প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   এক জাতি গড়ার চিরন্তন সূত্র

এক জাতি গড়ার চিরন্তন সূত্র

২০ মে ২০১৫ ১২:৫২ পিএম
বজ্রশক্তি ডেস্ক

এম. আমিনুল এসলাম:
বর্তমান পৃথিবী এবং আমাদের এই জাতি স্রষ্টার দেওয়া জীবনব্যবস্থা বাদ দিয়ে পশ্চিমা বিশ্বের চাপিয়ে দেওয়া জীবনব্যবস্থা দিয়ে নিজেদের জীবন পরিচালনা কোরছে। পশ্চিমা বিশ্বের সেই মতবাদগুলির দ্বারা এই বাংলাদেশের ষোল কোটি মানুষও শত শত দলে-উপদলে বিভক্ত, খণ্ড-বিখণ্ড হোয়ে গেছে। প্রত্যেক দলই নিজেদের মতামতকে প্রতিষ্ঠিত কোরতে বদ্ধপরিকর। ফলে রাজনৈতিক দ্বন্দ্ব একটি স্থায়ী রূপ লাভ কোরেছে। এই দ্বন্দ্ব মেটাতে, সহিংসতা রোধ করণার্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গলদঘর্ম হোচ্ছে। মানবাধিকার সংস্থা, এন.জি.ও.- ইত্যাদি বহু সামাজিক প্রতিষ্ঠান সভা-সমিতি, সেমিনারের মাধ্যমে শান্তির জন্য বহু ওয়াজ নসিহত কোরছে। সুশীল সমাজের ধ্বজাধারীরাও চান শান্তি। যেসব পরাশক্তিধর রাষ্ট্রগুলি সারা পৃথিবীতে এই অশান্তির দাবানল জ্বালিয়ে রেখেছে সেসব দেশের কর্ণধারেরাও নাকি শান্তি চান। মসজিদ, মন্দির, খানকা, প্যাগোডা, গীর্জা, সিনাগগে শান্তির জন্য চোলছে বিশেষ মোনাজাত। পৃথিবীজুড়ে রব উঠেছে–শান্তি চাই, শান্তি চাই। কিন্তু এই শান্তির শুকপাখি তাদের অধরাই থেকে যাচ্ছে। এই শান্তি প্রতিষ্ঠার জন্য বিভিন্ন দল সরকারের কাছে নিজেদের মনগড়া দাবি-দাওয়া পেশ কোরছে। তাদের দফাওয়ারী দাবি পূরণের জন্য সভা সেমিনার মিটিং, মিছিল, অগ্নিসংযোগ, ভাংচুর, জ্বালাও- পোড়াও ইত্যাদি ধ্বংসাত্মক কার্যাবলী কোরতেও তারা দ্বিধা কোরছে না। ধর্মীয় দলগুলিও বিভিন্ন দফা দাবি-দাওয়া নিয়ে আন্দোলন কোরে যাচ্ছে যেমন ৫ দফা, কারো ৬ দফা, কারো ১০ দফা কারো বা ১৩ দফা। তারা কেউই আল্লাহর দেওয়া কর্মসূচি অনুযায়ী আন্দোলন কোরছে না, সেক্যুলার রাজনৈতিক দলগুলির মতোই তাদেরও কর্মসূচি হোচ্ছে অগ্নিসংযোগ, ভাংচুর, জ্বালাও- পোড়াও, হরতাল, অবরোধ ইত্যাদি।
শান্তির একপথ, অশান্তির বহুপথ
মহান আল্লাহ যখন আদমকে (আ:) পৃথিবীতে প্রেরণ কোরলেন খেলাফত দিলেন তখন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য তৎকালীন মানবজাতির কাছে দফা উপস্থাপন কোরেছেন একটি- “লা এলাহা এল্লাল্লাহ আদম শফিউল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোন হুকুমদাতা নেই এবং আদম আল্লাহর প্রেরিত নিরাময়কারী”। পাপাচারে পূর্ণ পৃথিবীবাসীকে আল্লাহ যখন প্রায় সম্পূর্ণভাবে পানিতে ডুবিয়ে ধ্বংস কোরেছিলেন তখনও তাদের আল্লাহর দাবি ছিলো একটা, “লা এলাহা এল্লাল্লাহ নূহ নবীউল্লাহ”। এবরাহীমেরও (আ:) আহ্বান ছিলো, “লা এলাহা এল্লাল্লাহ এবরাহীম খলিলুল্লাহ।” আল্লাহর শেষ নবী শ্রেষ্ঠনবীকে যখন সমগ্র বিশ্বের জন্য রহমতস্বরূপ আল্লাহ প্রেরণ করেন তখনও এই বিশ্বে শান্তি প্রতিষ্ঠার দফা দিয়েছেন একটি, “লা এলাহা এল্লাল্লাহ মোহাম্মাদুর রসুলাল্লাহ (দ:)।” তিনিও আহ্বান জানিয়েছেন সেই একদফার উপর মানবজাতিকে ঐক্যবদ্ধ হওয়ার, বোলেছেন, “কুল লা এলাহা এল্লাল্লাহ, তুফলেহুন, বলো আল্লাহ ছাড়া কোন হুকুমদাতা নেই, তাহোলেই তোমরা সফল হবে।” মক্কার ১৩ বছরের জীবনে অসহনীয় অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন সহ্য কোরেছেন এই একদফা শান্তির বাণী প্রচারে। মদিনার ১০ বছর জীবনে তিনি নিরবচ্ছিন্ন চেষ্টা প্রচেষ্টা কোরেছেন আল্লাহর দেওয়া কর্মসূচি প্রয়োগ কোরে একদফা প্রতিষ্ঠা কোরতে এবং আরব উপদ্বীপে প্রতিষ্ঠা কোরেছেনও। এই একদফা প্রতিষ্ঠায় তিনি সমস্ত মানবজাতির বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হোতে আল্লাহ কর্তৃক নির্দেশপ্রাপ্ত হোয়েছিলেন। তাঁর শিক্ষায় শিক্ষিত আসহাবগণ তাই তাদের সহায় সম্পত্তি, স্ত্রী পুত্র, বাড়ি ঘর, ক্ষেত খামার ইত্যাদির মায়া ত্যাগ কোরে পৃথিবীর পানে বের হোয়েছিলেন সনাতন, চিরাচরিত সেই একদফা প্রতিষ্ঠা কোরতে। এবং তারা সেটিকে অর্ধ দুনিয়ায় প্রতিষ্ঠাও কোরছিলেন।
যখনই শেষনবীর অনুসারীরা তাদের উপর অর্পিত দায়িত্ব পরিত্যাগ কোরল এবং তাঁর আসহাবদের প্রতিষ্ঠিত অর্ধ পৃথিবীতে পরবর্তী শাসকরা রাজা বাদশাহদের মতো শান-শওকতের রাজত্ব কোরতে থাকলো। তাদের জেহাদ পরিণত হোল সাম্রাজ্যবাদী আগ্রাসনে এবং অন্তর্কলহে। এই জেহাদ ত্যাগের পরিণতিতে আল্লাহ তাদেরকে তাদের হাতে একদা পরাজিত খ্রিস্টান জাতিগুলির দাস বানিয়ে দিলেন। এখনও তারা সেই দাসই রোয়েছে। সেই দাসেরা এখন শত শত ফেরকায় বিভক্ত আর লক্ষ লক্ষ মাসলা মাসায়েল নিয়ে কুটতর্কে লিপ্ত। নিজেরা নিজেরা যুদ্ধ রক্তপাতে নিপতিত। অন্যায় অত্যাচার অশান্তি নিরাপত্তাহীনতা তাদের উপর চেপে বোসে রোয়েছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থিত এই নির্যাতিত জাতির নারী ও শিশুরা একজন উদ্ধারকর্তার আশা আকাক্সক্ষায় ক্রন্দনরত।
যামানার এমামের মাধ্যমে সেই এক দফার পুনরাবির্ভাব
মিসরের জালেম সম্রাটের অধীনে দুর্দশাগ্রস্ত জাতি বনী এসরাইলকে উদ্ধার কোরতে মহান আল্লাহ সেই একদফা দিয়ে মুসাকে (আ:) প্রেরণ কোরছিলেন, সেই জাতি যখনই মুসার (আ:) শিক্ষার বাহ্যিক দিকটা রেখে আত্মার দিকটা হারিয়ে ফেলেছিলো তখন আল্লাহ তাদের আত্মা ফিরিয়ে দেওয়ার মানসে ঈসা (আ:) কে প্রেরণ কোরেছেন। তেমনি আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার থেকে মুক্তি দিয়ে আলোর দিকে নিয়ে আসার জন্য মহান আল্লাহ এই ঐতিহাসিক একদফা দিয়ে শেষ নবী মোহাম্মদকে (দ:) প্রেরণ কোরেছেন। উম্মতে মোহাম্মদীও যখন তাঁর শিক্ষাকে বাহ্যিকভাবে বই পুস্তকে সীমাবদ্ধ রেখে আত্মা হারিয়ে ফেলেছে ঠিক তেমনি মুহূর্তে মহান আল্লাহ অতীব দয়া কোরে এই জাতির উদ্ধারকর্তারূপে এই জাতিকে তাঁর নবীর শিক্ষার আত্মা ফিরিয়ে দিতে এ যামানার এমাম জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নীকে মনোনীত কোরেছেন।
তাঁর প্রতিষ্ঠা করা আন্দোলন হেযবুত তওহীদ গত ১৮ বছর ধোরে চলমান অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন অশান্তি ও নিরাপত্তাহীনতায় নিপতিত এই জাতিকে আল্লাহ প্রদত্ত সেই ঐতিহাসিক একদফার দিকেই আহ্বান কোরে যাচ্ছে। এই এক দফা মেনে নিলে জাতি কেমন স্বাধীনতা, শান্তি, উন্নতি, প্রগতি, সমৃদ্ধি ও নিরাপত্তায় বসবাস কোরতে পারবে তার রূপরেখাও আল্লাহ যামানার এমামকে দান কোরেছেন। সেই রূপরেখাও হেযবুত তওহীদ এ জাতির সামনে তুলে ধোরছে।
এখন আমাদের এই জাতির মুক্তির একটাই পথ, আল্লাহর নির্ধারিত সেই আদি-শাশ্বত-সনাতন একদফা অর্থাৎ “আল্লাহ ছাড়া আর কারো বিধান মানি না” এই বাক্যের উপর ঐক্যবদ্ধ হওয়া। তবেই আমরা ফিরে পাবো আমাদের হারানো গৌরব। আমরাই হোতে পারবো পৃথিবীর শ্রেষ্ঠজাতি। অশিক্ষা, কুশিক্ষা, দারিদ্রতা, হীনতা, হতাশা, নিরাশার অন্ধকার থেকে মুক্ত হোয়ে উন্নতি, প্রগতি, সমৃদ্ধির মাঝে বড় হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

