প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   মুসলিমদের টার্গেট করা হয়েছে দুনিয়াজুড়ে

মুসলিমদের টার্গেট করা হয়েছে দুনিয়াজুড়ে

৭ ডিসেম্বর ২০১৭ ১০:১৩ এএম
বজ্রশক্তি ডেস্ক

রিয়াদুল হাসান:
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে নব্বইয়ের গোড়া অবধি পৃথিবীতে দুটো বৃহৎ পরাশক্তি একে অপরের বিরুদ্ধে সাংঘাতিকভাবে শীতল যুদ্ধ চালিয়ে গেছে। একটি হচ্ছে যুক্তরাষ্ট্র, অপরটি হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। এদের নেতৃত্বে গোটা পৃথিবীই যথাক্রমে পুঁজিবাদী ব্লক ও সমাজতান্ত্রিক বøক এই দুটো ভাগে বিভক্ত ছিল। আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে প্রক্সিযুদ্ধে পরাজিত হওয়ার পর সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যায় এবং পৃথিবীর বহু সমাজতান্ত্রিক দেশ গণতন্ত্রকে আলিঙ্গন করে নেয়। এই দীর্ঘ সময়ে সমাজতন্ত্রের কেবল রাজনৈতিক পরাজয়ই ঘটে নি, তাত্ত্বিক বা আদর্শিক পরাজয়ও ঘটেছে। সমাজতন্ত্রের নামে ফ্যাসিবাদ এসে যে শক্তির শাসন দ্বারা শ্বাসরুদ্ধকর নরককুণ্ড পয়দা করেছিল, সেসব দেশ থেকে পালাতে গিয়ে লাখে লাখে মানুষ সাগরে ডুবে গুলি খেয়ে মরেছিল। এই যে ঠাণ্ডা যুদ্ধ, এতে বড় অস্ত্র হিসাবে ব্যবহার করা হয়েছে প্রপাগান্ডা বা উদ্দেশ্যমূলক অপপ্রচারকে।
অপপ্রচার বা প্রপাগান্ডা এমন একটি হাতিয়ার যা যুগে যুগে কালে কালে অপশক্তি ও মিথ্যার ধারক বাহকরা সত্যের বিপক্ষে মিথ্যাগুজব ও অপপ্রচারকে ব্যবহার করেছে। এ অপপ্রচারের দ্বারা বিভ্রান্ত হয়ে বহু সাধারণ মানুষ পথভ্রষ্ট হয়েছে।বহু মানবতা বিপর্যসৃষ্টিকারী কর্মকাণ্ড সম্পাদিত হয়েছে, বহু ঘাত সংঘাত সংঘর্ষ হয়েছে। সাম্প্রতিক উদাহরণ হিসাবে বলা যায়, ইরাকে পারমাণবিক অস্ত্র আছে এই মিথ্যা কথাটি প্রচার করে তার ভিত্তিতে সেই দেশটি আক্রমণ করে দশ লক্ষাধিক আদম সন্তানকে হত্যা করা হয়েছে। একইভাবে ফেসবুকের একটি পোস্টকে নিয়ে গুজব ও হুজুগ ছড়িয়ে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, মানুষ হত্যা করাও অহরহ চলছে।
এ প্রসঙ্গে হিটলারের প্রচারমন্ত্রী ভন গোয়েবলস বলেছিলেন, একটা মিথ্যাকে যদি একশবার প্রচার করা হয় তাহলে সেটাই সত্য হিসাবে গৃহীত হয়ে যায়। এই নীতি মোতাবেকই কাজ করেছিল সাম্যবাদী ও পুঁজিবাদী ব্লক। নব্বইয়ের দশকে সমাজতন্ত্র প্রভাব হারিয়ে ফাঁকাবুলিতে পরিণত হলো। সেই থেকে একক পরাশক্তি হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র তথা পুঁজিবাদী ব্লক বিশ্বকে তটস্থ করে রেখেছে। সমাজতন্ত্রের কোমর ভেঙে যাওয়ার পর আদর্শ হিসাবে কেবল মাত্র ইসলামই রইল পুঁজিবাদের সামনে। কারণ ইসলাম অন্যান্য ধর্মের মত কেবল আচারসর্বস্ব নয়, এতে সামগ্রিক জীবন পরিচালনার জন্য সকল বিধি-বিধান ও দিক নির্দেশনা রয়েছে। প্রায় এক হাজার বছর পৃথিবীর একটি বৃহৎ অংশে এই জীবনবিধানের চর্চা হয়েছে এবং যার দরুন মুসলিমরা বিশ্বের বুকে শ্রেষ্ঠ জাতি হিসাবে প্রতিষ্ঠাও লাভ করেছে। সুতরাং ঔপনিবেশিক যুগের দাসত্ব শেষে গোটা মুসলিম বিশ্বেই আবার ইসলামের একটি জাগরণের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বহু রাজনৈতিক দল, সন্ত্রাসবাদী দল, মধ্যপন্থী দল ইত্যাদি তাদের বহুমুখী কর্মকাণ্ডের দ্বারা ইসলামকে আবার শাসনক্ষমতায় প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা, সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ইসলামের এই জাগরণের সম্ভাবনার বিরুদ্ধে দাঁড়িয়েছে পশ্চিমা সভ্যতা। এখানেও তাদের সেই একই গোয়েবলসীয় রণকৌশল- প্রোপাগান্ডা চালানো।
ইসলামের বিরুদ্ধে তাদের সেই ক্রুসেডের যুগ থেকে শুরু হয়েছে অপপ্রচার আর হুজুগ সৃষ্টির পাঁয়তারা। তারপর থেকে লাখ লাখ বই, সাহিত্য তারা রচনা করেছে ইসলামবিদ্বেষ প্রচারের জন্য। মুসলমানদের শত শত বছর ধরে গোলাম বানিয়ে নির্মম নির্যাতন করা হয়েছে। কেউ প্রতিবাদ করলেই তার সঙ্গে সন্ত্রাসী, জঙ্গি ট্যাগ জুড়ে দেওয়া হয়েছে। ইসলামি জঙ্গিগোষ্ঠীগুলোকে তারাই ইন্ধন দিচ্ছে, অর্থ, অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে বড় করে তুলছে। অতঃপর তারা যখন কোনো সন্ত্রাসী কর্মাকাণ্ড ঘটাচ্ছে তখন গোটা মুসলিম বিশ্বের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ও মুসলিমদের ভূ-খণ্ডগুলো দখল করে নেওয়ার অসিলা তারা পেয়ে যাচ্ছে। তাদেরকে সহযোগিতা করে যাচ্ছে মুসলমানদেরই একটি ধর্মব্যবসায়ী গোষ্ঠী যারা ওয়াজ করে তরুন মুসলিমদেরকে আফগান যুদ্ধে যোগ দেওয়ার জন্য উজ্জীবিত করেছে এবং সৈন্য সরবরাহ করেছে। জঙ্গিগোষ্ঠীগুলোর আবির্ভাব হয়েছিল সে সময়টিতেই।
এখন এই জঙ্গিবাদের বিষয়ে মুসলিম জাতির মধ্যে কোনো সুনির্দিষ্ট পথনির্দেশ নেই। গোটা জাতি হাজার হাজার ভাগে বিভক্ত হয়ে আছে। তাদের কী করণীয় কী বর্জনীয়, তাদের জীবনের লক্ষ্য কী, কী করে তারা পশ্চিমা সাম্রাজ্যবাদীদের এই ষড়যন্ত্র থেকে বাঁচতে পারবে, তারা কী করে নির্দিষ্ট লক্ষ্যের পানে অগ্রসর হবে এই প্রশ্নগুলো করা হলে তাদের মধ্যে হাজার হাজার উত্তর পাওয়া যাবে। মুসলমান জাতির কোনো কর্তৃপক্ষ নেই, সিদ্ধান্ত দেওয়ার কেউ নেই, কোনো নেতৃত্ব নেই।
এইরকম হালবিহীন নৌকার মত তারা পরিস্থিতির সাগরে ভেসে বেড়াচ্ছে আর সবার দ্বারা লাঞ্ছিত অপমানিত হয়ে চলেছে। কিন্তু তাদেরকে যদি এখন জীবন বাঁচাতে হয়, দেশ ও ধর্ম বাঁচাতে হয় তাহলে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এক কলেমা তওহীদের ভিত্তিতে। একটা কথাই সবাইকে মেনে নিতে হবে যে, আমরা আল্লাহ ছাড়া আর কারো হুকুম মানবো না। সবাই যখন আল্লাহর তওহীদ, সার্বভৌমত্বের ভিত্তিতে ঐক্যবদ্ধ জাতি গড়ে তুলবে তখন সেই জাতির একজন নেতা থাকবে, সবাই তার কথা শুনবে এবং মানবে। এই অবস্থাই জাতিকে শক্তিশালী একটি রূপ দান করবে। এর কোনো বিকল্প নেই। হেযবুত তওহীদ এই ঐক্যবদ্ধ জাতিগঠন ও তাকে সঠিক পথে পরিচালিত করার রূপরেখাটিই তুলে ধরছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর