প্রচ্ছদ    জাতীয়   অবসরে যেসব সুবিধা পাবেন আবদুল...

অবসরে যেসব সুবিধা পাবেন আবদুল হামিদ

২৪ এপ্রিল ২০২৩ ১২:৪৫ পিএম
বজ্রশক্তি ডেস্ক

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অবসরে মূল বেতনের ৭৫ শতাংশ ভাতা পাবেন। ‘দ্য প্রেসিডেন্টস (রেমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট’ অনুযায়ী বর্তমানে রাষ্ট্রপতির মাসিক বেতন ১ লাখ ২০ হাজার টাকা। এই হিসাবে অবসরের পর আবদুল হামিদ প্রতি মাসে ৯০ হাজার টাকা অবসর ভাতা পাবেন।

রাষ্ট্রপতি হিসেবে দীর্ঘ ১০ বছর ৪১ দিন দায়িত্ব পালন শেষে আজ রাজসিক বিদায়ে বঙ্গভবন ছাড়েন আবদুল হামিদ। বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের শেষ কার্যদিবস ছিল রোববার (২৩ এপ্রিল)। আজ সোমবার (২৪ এপ্রিল) সকালে বঙ্গভবনে এক শপথ অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন তিনি।

বঙ্গভবন থেকে বেরিয়ে মুক্ত জীবনে নতুন ঠিকানা হিসেবে আবদুল হামিদ উঠেছেন রাজধানীর নিকুঞ্জে তার নিজ বাসায়।

আইন বলছে, দেশের রাষ্ট্রপতি অবসরে গেলেও আইন অনুযায়ী অবসর ভাতা, চিকিৎসা সুবিধাসহ অন্য কিছু সুযোগ-সুবিধা পাবেন। কোনো ব্যক্তি রাষ্ট্রপতি পদে কমপক্ষে ছয় মাস দায়িত্ব পালন শেষে পদত্যাগ করলে অথবা মেয়াদ শেষ হলে মৃত্যুর আগ পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে সর্বশেষ যে মাসিক বেতন পেতেন, তার ৭৫ শতাংশ হারে মাসিক অবসর ভাতা পাবেন। কোনো ব্যক্তি রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হওয়ার আগে অন্য কোনো চাকরি বা পদ থেকে অবসরে গিয়ে অবসর ভাতা গ্রহণ করলে তিনি ওই অবসর ভাতা এবং রাষ্ট্রপতির অবসর ভাতার মধ্যে তার ইচ্ছা অনুযায়ী যেকোনো একটি পাওয়ার যোগ্য হবেন। রাষ্ট্রপতি অবসর ভাতা গ্রহণ করে মারা গেলে তার বিধবা স্ত্রী অথবা ক্ষেত্রমতে বিপত্নীক স্বামী তার প্রাপ্য অবসর ভাতার দুই-তৃতীয়াংশ হারে আমৃত্যু মাসিক ভাতা পাবেন।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত!

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত!

অবসর ভাতা গ্রহণের প্রাধিকার অর্জন করা সাবেক কোনো রাষ্ট্রপতি অবসর ভাতার পরিবর্তে আনুতোষিকও (এককালীন অর্থ) গ্রহণ করতে পারবেন। কোনো ব্যক্তি ছয় মাসের বেশি রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত থাকা অবস্থায় আনুতোষিক পাওয়ার অভিপ্রায় ব্যক্ত না করে অথবা অবসর ভাতা গ্রহণ না করে মারা গেলে তিনি আনুতোষিক পাওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন বলে গণ্য হবে। তখন আনুতোষিকের টাকা মনোনীত ব্যক্তি অথবা উত্তরাধিকারীরা পাবেন।

সরকারি অনুষ্ঠানে যোগদানের জন্য বিনামূল্যে সরকারি যানবাহন ব্যবহার, আবাসস্থলে একটি টেলিফোন সংযোগ পাবেন। সরকার সময়ে সময়ে নির্ধারিত সীমা পর্যন্ত এর বিল পরিশোধ থেকে অব্যাহতি দেবে। সাবেক রাষ্ট্রপতি হিসেবে একটি কূটনৈতিক পাসপোর্টও পাবেন মো. আবদুল হামিদ। তিনি দেশের ভেতর ভ্রমণকালে সরকারি সার্কিট হাউস বা রেস্ট হাউসে বিনা ভাড়ায় অবস্থানেরও সুবিধা পাবেন। এছাড়া, আইনানুযায়ী অবসরে যাওয়ার পর সাবেক রাষ্ট্রপতি হিসেবে অন্য কিছু সুবিধাও পাবেন মো. আবদুল হামিদ। তিনি একজন ব্যক্তিগত সহকারী ও একজন অ্যাটেনডেন্ট (সাহায্যকারী) পাবেন। দাপ্তরিক ব্যয়ও পাবেন তিনি। যার মোট বার্ষিক পরিমাণ সময়ে সময়ে সরকার নির্ধারণ করবে। একজন মন্ত্রীর প্রাপ্য চিকিৎসা সুবিধার সমপরিমাণ সুবিধাও পাবেন সাবেক এই রাষ্ট্রপতি।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মতলব উত্তরে মাদ্রাসার তিন ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার

মতলব উত্তরে মাদ্রাসার তিন ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার
রাহাত চৌধুরী, মতলব উত্তর (চাঁদপুর):মতলব উত্তর উপজেলার দেওয়ান আব্দুল করিম হাফিজিয়া মাদ্রাসার তিন আবাসিক ছাত্র নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সাপ্তাহিক ছুটিতে বাড়ি যাওয়ার পর…
 ১৫ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

গোপনে আরব দলগুলোর সমর্থন চেয়েছিলেন নেতানিয়াহু, দাবি ইসরায়েলি এমপির!

গোপনে আরব দলগুলোর সমর্থন চেয়েছিলেন নেতানিয়াহু, দাবি ইসরায়েলি এমপির!
প্রকাশ্যে আরব রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো ধরনের জোট বা সহযোগিতার বিরোধিতা করলেও সরকার গঠনের স্বার্থে গোপনে তাদের সমর্থন চেয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এমন অভিযোগ…
 ১৫ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

ভাড়া নিয়ে তর্কে চলন্ত বাস থেকে ধাক্কা, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু!

ভাড়া নিয়ে তর্কে চলন্ত বাস থেকে ধাক্কা, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু!
রংপুরের তারাগঞ্জে বাসভাড়া নিয়ে বিতর্কের জেরে চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বাসের কর্মীদের বিরুদ্ধে। এতে সড়কে পড়ে প্রাণ হারিয়েছেন দুজন। নিহতরা…
 ১৫ নভেম্বর ২০২৬    রংপুর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত!

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত!
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক শুরু হয়। প্রায় দুই ঘণ্টা…
 ১৫ নভেম্বর ২০২৬    জাতীয়

বাল্যবিয়ে ও যৌতুকের বিয়ে পড়ালে কাজির লাইসেন্স বাতিল: ত্রাণমন্ত্রী

বাল্যবিয়ে ও যৌতুকের বিয়ে পড়ালে কাজির লাইসেন্স বাতিল: ত্রাণমন্ত্রী
বাল্যবিয়ে ও যৌতুকের বিয়ে নিবন্ধনের সঙ্গে জড়িত নিকাহ রেজিস্ট্রারদের (কাজি) লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এসব…
 ১৫ নভেম্বর ২০২৬    রংপুর

এমপি নুসরাতের বাবার সঙ্গে ইদ্রিস আলীর বিরোধের নেপথ্যে কী, জানালেন রাশেদ খাঁন!

এমপি নুসরাতের বাবার সঙ্গে ইদ্রিস আলীর বিরোধের নেপথ্যে কী, জানালেন রাশেদ খাঁন!
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পর নতুন করে আলোচনায় এসেছে জমি নিয়ে…
 ১৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত

স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে থামল ঢাকাগামী আন্তনগর ট্রেন!

স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে থামল ঢাকাগামী আন্তনগর ট্রেন!
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্বাধীনতার পর প্রথমবারের মতো দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি শুরু করেছে ঢাকাগামী আন্তনগর ট্রেন। রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় চিলাহাটি…
 ১৫ নভেম্বর ২০২৬    রংপুর

৮৩ বছর বয়সে মারা গেলেন ‘দ্য ওক রিজ বয়েজ’-এর কিংবদন্তি রিচার্ড স্টারবান!

৮৩ বছর বয়সে মারা গেলেন ‘দ্য ওক রিজ বয়েজ’-এর কিংবদন্তি রিচার্ড স্টারবান!
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় গসপেল ও কান্ট্রি সংগীতশিল্পী রিচার্ড স্টারবান আর নেই। গ্র্যামিজয়ী সংগীত দল ‘দ্য ওক রিজ বয়েজ’-এর দীর্ঘদিনের বেস ভোকালিস্ট ও কান্ট্রি মিউজিক হল অব…
 ১৫ নভেম্বর ২০২৬    বিনোদন

আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চট্টগ্রামের এসপি!

আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চট্টগ্রামের এসপি!
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার…
 ১৫ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে লুটপাট ও জমি দখলের অভিযোগে মামলা!

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে লুটপাট ও জমি দখলের অভিযোগে মামলা!
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি…
 ১৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত

শিক্ষাব্যবস্থা সংস্কারে হেযবুত তওহীদ শিক্ষক ফোরামের মতবিনিময় সভা

শিক্ষাব্যবস্থা সংস্কারে হেযবুত তওহীদ শিক্ষক ফোরামের মতবিনিময় সভা
দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থার আমূল সংস্কারের প্রস্তাবনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে হেযবুত তওহীদ…
 ১৪ নভেম্বর ২০২৬    রাজধানী

সচেতনতার মাধ্যমেই ডায়াবেটিস প্রতিরোধ সম্ভব: শ্রীপুরে ডা. বাচ্চু

সচেতনতার মাধ্যমেই ডায়াবেটিস প্রতিরোধ সম্ভব: শ্রীপুরে ডা. বাচ্চু
আব্দুল্লাহ তারেক রানা, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল…
 ১৪ নভেম্বর ২০২৬    ঢাকা

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেব না: খাদ্যমন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেব না: খাদ্যমন্ত্রী
দেশের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হয়েছে এবং কোনো অবস্থাতেই খাদ্যের ঘাটতি হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।…
 ১৪ নভেম্বর ২০২৬    জাতীয়

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে যাব, থাকবেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে যাব, থাকবেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠার আশাবাদ ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ফাইনালে উঠলে সেই ম্যাচ…
 ১৪ নভেম্বর ২০২৬    খেলাধুলা

কাজে না ফিরলে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ!

কাজে না ফিরলে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ!
পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামী রোববার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মালিকেরা। এ ধারা প্রয়োগ…
 ১৪ নভেম্বর ২০২৬    জাতীয়