প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   জাতীয় পর্যায়ে ইসলাম কেন গৃহীত...

জাতীয় পর্যায়ে ইসলাম কেন গৃহীত হচ্ছে না?

২৯ অক্টোবর ২০২২ ০১:১৭ পিএম
বজ্রশক্তি ডেস্ক

রিয়াদুল হাসান:

সারা দুনিয়াতে ইসলামকে জনপ্রিয় করে তোলার জন্য বহু তাত্ত্বিক, চিন্তাবিদ, রাজনৈতিক দল চেষ্টা করে যাচ্ছে কিন্তু রাজনৈতিক ও চরমপন্থী আন্দোলনগুলোও শুরুতে বেশ জনপ্রিয়তা লাভ করলেও বর্তমান সময়ে এসে একে একে মুখ থুবড়ে পড়ছে, জনপ্রিয়তা হারাচ্ছে। কোনোভাবেই ইসলামকে আধুনিক মানুষ তাদের গ্রহণযোগ্য জীবনধারা হিসাবে বরণ করছে না, বিবেচনাও করছে না।

বর্তমানের এ পরিস্থিতির বীজ রোপিত হয়েছে ইতিহাসের ঐ ক্রান্তিলগ্নে যখন মুসলিমরা অসহায় মানুষদের মুক্তির জন্য সামান্য চেষ্টাও করে নি, অথচ তাদের জন্মই দেওয়া হয়েছিল বিশ্বমানবতার মুক্তির লক্ষ্যে। যে জাতিটিকে শেষ নবী প্রচণ্ড ঝড়ের বেগে ধাবিত করে দিলেন তারা যখন স্থবির হয়ে পড়ল তখন বহু বিকৃতি তাদের মধ্যে দানা বাঁধল। ফলে তাদের অভ্যন্তরেই পঁচন ধরল। তাদের হাতে সর্বোত্তম জীবনাদর্শ থাকা সত্ত্বেও মানুষের মুক্তির জন্য মধ্যযুগের বর্বরতা বন্ধ করার জন্য ইউরোপে ছুটে যায় নি, কৃষ্ণাঙ্গদেরকে দাসত্ব থেকে লুপ্ত করতে আমেরিকায় ছুটে যায় নি, জারতন্ত্রের নিষ্পেষণ থেকে শ্রমজীবী মানুষকে বাঁচাতে রাশিয়ায় ছুটে যায় নি। এ সময়গুলোতে স্থবির অন্তর্মুখী মুসলিমদের আলেম ওলামারা দীনের ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয় নিয়ে মাসলা মাসায়েল রচনায় ব্যাপৃত, কামেল বুজুর্গরা ছিলেন আধ্যাত্মিক সাধনায় রত, আর তাদের সুলতান, আমির, ওমরাহরা তাদের প্রাসাদের হেরেমে হাজার হাজার নারী আর অঢেল সুরার নেশায় বুঁদ হয়েছিল।

আরও পড়ুন

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

তখন অবশিষ্ট দুনিয়ায় নির্যাতিত নিপীড়িত জনগোষ্ঠীর জন্য জীবনব্যবস্থার সঙ্কট মেটাতে জন্ম নিল নতুন নতুন দর্শন। ধর্মের যে কাজ অর্থাৎ মানুষের জীবন পরিচালনার জন্য দিকনির্দেশনা প্রদান সেটা বিকল্প এই জীবনব্যবস্থাগুলো পূর্ণ করে দিল। গণজাগরণ হলো, বিপ্লব হলো, সুখী সুন্দর ভবিষ্যতের জন্য উদ্দাম কর্মস্পৃহা নিয়ে ধর্মহীন নেতাদের নেতৃত্বে কাজে নামলো মানুষ। তাদের সামনে আর ইসলামের মাহাত্ম্য রইল না। তাদের সামনে আব্রাহাম লিংকন, রুশো, নেপোলিয়ন, কার্ল মার্কস, মাও সেতুং-ই উদ্ধারকর্তা হিসাবে গৃহীত হয়ে গেল। শেষ রসুলের (সা.) ১৬০ কোটি অনুসারীও এখন তাদের মতাদর্শকেই জাতীয় অর্থনৈতিক সামাজিক জীবনে শিক্ষাব্যবস্থায় অনুকরণ করছে।

বর্তমানে আমরা ইসলামের যে রূপটি দেখতে পাচ্ছি সেগুলো আধুনিক সমাজের চিন্তা ও সংস্কৃতির সাথে বহুলাংশে দ্বন্দ্ব সৃষ্টি করছে। সমাজের অর্থনৈতিক অবিচার, সামাজিক অশান্তি, নিরাপত্তাহীনতা, রাজনৈতিক সঙ্কট, বৈশ্বিক সঙ্কট, সাংস্কৃতিক সংকট, দারিদ্র্য ইত্যাদি ¶েত্রগুলো নিয়ে ইসলামের আলেমদের কোনো বক্তব্য নেই, সেখানে তাদের কোনো বিচরণ নেই। তারা আছেন নারীদের পোশাক কতটুকু ঢিলা হবে, প্রশ্রাব পায়খানার আগে ও পরে কী দোয়া পড়তে হবে, কুলুখ ব্যবহারের সঠিক পদ্ধতি কী হবে, টাখনুর কতটা উপরে পায়জামা পরতে হবে এগুলো নিয়ে। পূর্ববর্তী যুগের ফকীহ, ইমাম, মুফাসসিরগণ উম্মতে মোহাম্মদীর আরবীয় সংস্কৃতিনির্ভর সমস্ত আচরণকেই ইসলামের মাসলা মাসায়েলের মধ্যে, বিধি-বিধানের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছেন, যা সকলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা অব্যাহত আছে। তারা নারীদেরকে কার্যত গৃহবন্দী করে রাখার প¶পাতি অথচ বর্তমান যুগ মেয়েদেরকে বহু আগে মহাকাশে নিয়ে গেছে। এখন ঐ বাস্তবতার সাথে সম্পর্কহীন মাসলা-মাসায়েল সর্বস্ব বিকৃত ইসলাম এই অগ্রসর যুগের মানুষ কেন মেনে নেবে?

বর্তমানে কেবল আতঙ্ক বিস্তারের জন্য ইসলামিক জঙ্গিবাদীরা ইসলামের নাম দিয়ে নিরীহ সাধারণ মানুষকে রাতভর জবাই করছেন, মধ্যপ্রাচ্যে অসংখ্য মানুষকে জবাই করার বীভৎস দৃশ্য ভিডিও করে তা অনলাইনে প্রচার করছেন, যেন তাদের নৃশংসতা দেখে মানুষ শিউরে ওঠে। সাম্রাজ্যবাদীদের তাণ্ডবের মোকাবেলায় জঙ্গিবাদীরা এসব করছেন বলে মনে করা হয় কিন্তু সেটা সঠিক পথ নয়, ওপথে ইসলাম প্রতিষ্ঠা হবে না, মুসলিমরাও রক্ষা পাবে না। উপরন্তু তাদের এসব কাজের ফলে ইসলাম কেবল অমুসলিম নয়, মুসলিমদের কাছেও আবেদন হারাচ্ছে। এমতাবস্থায় ইসলামকে যারা আবার তার অতীত গৌরবের অবস্থানে দেখতে চান তাদের এখন কী করণীয় সেটা হেযবুত তওহীদ তাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

৮০ বছরের ইতালীয় নারীকে বিয়ে করলেন ২১ বছরের যুবক!

৮০ বছরের ইতালীয় নারীকে বিয়ে করলেন ২১ বছরের যুবক!
৫৯ বছরের বয়সের ব্যবধান। একজনের বয়স ৮০, অন্যজনের মাত্র ২১। এত বড় বয়সের ব্যবধান সত্ত্বেও ইতালীয় এক নারীকে বিয়ে করেছেন তুরস্কের এক যুবক। ব্যতিক্রমী এই…
 ১৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বাবা ফিরবেন ভেবে মাকে সান্ত্বনা দেয় চার বছরের প্রান্থি!

বাবা ফিরবেন ভেবে মাকে সান্ত্বনা দেয় চার বছরের প্রান্থি!
‘মা, তুমি কেঁদো না। বাবা তো আকাশের তারা হয়ে গেছে, কদিন পরেই ফিরবে।’ চার বছরের প্রান্থি হয়তো এখনো বোঝেনি, তার বাবা আর কোনো দিন ফিরে…
 ১৮ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

ওমরাহ পালন করতে গিয়ে মক্কায় বাংলাদেশি নারীর মৃত্যু!

ওমরাহ পালন করতে গিয়ে মক্কায় বাংলাদেশি নারীর মৃত্যু!
পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় জহুরা বেওয়া (৬৮) নামে এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। তিনি রাজশাহীর বাঘা উপজেলার পারশাওতা বিনোদপুর গ্রামের বাসিন্দা।…
 ১৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

হাসপাতালের ওয়াশরুম নিজ হাতে পরিষ্কার করলেন এমপি খোকন!

হাসপাতালের ওয়াশরুম নিজ হাতে পরিষ্কার করলেন এমপি খোকন!
মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপরিচ্ছন্ন ওয়াশরুম দেখে নিজেই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নেমেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। শনিবার (১৭ অক্টোবর) আসন্ন শারদীয়…
 ১৮ অক্টোবর ২০২৬    ঢাকা

মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয়, গড়লেন অনন্য রেকর্ড!

মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয়, গড়লেন অনন্য রেকর্ড!
লিওনেল মেসির জোড়া গোলের নৈপুণ্যে আটলান্টা ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। বিরতির পর মাত্র চার মিনিটের ব্যবধানে দুই গোল করে দলকে জয় এনে দেওয়ার…
 ১৮ অক্টোবর ২০২৬    খেলাধুলা

ইশরাকের মাদকবিরোধী অভিযান নিয়ে ক্ষুব্ধ ইসলামী আন্দোলনের নেতা!

ইশরাকের মাদকবিরোধী অভিযান নিয়ে ক্ষুব্ধ ইসলামী আন্দোলনের নেতা!
রাজধানীর গেন্ডারিয়ায় মাদকের আস্তানায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের আকস্মিক অভিযান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা শেখ ফজলুল করীম মারুফ। পিস্তল সদৃশ আগ্নেয়াস্ত্র…
 ১৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি মালিক!

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি মালিক!
কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় রিসোর্টের মালিক তানভীর আহমদকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া রিসোর্টের ম্যানেজার…
 ১৮ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

জাতীয় পতাকার মর্যাদা রক্ষা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী

জাতীয় পতাকার মর্যাদা রক্ষা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী
জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জাতীয় স্বার্থ, দেশের সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাকে আগামীর বাংলাদেশের…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

ব্যান্ডসঙ্গীতের অন্যতম পথিকৃৎ আইয়ুব বাচ্চু’র অষ্টম মৃত্যুবার্ষিকী আজ!

ব্যান্ডসঙ্গীতের অন্যতম পথিকৃৎ আইয়ুব বাচ্চু’র অষ্টম মৃত্যুবার্ষিকী আজ!
বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু শুধু নিজের গানের জাদুতে জয় করেছিলেন কোটি শ্রোতার হৃদয়, স্বপ্ন দেখিয়েছিলেন নতুন প্রজন্মের সংগীতশিল্পীদেরও। জীবদ্দশায় গিটার হাতে মঞ্চ মাতানো…
 ১৮ অক্টোবর ২০২৬    বিনোদন

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান!
পেশাগত দক্ষতা, উৎকর্ষ সাধন এবং যুদ্ধ ও শান্তিকালে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সেনাবাহিনীর সাতটি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে সাভার…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!
আগামীকাল রোববার বাংলাদেশে আসতে পারেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ভুটানের রাজধানী থিম্পু সফরে যাওয়ার পথে স্বল্প সময়ের জন্য ঢাকায় ট্রানজিট নেওয়ার…
 ১৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীভল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। পরিদর্শনকালে তিনি মন্দির প্রাঙ্গণে সনাতন…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায়…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা
বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি ব্রিজের নিচের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর।…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর