প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   অধর্মের বিরুদ্ধে আদর্শিক লড়াইয়ে আপনিও...

অধর্মের বিরুদ্ধে আদর্শিক লড়াইয়ে আপনিও আমন্ত্রিত

১১ ডিসেম্বর ২০১৭ ০৯:৫৩ এএম
বজ্রশক্তি ডেস্ক

মোহাম্মদ আসাদ আলী:
হেযবুত তওহীদ সম্পর্কে বহু মানুষ ভুল ধারণা পোষণ করেন। এ জন্য প্রথমত দায়ী মিডিয়ার অবিশ্রান্ত মিথ্যা প্রচারণা, দ্বিতীয়ত ধর্মব্যবসায়ী গোষ্ঠী। মিডিয়া এখন সত্য বুঝতে পারছে। ওদিকে ধর্মব্যবসায়ী গোষ্ঠীর বিরুদ্ধেও ক্রমশই আওয়াজ উঠছে, তাদের অপপ্রচারগুলো মানুষ ধরে ফেলছে। ফলে অপপ্রচারের পর্দা ভেদ করে সাধারণ জনগণ এই প্রথম হেযবুত তওহীদকে সম্যকভাবে দেখার ও জানার সুযোগ পাচ্ছে।
আমাদের আলোচনা অনুষ্ঠান, জনসভা, সেমিনার ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীতে উপস্থিত হয়ে আমাদের বক্তব্য জানার পর অনেকেই বিস্মিত হয়েছেন, কারণ তারা এতদিন আমাদের সম্পর্কে কিছু না জেনেই মিডিয়ার মিথ্যা প্রচারণা ও ধর্মব্যবসায়ী গোষ্ঠীর ফতোয়া মোতাবেক আমাদের বিরুদ্ধাচারণ করে গেছেন। আমাদের প্রতিটি উদ্যোগকে ভেস্তে দেওয়ার অপপ্রয়াস চালিয়ে এসেছেন। যখন তারা সত্যটি জানতে পারেন তখন লজ্জিত  না হয়ে আর উপায় থাকে না। কেউ কেউ সেই লজ্জার কথা গোপন না রেখে প্রকাশও করে ফেলেন বোঝাটা হালকা করার জন্য। অনেকে আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য নিশ্চিন্তে মাঠে নেমে পড়ছেন। যে যেভাবে পারছেন সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। যুগে যুগে এভাবেই সত্য প্রতিষ্ঠিত হয়েছে। সত্যের বিজয়ের এই লক্ষণ আমাদেরকে প্রেরণা যোগাচ্ছে। এ জাতিকে নিয়ে আমরা প্রবলভাবে আশাবাদী।
মানুষ হেযবুত তওহীদের উপর আস্থা রাখতে শুরু করেছে এমন একটা সময়, যখন সমাজে আস্থাহীনতা একটা মহামারীর রূপ লাভ করেছে। স্বামী-স্ত্রীর মধ্যে আস্থা নেই, পিতা-পুত্রের মধ্যে আস্থা নেই, ভাই-বোনের মধ্যে আস্থা নেই, বন্ধু-বান্ধবের মধ্যে আস্থা নেই, শিক্ষক-ছাত্রের মধ্যে আস্থা নেই, রাজনীতিক-জনগণের মধ্যে আস্থা নেই। এই আস্থাহীনতার মহামারীর মধ্যে হেযবুত তওহীদকে মানুষ বিশ্বাস করছে, ভরসা করছে, আমাদের শত শত সদস্য-সদস্যার মাথায় হাত রেখে প্রাণখুলে দোয়া করছে- বাবা, আমরা তো কিছু পারলাম না, তবে মনে হচ্ছে তোমরা পারবা, তোমাদের কথায় প্রাণ আছে। প্রাণ আছে বলেই মৃতপ্রায় মানুষগুলোকে জীবিত করার মতো অসাধ্য সাধনে ব্রত হয়েছি আমরা। আমরা জানি মানুষকে সত্য ও ন্যায়ের ভিত্তিতে ঐক্যবদ্ধ করার জন্য যা যা করার দরকার ইনশা’আল্লাহ হেযবুত তওহীদকে দিয়ে আল্লাহ তা করাবেন।
ধানের মধ্যে চিটাও যে নেই তা বলছি না। কেউ কেউ প্রকাশ্যেই বলে দিচ্ছেন- হাতি ঘোড়া গেল তল, চিকা বলে কত জল। আমরা কিছু মনে করি না। এ ধরনের লোক সবযুগেই ছিল। পরে সুবিধা বুঝে ঠিকই সত্যের তোষামোদ করেছে। আরেক দল আছে যাদের অভিযোগ- আপনারা ঐক্যের কথা বলে কার্যত দীনে এলাহী টাইপের কিছু বানাতে চাচ্ছেন, সব ধর্মের মানুষকে এক করে ফেলার প্রচেষ্টা সফল হবে না। এরা হয় আকবরের দীনে এলাহী সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ, নয়তো আমাদের কার্যক্রম সম্পর্কে এদের কোনো ধারণাই নেই। দীনে এলাহী ছিল সম্রাট আকবরের একটি রাজনৈতিক অভিসন্ধী, তাতে সত্যের লেশমাত্র ছিল না। আর হেযবুত তওহীদ কোনো রাজনৈতিক দল নয়, রাজনৈতিক অভিসন্ধীও নেই, হেযবুত তওহীদ কাজ করছে নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে। দীনে এলাহীর মত আমরা সব মানুষকে এক ধর্মে আসতে বলছি না। বর্তমানে পৃথিবীতে কোনো ধর্মই অবিকৃত নেই। আমরা মানুষকে ধর্মগুলোর গোড়ার কথা উপলব্ধি করতে আহ্বান জানাচ্ছি, ধর্মের মর্মবাণী বুঝতে বলছি। সব ধর্মই ঐক্যের কথা বলে, শান্তির কথা বলে, মানবতার কথা বলে, সম্পীতির কথা বলে। অনৈক্য, অশান্তি সৃষ্টি করে ধর্মব্যবসায়ীরা। তাই আমরা মানুষকে ধর্মব্যবসার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে বলছি। আমাদের কথা হলো- কে কোন ধর্ম মানছে না মানছে সেটা নিয়ে বিতর্ক করে অনৈক্য সৃষ্টি করা আর নয়, জনগণকে কেবল সতর্ক থাকতে হবে কোনো ধর্মকে ব্যবহার করেই যেন কোনো শ্রেণি বা গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিল করতে না পারে। ধর্ম এসেছে সমস্ত মানবজাতির শান্তি ও সুখের জন্য, কারও ব্যক্তিগত, গোষ্ঠীগত বা দলীয় অভিসন্ধী পূরণের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে নয়।
আমাদের দেশের মানুষ প্রবলভাবে ধর্মবিশ্বাসী। ধর্মবিশ্বাস তাদের রক্তের কণিকায় মিশে আছে। সেই ধর্মীয় আদর্শই হতে পারে আমাদের মুক্তির পথ। তবে তার পূর্বশর্ত হচ্ছে ধর্ম থেকে ধর্মব্যবসাকে পৃথক করে ফেলা। মানুষের সামনে ধর্মের প্রকৃত আদর্শকে উপস্থাপন করে ধর্মের নামে সৃষ্ট অধর্মগুলোর মুখোশ উন্মোচন করা। তারপর মানুষ নিজেই তার গন্তব্য ঠিক করে নেবে। মানুষ যখন জানবে তার ধর্ম হচ্ছে মানবতা, যখন জানবে তার এবাদত হচ্ছে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা, যখন জানবে তার জীবনের সার্থকতা নিহিত আছে অপরের কল্যাণে কাজ করার মধ্যে, যখন জানবে ঐক্য সবচেয়ে বড় ধর্ম আর অনৈক্য সবচেয়ে বড় অধর্ম, যখন জানবে ধর্ম কেবল উপাসনা-প্রার্থনা নয়, ধর্ম হচ্ছে জীবনের নাম, ধর্ম জীবনের যে কোনো সমস্যার সমাধান দিতে সক্ষম, যখন জানবে ধর্মের দৃষ্টিতে জঙ্গিবাদ অন্যায়, তখন আর তাদেরকে ব্যবহার করে কেউ স্বার্থ হাসিল করতে পারবে না, তাদেরকে উপেক্ষা করে রাজনীতিবিদরা স্বেচ্ছাচারিতা চালিয়ে যেতে পারবে না, তাদের ঈমানকে ভুল পথে পরিচালিত করে সন্ত্রাস সৃষ্টি ও অপরাজনীতি করতে পারবে না।
মানুষকে আদর্শিকভাবে সত্য ও ন্যায়ের পথে ঐক্যবদ্ধ করার এই গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়েছে হেযবুত তওহীদ। এ সংগ্রামে আপনিও আমন্ত্রিত।
লেখক: সহকারী সাহিত্য সম্পাদক, হেযবুত তওহীদ।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!
আগামীকাল রোববার বাংলাদেশে আসতে পারেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ভুটানের রাজধানী থিম্পু সফরে যাওয়ার পথে স্বল্প সময়ের জন্য ঢাকায় ট্রানজিট নেওয়ার…
 ১৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীভল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। পরিদর্শনকালে তিনি মন্দির প্রাঙ্গণে সনাতন…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায়…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা
বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি ব্রিজের নিচের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর।…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

ইপিডিএবি -এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইপিডিএবি -এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইলেকট্রনিক্স পণ্য পরিবেশক সমিতি বাংলাদেশ তথা ইলেকট্রনিক্স প্রোডাক্টস ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইপিডিএবি)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে সংগঠনটির পথচলায় এক…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

ফুলবাড়ীতে বিএনপির সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীতে বিএনপির সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিএনপির সদ্যঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ৯০ কেজির বাঘাইড় মাছ

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ৯০ কেজির বাঘাইড় মাছ
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের পুটিমারী এলাকায় স্থানীয় এক জেলের জালে ৯০ কেজি ওজনের একটি বিশালাকার বাঘাইড় মাছ ধরা পড়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) মাছটির ছবি…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

রৌমারীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫

রৌমারীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্তিমারী এলাকায় ডিসি সড়কে মালবোঝাই ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। আজ শনিবার (১৭ অক্টোবর)…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত চিকিৎসক!

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত চিকিৎসক!
প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক পরিদর্শনে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নিজ কক্ষে ধূমপান করতে দেখা যায় সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে। এ সময় কক্ষের অপরিচ্ছন্ন পরিবেশও…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

কালিয়াকৈর ঔষধ কারখানায় ভয়াবহ আগুন

কালিয়াকৈর ঔষধ কারখানায় ভয়াবহ আগুন
মোঃ শফিকুল ইসলামকালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধিগাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরস্থইবনে সিনা  ফার্মাসিটিক্যাল লিমিটেড  এর হারবাল শাখায় শনিবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওষুধের মেশিন ও গোডাউনে…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

নুডলস খাওয়ার পর একই পরিবারের ৫ জনের মৃত্যু, রয়েছে ৩ শিশুও!

নুডলস খাওয়ার পর একই পরিবারের ৫ জনের মৃত্যু, রয়েছে ৩ শিশুও!
ভারতের গ্রেটার নয়ডায় একই পরিবারের পাঁচ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদের মধ্যে রয়েছে তিন শিশুও। শুক্রবার রাতে নুডলস খাওয়ার পর ঘুমাতে যান পরিবারের সদস্যরা।…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কঠোর হুঁশিয়ারি!

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কঠোর হুঁশিয়ারি!
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সাম্প্রতিক সময়ে এই নৌপথে…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে হারানোর শঙ্কায় আশিকুল!

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে হারানোর শঙ্কায় আশিকুল!
কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রীসহ পরিবারের ছয় সদস্যকে হারানোর শঙ্কায় ভেঙে পড়েছেন আশিকুল ইসলাম। আনন্দঘন ভ্রমণে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে কক্সবাজারে…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬ আফটারশক, উপকূলে উদ্বেগ!

পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬ আফটারশক, উপকূলে উদ্বেগ!
মধ্য আমেরিকার দেশ পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬টি পরকম্পন বা আফটারশক রেকর্ড করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত ৯ অক্টোবরের ভূমিকম্পের পর দেশটির…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক