প্রচ্ছদ    জাতীয়   ভিডিও ফাঁসের দাবি নাকচ করেছিলেন...

ভিডিও ফাঁসের দাবি নাকচ করেছিলেন তাহসিফ নিজেই, তুরাগ নদ থেকে মিলল সেই সাবেক কর্মকর্তার লাশ!

২৯ অক্টোবর ২০২৬ ০৬:৪০ এএম
বজ্রশক্তি ডেস্ক

নিখোঁজের এক দিন পর তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে শেখ হাসিনার দেশত্যাগের আলোচিত ভিডিও ছড়িয়ে দেওয়া সংক্রান্ত একটি পুরোনো প্রসঙ্গ। যদিও বেঁচে থাকতে গত জুলাই মাসে এক পডকাস্টে এই অভিযোগকে ‘প্রমাণহীন’ বলে নাকচ করেছিলেন তাহসিফ নিজেই। তবে তার মৃত্যুর পর নৌবাহিনীর এক বন্ধুর ফেসবুক পোস্ট ঘটনাটিকে নতুন মোড় দিয়েছে এবং রাজনৈতিক কোন্দলের সন্দেহ জাগিয়ে তুলেছে।

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের সময় শেখ হাসিনার দেশত্যাগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। পরবর্তীতে গুঞ্জন ওঠে যে, বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি ওই ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার সঙ্গে যুক্ত ছিলেন। এই অভিযোগের জেরে তাকে বিমানবাহিনী থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল বলেও বিভিন্ন মহলে আলোচনা চলে।

তবে মৃত্যুর তিন মাস আট দিন আগে গত ২১ জুলাই ‘Speak With Rashid’ নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত পডকাস্টে এসব অভিযোগের জবাব দিয়েছিলেন তাহসিফ। ওই সাক্ষাৎকারে তিনি তার চাকরিচ্যুতি ও অন্যান্য বিষয়ে খোলামেলা কথা বলেন।

আরও পড়ুন

তুরাগ নদ থেকে উদ্ধার সাবেক সেনা কর্মকর্তা তাহসিফের লাশ, পকেটে মিলল আইফোন ও ঘড়ি!

তুরাগ নদ থেকে উদ্ধার সাবেক সেনা কর্মকর্তা তাহসিফের লাশ, পকেটে মিলল আইফোন ও ঘড়ি!

সাক্ষাৎকারের শেষ পর্যায়ে উপস্থাপক শেখ হাসিনার পালানোর ভিডিও ছড়ানোর অভিযোগ নিয়ে প্রশ্ন তুললে তাহসিফ এটিকে নিছক একটি ‘প্রমাণহীন অভিযোগ’ বলে উড়িয়ে দেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল রিফাত আশরাফী ভিডিওটি করেছেন এবং তিনি তা ছড়িয়ে দিয়েছেন। তাহসিফ প্রশ্ন রেখেছিলেন, ‘আমি যদি ভিডিওটা করেও থাকি, ছড়িয়েও থাকি, হোয়াট ইজ দ্য প্রুভ দে আর হ্যাভিং?’

উপস্থাপক যখন জানতে চান যে ভিডিওর কারণেই তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল কি না, তখন তাহসিফ সরাসরি হ্যাঁ বা না না বলে বলেন, ‘হতে পারে। যে ঘটনাগুলো ওই সময় ঘটেছিল… আমারও কিছু অপরাগতা আছে। আমার মনে হয়, এই অভিযোগের কারণে তারা এই জিনিসটা করেছে।’

বন্ধুর চাঞ্চল্যকর স্ট্যাটাস ও সন্দেহ

এদিকে তাহসিফের মৃত্যুর পর তার বন্ধু এবং বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত কে এস এম ইন্তেসার ইনজিমাম ফেসবুকে একটি আবেগঘন ও সন্দেহজনক পোস্ট দিয়েছেন। তিনি দাবি করেন, তাহসিফই সেই ভিডিও ভাইরাল করার নেপথ্যে ছিলেন।

ইনজিমাম তার পোস্টে লিখেছেন, ‘ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি। হাসিনার ভিডিও ভাইরাল করার সঙ্গে জড়িত এই ছেলেটার লাশ আজকে তুরাগ নদীতে ভেসে আসছে।’ বন্ধুর লাশের শারীরিক অবস্থার বর্ণনা দিয়ে তিনি আরও উল্লেখ করেন, লাশের হাতে কাদা মাখা থাকলেও বাকি অংশ পরিষ্কার ছিল, যা সাধারণ কোনো দুর্ঘটনা বা ব্যক্তিগত কোন্দল নয় বরং রাজনৈতিক হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয়।

পোস্টে আরও বলা হয়, আদমজী কলেজ ও বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (৭৯ বিএমএ কোর্সমেট) একসঙ্গে পড়ার সুবাদে তাহসিফের সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয় ছিল। ৫ আগস্টের ভিডিও ফাঁসের পর তাহসিফের মানহানি করা হলেও তার বিরুদ্ধে কোনো পুলিশি মামলা হয়নি। ইনজিমামের দৃঢ় বিশ্বাস, এই মৃত্যুর সঙ্গে ৫ আগস্টের সেই হেলিকপ্টার ভিডিও ফাঁসের সরাসরি যোগসূত্র রয়েছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

তুরাগ নদ থেকে উদ্ধার সাবেক সেনা কর্মকর্তা তাহসিফের লাশ, পকেটে মিলল আইফোন ও ঘড়ি!

তুরাগ নদ থেকে উদ্ধার সাবেক সেনা কর্মকর্তা তাহসিফের লাশ, পকেটে মিলল আইফোন ও ঘড়ি!
নিখোঁজের এক দিন পর তুরাগ নদ থেকে উদ্ধার করা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরির মরদেহ। গত বুধবার (২৮ অক্টোবর) বিকেলে টঙ্গীর…
 ২৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ভিডিও ফাঁসের দাবি নাকচ করেছিলেন তাহসিফ নিজেই, তুরাগ নদ থেকে মিলল সেই সাবেক কর্মকর্তার লাশ!

ভিডিও ফাঁসের দাবি নাকচ করেছিলেন তাহসিফ নিজেই, তুরাগ নদ থেকে মিলল সেই সাবেক কর্মকর্তার লাশ!
নিখোঁজের এক দিন পর তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল…
 ২৯ অক্টোবর ২০২৬    জাতীয়

টাঙ্গাইলে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ!

টাঙ্গাইলে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ!
টাঙ্গাইলের মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের পেছনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। তবে…
 ২৯ অক্টোবর ২০২৬    ঢাকা

ঠাকুরগাঁও-১ আসনে ভোট দিলেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন!

ঠাকুরগাঁও-১ আসনে ভোট দিলেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন!
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট দিয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন। বৃহস্পতিবার সকালে বাবা-মায়ের কবর জিয়ারত শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়…
 ২৯ অক্টোবর ২০২৬    রংপুর

দেবের হাত ধরে হল ছাড়লেন শুভশ্রী, একাই ছবি দেখলেন রাজ!

দেবের হাত ধরে হল ছাড়লেন শুভশ্রী, একাই ছবি দেখলেন রাজ!
টালিউডে দেব ও শুভশ্রীর জুটি নিয়ে আবারও শুরু হয়েছে আলোচনা। দীর্ঘ বিরতির পর ‘দেশু৭’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে একসঙ্গে হাজির হন দেব ও শুভশ্রী। তবে পরিচালক…
 ২৯ অক্টোবর ২০২৬    বিনোদন

চার দিনের জাপান সফর শেষে আজ রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী!

চার দিনের জাপান সফর শেষে আজ রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী!
চার দিনের সরকারি সফর শেষে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে জাপানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, বাণিজ্য ও বিনিয়োগ…
 ২৯ অক্টোবর ২০২৬    জাতীয়

কৃষককে ঋণমুক্ত করার পাশাপাশি লোকসানমুক্তও করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী

কৃষককে ঋণমুক্ত করার পাশাপাশি লোকসানমুক্তও করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী
কৃষিঋণ মওকুফের পাশাপাশি কৃষকের উৎপাদন খরচ কমানো, ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সার বিতরণে অনিয়ম বন্ধের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক…
 ২৯ অক্টোবর ২০২৬    নির্বাচিত

ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করতে চাই: প্রধানমন্ত্রী

ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করতে চাই: প্রধানমন্ত্রী
ঢাকাকে জাপানের রাজধানী টোকিওর মতো পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও স্বাস্থ্যকর শহরে রূপান্তর করতে চায় সরকার। বায়ুদূষণ কমানো, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, গাছ লাগানো এবং সাধারণ মানুষের জীবনমান…
 ২৯ অক্টোবর ২০২৬    জাতীয়

পানির ন্যায্য হিস্যা আদায়ে নরম সুরে নয়, জোরালো আন্দোলনের তাগিদ রিজভীর!