রাজশাহীতে হেযবুত তওহীদের আলোচনা সভা: সংকট মোকাবিলায় ঐক্যের ডাক

রাজশাহীতে হেযবুত তওহীদের আলোচনা সভা: সংকট মোকাবিলায় ঐক্যের ডাক
দেশজুড়ে এবং বিশ্বব্যাপী চলমান অস্থিতিশীল পরিস্থিতি ও ষড়যন্ত্র মোকাবিলায় পুরো জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন। আজ বুধবার (৭…
 ৭ অক্টোবর ২০২৬    রাজশাহী

স্বামীর দাফনের পর মারা গেলেন স্ত্রী, পাশাপাশি দাফন!

স্বামীর দাফনের পর মারা গেলেন স্ত্রী, পাশাপাশি দাফন!
দীর্ঘ জীবনের সঙ্গী ছিলেন তারা। অসুস্থতাও এসেছিল প্রায় একই সময়ে, আর মৃত্যুতেও যেন আলাদা হলো না তাদের পথ। গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বামীর দাফন শেষ করে স্বজনেরা…
 ৭ অক্টোবর ২০২৬    রংপুর

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
ধর্ম, বর্ণ, শ্রেণি-পেশা ও সম্প্রদায় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এমন একটি বাংলাদেশ গড়ে…
 ৭ অক্টোবর ২০২৬    জাতীয়

ছাত্রদল প্রকাশ্যে রক্ত দিয়েছে বলেই তাদের কেউ ‘সুপ্ত’-‘গুপ্ত’ বলতে পারে না: রিজভী

ছাত্রদল প্রকাশ্যে রক্ত দিয়েছে বলেই তাদের কেউ ‘সুপ্ত’-‘গুপ্ত’ বলতে পারে না: রিজভী
ছাত্রদল প্রকাশ্যে রক্ত দিয়ে লড়াই করেছে বলেই আজ তাদের কেউ ‘সুপ্ত’ কিংবা ‘গুপ্ত’ বলতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির…
 ৭ অক্টোবর ২০২৬    নির্বাচিত

বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্নে জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার!

বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্নে জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার!
বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। পাশাপাশি বাংলাদেশ…
 ৭ অক্টোবর ২০২৬    জাতীয়

অনুশীলন বাদ দিয়ে বান্ধবীর সঙ্গে নাইটক্লাবে এমবাপ্পে, সতর্ক করলেন কোচ!

অনুশীলন বাদ দিয়ে বান্ধবীর সঙ্গে নাইটক্লাবে এমবাপ্পে, সতর্ক করলেন কোচ!
চোটের কারণে মাঠের বাইরে থাকা কিলিয়ান এমবাপ্পের ব্যক্তিগত জীবন নিয়ে এবার রিয়াল মাদ্রিদে শুরু হয়েছে আলোচনা। স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, অনুশীলন ও পুনর্বাসনের সময় প্যারিসের একটি…
 ৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

যন্তর মন্তরের পথে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল পুলিশ!

যন্তর মন্তরের পথে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল পুলিশ!
ভারতের ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্কিত পদক্ষেপের প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করতে গিয়ে দুদিনে তৃতীয়বারের মতো আটক হয়েছেন কংগ্রেস…
 ৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী নজরুলের বিষয়ে বিচারক

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী নজরুলের বিষয়ে বিচারক
দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার গাড়িচালক ওবায়দুর রহমানের জামিন নামঞ্জুর করেছেন আদালত। উভয় পক্ষের…
 ৭ অক্টোবর ২০২৬    নির্বাচিত

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে ইরানের জয় দাবি আইআরজিসি কর্মকর্তার!

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে ইরানের জয় দাবি আইআরজিসি কর্মকর্তার!
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরান তাৎপর্যপূর্ণ কৌশলগত জয় অর্জন করেছে বলে দাবি করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) রাজনৈতিক উপকমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি। তার…
 ৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

২৪ বছর পর ভাইরাল নায়ক মান্নার সেই বক্তব্য, ‘আমি কোনো অশ্লীল দৃশ্যে অভিনয় করিনি’

২৪ বছর পর ভাইরাল নায়ক মান্নার সেই বক্তব্য, ‘আমি কোনো অশ্লীল দৃশ্যে অভিনয় করিনি’
২০০২ সালে মুক্তি পাওয়া ‘ফায়ার’ সিনেমা নিয়ে ২৪ বছর পর আবারও আলোচনায় ঢাকাই সিনেমার প্রয়াত চিত্রনায়ক মান্না। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তার একটি পুরোনো ভিডিও, যেখানে…
 ৭ অক্টোবর ২০২৬    বিনোদন

মেসির বিদায়ে বাংলাদেশের তারকাদের আবেগঘন পোস্ট!

মেসির বিদায়ে বাংলাদেশের তারকাদের আবেগঘন পোস্ট!
আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে এক গোল ও দুটি অ্যাসিস্ট করে বিদায়ী ম্যাচটিকে স্মরণীয় করে…
 ৭ অক্টোবর ২০২৬    বিনোদন

বিশ্বকাপ ফাইনালে কী হয়েছিল? এবার মুখ খুললেন মেসি!

বিশ্বকাপ ফাইনালে কী হয়েছিল? এবার মুখ খুললেন মেসি!
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি। বিদায়ী ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারানোর পর আবেগঘন বক্তব্যে নিজের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের নানা অধ্যায় তুলে ধরেন…
 ৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে নেতা বললেন ‘আলহামদুলিল্লাহ’!

বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে নেতা বললেন ‘আলহামদুলিল্লাহ’!
শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অসাংগঠনিক কর্মকাণ্ড, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ দলীয়…
 ৭ অক্টোবর ২০২৬    ঢাকা

ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ!

ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ!
ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ। এ লক্ষ্য অর্জনে বাণিজ্য ঘাটতি কমানো, তৈরি পোশাক, ওষুধ ও কৃষিপণ্যের রপ্তানি বাড়ানো…
 ৭ অক্টোবর ২০২৬    জাতীয়

ওসিকে হুমকি দেয়া সেই বিএনপি নেতা সাগর বহিষ্কার

ওসিকে হুমকি দেয়া সেই বিএনপি নেতা সাগর বহিষ্কার
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) হুমকি দেওয়া এবং জুলাই বিপ্লবের এক শহীদের চাচাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে থানায় নিয়ে যাওয়ার অভিযোগে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক…
 ৭ অক্টোবর ২০২৬    ঢাকা