গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন ক্যাসিনো জুয়া পরিচালনার অভিযোগে শাহিদুজ্জামান নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে মহানগরীর পশ্চিম জয়দেবপুর এলাকার ফ্রেঞ্চ টাওয়ারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শাহিদুজ্জামানকে আটক করা হয়েছে। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়। তার ব্যবহৃত ফোনে জুয়া খেলার বিভিন্ন লিংক পাওয়া গেছে যা পুলিশ আলামত হিসেবে জব্দ করেছে।
চৌদ্দগ্রামে ফার্নিচারের দোকানে মিলল ১৪৮ কেজি গাঁজা, বিজিবির অভিযান

গ্রেফতার হওয়া শাহিদুজ্জামানের বাড়ি মাদারীপুর জেলার শিবচর এলাকায়। তিনি বর্তমানে গাজীপুরের পশ্চিম জয়দেবপুর এলাকায় বসবাস করছিলেন। তার এবং তার সহযোগীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। জুয়া পরিচালনার এই ধরণ এবং এর সাথে আর কেউ জড়িত কি না তা নিশ্চিত হতে পুলিশ তদন্ত করছে।

