প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   ইসলামে নারীর সামাজিক ভূমিকা এবং...

ইসলামে নারীর সামাজিক ভূমিকা এবং হিজাব

১৩ ফেব্রুয়ারি ২০২৩ ০১:৪১ পিএম
বজ্রশক্তি ডেস্ক

নারী এবং পুরুষ মিলেই পরিবার এবং সমাজ পরিপূর্ণতা লাভ করে। নারীকে সমাজের মূলধারা থেকে দূরে সরিয়ে রাখলে সামাজিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়। আবার নারীর জন্য প্রাকৃতিকভাবে যে ভূমিকা রয়েছে নারীকে সে জায়গা থেকে সরিয়ে আনলে ও সমাজে অস্থিরতা দেখা দিতে পারে। পাশ্চাত্যে নারী স্বাধীনতার নামে বিবাহ ও সন্তান ধারণে নারীর মধ্যে নেতিবাচক মনোভাবের কারণে সেখানে আজ জনসংখ্যা কমে যাচ্ছে। ইসলাম নারীকে সমাজের মূলধারায় ভূমিকা পালনের সুযোগ দেয়ার পাশাপাশি নারীকে তার সন্তান ধারন ও সন্তান পালনের মৌলিক দায়িত্ব থেকে আলাদা করতে চায় না। এক্ষেত্রে ইসলাম মনে করে নারী পুরুষের সম্পর্ক হবে অবদমন বা প্রতিদ্বন্দ্বীতামূলক নয়, সহমর্মিতা ও সহযোগিতামূলক। শিক্ষা, পরিবার, সমাজ, অর্থনীতি ও মানবাধিকারের ক্ষেত্রে ইসলাম নারীর অধিকারকে স্বীকার করে এবং তাকে যথাযথ ভূমিকা পালনের সুযোগ দিতে চায়।

সমাজে শান্তি, শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে পুরুষ যেরূপ আল্লাহর দায়িত্ববান খলিফা বা প্রতিনিধি তেমনভাবে নারীও নিজ অবস্থান থেকে আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি। আল্লাহ বলেন, “নিশ্চয়ই আমি দুনিয়ার বুকে আমার খলিফা বা প্রতিনিধি প্রেরণ করতে চাই” (সুরা বাকারা, ৩০)। নারীর পোশাক বা হিজাব হবে খলিফা হিসেবে তার সামাজিক ভূমিকা পালনের সহায়ক বা উপযোগী। পর্দা একটি ফার্সি শব্দ এর অর্থ হলো আড়াল বা আচ্ছাদন। আরবীতে একে হিজাব বলা হয়েছে (সুরা আহযাব, ৫৩)। ইংরেজিতে একে বলা হয় Curtain। হিজাব বা পর্দা প্রচলিতভাবে যতোটা না পোশাক অর্থে ব্যবহৃত হয় তার চেয়ে বেশী নারীকে সামাজিক ভূমিকা থেকে বা পুরুষের দৃষ্টিজগত থেকে আড়াল বা দূরে সরিয়ে রাখা অর্থে ব্যবহৃত হয়। নারী পুরুষের সামনে আসবে না, সে গৃহ অভ্যন্তরে থাকবে, তার শরীর আপাদমস্তক ঢেকে চলতে হবে, শিক্ষা ক্ষেত্রে সহশিক্ষা থাকবে না, নারীরা ঘরের বাইরে কাজ করবে না, মসজিদে যাবে না, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে গেলেও নারী ও পুরুষের অবস্থানের মাঝখানে কাপড় বা অন্য কোনোভাবে আড়াল থাকা অর্থে পর্দা শব্দটি ব্যবহৃত হয়।

ইসলামে পোশাক অর্থে লেবাস শব্দটি ব্যবহৃত হয়ে আসছে। লেবাস আরবি শব্দ। এর শাব্দিক অর্থ হলো নারী পুরুষের শরীর আচ্ছাদন করার কাপড়ের তৈরি পোশাক। কোর’আনে এ লেবাস শব্দটি পোশাক অর্থে ব্যবহৃত হলেও ইদানীং লেবাস শব্দের চেয়ে হিজাব শব্দটি সামনে এসে গেছে। একে নারীর মুখ ঢেকে রাখা অর্থেও ব্যবহৃত হতে দেখা যায়। পারিভাষিক অর্থে লেবাস হলো – নারী পুরুষের সামাজিক ভূমিকা পালনের উপযোগী পোশাক। লেবাস শব্দটি সৌন্দর্য অর্থেও ব্যবহৃত হতে দেখা যায়। কোর’আনে নারী-পুরষ একে অন্যকে পরস্পরের লেবাস বা পোশাক বলা হয়েছে (সুরা বাকারা, ১৮৭)। এখানে দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন ও অর্থনীতিতে নারী পুরুষের ভারসাম্যপূর্ণ সহাবস্থানকে স্বীকৃতি দেয়া হয়েছে।

