প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   সনাতন ধর্মের কথা: পারিবারিক শৃঙ্খলায়...

সনাতন ধর্মের কথা: পারিবারিক শৃঙ্খলায় নারী

২২ মে ২০১৫ ০৪:২৮ এএম
বজ্রশক্তি ডেস্ক

হুমায়ূন কবির:
কোকিলানাং স্বররূপং, স্ত্রীনাং রূপং পতিব্রতম,
পুরুষাণাং বিদ্যারূপং, তপস্বীনাং ক্ষমারূপং।
ভাবার্থ: কোকিলের রূপ তার কণ্ঠস্বরে হয়, পতিভক্তি হলো নারীর রূপের পরিচয়,
পুরুষের রূপ তার বিদ্যাগুণে হয়, ক্ষমাগুণে তপস্বী চিরকান্তিময়।
সুপ্রাচীন এই সংস্কৃত প্রবচনটিতে আমরা জানতে পারি একটি নিগুড় সত্য যা নিয়ে বিভ্রান্তি ও বিতর্কের কোনো শেষ নেই। বিতর্কটি হচ্ছে মানুষের রূপের মানদণ্ড কী? মানুষের প্রকৃত রূপের পরিচয় পাওয়া যায় তার চারিত্রিক গুণাবলীতে, চেহারায় নয়। নারীর রূপের মানদণ্ড হচ্ছে তার স্বামীর প্রতি বিশ্বস্ততা, আনুগত্য ও ভক্তি। এটাই হচ্ছে নিত্যসত্য, যার অস্বীকার পারিবারিক জীবনের শৃঙ্খলাকে একেবারে বিধ্বস্ত করে দিতে পারে।
মানুষের জন্য সবচেয়ে নির্মল, শান্তিদায়ী, চিত্ত-প্রশান্তিকর, ক্লান্তি নিবারক, স্বস্তির আশ্রয় তার পরিবার। কারণ নিজ পরিবারে একজন মানুষ যেমন নিখাদ ভালোবাসা লাভ করে তার তুলনা আর কোথাও নেই। পারিবারিক শান্তিবিধানে পুরুষ ও নারী উভয়ের কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে। এই দায়িত্ব ও কর্তব্যগুলি যুগে যুগে আল্লাহ নবী রসুল অবতারদের মাধ্যমে মানুষকে জানিয়েছেন, যার ফলে পারিবারিক জীবনের একটি ব্যবস্থা, সংস্কৃতি আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ পৃথিবীতে একাধিক ধর্ম পাঠান নি, তিনি পাঠিয়েছেন একটি দীন, যার নাম বাংলায় সনাতন জীবনব্যবস্থা বা ধর্ম আর আরবিতে দীনুল কাইয়্যেমাহ। পারিপার্শ্বিকতাভেদে এই দীনের বিধান পরিবর্তন হয়েছে। একেক জাতি গোষ্ঠীতে একেক অবতার, নবী, রসুল এসেছেন যাদেরকে অন্য জাতির লোকেরা অজ্ঞতাবশত গ্রহণ করে নেয় নি। এভাবে ভিন্ন ভিন্ন ধর্মের অস্তিত্ব সৃষ্টি হয়েছে। সনাতন ধর্ম মানুষের নৈতিক চরিত্র তৈরি করে, মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে জীবনের সর্ব অঙ্গনের বিধান দেয়। মানুষের নৈতিক শিক্ষার একমাত্র উৎসই হচ্ছে ধর্ম। আজকে পৃথিবীর সকল মানুষ, সকল ধর্মের অনুসারীরাই তাদের জীবন-বিধাতা হিসাবে পাশ্চাত্য সভ্যতাকে গ্রহণ করে নিয়েছে, সুতরাং তাদের রাজনৈতিক, অর্থনৈতিক, বিচারিক, জাতীয়, সামষ্টিক জীবনের ক্ষেত্রসমূহ পরিচালিত হচ্ছে পাশ্চাত্য সভ্যতার গণতন্ত্র, সমাজতন্ত্র, পুঁজিবাদ, রোমান দণ্ডবিধি, ধর্মনিরপেক্ষতা ইত্যাদি মতবাদের দ্বারা। লক্ষণীয় যে, মানবরচিত কোনো জীবনব্যবস্থাতেই ব্যক্তিগত, পারিবারিক জীবন সুখময়, শান্তিময় করার পথ দেখায় না। পাশ্চাত্যের কোনো মতবাদে বলা নেই যে, বাবা-মাকে সেবা করতে হবে, বড় ভাইকে পিতার মতো জানতে হবে, ওয়াদা দিলে রক্ষা করতে হবে, ক্ষুধার্তকে খাদ্যদান করতে হবে, কিভাবে মানুষ মনুষ্যত্বের বিকাশ ঘোটিয়ে মানুষ হিসাবে মহান হবে ইত্যাদি। ধর্মকে নির্বাসনে পাঠিয়ে দেওয়ার ফলে আমাদের সমাজের প্রতিটি অঙ্গনে চরম আত্মিক শূন্যতা, নৈতিকতাহীনতা সৃষ্টি হয়েছে, বিশেষ করে ধর্ম থেকে আগত যে নৈতিক শিক্ষা ও সংস্কৃতিগুলি আমাদের ব্যক্তি ও পারিবারিক জীবনকে একটি শৃঙ্খলার মধ্যে ধরে রেখেছিল, সেই শৃঙ্খলার বাঁধন, বিশেষ করে আত্মিক বাঁধন ঢিলে হয়ে গেছে, বহু স্থানে কেবল ঢিলেই হয় নি, একেবারে নিশ্চিহ্নও হয়ে গেছে। পশ্চিমা দেশগুলিতে অধিকাংশ বিয়েই স্থায়ী হয় না, যতদিন বিয়ে থাকে বনিবনা থাকে না, অশান্তি চলতে থাকে। যে বাবা মা সন্তানদেরকে অসীম মায়া মমতায় তিলে তিলে বড় করে তোলে, সেই বাবা মাকে বৃদ্ধ বয়সে পাঠিয়ে দেওয়া হয় বৃদ্ধাশ্রমে। সমাজের প্রতিটি নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত, ব্যভিচার কোনো অপরাধ হিসাবেই গণ্য হয় না। পাশ্চাত্য সভ্যতার তৈরি জীবনব্যবস্থা ও সংস্কৃতি এভাবেই গ্রাস করে নিয়েছে মানুষের সকল মনুষ্যত্ব। সে শিখিয়েছে- ধর্ম নারীর অধিকারকে খর্ব করে, নারীকে বন্দী করে। এই অন্যায়ের বিরুদ্ধে সে নারীদেরকে ক্ষেপিয়ে দিয়েছে, এভাবে সে নারী-পুরুষের মধ্যে একটি øায়ুযুদ্ধ লাগিয়ে রেখেছে, এরই ফলশ্র“তিতে আমাদের সমাজের অধিকাংশ ‘আধুনিক’ পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে নেই কোনো শ্রদ্ধাবোধ। তারা কে কার উপরে কর্তৃত্ব করবে তা নিয়ে চরম দ্বিধাগ্রস্ত, একে অপরের উপর আধিপত্য বিস্তারের কলহে লিপ্ত। শুরুতেই যে কথাটি বলেছিলাম যে, পরিবার হচ্ছে শান্তির আগার, সেই কথাটি বর্তমানের পরিবারগুলির ক্ষেত্রে আর প্রযোজ্য নয়। এই অবস্থা পেছনের কারণ পাশ্চাত্য সভ্যতার তৈরি আত্মাহীন, ভারসাম্যহীন জীবনব্যবস্থা ও বস্তুবাদী সংস্কৃতি গ্রহণ করে নেওয়া।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

যোদ্ধাজাতির পাঠ: বাঁচতে হলে মরতে শিখো -এম আর হাসান

যোদ্ধাজাতির পাঠ: বাঁচতে হলে মরতে শিখো -এম আর হাসান
দ্বিতীয় হিজরির রমজান মাস। মদিনা থেকে কিছুটা পথ পেরিয়ে মুসলিম বাহিনী যাত্রাবিরতি করেছে ‘বুয়ুতুস সুকয়া’ প্রান্তরে। সুকয়ার কূপে তাঁবু ফেলে রাসুলুল্লাহ (সা.) এক এক করে…
 ২ নভেম্বর ২০২৬    বিশেষ নিবন্ধ

আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা প্রতিষ্ঠার ডাক -রিয়াদুল হাসান

আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা প্রতিষ্ঠার ডাক -রিয়াদুল হাসান
আজকের দিনে সাধারণ মানুষের কাছে দেশের সার্বিক পরিস্থিতি কিংবা জীবনযাত্রার হালচাল জানতে চাইলে অধিকাংশের মুখ থেকেই শোনা যাবে এক গভীর সংকটের বিবরণ। কেউ বলবেন অর্থনৈতিক…
 ২ নভেম্বর ২০২৬    বিশেষ নিবন্ধ

সৌদি-হুতি সংঘাত: কার স্বার্থে জ্বলছে মধ্যপ্রাচ্য, মূল্য দিচ্ছে কারা? -হাসান মাহদী

সৌদি-হুতি সংঘাত: কার স্বার্থে জ্বলছে মধ্যপ্রাচ্য, মূল্য দিচ্ছে কারা? -হাসান মাহদী
মধ্যপ্রাচ্যকে ঘিরে আবর্তিত হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ মানবিক সংকট। এই অঞ্চলে দশকের পর দশক ধরে সংঘাত ও যুদ্ধ চলমান। কখনো ইরাক, সিরিয়া, লিবিয়া, ফিলিস্তিন, আবার…
 ২ নভেম্বর ২০২৬    বিশেষ নিবন্ধ

সরকার তুমি কার, জনগণের না আমলার? -কথক দা

সরকার তুমি কার, জনগণের না আমলার? -কথক দা
সরকার কি কেবল সরকারি কর্মচারীদের? সরকারি কর্মচারীরাই কি কেবল জনগণ? অন্যান্য শ্রমিকরা কি এদেশের সিটিজেন নয় নাকি তারা মানুষই নয়? -এই প্রশ্নগুলো পুরনো হলেও নতুন…
 ২ নভেম্বর ২০২৬    বিশেষ নিবন্ধ

‘সবার জন্য বাংলাদেশ’ এর কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন

‘সবার জন্য বাংলাদেশ’ এর কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন
ওবায়দুল হক বাদল:রাজধানী ঢাকায় অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর কেন্দ্রীয় কার্যালয়ের শুভ সূচনা ও কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) বিকাল…
 ২ নভেম্বর ২০২৬    জাতীয়

আন্দোলন নয়, বিরোধী দলকে সংসদে এসে বক্তব্য দেওয়ার আহ্বান চিফ হুইপের!

আন্দোলন নয়, বিরোধী দলকে সংসদে এসে বক্তব্য দেওয়ার আহ্বান চিফ হুইপের!
বিরোধী দলকে রাজপথে আন্দোলনের পরিবর্তে জাতীয় সংসদে এসে নিজেদের বক্তব্য ও দাবি তুলে ধরার আহ্বান জানিয়েছেন সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, গণতান্ত্রিক…
 ২ নভেম্বর ২০২৬    জাতীয়

তোশকের নিচে হেরোইন রেখে ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ পুলিশের এএসআইয়ের বিরুদ্ধে!

তোশকের নিচে হেরোইন রেখে ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ পুলিশের এএসআইয়ের বিরুদ্ধে!
ভারতের পাঞ্জাবে এক ধর্মীয় নেতাকে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে। বাড়িতে স্থাপন করা গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিওতে…
 ২ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

ভারতে আন্দোলনে অংশ নেওয়ায় নিঃশর্ত ক্ষমা চাইলেন অভিনেতা ইমরান খান!

ভারতে আন্দোলনে অংশ নেওয়ায় নিঃশর্ত ক্ষমা চাইলেন অভিনেতা ইমরান খান!
ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বিরোধী আন্দোলনে অংশ নেওয়ার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। সোমবার (২ নভেম্বর) বোম্বে হাইকোর্টের তিরস্কারের…
 ২ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট!

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট!
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন একটি গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। সুন্দলপুর সাউথ-১ নামের এ কূপের দুটি জোনে মোট ৯৭…
 ২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান ৭ বার রক্ত দিয়েছেন: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান ৭ বার রক্ত দিয়েছেন: স্বাস্থ্যমন্ত্রী
স্বেচ্ছায় রক্তদানে মানুষকে আরও বেশি উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, রক্তদানে শরীরের ক্ষতি হয়—এমন ভুল ধারণা…
 ২ নভেম্বর ২০২৬    জাতীয়

শাহরাস্তিতে চোরাই মোটরসাইকেলসহ যুবক গ্রেফতার

শাহরাস্তিতে চোরাই মোটরসাইকেলসহ যুবক গ্রেফতার
চাঁদপুরের শাহরাস্তিতে মোটরসাইকেল চুরি মামলার এজাহারভুক্ত আসামি ইমরান হোসেনকে (৩৬) চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১ নভেম্বর) শাহরাস্তি মডেল থানা পুলিশের একটি দল অভিযান…
 ২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা বরাদ্দ চেয়ে চিঠি!

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা বরাদ্দ চেয়ে চিঠি!
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল-২০২৬ বাস্তবায়নে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ২০২৬-২৭ অর্থবছরে…
 ২ নভেম্বর ২০২৬    জাতীয়

শৈলকুপায় মুদি দোকানের পেছন থেকে ২৫ বস্তা বিএডিসি সার উদ্ধার

শৈলকুপায় মুদি দোকানের পেছন থেকে ২৫ বস্তা বিএডিসি সার উদ্ধার
ঝিনাইদহের শৈলকুপায় অভিযান চালিয়ে একটি মুদি দোকানের পেছনের কক্ষ থেকে ২৫ বস্তা বিএডিসি সার উদ্ধার করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার…
 ২ নভেম্বর ২০২৬    খুলনা

করিমগঞ্জে সমাজসেবক শিহাব উদ্দিন ভূঁইয়ার স্মরণে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

করিমগঞ্জে সমাজসেবক শিহাব উদ্দিন ভূঁইয়ার স্মরণে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দক্ষিণ অঞ্চলের বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব শিহাব উদ্দিন ভূঁইয়ার স্মরণে এক ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) বিকেল ৩টায়…
 ২ নভেম্বর ২০২৬    ঢাকা

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধি:পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনকাজে বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার…
 ২ নভেম্বর ২০২৬    রংপুর