প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   যেখানে মাননীয় এমামুযযামানের বিশিষ্টতা

যেখানে মাননীয় এমামুযযামানের বিশিষ্টতা

৩০ জানুয়ারি ২০২৩ ১১:৪২ এএম
বজ্রশক্তি ডেস্ক

মানুষ সবকিছু নিজের জ্ঞান দিয়েই বিচার করে থাকে। সৃষ্টিজগৎ যত অসীমই হোক, মানুষ সেটাকে ততটুকুই বুঝতে পারে যতটুকু তার বোধশক্তির ও দৃষ্টির ড়্গমতা থাকে। মাননীয় এমামুযযামানের জ্ঞানের পরিধি এতটাই বিস্তৃত ছিল যে আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে সেটাকে বুঝতে গিয়ে আমি বারবার নিজের অজ্ঞতাকে আবিষ্কার করে লজ্জিত হয়েছি। অনেককেই দেখতাম মাননীয় এমামুযযামানকে বিভিন্ন বুদ্ধি দিচ্ছে, আমিও কত দিয়েছি। কিন্তু এখন মনে মনে হাসি নিজের বোকামির কথা স্মরণ করে। এমামুযযামানের মিটিং-এ অনেকেই দেখতাম দাঁড়িয়ে দীর্ঘসময় নিয়ে কথা বলত। তিনি ধৈর্য ধরে মাথা নিচু করে, চোখ বন্ধ করে শুনতেন আর শুনতেন। কাউকে থামাতেন না বড় একটা। অনেকেই বিরক্ত হতো, ইশারা করত কথা সংক্ষেপ করার জন্য। এমামুযযামান পুরোটা শুনতেন আর তার কথার জবাবও দিতেন।

কারো কথার ভিতরে কোনো ভুল তথ্য থাকলে সঙ্গে সঙ্গে তিনি সেটা ধরে ফেলতেন এবং সেটা সম্পর্কে আবার জিজ্ঞাসা করতেন। কেউ কোনোদিন ভুলভাল তথ্য দিয়ে এমামুযযামানের সামনে থেকে যেতে পারত না, তিনি সেটা নিজে সংশোধন করে দিতেন অথব বলতেন ভালো করে জেনে আমাকে বলো। কোনো গুরুতর সংবাদ কানে আসলে তিনি প্রথম সংবাদের উৎস জানতে চাইতেন। তারপর নিশ্চিত হওয়ার জন্য খোঁজ-খবর নিতেন। এভাবে তিনি গুজবের প্রভাব থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত রাখতে পারতেন।

বাংলাদেশে ইন্টারনেট তখনও অতটা জনপ্রিয় হয় নি। ফেসবুকও জনপ্রিয়তা পায়নি তেমন। এমন একটা সময়ে একটা নিউজ পোর্টালে লেখা হলো যে একটি উল্কাপিণ্ড পৃথিবীর দিকে ধেয়ে আসছে। বিজ্ঞানীদের হিসাব অনুসারে এটা ঢাকার আশপাশে, খুব সম্ভবত সাভার এলাকায় পড়তে পারে। সেখানে উল্কাপতনের দিনক্ষণ পর্যন্ত বলে দেওয়া হয়েছে। সূত্রে বলা হয়েছে নাসার কথা। এমামুযযামান আমাদেরকে বললেন খবর নেওয়ার জন্য। আমরা নাসার ওয়েবসাইটে দেখলাম এমন কিছু লেখা আছে কিনা। অন্যান্য জায়গায়ও খবর নিলাম। কোথাও কিছু পেলাম না। এমামুযযামান বললেন, নাসায় (NASA-The National Aeronautics and Space Administration) চিঠি লিখে জানতে চাও। আমি একটা চিঠিও লিখে মেইল করে পাঠালাম। কিন্তু সেখান থেকে এমন কোনো খবর তারা বলতে পারল না। শুধু একটা রেজিস্ট্রেশন করে রাখার জন্য বলল যেন তাদের সব প্রকাশিত তথ্যের আপডেট আমার মেইলে তারা পাঠাতে পারে। কয়েক বছর নাসা থেকেই সেইসব মেইল আমাকে পাঠানো হয়েছে। প্রথম প্রথম পড়তাম। পরে আর পড়া সম্ভব হতো না। এভাবে একটি তথ্য সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য এতটা গুরুত্ব দিয়ে চেষ্টা করার অভ্যাস মাননীয় এমামুযযামানের ছিল, যা অন্য কাউকে আমি করতে দেখিনি।

আরও পড়ুন

যোদ্ধাজাতির পাঠ: বাঁচতে হলে মরতে শিখো -এম আর হাসান

যোদ্ধাজাতির পাঠ: বাঁচতে হলে মরতে শিখো  এম আর হাসান

তিনি লেখালিখির বিষয়ে ছিলেন খুবই যত্নশীল, বলা যায় পারফেকশনিস্ট। ২০০৮ সনে সরকারের উদ্দেশে তিনি একটি সমঝোতা স্মারক প্রস্তাব করেন। এর বিষয়বস্তু ছিল, মিডিয়ার অপপ্রচার দ্বারা প্রভাবিত হয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক কর্মকর্তা হেযবুত তওহীদের সদস্যদের উপর অন্যায় আচরণ করেন, রিমান্ডের নামে নির্যাতন করেন। কোনো আইন ভঙ্গ না করা সত্ত্বেও, নিষিদ্ধ না হওয়া সত্ত্বেও এজাহারে নিষিদ্ধ, জঙ্গি ইত্যাদি শব্দ ব্যবহার করে আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে তোলেন। এর ফলে হেযবুত তওহীদের নির্দোষ সদস্যদেরকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি দীর্ঘ সময় নিয়ে এই সমঝোতা স্মারকটি লিখেন। প্রায় আঠারোবার প্রুফ সংশোধন ও পরিমার্জনের পর তিনি এই চিঠিটি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরম্ন করে সামরিক বাহিনী ও বেসামরিক প্রশাসনের বিভিন্ন দফতরের সর্বোচ্চ কর্মকর্তাদের নিকট প্রেরণ করেন।

চিঠিগুলো যেন যথাযথ কার্যালয়ে পৌঁছে সেটা নিশ্চিত হওয়ার জন্য তিনি আমাদেরকে বললেন, কেবল রেজিস্ট্রি করলেই হবে না, এ/ডি কার্ড (Acknowledgement Due Card বা প্রাপ্তিস্বীকার পত্র) চিঠির খামের সঙ্গে আঠা দিয়ে সেঁটে দিতে হবে। প্রাপকের প্রাপ্তিস্বীকার স্বাক্ষরসহ সেই কার্ড আবার প্রেরকের ঠিকানায় চলে আসবে। চিঠি পাঠানোর কিছুদিন পর সেই কার্ডগুলো কয়েকটা আসলো। কিন্তু সব আসলো না। যেগুলো আসলো সেগুলো তিনি আমাদের আম্মাজানকে (এমামুযযামানের সহধর্মিণী) দিলেন যত্ন করে আলমারিতে সংরক্ষণ করার জন্য। আর যেগুলো আসলো না সেগুলোর জন্য আমাদেরকে আবার পাঠালেন জিপিও-তে, অর্থাৎ ডাক বিভাগের প্রধান কার্যালয়ে। সেখানে গিয়ে আমরা খুঁজে খুঁজে সেই এডি কার্ডগুলো নিয়ে আসলাম। দুই মাস পর এমামুযযামান আবার রিমাইন্ডার চিঠি প্রেরণ করলেন একই দফতরে। এবারও সঙ্গে এডি কার্ড। সরকার থেকে কোনো প্রকার সাড়া পাওয়া গেল না।

এরই মধ্যে ২০০৯ এর শেষে সরকার পরিবর্তন হলো। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলেন। এমামুযযামান নবনির্বাচিত সরকারের উদ্দেশে আবারও সেই সমঝোতা স্মারকে উপনীত হওয়ার প্রস্তাবনা পেশ করলেন। কোনো জবাব আসলো না। অতঃপর তিনি আরেকটা চিঠি লিখলেন জেলা পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশে। তাদের কাছেও পূর্বের সমঝোতা স্মারকের অনুলিপি পাঠালেন। চিঠি পাঠানোর প্রতিটি ডকুমেন্ট তিনি সংরক্ষণ করে রাখতে বললেন। বললেন, “উত্তর না দিক। রেখে দাও, পরে কাজে লাগবে।”

নিরিবিলি পরিবেশ ছাড়া তিনি যেনতেনভাবে যখন তখন লিখতেন না। নির্দিষ্ট সময় ও মানসিক প্রস্তুতি নিয়ে বসতেন। লেখার সময় কাউকে রম্নমে আসতে দিতেন না। একটা লাইন লেখার আগে অনেকক্ষণ চোখ বন্ধ করে ভাবতেন। ২০০৩ এর পর চোখের সমস্যা হওয়ায় তিনি নিজে পড়তে ও লিখতে পারতেন না। তিনি বলতেন, আমরা লিখতাম। এই কাজটা আমার করার সৌভাগ্য বেশি হয়েছে আলহামদুলিল্লাহ।

একদিন কয়েক পৃষ্ঠা লেখার পর চোখ বন্ধ করে ভাবতে ভাবতে এমামুযযামানের ঝিমুনি এসে যায়। সাধারণত আমি ল্যাপটপে লিখতাম। এমামুযযামানকে না জাগিয়ে আমি কোনো একটা কাজে উপরে গেলাম। কিছুক্ষণ পর ফিরে এসে দেখলাম এমামুযযামান জেগে উঠেছেন। আমাকে দুঃখপ্রকাশ করে বললেন, “ঘুমিয়ে পড়েছিলাম। রাতে ঘুম হয় না তো। আচ্ছা, শুরু করো। কোন পর্যন্ত লিখেছিলাম যেন?”

কিন্তু কোথায় লেখা? এরই মধ্যে সাইফু ভাইয়া (এমামুযযামানের ছোট ছেলে সাইফ আল মুসান্না খান পন্নী) এসে আমার ফাইলটা থেকে সব লেখা ডিলিট করে তারপর সেভ দিয়ে ক্লোজ করে দিয়েছে। সাইফু তখন বেশ ছোট আর খুব চঞ্চল। ডিজিটাল ডিভাইসের উপর তার তখনও ভীষণ আকর্ষণ। আমি কী বলব ভেবে না পেয়ে যেটা সত্যি সেটাই বললাম,

– এমামুযযামান, যেটুকু লিখেছিলাম সেটা হারিয়ে গেছে। খুঁজে পাচ্ছি না।

– কীভাবে হারালো?

– বুঝতে পারছি না। খুব সম্ভবত সাইফু ভাইয়া ডিলিট করে দিয়েছে।

– এটা একটা কথা হলো? ও একটা বাচ্চা। ও তো ডিলিট করতেই পারে। তুমি সেটা করতে দিলে কেন? তুমি কেন ফাইল ওপেন রেখে এখান থেকে চলে গেলে? ও কীভাবে ল্যাপটপে বসল?

আমার আসলে জবাব দেওয়ার কোনো ভাষা ছিল না। আমি জানি যে তিনি সারারাত জেগে কাটান। সকালে বিবিসির নিউজ শুনে, পত্রিকা পড়া শুনে তারপর ঘুমানোর চেষ্টা করেন। সেদিন আর তিনি কাজ করলেন না। বললেন, “বাদ দাও। আজ আর হবে না।”

এমামুযযামানের সঙ্গে কাজ করতে হলে নিজেদের দায়িত্ববোধের চূড়ান্ত পরিচয় দিতে হতো। সামান্য অসতর্কতা বা দায়িত্বে গাফেলতিও তাঁর নজর এড়াতো না। তাঁকে ফাঁকি দেওয়া অসম্ভব ছিল। কাজের ক্ষেত্রে তিনি সব সময় সামরিক শৃঙ্খলা দাবি করতেন, আর আমরা সে হিসাবে ছিলাম চূড়ান্ত অথর্ব, চূড়ান্ত গাফেল, চূড়াšত্ম অযোগ্য- এক কথায় টিপিক্যাল বাঙালি চরিত্র। সামরিক চরিত্রের ছিটেফোটাও নেই। অথচ তিনি কথায় কথায় নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় অলস লোক বলে উলেস্নখ করতেন। একবার একজন আমির একটু আগে আগে মিটিং থেকে বিদায় নেওয়ার জন্য এমামুযযামানের কাছে গেলেন। এমামুযযামান মোসাহফা করে হেসে বললেন বললেন, “ঘোড়ার মুখ থাকে ময়দানের দিকে, বাঙালির মুখ থাকে বাড়ির দিকে। যাও।”

তাঁর ধমকের ধরন, রাগান্বিত হওয়ার ধরন, অসন্তুষ্টি প্রকাশের ধরনটা ছিল এরকম। উচ্চস্বরে বকাবকি নয়, দুই এক শব্দে তিনি নিজের হতাশাটা বুঝিয়ে দিতেন আর সেটাই আমাদের জন্য যথেষ্ট ছিল। তাঁর কঠিন মুখের চেয়ে বড় শাস্তি আমাদের কাছে আর কিছুই ছিল না। তাঁর পাহাড়সমান ব্যক্তিত্বের সামনে আমি পাপীতাপীর মতো ধুলায় মিশে যেতাম।

ঐ আসনতলের মাটির পরে লুটিয়ে রব

তোমার চরণধুলায় ধুলায় ধূসর হব।

তাঁর তিরস্কারকে আশীর্বাদ ও শিক্ষা হিসাবে গ্রহণ করে নিজেকে নতুনভাবে গড়ে তোলার জন্য প্রত্যয়ী হতাম। প্রতিনিয়ত উপলব্ধি করতাম, আমি তাঁর স্নেহ পাওয়ার যোগ্য না, আমি তাঁর অনুসারী হওয়ার মতো কেউ না। তিনি যে আমাকে চিনেন, আমার মতো কীটাণুকীট, বোধবুদ্ধিহীন, অজ্ঞমূর্খের নাম জানেন, এই তো আমার জন্য যথেষ্ট। হৃদয়ের গভীরতম ¯ত্মরে আজও সেই অনুভূতিটাই লালন করি এবং বিশ্বাস করি।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়া চলছে, আবেগের স্থান নেই: আইনমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়া চলছে, আবেগের স্থান নেই: আইনমন্ত্রী
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সরকার সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ও আইনগত প্রক্রিয়ায় এগোচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।…
 ৮ নভেম্বর ২০২৬    জাতীয়

লালমনিরহাটে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
লালমনিরহাট প্রতিনিধি: ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে লালমনিরহাটে সকল শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে মতবিনিময় সভা করেছে ‘সবার জন্য…
 ৮ নভেম্বর ২০২৬    জাতীয়

শ্রীলঙ্কার জয়ে সেমিফাইনালে বাংলাদেশ, পাকিস্তানের বাঁচা-মরার লড়াই!

শ্রীলঙ্কার জয়ে সেমিফাইনালে বাংলাদেশ, পাকিস্তানের বাঁচা-মরার লড়াই!
সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে আজকের দুটি ম্যাচ ঘিরে তৈরি হয়েছে গুরুত্বপূর্ণ সমীকরণ। প্রথম ম্যাচে ভুটানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। এই ম্যাচে লঙ্কানরা জয় পেলে ভুটানের বিদায়…
 ৮ নভেম্বর ২০২৬    খেলাধুলা

গোলের ক্ষুধা নিয়ে হামজার অপেক্ষায় বাংলাদেশ!

গোলের ক্ষুধা নিয়ে হামজার অপেক্ষায় বাংলাদেশ!
সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করলেও একাদশ সাজানো ও গোল করার ক্ষেত্রে এখনো চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ দল। চোটের কারণে অধিনায়ক তপু বর্মনের অনিশ্চয়তা,…
 ৮ নভেম্বর ২০২৬    খেলাধুলা

তিন দিনের সফরে ঢাকায় আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ!

তিন দিনের সফরে ঢাকায় আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ!
তিন দিনের সফরে আগামীকাল সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশে আসছেন যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ। সফরকালে তিনি ঢাকা ও কক্সবাজারের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি…
 ৮ নভেম্বর ২০২৬    জাতীয়

সংবাদকর্মীকে হেনস্থা ও জাতীয় সংগীত অবমাননা: নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে লিগ্যাল নোটিশ!

সংবাদকর্মীকে হেনস্থা ও জাতীয় সংগীত অবমাননা: নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে লিগ্যাল নোটিশ!
জাতীয় সংগীত অবমাননা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগে চিত্রনায়িকা পরীমনির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে অশ্লীল বক্তব্য, অভিনয়…
 ৮ নভেম্বর ২০২৬    জাতীয়

নবম শ্রেণির পরীক্ষায় ভালো ফল, ছেলেকে আড়াই কোটি টাকার বিএমডব্লিউ উপহার বাবার!

নবম শ্রেণির পরীক্ষায় ভালো ফল, ছেলেকে আড়াই কোটি টাকার বিএমডব্লিউ উপহার বাবার!
পরীক্ষায় ভালো ফল করায় ছেলের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা মূল্যের বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছেন এক ব্যবসায়ী বাবা। ভারতের…
 ৮ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়, এমএলএসে নতুন ইতিহাস গড়লেন মেসি!

টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়, এমএলএসে নতুন ইতিহাস গড়লেন মেসি!
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) একের পর এক কীর্তি গড়েই চলেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এবার টানা দ্বিতীয় মৌসুমে লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট…
 ৮ নভেম্বর ২০২৬    খেলাধুলা

আপনাদের অপমান কখনোই আমার নীতিকে বদলাতে পারবে না: প্রভা

আপনাদের অপমান কখনোই আমার নীতিকে বদলাতে পারবে না: প্রভা
যেকোনো নারীর অসম্মান ও হয়রানির বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি ঢালিউড অভিনেত্রী পরীমনির পাশে দাঁড়িয়ে নিজের…
 ৮ নভেম্বর ২০২৬    বিনোদন

৬ থেকে ১৬ বছর বয়সীদেরও এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির!

৬ থেকে ১৬ বছর বয়সীদেরও এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির!
দেশের ৬ থেকে ১৬ বছর বয়সী অপ্রাপ্তবয়স্ক নাগরিকদেরও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আওতায় আনার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিক পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিবন্ধনের…
 ৮ নভেম্বর ২০২৬    জাতীয়

মহেশপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মহেশপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা…
 ৭ নভেম্বর ২০২৬    খুলনা

গলাচিপায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

গলাচিপায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসনিক হলরুমে দিবসটি…
 ৭ নভেম্বর ২০২৬    বরিশাল

কাউনিয়ায় রতন হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

কাউনিয়ায় রতন হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়ায় এনজিও কর্মী ফখরুল আলম রতন হত্যাকাণ্ডে জড়িত সব আসামির দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত ফাঁসি কার্যকরের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন…
 ৭ নভেম্বর ২০২৬    রংপুর

জিয়া পরিবারের নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে: যুবদল নেতা নয়ন

জিয়া পরিবারের নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে: যুবদল নেতা নয়ন
জিয়া পরিবারের নেতৃত্বেই বাংলাদেশ ভবিষ্যতে আরও এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। তিনি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের…
 ৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

কুড়িগ্রামে যুবকের ছুরিকাঘাতে টাউন হলের কেয়ারটেকার নিহত, স্ত্রী আহত

কুড়িগ্রামে যুবকের ছুরিকাঘাতে টাউন হলের কেয়ারটেকার নিহত, স্ত্রী আহত
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রাম পৌর টাউন হল মিলনায়তন চত্বরে এক যুবকের ছুরিকাঘাতে টাউন হলের কেয়ারটেকার নিহত এবং তার স্ত্রী আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার…
 ৭ নভেম্বর ২০২৬    রংপুর