আরও পড়ুন

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

নারীর লেবাস বা পোশাক হিসেবে ইসলামে কোনো নির্ধারিত পোশাকের (Dress code) নির্দেশ দেয়া হয় নাই। সকল নারীর জন্য এক ধরনের পোশাক নির্ধারণ করা জলবায়ু বা প্রাকৃতিক কারণেও বাস্তবসম্মত নয়। নিজ নিজ দেশ বা অঞ্চলের তাপমাত্রা অনুযায়ী পোশাক হবে। আবার একই দেশে শীত ও গ্রীষ্মের পোশাক আলাদা হওয়ার সঙ্গত কারণে আছে। সকল দেশে ঘরের পোশাক এবং ঘরের বাইরের পোশাক পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে পৃথক হতে দেখা যায়।

ইসলামে নারীদের ঘরের বাইরে পোশাকের ক্ষেত্রে কিছু মূল নীতি দিয়েছে। এ মূলনীতিগুলোর আলোকে নারীর পোশাক নির্ধারিত হবে। আল্লাহ নারীর পোশাকের মূলনীতিগুলো দেয়ার আগে পুরুষদের নারীর প্রতি দৃষ্টি অবনত রাখার নির্দেশ দিয়ে সামাজিক সৌন্দর্য ও পবিত্র। রক্ষার ক্ষেত্রে পুরুষের অগ্রগণ্য ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। কারণ সমাজকে নারী সংক্রান্ত অপরাধ মুক্ত রাখার ক্ষেত্রে পুরুষের সামাজিক আচরণকে শৃংখলায় আনা অপরিহার্য কর্তব্য। “মো’মেন পুরুষদেরকে বল, তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। এটাই তাদের জন্য অধিক পবিত্র। নিশ্চয়ই তারা যা করে সে সম্পর্কে সম্যক অবহিত” (সুরা নূর, ৩০)।

ইসলামে নবীর সম্মানিতা স্ত্রীগণ এবং সাধারণ মো’মেন নারীগণের জন্য পোশাকসহ সামাজিক বিধান এক নয়। নবীর স্ত্রীগণের স্বাভাবিক অবস্থায় দৈনন্দিন জীবনে পুরুষের সামনে বা ঘরের বাইরে যখন তখন চলাফেরাকে সীমিত (Restricted) করা হয়েছে। ঘরের বাইরে যাওয়া সীমিতকরণের নির্দেশ সাধারণ মো’মেন নারীগণের জন্য নয়। ইসলামে নারীর ভূমিকা ও পোশাকের নীতিমালার ক্ষেত্রে এ বিষয়টি স্মরণ রাখা প্রণিধানযোগ্য। নবী পত্নীগণের জন্য বিশেষ নির্দেশগুলো হলো,

“হে নবী পত্নীগণ! তোমরা অন্য নারীদের মতো নও; যদি তোমরা আল্লাহকে ভয় করো, তবে পরপুরুষের সাথে কোমল ও আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না, এতে করে সেই ব্যক্তি কুবাসনা করে, যার অন্তরে ব্যাধি রয়েছে তোমরা সঙ্গত কথাবার্তা বলবে।”
“তোমরা গৃহাভ্যন্তরে অবস্থান করবে- পূর্ববর্তী জাহেলিয়াতের যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না। সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে এবং আল্লাহ ও তাঁর রসুলের আনুগত্য করবে। হে নবী পরিবারের সদস্যবর্গ। আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পূত-পবিত্র রাখতে” (সুরা আহযাব, ৩২ ও ৩৩)।

ইসলামে নারীর পোশাকের নীতিমালা কয়েকটি আয়াতে আল্লাহ বলে দিয়েছেন-
“হে নবী! তুমি তোমার স্ত্রী, কন্যা ও বিশ্বাসী নারীদের বলো, তারা যেন (জনসমক্ষে) তাদের চাদরের কিছু নিজেদের ওপর টেনে দেয়। এতে তাদের চিনতে সুবিধা হবে এবং কেউ তাদের উক্ত্যক্ত করবে না। আল্লাহ অতীব ক্ষমাশীল, পরমদয়ালু (সুরা আহযাব ৫৯)”।

“ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের গোপন অঙ্গের হেফাযত করে। সাধারণত যে অংশগুলো প্রকাশমান, তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের ওড়না বক্ষদেশে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুষ্পুত্র, ভগ্নিপুত্র, স্ত্রীলোক অধিকারভুক্ত বাঁদী, যৌনকামনামুক্ত পুরুষ ও বালক, যারা নারীদের গোপনঅঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো আছে তাদের গোপন সৌন্দর্য প্রকাশ না করে, তারা যেনো তাদের গোপন সাজ-সজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। মো’মেনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা করো, যাতে তোমরা সফলকাম হও (সুরা নূর ৩১)।

সুরা বাকারার ৩০, সুরা আহযাবের ৫৯ এবং সুরা নূরের ৩০ ও ৩১ নং আয়াত থেকে নারীর পোশাক সংক্রান্ত নীতিমালাগুলো পাওয়া যায়, তা নিম্নরূপ-

১) নারীর সূচিতা-পবিত্রতা ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নারীর পোশাক ও আচরণের পাশাপাশি পুরুষের ভূমিকাও রয়েছে। পুরুষের নারীর প্রতি সূচিতা বা সম্মানের দৃষ্টিভঙ্গি থাকতে হবে এবং নারীর প্রতি তার দৃষ্টি অবনত অর্থাৎ সংযত রাখতে হবে।
২) ঘরের বাইরে বের হলে নারী তার শরীরের উপর অস্বচ্ছ চাদরের (জিলবাব) কিয়দাংশ টেনে রাখবে।
৩) ঘরের বাইরে বের হওয়ার সময় যে পোশাক পরিধান করবে তাতে পোশাক দিয়ে নারীর পরিচয় গোপন করা যাবে না বরং তাকে দেখলে চেনা যায় এমনভাবে পোশাক পরতে হবে।
৪) এমন শালীন পোশাক পরিধান করবে যাতে নারীকে পোশাকের কারণে উত্যক্ত করার মানসিকতা কোনো পুরুষের মধ্যে জাগ্রত না হয়।
৫) চোখের দৃষ্টি, নাকের শ্বাসপ্রশ্বাস, মুখে কথা বলা, পানাহার কানে শুনা এবং হাত দিয়ে কোনো জিনিস ধরার জন্য বা হাঁটাচালার জন্য স্বাভাবিকভাবে খোলা রাখা দরকার শরীরের এমন অংশ (মুখমণ্ডল, হাত ও পায়ের প্রয়োজনীয় অংশ) পোশাক বা চাদর দিয়ে ঢেকে রাখা আওতার বাইরে রাখতে হবে।
৬) নারী তার বক্ষদেশ একটি অতিরিক্ত কাপড় বা ওড়না দ্বারা এবং এমনভাবে চলাফেরা করবে যাতে পোশাক পরার পরও তার গোপন সৌন্দর্য প্রকাশিত না হয়।
৭) আল্লাহর খলিফা হিসেবে নারী দাম্পত্য জীবন, সন্তান ধারন, সন্তান পালনে ভূমিকা রাখার পাশাপাশি ধর্মীয়, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের মূল স্রোতধারায় অংশগ্রহণ করবে। নারী হিসেবে তার সন্তান ধারণ ও পালনের ভূমিকাকে অবহলা করা যাবে না। মা হিসেবে নারী জাতি হবেন সম্মানের জন্মগত অধিকারী।
৮) নারী মসজিদে, ঈদগাহে অংশগ্রহণ করতে পারবেন এবং উপযুক্ত শিক্ষাগ্রহণ ও তার উপযোগী কর্মক্ষেত্রে কাজ করতে কোনো বাধা সৃষ্টি করা যাবে না। তিনি আয় করতে, ব্যয় করতে এবং নিজের সম্পদ ও সম্পত্তির ব্যবস্থাপনা করতে পারবেন।

ইসলাম একটি স্বভাবগত জীবনব্যবস্থা এ জন্য ইসলামকে দীনুল ফিতরাত বা মানুষের স্বভাবগত আচরণ ব্যবস্থাপনার জীবনব্যবস্থা বলা হয়ে থাকে। নারীর শারীরিক বৈশিষ্ট্য এবং প্রাকৃতিক দায়িত্ব স্বীকার করার পাশাপাশি ইসলাম নারীর সকল মানবাধিকার স্বীকার করে নিয়েছে। অন্যদিকে তার আত্মসম্মানবোধকে মেনে নিয়ে তার অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ভূমিকার ক্ষেত্র তৈরি করাকে ইসলাম অপরিহার্যভাবে মেনে নিয়েছে। নারী হিসেবে তার প্রাকৃতিক দায়িত্ব পালনের পাশাপাশি তার উপর উপার্জনের অর্থনৈতিক ও নানাবিধ সামাজিক দায়িত্ব চাপিয়ে দেয়া নারীর প্রতি কখনো ন্যায়সঙ্গত আচরণ হতে পারে না। তবে প্রয়োজন পড়লে সেটা করারও অধিকার নারী রয়েছে। অথচ ইহুদি-খ্রিষ্টান বস্তুবাদী যান্ত্রিক সভ্যতা নারী ও পুরুষ উভয়কে একে অপরের সঙ্গে উপার্জনের প্রতিযোগিতায় নামিয়ে দিয়েছে। এখানেই এই বস্তুবাদী সভ্যতার পরাজয়।

নারীপুরুষের সহাবস্থান, পারস্পরিক সম্মান ও ভারসাম্যমূলক ভূমিকার সৌন্দর্যের দিক থেকে ইসলাম অনন্য এবং অগ্রগণ্য।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!
আগামীকাল রোববার বাংলাদেশে আসতে পারেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ভুটানের রাজধানী থিম্পু সফরে যাওয়ার পথে স্বল্প সময়ের জন্য ঢাকায় ট্রানজিট নেওয়ার…
 ১৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীভল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। পরিদর্শনকালে তিনি মন্দির প্রাঙ্গণে সনাতন…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায়…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা
বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি ব্রিজের নিচের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর।…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

ইপিডিএবি -এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইপিডিএবি -এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইলেকট্রনিক্স পণ্য পরিবেশক সমিতি বাংলাদেশ তথা ইলেকট্রনিক্স প্রোডাক্টস ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইপিডিএবি)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে সংগঠনটির পথচলায় এক…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

ফুলবাড়ীতে বিএনপির সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীতে বিএনপির সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিএনপির সদ্যঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ৯০ কেজির বাঘাইড় মাছ

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ৯০ কেজির বাঘাইড় মাছ
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের পুটিমারী এলাকায় স্থানীয় এক জেলের জালে ৯০ কেজি ওজনের একটি বিশালাকার বাঘাইড় মাছ ধরা পড়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) মাছটির ছবি…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

রৌমারীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫

রৌমারীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্তিমারী এলাকায় ডিসি সড়কে মালবোঝাই ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। আজ শনিবার (১৭ অক্টোবর)…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত চিকিৎসক!

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত চিকিৎসক!
প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক পরিদর্শনে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নিজ কক্ষে ধূমপান করতে দেখা যায় সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে। এ সময় কক্ষের অপরিচ্ছন্ন পরিবেশও…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

কালিয়াকৈর ঔষধ কারখানায় ভয়াবহ আগুন

কালিয়াকৈর ঔষধ কারখানায় ভয়াবহ আগুন
মোঃ শফিকুল ইসলামকালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধিগাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরস্থইবনে সিনা  ফার্মাসিটিক্যাল লিমিটেড  এর হারবাল শাখায় শনিবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওষুধের মেশিন ও গোডাউনে…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

নুডলস খাওয়ার পর একই পরিবারের ৫ জনের মৃত্যু, রয়েছে ৩ শিশুও!

নুডলস খাওয়ার পর একই পরিবারের ৫ জনের মৃত্যু, রয়েছে ৩ শিশুও!
ভারতের গ্রেটার নয়ডায় একই পরিবারের পাঁচ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদের মধ্যে রয়েছে তিন শিশুও। শুক্রবার রাতে নুডলস খাওয়ার পর ঘুমাতে যান পরিবারের সদস্যরা।…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কঠোর হুঁশিয়ারি!

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কঠোর হুঁশিয়ারি!
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সাম্প্রতিক সময়ে এই নৌপথে…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে হারানোর শঙ্কায় আশিকুল!

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে হারানোর শঙ্কায় আশিকুল!
কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রীসহ পরিবারের ছয় সদস্যকে হারানোর শঙ্কায় ভেঙে পড়েছেন আশিকুল ইসলাম। আনন্দঘন ভ্রমণে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে কক্সবাজারে…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬ আফটারশক, উপকূলে উদ্বেগ!

পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬ আফটারশক, উপকূলে উদ্বেগ!
মধ্য আমেরিকার দেশ পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬টি পরকম্পন বা আফটারশক রেকর্ড করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত ৯ অক্টোবরের ভূমিকম্পের পর দেশটির…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক