্রন্থ আছে, গৌরবগাঁথা ধর্মীয় ইতিহাস আছে, মহাবিপ্লব সৃষ্টিকারী একজন মহামানবের প্রচণ্ড গতিশীল জীবনের দৃষ্টান্ত আছে। তাদেরকে একটি মৌলিক ও গুরুতর প্রশ্নের সুস্পষ্ট মীমাংসা করতে হবে যে, ধর্মকে, কোর’আনকে কী করা হবে? ধর্মকে কি মুছে ফেলা হবে? তা সম্ভব নয়। গত কয়েক শতাব্দী ধরে ইউরোপীয় ধর্মহীন বস্তুবাদী সভ্যতার শিক্ষাব্যবস্থা, গণমাধ্যম, সাংস্কৃতিক আগ্রাসন, প্রচার মাধ্যমে বহু চেষ্টা হয়েছে ধর্মকে নির্মূল করে ফেলার। কিন্তু সফল না হবার কারণ:
১. স্রষ্টার রূহ: মানুষের ভেতরে স্রষ্টার রূহ অর্থাৎ পরমাত্মার অংশ রয়েছে। সে অবচেতন মনেই আপন স্রষ্টাকে অনুভব করে, যে কোনো কষ্টে, সংকটে তাঁর কাছে আশ্রয় চায়।
২. ধর্মগ্রন্থে সত্যের পরিচয়লাভ: আল্লাহর নাজেলকৃত ধর্মগ্রন্থগুলো এখনও মানুষের কাছে আছে যেগুলো স্রষ্টার অস্তিত্বের স্বাক্ষর বহন করছে। মানুষ সেগুলো ভক্তির সঙ্গে পড়ছে, জানছে, বিচার বিশ্লেষণ করছে। সেগুলোর মধ্যে সত্য খুঁজে পাচ্ছে, যা তাদের হৃদয়কে প্রশান্তিতে ভরে তুলছে, তাদের আত্মার গভীরে প্রভাব ফেলছে। সুতরাং ধর্মগ্রন্থগুলোই ধর্মের রক্ষাকবচ, এমতাবস্থায় মানবজাতিকে ধর্মহীন করে ফেলার চেষ্টা হবে অপ্রাকৃতিক, বাস্তবতা-বিবর্জিত, অমূলক চিন্তা।
৩. শান্তিময় অতীত ও ভবিষ্যদ্বাণী: অতীতে হাজার হাজার বছর মানুষকে শান্তি দিয়েছে ধর্ম। সেই অনুপম শান্তির স্মৃতি কিংবদন্তির ন্যায় বংশ পরম্পরায় প্রতিটি সমাজে সভ্যতায়  বিরাজিত আছে, ইতিহাসের পাতা থেকে বাদ দিলেও লাভ নেই। সময়ের সেই বিশাল ব্যাপ্তির তুলনায় গণতন্ত্র, সমাজতন্ত্র, সাম্যবাদ, পুঁজিবাদ ইত্যাদি ব্যবস্থাগুলো ক্ষুদ্রাতিক্ষুদ্র ভগ্নাংশ মাত্র এবং এগুলোর অভিজ্ঞতাও শান্তিময় নয়। অধিকাংশ মানুষ এখনও দৃঢ়ভাবে বিশ্বাস করে একমাত্র স্রষ্টার বিধানেই শান্তি আসা সম্ভব। কাজেই যুগের হাওয়া তাদেরকে যতই অন্য দিকে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করুক, প্রচলিত ব্যবস্থাগুলোতে শান্তি না পেয়ে তারা ধর্মের দিকেই মুখ ফেরায়। উপরন্তু প্রতিটি ধর্মগ্রন্থেই ভবিষ্যদ্বাণী আছে যে, আবার ন্যায়ের শাসনে শান্তি ফিরে আসবে। এই বিশ্বাস থেকে অধিকাংশ মানুষ সত্য ধর্মের উত্থানই কামনা করে।
৪. ইসলামে জাতীয় জীবনবিধান রয়েছে: ইসলামের সঙ্গে খ্রিষ্টধর্মের বড় একটি তফাৎ হলো ইসলামের জাতীয় জীবন পরিচালনার ব্যবস্থা রয়েছে। তাই মুসলিমদের মধ্যে জাতীয় জীবনে ইসলামের বিধান প্রতিষ্ঠা করার চেষ্টা সব সময়ই হয়ে আসছে, এটা খুবই স্বাভাবিক। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে তাই ধর্মকে বাদ দিয়ে সমাজ ও রাষ্ট্রব্যবস্থা সর্বতোভাবে স্বীকৃত হবে না যেটা ইউরোপ আমেরিকায় সম্ভব হয়েছে।
কাজেই ধর্মকে জাতীয় জীবন থেকে বাদ দেওয়ার চিন্তা পরিহার করে কীভাবে তা ইতিবাচক পথে ব্যবহার করা যায়, দেশ ও জাতির কল্যাণে কাজে লাগানো যায় অর্থাৎ রাষ্ট্রের সাথে ধর্মের সমন্বয় কিভাবে করা যায় সেটা নিয়ে ভাবার সময় এসেছে। আর যদি ধর্মকে অবজ্ঞা করে দূরে ঠেলে দেওয়া হয়, তাহলে মানুষের ধর্মবিশ্বাস বার বার স্বার্থান্বেষী গোষ্ঠী দ্বারা ভুল খাতে প্রবাহিত হয়ে জঙ্গিবাদ, ধর্মভিত্তিক অপরাজনীতি, ধর্মব্যবসা, সাম্প্রদায়িক দাঙ্গা, উন্মাদনা ইত্যাদি সৃষ্টি হয়ে জাতিবিনাশী কাজে ব্যবহৃত হতেই থাকবে। সবখানে বলি হবে সাধারণ নিরীহ নির্দোষ মানুষ।
এখানে প্রশ্ন আসা স্বাভাবিক- ইসলামের নামে বর্তমানে যে অন্ধত্ব ও কূপমণ্ডূকতা এই জাতির উপর চেপে বসেছে, ধর্মের নামে সেই অন্ধত্ব ও কূপমণ্ডূকতাকেই কি রাষ্ট্র গ্রহণ করে নিবে? না, আমাদের কথা সেটা নয়। প্রকৃত ইসলামে পশ্চাপদতার স্থান নেই, অন্ধত্বের স্থান নেই। যে কোর’আন একদিন জ্ঞান-বিজ্ঞান, শিক্ষা-দীক্ষা, সামরিক ও অর্থনৈতিক সক্ষমতায় এই জাতিকে বিশ্বের শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছিল সেই কোর’আন কখনও পশ্চাদপদতা, কূপমণ্ডূকতা, কুসংস্কার ও অন্ধত্ব শিক্ষা দিতে পারে না।
আবার ইসলামের যত রূপ দাঁড়িয়ে গেছে রাষ্ট্র এর মধ্যে কোনটা গ্রহণ করবে তাও বিরাট প্রশ্ন। আমাদের কথা হচ্ছে, ইসলামের প্রকৃত আদর্শকে গ্রহণ করতে হবে। আর সেই আদর্শটি দিতে প্রস্তুত হেযবুত তওহীদ। সরকার যখন আহ্বান করছে দলমত নির্বিশেষে সবাই মিলে এগিয়ে আসার জন্য, তখন আমরা জাতির কল্যাণে এগিয়ে এসেছি, কাজ করে যাচ্ছি। আমরা গত একুশ বছর ধর্মের নামে চলা যাবতীয় অধর্মের বিরুদ্ধে সোচ্চার রয়েছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে মাঠ পর্যায়ে আদর্শিক লড়াই করার অভিজ্ঞতাও আমাদের রয়েছে।
জঙ্গিবাদে আক্রান্ত হয়েছিল আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া, ইরাক ইত্যাদি দেশ। সে দেশগুলো এখন ধ্বংসস্ত‚পে পরিণত হয়েছে, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, কোটি কোটি মানুষ উদ্বাস্তু হয়ে এখন মানবেতর জীবনযাপন করছেন। বাংলাদেশেও জঙ্গিবাদ হানা দিয়েছে, এই জঙ্গিবাদকে মোকাবেলা করার জন্য বাংলাদেশকে কথিত ‘সহযোগিতা’ প্রদান করতে উদগ্রীব হয়ে উঠেছে আঞ্চলিক ও পাশ্চাত্যের পরাশক্তিধর সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো। আমরা বলতে চাই, বাংলাদেশের সঙ্গে ঐ ধ্বংস হয়ে যাওয়া দেশগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে, এখানে মহান আল্লাহ এই জঙ্গিবাদের সঠিক সমাধান ও কার্যকরী আদর্শ প্রদান করেছেন যা দিয়ে আমরা এই অপশক্তিকে রুখে দিতে পারি। সেই আদর্শের বলে বলীয়ান হয়ে ইনশা’আল্লাহ ১৬ কোটি মানুষ যাবতীয় অন্যায়, অবিচার, অসত্যের বিরুদ্ধে ইস্পাতকঠিন ঐক্যপ্রাচীর গড়ে তুলে জাতিকে অশুভশক্তির কবল থেকে রক্ষা করবে।
লেখক: সহকারী সাহিত্য সম্পাদক, হেযবুত তওহীদ

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!
আগামীকাল রোববার বাংলাদেশে আসতে পারেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ভুটানের রাজধানী থিম্পু সফরে যাওয়ার পথে স্বল্প সময়ের জন্য ঢাকায় ট্রানজিট নেওয়ার…
 ১৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীভল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। পরিদর্শনকালে তিনি মন্দির প্রাঙ্গণে সনাতন…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায়…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা
বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি ব্রিজের নিচের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর।…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

ইপিডিএবি -এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইপিডিএবি -এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইলেকট্রনিক্স পণ্য পরিবেশক সমিতি বাংলাদেশ তথা ইলেকট্রনিক্স প্রোডাক্টস ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইপিডিএবি)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে সংগঠনটির পথচলায় এক…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

ফুলবাড়ীতে বিএনপির সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীতে বিএনপির সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিএনপির সদ্যঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ৯০ কেজির বাঘাইড় মাছ

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ৯০ কেজির বাঘাইড় মাছ
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের পুটিমারী এলাকায় স্থানীয় এক জেলের জালে ৯০ কেজি ওজনের একটি বিশালাকার বাঘাইড় মাছ ধরা পড়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) মাছটির ছবি…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

রৌমারীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫

রৌমারীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্তিমারী এলাকায় ডিসি সড়কে মালবোঝাই ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। আজ শনিবার (১৭ অক্টোবর)…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত চিকিৎসক!

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত চিকিৎসক!
প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক পরিদর্শনে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নিজ কক্ষে ধূমপান করতে দেখা যায় সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে। এ সময় কক্ষের অপরিচ্ছন্ন পরিবেশও…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

কালিয়াকৈর ঔষধ কারখানায় ভয়াবহ আগুন

কালিয়াকৈর ঔষধ কারখানায় ভয়াবহ আগুন
মোঃ শফিকুল ইসলামকালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধিগাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরস্থইবনে সিনা  ফার্মাসিটিক্যাল লিমিটেড  এর হারবাল শাখায় শনিবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওষুধের মেশিন ও গোডাউনে…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

নুডলস খাওয়ার পর একই পরিবারের ৫ জনের মৃত্যু, রয়েছে ৩ শিশুও!

নুডলস খাওয়ার পর একই পরিবারের ৫ জনের মৃত্যু, রয়েছে ৩ শিশুও!
ভারতের গ্রেটার নয়ডায় একই পরিবারের পাঁচ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদের মধ্যে রয়েছে তিন শিশুও। শুক্রবার রাতে নুডলস খাওয়ার পর ঘুমাতে যান পরিবারের সদস্যরা।…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কঠোর হুঁশিয়ারি!

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কঠোর হুঁশিয়ারি!
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সাম্প্রতিক সময়ে এই নৌপথে…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে হারানোর শঙ্কায় আশিকুল!

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে হারানোর শঙ্কায় আশিকুল!
কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রীসহ পরিবারের ছয় সদস্যকে হারানোর শঙ্কায় ভেঙে পড়েছেন আশিকুল ইসলাম। আনন্দঘন ভ্রমণে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে কক্সবাজারে…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬ আফটারশক, উপকূলে উদ্বেগ!

পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬ আফটারশক, উপকূলে উদ্বেগ!
মধ্য আমেরিকার দেশ পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬টি পরকম্পন বা আফটারশক রেকর্ড করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত ৯ অক্টোবরের ভূমিকম্পের পর দেশটির…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক