প্রচ্ছদ    আন্তর্জাতিক   ঘর সামলাতে ব্যস্ত জার্মান সরকার

ঘর সামলাতে ব্যস্ত জার্মান সরকার

২৯ মার্চ ২০২৩ ০২:৩৩ পিএম
বজ্রশক্তি ডেস্ক

জার্মানির ফেডারেল সরকারের শরিকদের মধ্যে বেড়ে চলা অশান্তি দূর করতে এক সমাধানসূত্র উঠে এসেছে। কোন্দল দূর করে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করতে বদ্ধপরিকর চ্যান্সেলর ওলাফ শলৎসের সরকার।

অবশ্য তিন দলের জোট সরকার চালাতে হলে মতবিরোধ হবেই। কিন্তু চ্যান্সেলর ওলাফ শলৎসের নেতৃত্বে জার্মানির জোট সরকারের নেতা ও মন্ত্রীরা যেভাবে প্রকাশ্যে পরস্পরের মধ্যে কাদা ছোড়াছুড়ি করে আসছেন, তার ফলে সরকারের ভাবমূর্তি বেশ ধাক্কা খাচ্ছে।

যৌথ সাধারণ কর্মসূচি বাস্তবায়নের বদলে বিশেষ করে ছোট দুই শরিক দল নিজস্ব অ্যাজেন্ডা চাপিয়ে দিয়ে সমর্থক ও ভোটারদের মন জয় করতেই ব্যস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া চ্যান্সেলর হিসেবে শলৎসের কর্তৃত্ব নিয়েও প্রশ্ন উঠছে।

আরও পড়ুন

‘বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছে’, সীমান্তে অনুপ্রবেশ নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য!

‘বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছে’, সীমান্তে অনুপ্রবেশ নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য!

করোনা মহামারি ও ইউক্রেন সংকটের ধাক্কায় বিপর্যস্ত অর্থনীতি এবং বেড়ে চলা মূল্যস্ফীতি মোকাবিলার বদলে মন্ত্রিসভায় কোন্দল সামলাতেই ব্যস্ত হয়ে পড়েছেন জার্মানির শীর্ষ এই নেতা। দ্বন্দ্ব ও মতবিরোধ কাটাতে তিন দলের কোয়ালিশন কমিটির প্রায় ৩০ ঘণ্টার ম্যারাথন বৈঠকের শেষে একটা সমাধানসূত্র উঠে এসেছে।

আলোচনার শেষে সব শরিক দলই সন্তুষ্টি প্রকাশ করেছে। উদারপন্থি এফডিপি দলের নেতা ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়ান লিন্ডনার বলেন, সব পক্ষই রফা মেনে নিয়েছে। তবে সরকারের কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে বাজেটের ওপর কোনও বাড়তি চাপ পড়বে না।

বরং ট্রাক চলাচলের ওপর টোল ট্যাক্স বাড়িয়ে কিছু বাড়তি আয়ের আশা করছে সরকার। সেইসঙ্গে জলবায়ু সংরক্ষণ ও রূপান্তরের জন্য গঠিত বিশেষ তহবিল থেকেও বিভিন্ন প্রকল্পের অর্থায়ন করা হবে। লিন্ডনার বলেন, মোট ১৪৪টি প্রকল্পকে বিশেষ অগ্রাধিকার দিয়ে দ্রুত বাস্তবায়ন করা হবে।

সরকারের তিন শরিকের বিরোধ মিটিয়ে যে আপোশ মীমাংসা হয়েছে, তার ফলে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দ্রুত কার্যকর করা হবে বলে দাবি করা হচ্ছে। জলবায়ু সংরক্ষণ সংক্রান্ত আইন, সড়ক ও রেলপথ পরিবহণের উন্নতি, ঘরবাড়ি গরম রাখার ক্ষেত্রে তেল ও গ্যাসচালিত প্রণালীর বদলে পরিবেশবান্ধব সমাধানসূত্রের মতো উদ্যোগ জোরদার করতে চায় শলৎসের  সরকার।

ফলে বহু দশকের অবহেলার পর বিভিন্ন ক্ষেত্রে দেশের আধুনিকীকরণের অঙ্গীকার বাস্তবায়ন করার আশা আবার উজ্জ্বল হয়ে উঠছে। সেইসঙ্গে সব সিদ্ধান্ত দ্রুত কার্যকর করতে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে তুলতে চায় জার্মানির ফেডারেল সরকার।

অবশ্য এমন আপোশ মীমাংসার ফলে মন্ত্রিসভায় শান্তি ফিরে আসবে কিনা, সে বিষয়ে সংশয় থেকে যাচ্ছে। বিশেষ করে সবচেয়ে ছোট শরিক এফডিপি দল একের পর এক আঞ্চলিক নির্বাচনে খারাপ ফল করে জনসমর্থন আদায় করতে মরিয়া হয়ে থাকায় নতুন করে সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সবুজ দলের সঙ্গে বার বার প্রকাশ্য মতবিরোধের মাধ্যমে এফডিপি সরকারে নিজস্ব অবদান তুলে ধরার চেষ্টা করে আসছে। চ্যান্সেলর শলৎস অবশ্য আলোচনার শেষে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, তিন দল মিলে সত্যি বিশাল সাফল্য অর্জন করতে পেরেছে। ফলাফলই তা দেখিয়ে দিচ্ছে বলে তিনি মনে করেন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ফিজিওথেরাপিস্ট হয়েও ডাক্তার পরিচয়ে চিকিৎসা

ফিজিওথেরাপিস্ট হয়েও ডাক্তার পরিচয়ে চিকিৎসা
গাজীপুর প্রতিনিধি: ফিজিওথেরাপিস্ট হয়েও নামের আগে ‘ডাক্তার’ এবং নিজের পরিচয়ে ‘অধ্যক্ষ’ পদবি ব্যবহার করে রোগী দেখার অভিযোগ উঠেছে গাজীপুরের কোনাবাড়ীর এক ব্যক্তির বিরুদ্ধে। বিভিন্ন রোগে…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

চতুর্থ শ্রেণির ছাত্রীকে টয়লেটে নিয়ে যায় শিক্ষক!

চতুর্থ শ্রেণির ছাত্রীকে টয়লেটে নিয়ে যায় শিক্ষক!
যশোরের অভয়নগরে স্কুল চলাকালে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমরান হোসেন (৩৮) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ঢাকার মিরপুর…
 ১০ নভেম্বর ২০২৬    খুলনা

কুমিল্লায় সালিশে নারীকে জুতাপেটা করা ইউপি চেয়ারম্যান বরখাস্ত

কুমিল্লায় সালিশে নারীকে জুতাপেটা করা ইউপি চেয়ারম্যান বরখাস্ত
কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রাম্য সালিশে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করার ঘটনায় মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। গত…
 ১০ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময়!

গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময়!
গাজীপুর প্রতিনিধি: মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নবাগত কমিশনার মো. আশিক সাঈদ। মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

সালিশে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান সাময়িক বরখাস্ত!

সালিশে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান সাময়িক বরখাস্ত!
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রাম্য সালিশে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করার ঘটনায় মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।…
 ১০ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

মিডিয়া হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে!

মিডিয়া হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে!
আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের অভিযোগ নিয়ে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। এবার এ ঘটনায় নিজের অবস্থান জানিয়ে দুঃখ…
 ১০ নভেম্বর ২০২৬    বিনোদন

চট্টগ্রামে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন!

চট্টগ্রামে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন!
চট্টগ্রাম প্রতিনিধি: ‘সত্য, সরাসরি, সবার আগে’—এই প্রত্যয়কে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে অনলাইন নিউজ পোর্টাল এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার (১০ নভেম্বর)…
 ১০ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

বরিশালে জমি নিয়ে বিরোধে হামলা ও পাল্টা মামলা, সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

বরিশালে জমি নিয়ে বিরোধে হামলা ও পাল্টা মামলা, সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের দুর্গাপুর এলাকায় পৈতৃক সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মো. আলীম সরদার নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে।…
 ১০ নভেম্বর ২০২৬    বরিশাল

কাউনিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারির খাদ্যপণ্য তৈরি: ১০ হাজার টাকা জরিমানা

কাউনিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারির খাদ্যপণ্য তৈরি: ১০ হাজার টাকা জরিমানা
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের ভায়ারহাট বাজারে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদনের দায়ে মেসার্স পাওয়ার বেকারির মালিক মো. রুহুল মিয়াকে ১০ হাজার…
 ১০ নভেম্বর ২০২৬    রংপুর

গাজীপুরে ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলে আগুন!

গাজীপুরে ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলে আগুন!
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের চান্দনা-চৌরাস্তায় ঢাকাগামী ফ্লাইওভারের ওপর একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযান: ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৪

সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযান: ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৪
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকার সাভারে পৃথক দুটি অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

নিটারে দুই দিনব্যাপী ইসলামিক কনফারেন্স অনুষ্ঠিত

নিটারে দুই দিনব্যাপী ইসলামিক কনফারেন্স অনুষ্ঠিত
সাভারের জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) ক্যাম্পাসে নিটার ইসলামিক সোসাইটির (NIS) আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘NITER Islamic Conference 2026’। রবিবার ও সোমবার…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

কুড়িগ্রামে সবার জন্য বাংলাদেশ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে সবার জন্য বাংলাদেশ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি:আর নয় বিদ্বেষ সবার জন্য বাংলাদেশ এই শ্লোগান কুড়িগ্রামে সর্বস্তরের নেতৃবৃন্দের নিয়ে মতবিনিময় সভা করে অরাজনৈতিক সংগঠন সবার জন্য বাংলাদেশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে…
 ১০ নভেম্বর ২০২৬    রংপুর

কালিয়াকৈরে একই মালিকের দুটি পরিত্যক্ত বাসে দুর্বৃত্তদের আগুন

কালিয়াকৈরে একই মালিকের দুটি পরিত্যক্ত বাসে দুর্বৃত্তদের আগুন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের কালিয়াকৈরে ভিন্ন ভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকা একই মালিকের দুটি পরিত্যক্ত যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের আধা ঘণ্টার চেষ্টায় আগুন…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

শরীয়তপুরে পদ্মা সেতু টোল প্লাজা অবরোধ ও ককটেল বিস্ফোরণ, আটক কয়েকজন

শরীয়তপুরে পদ্মা সেতু টোল প্লাজা অবরোধ ও ককটেল বিস্ফোরণ, আটক কয়েকজন
শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজা অবরোধ করে ছাত্র ধর্মঘট পালনের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা