প্রচ্ছদ    ময়মনসিংহ   বাবা ফিরবেন ভেবে মাকে সান্ত্বনা...

বাবা ফিরবেন ভেবে মাকে সান্ত্বনা দেয় চার বছরের প্রান্থি!

১৮ অক্টোবর ২০২৬ ০৭:১৬ এএম
বজ্রশক্তি ডেস্ক

‘মা, তুমি কেঁদো না। বাবা তো আকাশের তারা হয়ে গেছে, কদিন পরেই ফিরবে।’ চার বছরের প্রান্থি হয়তো এখনো বোঝেনি, তার বাবা আর কোনো দিন ফিরে আসবেন না। মায়ের চোখের জল দেখে নিজের মতো করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে সে। অথচ যে বয়সে বাবার কোলে চড়ে বেড়ানোর কথা, সেই বয়সেই বাবাকে হারিয়ে মাকেই সান্ত্বনা দিতে হচ্ছে শিশুটিকে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে নেত্রকোনার দুর্গাপুরে গ্রামের বাড়িতে দেখা যায় এমন হৃদয়বিদারক দৃশ্য। মেয়ের মুখে এমন কথা শুনে কান্না ধরে রাখতে পারেননি সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফের স্ত্রী আনন্দিতা সাংমা। স্বামীকে হারিয়ে দুই সন্তানকে নিয়ে এখন অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি তিনি। ছোট ছেলে আইয়ান সাফয়ানের বয়স মাত্র দেড় বছর। বাবার মৃত্যুর অর্থ বোঝার বয়স হয়নি তারও। দুই দিন ধরে বাবাকে কাছে না পেয়ে কিছুক্ষণ পরপর কেঁদে উঠছে সে।

আনন্দিতা বলেন, মেয়ের মুখে এসব কথা শুনলে তাঁর বুক ফেটে যায়। বাবা আর ফিরবেন না, তা বোঝার মতো বয়স এখনো হয়নি প্রান্থির। মেয়ের কথা শুনে তাঁর কান্না আরও বেড়ে যায়। স্বামীকে হারানোর শোকের পাশাপাশি দুই সন্তানকে কীভাবে বড় করবেন, সেই চিন্তাও তাঁকে তাড়া করছে।

আরও পড়ুন

ওমরাহ পালন করতে গিয়ে মক্কায় বাংলাদেশি নারীর মৃত্যু!

ওমরাহ পালন করতে গিয়ে মক্কায় বাংলাদেশি নারীর মৃত্যু!

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার স্বামী আমার কাছে সুপারম্যান ছিলেন। তাঁকে অন্যরা কীভাবে মূল্যায়ন করত, তা জানি না। তবে তিনি আমার কাছে সব সময়ই সুপারহিরো হয়ে থাকবেন।’

স্বামীর সঙ্গে কাটানো দিনগুলোর স্মৃতিচারণা করে আনন্দিতা জানান, বিয়ের পর থেকে এক রাতও তাঁকে ছাড়া থাকতে পারতেন না আলিফ। প্রতিদিন নিজের হাতে স্ত্রীকে খাবার খাইয়ে দিতেন। তাঁর পড়াশোনা শেষ করে নার্সিং পাস করার পেছনেও স্বামীর বড় অবদান ছিল। এমনকি তাঁর চাকরির ব্যবস্থাও করে দেওয়ার পরিকল্পনা করেছিলেন আলিফ।

ঢাকা কিংবা সিলেটে চাকরি হলে স্বামী-সন্তান নিয়ে দুর্গাপুর ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু আলিফের মৃত্যুতে সেই স্বপ্ন আর পূরণ হলো না। এখন স্বামী হত্যার বিচার চাওয়ার পাশাপাশি সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন আনন্দিতা। তাঁর দাবি, যারা তাঁর সন্তানদের বাবার স্নেহ থেকে বঞ্চিত করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে।

আলিফের বড় বোন কল্পনা আক্তারও হত্যাকারীদের বিচারের পাশাপাশি তাঁর ভাবির কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। তাঁর মতে, আনন্দিতার পড়াশোনা ও নার্সিংয়ের যোগ্যতা কাজে লাগিয়ে চাকরির ব্যবস্থা করা হলে দুই সন্তানকে বড় করে তোলা সহজ হবে। আলিফের শাশুড়ি শিলা রাংসাও মেয়ের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন। ছোট দুটি সন্তানকে নিয়ে কীভাবে মেয়ে জীবন চালাবেন, সেই প্রশ্ন তাঁরও।

সাংবাদিকতার কারণেই কি হত্যা?

আলিফের পরিবারের সদস্যদের ধারণা, অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে লেখালেখির কারণে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে। স্ত্রী আনন্দিতা জানান, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে আলিফ লিখতেন। বাসায় ফোনে কথা বলার সময় বিভিন্ন বিষয় নিয়ে তাঁর আলোচনা শুনতেন তিনি। সেসব কথাবার্তা থেকে বুঝতে পেরেছিলেন, আলিফকে অনেকে হুমকি দিতেন।

আলিফের বড় ভাই শহীদুল ইসলাম ফকিরের অভিযোগ, সীমান্ত এলাকার মাদক ও চোরাচালান, চাঁদাবাজি, অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাঁর ভাইয়ের অনেক শত্রু তৈরি হয়েছিল। এসব কারণে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পরিবারের সদস্যদের সন্দেহ। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হয়নি।

এক বছর আগেও হামলার শিকার হয়েছিলেন আলিফ

পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছরের ১০ নভেম্বর দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছিলেন আলিফ। ওই সময় তাঁকে কুপিয়ে জখম করা হয়। তাঁর সঙ্গে থাকা এক সহকর্মী বাধা দিতে গেলে তাঁকেও অস্ত্র দেখিয়ে ধাওয়া করা হয়েছিল।

সেই ঘটনায় আলিফ বাদী হয়ে মামলা করেন। পুলিশ নাম উল্লেখ করা দুই আসামিকে গ্রেপ্তার করেছিল। তবে বর্তমানে তাঁরা জামিনে রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। আগের ঘটনার এক বছরের মাথায় এবার গুলিতে প্রাণ হারালেন আলিফ। ফলে আগের হামলার সঙ্গে বর্তমান হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

আলিফের চাচাশ্বশুর বিশু সাংমা জানান, ঘটনার সময় তাঁরা বাড়ির বাইরে বসে গল্প করছিলেন। হঠাৎ গুলির শব্দ শুনে চায়ের দোকানের দিকে গিয়ে আলিফকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর ভাষ্য অনুযায়ী, হামলায় দুজন গুলি চালিয়েছিলেন এবং আরও দুজন কাছাকাছি অবস্থান করছিলেন। তবে হামলাকারীদের পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।

ময়নাতদন্তে মিলেছে একাধিক গুলির আঘাত

নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালের মর্গে আলিফের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্তকারী চিকিৎসক শ্রদ্ধ্যানন্দ নাথ জানান, তাঁর বুকে তিনটি গুলির আঘাত ছিল। এর মধ্যে দুটি গুলি শরীর ভেদ করে বেরিয়ে যায় এবং আরেকটি পিঠের ভেতরে আটকে ছিল।

এ ছাড়া কপালের ডান পাশ দিয়ে ঢুকে একটি গুলি মাথার পেছন দিয়ে বেরিয়ে যায়। আরও দুটি গুলির আঘাত পাওয়া গেছে মাথার ওপরের অংশের চামড়া ও ডান কাঁধের পাশে। ক্ষতের ধরন বিশ্লেষণ করে চিকিৎসকের প্রাথমিক ধারণা, আলিফকে সামনের দিক থেকে পিস্তল দিয়ে গুলি করা হয়েছিল।

হত্যার বিচার নিয়ে উদ্বিগ্ন পরিবার

আলিফের শ্বশুরবাড়ির সদস্যদের অভিযোগ, দুর্গাপুরে অতীতের কয়েকটি হত্যাকাণ্ডের বিচার নিয়ে তাঁদের মধ্যে হতাশা রয়েছে। তাঁদের উল্লেখ করা ঘটনাগুলোর মধ্যে সোমেশ্বরী নদীর ঘাটে মজিবুর হত্যা, দুর্গাপুর বাজারে এক পুলিশ কর্মকর্তাকে হত্যা এবং আদিবাসী নেতা ও কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত সাংমা হত্যার ঘটনা রয়েছে।

এ অবস্থায় আলিফ হত্যার বিচারও দীর্ঘসূত্রতায় পড়বে কি না, তা নিয়ে শঙ্কিত তাঁর পরিবার। তাঁদের দাবি, হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

মামলা হয়েছে, তদন্তে একাধিক সংস্থা

আলিফ হত্যার ঘটনায় তাঁর স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেছেন। মামলায় সাত থেকে আটজন অজ্ঞাতনামা আসামির কথা উল্লেখ করা হয়েছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ খান জানান, আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম বলেন, সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ, এসআরবিসহ একাধিক সংস্থা কাজ করছে। দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তবে হত্যাকাণ্ডের নেপথ্যে কারা রয়েছে, কী কারণে এ ঘটনা ঘটেছে এবং আগের হামলার সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কি না—এসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি।

দুই শিশুকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ

কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামের মহব্বত আলী ফকিরের ছেলে লুৎফুজ্জামান ফকির আলিফ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য ছিলেন। অবসরের পর তিনি সাংবাদিকতায় যুক্ত হন। পরে দুর্গাপুরের তেলনজিয়ায় আনন্দিতা সাংমাকে বিয়ে করে সেখানেই বসবাস শুরু করেন।

তিনি আইপি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। সেখানে বিভিন্ন অনিয়ম, অপরাধ, মাদক ও চোরাচালান নিয়ে লেখালেখি এবং ভিডিও প্রকাশ করতেন।

গত বৃহস্পতিবার রাতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার তেলনজিয়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন আলিফ। তাঁর মৃত্যুর পর স্ত্রী আনন্দিতা এখন দুই সন্তানকে নিয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি। চার বছরের প্রান্থি এখনো বিশ্বাস করে, বাবা আকাশের তারা হয়ে গেছেন, একদিন ফিরে আসবেন। আর দেড় বছরের আইয়ান বাবাকে খুঁজে বারবার কেঁদে ওঠে।

কিন্তু যে মানুষটি স্ত্রীকে নিজের হাতে খাবার খাইয়ে দিতেন, সন্তানদের আদরে আগলে রাখতেন, তাঁর আর ফিরে আসার সুযোগ নেই। এখন পরিবারের একটাই প্রত্যাশা—আলিফ হত্যার সুষ্ঠু তদন্ত, অপরাধীদের বিচার এবং তাঁর স্ত্রী-সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষায় প্রয়োজনীয় সহায়তা।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

৮০ বছরের ইতালীয় নারীকে বিয়ে করলেন ২১ বছরের যুবক!

৮০ বছরের ইতালীয় নারীকে বিয়ে করলেন ২১ বছরের যুবক!
৫৯ বছরের বয়সের ব্যবধান। একজনের বয়স ৮০, অন্যজনের মাত্র ২১। এত বড় বয়সের ব্যবধান সত্ত্বেও ইতালীয় এক নারীকে বিয়ে করেছেন তুরস্কের এক যুবক। ব্যতিক্রমী এই…
 ১৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বাবা ফিরবেন ভেবে মাকে সান্ত্বনা দেয় চার বছরের প্রান্থি!

বাবা ফিরবেন ভেবে মাকে সান্ত্বনা দেয় চার বছরের প্রান্থি!
‘মা, তুমি কেঁদো না। বাবা তো আকাশের তারা হয়ে গেছে, কদিন পরেই ফিরবে।’ চার বছরের প্রান্থি হয়তো এখনো বোঝেনি, তার বাবা আর কোনো দিন ফিরে…
 ১৮ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

ওমরাহ পালন করতে গিয়ে মক্কায় বাংলাদেশি নারীর মৃত্যু!

ওমরাহ পালন করতে গিয়ে মক্কায় বাংলাদেশি নারীর মৃত্যু!
পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় জহুরা বেওয়া (৬৮) নামে এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। তিনি রাজশাহীর বাঘা উপজেলার পারশাওতা বিনোদপুর গ্রামের বাসিন্দা।…
 ১৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

হাসপাতালের ওয়াশরুম নিজ হাতে পরিষ্কার করলেন এমপি খোকন!

হাসপাতালের ওয়াশরুম নিজ হাতে পরিষ্কার করলেন এমপি খোকন!
মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপরিচ্ছন্ন ওয়াশরুম দেখে নিজেই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নেমেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। শনিবার (১৭ অক্টোবর) আসন্ন শারদীয়…
 ১৮ অক্টোবর ২০২৬    ঢাকা

মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয়, গড়লেন অনন্য রেকর্ড!

মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয়, গড়লেন অনন্য রেকর্ড!
লিওনেল মেসির জোড়া গোলের নৈপুণ্যে আটলান্টা ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। বিরতির পর মাত্র চার মিনিটের ব্যবধানে দুই গোল করে দলকে জয় এনে দেওয়ার…
 ১৮ অক্টোবর ২০২৬    খেলাধুলা

ইশরাকের মাদকবিরোধী অভিযান নিয়ে ক্ষুব্ধ ইসলামী আন্দোলনের নেতা!

ইশরাকের মাদকবিরোধী অভিযান নিয়ে ক্ষুব্ধ ইসলামী আন্দোলনের নেতা!
রাজধানীর গেন্ডারিয়ায় মাদকের আস্তানায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের আকস্মিক অভিযান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা শেখ ফজলুল করীম মারুফ। পিস্তল সদৃশ আগ্নেয়াস্ত্র…
 ১৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি মালিক!

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি মালিক!
কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় রিসোর্টের মালিক তানভীর আহমদকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া রিসোর্টের ম্যানেজার…
 ১৮ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

জাতীয় পতাকার মর্যাদা রক্ষা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী

জাতীয় পতাকার মর্যাদা রক্ষা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী
জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জাতীয় স্বার্থ, দেশের সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাকে আগামীর বাংলাদেশের…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

ব্যান্ডসঙ্গীতের অন্যতম পথিকৃৎ আইয়ুব বাচ্চু’র অষ্টম মৃত্যুবার্ষিকী আজ!

ব্যান্ডসঙ্গীতের অন্যতম পথিকৃৎ আইয়ুব বাচ্চু’র অষ্টম মৃত্যুবার্ষিকী আজ!
বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু শুধু নিজের গানের জাদুতে জয় করেছিলেন কোটি শ্রোতার হৃদয়, স্বপ্ন দেখিয়েছিলেন নতুন প্রজন্মের সংগীতশিল্পীদেরও। জীবদ্দশায় গিটার হাতে মঞ্চ মাতানো…
 ১৮ অক্টোবর ২০২৬    বিনোদন

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান!
পেশাগত দক্ষতা, উৎকর্ষ সাধন এবং যুদ্ধ ও শান্তিকালে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সেনাবাহিনীর সাতটি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে সাভার…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!
আগামীকাল রোববার বাংলাদেশে আসতে পারেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ভুটানের রাজধানী থিম্পু সফরে যাওয়ার পথে স্বল্প সময়ের জন্য ঢাকায় ট্রানজিট নেওয়ার…
 ১৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীভল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। পরিদর্শনকালে তিনি মন্দির প্রাঙ্গণে সনাতন…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায়…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা
বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি ব্রিজের নিচের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর।…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর