প্রচ্ছদ    রাজশাহী   রাজশাহীতে হেযবুত তওহীদের নারী সম্মেলন...

রাজশাহীতে হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত

২২ অক্টোবর ২০২৬ ১২:৪৩ পিএম
বজ্রশক্তি ডেস্ক

রাজশাহীতে হেযবুত তওহীদের উদ্যোগে নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৩টায় সংগঠনটির রাজশাহী জেলা কার্যালয়ে এ সম্মেলনের আয়োজন করে জেলা নারী বিভাগ। ‘প্রকৃত ইসলামই নারীমুক্তির একমাত্র উপায়’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে নারীদের অধিকার, সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হেযবুত তওহীদের রংপুর বিভাগীয় নারী বিষয়ক সম্পাদক উম্মে হানি বলেন, বর্তমান সমাজে নারীরা বিভিন্নভাবে নির্যাতন, নিপীড়ন ও বৈষম্যের শিকার হচ্ছেন। এমনকি পরিবারেও নারীর নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। সমাজের এই অবক্ষয় আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, একদিকে ধর্মের নামে মনগড়া ফতোয়া দিয়ে নারীদের অধিকার হরণ ও বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত করার চেষ্টা চলছে, অন্যদিকে তথাকথিত স্বাধীনতার নামে নারীকে ভোগ্যপণ্যে পরিণত করার অপতৎপরতা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

গলাচিপায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের উৎসব, মৎস্য বিভাগের অভিযান নিয়ে প্রশ্ন

গলাচিপায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের উৎসব, মৎস্য বিভাগের অভিযান নিয়ে প্রশ্ন

উম্মে হানি আরও বলেন, নারীর প্রকৃত মুক্তি, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে আল্লাহর হুকুমের ভিত্তিতে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই। এ লক্ষ্য অর্জনে নারী সাহাবিদের আদর্শ অনুসরণ করে প্রকৃত ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে নারীদের সর্বাত্মকভাবে আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।

সম্মেলনে উপস্থিত নারী সদস্যরা নারীমুক্তির এই বার্তা দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

রাজশাহী জেলা নারী সম্পাদক মোসা. রোজিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় নারী সম্পাদক মোসা. নাঈমা খাতুন এবং রাজশাহী মহানগরীর নারী সম্পাদক মোসা. নাসিমা খাতুন ডলি প্রমুখ।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি!

২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি!
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে কয়েক দিন…
 ২২ অক্টোবর ২০২৬    জাতীয়

গলাচিপায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের উৎসব, মৎস্য বিভাগের অভিযান নিয়ে প্রশ্ন

গলাচিপায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের উৎসব, মৎস্য বিভাগের অভিযান নিয়ে প্রশ্ন
পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা চললেও নদীতে অবাধে ইলিশ শিকারের অভিযোগ উঠেছে। উপজেলার বিভিন্ন নদ-নদীতে দিন-রাত জাল ফেলছেন জেলেরা। কোথাও প্রকাশ্যে চলছে ইলিশ…
 ২২ অক্টোবর ২০২৬    বরিশাল

কাউনিয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কাউনিয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
‘শিক্ষক-অভিভাবকের সম্মিলিত শক্তি, শিক্ষায় বয়ে আনবে সমৃদ্ধি ও মুক্তি’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলের (ওআইজিএস) আয়োজনে এসএসসি-২০২৬ পরীক্ষায়…
 ২২ অক্টোবর ২০২৬    রংপুর

মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ: সাবেক ইউপি সদস্যসহ আহত ৫

মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ: সাবেক ইউপি সদস্যসহ আহত ৫
কুমিল্লার মুরাদনগরে জমি ও রাস্তার সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বসতঘর ভাঙচুর, জমি দখল, মারধর, স্বর্ণালঙ্কার ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।…
 ২২ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

পরিচ্ছন্ন কালাই গড়তে বিশেষ অভিযান, সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রীর

পরিচ্ছন্ন কালাই গড়তে বিশেষ অভিযান, সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রীর
পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে জয়পুরহাটের কালাই পৌর এলাকায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় পৌরসভার বিভিন্ন এলাকায়…
 ২২ অক্টোবর ২০২৬    রাজশাহী

শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: মসজিদ ও ১৮টি দোকান পুড়ে ছাই

শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: মসজিদ ও ১৮টি দোকান পুড়ে ছাই
গাজীপুরের শ্রীপুরে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মসজিদ, বেশ কয়েকটি দোকানপাট, ঝুট গুদাম, তুলা গুদাম এবং ভাঙারির দোকানসহ মোট ১৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত…
 ২২ অক্টোবর ২০২৬    ঢাকা

সাতকানিয়ায় মেলা নিয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদে সিডিডিএসের সংবাদ সম্মেলন

সাতকানিয়ায় মেলা নিয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদে সিডিডিএসের সংবাদ সম্মেলন
চট্টগ্রাম প্রতিনিধি:মিথ্যা মামলা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রাম প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের (সিডিডিএস) সাধারণ সম্পাদক মো. তসলিম হোসেন। গত বুধবার (২১ অক্টোবর)…
 ২২ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

উলিপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা, দেড় লাখ ঘনফুট বালু জব্দ

উলিপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা, দেড় লাখ ঘনফুট বালু জব্দ
কুড়িগ্রামের উলিপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নূর ইসলাম (৫৫) নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার মজুত করা প্রায়…
 ২২ অক্টোবর ২০২৬    রংপুর

সোনাইমুড়ীতে জমি নিয়ে বিরোধ: দুই ভাইকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা

সোনাইমুড়ীতে জমি নিয়ে বিরোধ: দুই ভাইকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা
নোয়াখালীর সোনাইমুড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে গিয়াস উদ্দিন (৪৮) ও আতিক উল্ল্যাহ (৫৫) নামের দুই ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর ৫টার…
 ২২ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

ফেনীতে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার মামলার মূল আসামি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার

ফেনীতে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার মামলার মূল আসামি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার
ফেনী প্রতিনিধি:ফেনীতে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি মো. আলমগীর (৪৫)। তিনি ফেনী…
 ২২ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

ভারতের জালে ১৬ গোল দিয়েও শিরোপা জিততে পারল না বাংলাদেশ!

ভারতের জালে ১৬ গোল দিয়েও শিরোপা জিততে পারল না বাংলাদেশ!
ভারতের বিপক্ষে ফাইনালে লড়াই করেও শিরোপা জেতা হলো না বাংলাদেশ নারী হ্যান্ডবল দলের। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেগম খালেদা জিয়া আইএইচএফ উইমেন্স নেশনস ট্রফির ফাইনালে ভারত…
 ২২ অক্টোবর ২০২৬    খেলাধুলা

আবারও আওয়ামী লীগ-জামায়াত বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত: রাশেদ খাঁন

আবারও আওয়ামী লীগ-জামায়াত বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত: রাশেদ খাঁন
বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী আবারও একজোট হয়ে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর অভিযোগ, ১৯৯৬ সালের…
 ২২ অক্টোবর ২০২৬    নির্বাচিত

তেহরানে ‘কারাবন্দি ট্রাম্প’, শিল্পকর্মে লেখা—‘এই দৃশ্য না দেখা অপরাধ’!

তেহরানে ‘কারাবন্দি ট্রাম্প’, শিল্পকর্মে লেখা—‘এই দৃশ্য না দেখা অপরাধ’!
ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কারাগারে বন্দি অবস্থায় তুলে ধরে ব্যতিক্রমী এক শিল্পকর্ম প্রদর্শন করা হয়েছে। শহরের উত্তরে তাজরিশ স্কয়ারে স্থাপন করা এই…
 ২২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার সুন্দরবন ও মোংলা বন্দর পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রথমবার সুন্দরবন ও মোংলা বন্দর পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান!
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিল্পায়ন, অর্থনৈতিক সম্ভাবনা ও পর্যটন খাতের উন্নয়ন পর্যালোচনা করতে প্রথমবারের মতো সুন্দরবন ও মোংলা বন্দর সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবারের এ সফরে তিনি…
 ২২ অক্টোবর ২০২৬    জাতীয়

‘সমাজের নিকৃষ্ট লোকরাই এমপি-মন্ত্রী হয়’, বক্তব্যের ব্যাখ্যা দিলেন স্পিকার!

‘সমাজের নিকৃষ্ট লোকরাই এমপি-মন্ত্রী হয়’, বক্তব্যের ব্যাখ্যা দিলেন স্পিকার!
‘সমাজের নিকৃষ্ট যে লোকটা, সেটাই এমপি-মন্ত্রী হয়’—নিজের এমন বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকারের…
 ২২ অক্টোবর ২০২৬    নির্বাচিত