জয়পুরহাটের আক্কেলপুরে হেযবুত তওহীদের উদ্যোগে আয়োজিত একটি উঠান বৈঠককে কেন্দ্র করে মব সৃষ্টির চেষ্টা ও বৈঠক পণ্ড করে দেয়ার অভিযোগ উঠেছে। জানা যায়, বুধবার বিকালে উপজেলার রায়কালী ইউনিয়নের উপর শিয়ালা গ্রামে হেযবুত তওহীদের উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের আগেই সেখানে কয়েকজন তথাকথিত আলেম ও তাদের অনুসারীরা জড়ো হয়ে হেযবুত তওহীদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে এবং মব সৃষ্টির চেষ্টা করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আক্কেলপুর থানা পুলিশের একটি টিম।
এদিকে উদ্ভূত পরিস্থিতিতে বৈঠকটি স্থগিত করতে বাধ্য হোন হেযবুত তওহীদের স্থানীয় নেতৃবৃন্দ। তারা এই ঘটনায় তিব্র ক্ষোভ জানিয়েছেন। বলছেন, একটি স্বাধীন দেশে প্রত্যেক নাগরিকের নিজস্ব মতামত প্রকাশের অধিকার আছে। যারা হেযবুত তওহীদকে একটি উঠান বৈঠক করতে দেয় না, তারা কতটা উগ্রবাদী, তা তাদের আচরণ থেকেই বোঝা যায়- মন্তব্য করেন নেতৃবৃন্দ।
এদিকে মব সৃষ্টিকারীদেরকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তারা দাবি করেন, মানুষের ঈমান রক্ষার তাগিদে তারা অনুষ্ঠানটি পণ্ড করে দিয়েছেন। কোনো বৈধ সংগঠনের কার্যক্রমে এভাবে বাধা দেয়া যায় কি না, তা জানতে চাইলে তারা উপস্থিত সাংবাদিকদের বলেন, তাদের গ্রামে হেযবুত তওহীদের কোনো কার্যক্রম তারা চলতে দেবেন না।
এসময় তারা সাংবাদিকদেরকেও হেযবুত তওহীদের দালাল আখ্যায়িত করেন এবং বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন।
মাসুদকে তালাক দিলেন দ্বিতীয় স্ত্রী পূর্ণিমা!

এদিকে মুঠোফোনে যোগাযোগ করলে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী মাসুদ জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে এবং পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগেই তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।
