পানির ন্যায্য হিস্যা আদায়ে নরম সুরে নয়, জোরালো আন্দোলনের তাগিদ রিজভীর!
পানির ন্যায্য হিস্যা আদায়ে শুধু নরম সুরে কথা বলে লাভ নেই; এ জন্য আন্তর্জাতিক অঙ্গনে জোরালো প্রতিবাদ, রাজনৈতিক আন্দোলন ও কূটনৈতিক লড়াই গড়ে তুলতে হবে…
 ২৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

মাসুদকে তালাক দিলেন দ্বিতীয় স্ত্রী পূর্ণিমা!

মাসুদকে তালাক দিলেন দ্বিতীয় স্ত্রী পূর্ণিমা!
প্রথম স্ত্রীকে সঙ্গে রেখেই শ্যালিকাকে বিয়ে করে আলোচনায় আসা নওগাঁর মাসুদ রানাকে তালাক দিয়েছেন তাঁর দ্বিতীয় স্ত্রী পূর্ণিমা। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ফেসবুকে তালাকনামার ছবি…
 ২৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

আক্কেলপুরে হেযবুত তওহীদের অনুষ্ঠান ঘিরে মব, গ্রামজুড়ে উত্তেজনা!

আক্কেলপুরে হেযবুত তওহীদের অনুষ্ঠান ঘিরে মব, গ্রামজুড়ে উত্তেজনা!
জয়পুরহাটের আক্কেলপুরে হেযবুত তওহীদের উদ্যোগে আয়োজিত একটি উঠান বৈঠককে কেন্দ্র করে মব সৃষ্টির চেষ্টা ও বৈঠক পণ্ড করে দেয়ার অভিযোগ উঠেছে। জানা যায়, বুধবার বিকালে…
 ২৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী!

আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী!
জাপান সফরে আমজনতা পার্টির সদস্যসচিব মো. তারেক রহমানকে সফরসঙ্গী করায় সামাজিক যোগাযোগমাধ্যমে চলা সমালোচনার জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসঙ্গী হিসেবে তাঁর অবদান নিয়ে প্রশ্ন…
 ২৮ অক্টোবর ২০২৬    জাতীয়

আক্কেলপুরে হেযবুত তওহীদের উঠান বৈঠকে উগ্রবাদীদের হামলার চেষ্টা, অনুষ্ঠান স্থগিত

আক্কেলপুরে হেযবুত তওহীদের উঠান বৈঠকে উগ্রবাদীদের হামলার চেষ্টা, অনুষ্ঠান স্থগিত
জয়পুরহাটের আক্কেলপুরে হেযবুত তওহীদের উদ্যোগে নির্ধারিত একটি জনসচেতনতামূলক উঠান বৈঠক স্থানীয় উগ্র গোষ্ঠীর বাধার মুখে স্থগিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ‘তৌহিদী জনতা’র পরিচয়ে লোকজন…
 ২৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

জামায়াত-শিবিরের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে ছাত্রশক্তি নেতা তোফাজ্জল বহিষ্কার

জামায়াত-শিবিরের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে ছাত্রশক্তি নেতা তোফাজ্জল বহিষ্কার
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির পটুয়াখালী জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব তোফাজ্জল হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে…
 ২৮ অক্টোবর ২০২৬    বরিশাল

ফরিদগঞ্জে বিএনপি নেতাকর্মীদের হাতে সাংবাদিক লাঞ্ছিত, সংবাদ বর্জনের ঘোষণা

ফরিদগঞ্জে বিএনপি নেতাকর্মীদের হাতে সাংবাদিক লাঞ্ছিত, সংবাদ বর্জনের ঘোষণা
চাঁদপুরের ফরিদগঞ্জে সাংবাদিকদের ওপর বিএনপির কয়েকজন নেতাকর্মীর অব্যাহত অসদাচরণ, মারধর, লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। উদ্ভূত পরিস্থিতির প্রতিবাদে উপজেলার…
 ২৮ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম