প্রচ্ছদ    জাতীয়   ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করতে...

ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করতে চাই: প্রধানমন্ত্রী

২৯ অক্টোবর ২০২৬ ০৪:৩৩ এএম
বজ্রশক্তি ডেস্ক

ঢাকাকে জাপানের রাজধানী টোকিওর মতো পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও স্বাস্থ্যকর শহরে রূপান্তর করতে চায় সরকার। বায়ুদূষণ কমানো, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, গাছ লাগানো এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব সংস্কারের সুফল দেশের প্রান্তিক ও খেটে খাওয়া মানুষের কাছে পৌঁছে দিতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় জাপানের টোকিওতে হোটেল নিউ ওতানিতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ কমিউনিটি আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি সরকারের পরিকল্পনা ও সংস্কার কার্যক্রমের কথা তুলে ধরেন তিনি।

তারেক রহমান বলেন, টোকিওর রাস্তাঘাটে সাধারণত ময়লা-আবর্জনা দেখা যায় না। অথচ ঢাকার বিভিন্ন স্থানে আবর্জনা জমে থাকতে দেখা যায়। এ পরিস্থিতির পরিবর্তন জরুরি। বর্জ্য থেকে জীবাণু ছড়াতে পারে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করে। তাই নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং সঠিকভাবে বর্জ্য অপসারণ নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন

তুরাগ নদ থেকে উদ্ধার সাবেক সেনা কর্মকর্তা তাহসিফের লাশ, পকেটে মিলল আইফোন ও ঘড়ি!

তুরাগ নদ থেকে উদ্ধার সাবেক সেনা কর্মকর্তা তাহসিফের লাশ, পকেটে মিলল আইফোন ও ঘড়ি!

তিনি বলেন, বায়ুদূষণ কমানো, পরিবেশের উন্নয়ন এবং বিভিন্ন স্থানে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। রাস্তায় আবর্জনার কারণে মানুষের চলাচলে ভোগান্তি কিংবা দূষিত বাতাসের কারণে অসুস্থতার শিকার হওয়া—কোনোটিই কাম্য নয়। ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করা সম্ভব হলে তা হবে বড় ধরনের সংস্কার।

প্রধানমন্ত্রী আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশসহ বিভিন্ন খাতে এমন সংস্কার প্রয়োজন, যাতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হন। রাজনীতিবিদ হিসেবে তিনি এমন উদ্যোগকে অগ্রাধিকার দেন, যার সুফল সমাজের প্রান্তিক ও খেটে খাওয়া মানুষের কাছেও পৌঁছায়। সরকারের লক্ষ্য সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করা।

এসব উদ্যোগ বাস্তবায়নে সবার সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরে তারেক রহমান বলেন, দেশের গণতন্ত্রমনা মানুষের সমর্থন পেলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। তবে সাধারণ মানুষের উপকারে আসবে এমন সংস্কার কার্যক্রম বাস্তবায়নে বিএনপি সরকারকে বাধাগ্রস্ত করার পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সরকারের সংস্কার কার্যক্রম বাস্তবায়িত হলে প্রবাসীদের পরিবারসহ দেশের সাধারণ মানুষ উপকৃত হবেন। এ জন্য উদ্যোগগুলোকে সমর্থন দেওয়ার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, “আমি বলছি না যে বিএনপিকে ভোট দেন। কাজগুলো যদি আপনাদের কাছে সঠিক মনে হয়, তাহলে সমর্থন দেন, যাতে আমরা সেগুলো বাস্তবায়ন করতে পারি।” এ সময় উপস্থিত প্রবাসীরা করতালি দিয়ে তাকে সমর্থন জানান।

তিনি আরও বলেন, কিছু সংস্কারে সীমিতসংখ্যক মানুষ উপকৃত হতে পারেন। তবে তাঁর অগ্রাধিকার এমন উদ্যোগ বাস্তবায়ন করা, যাতে সমাজের বৃহত্তর জনগোষ্ঠী লাভবান হয়। এসব কাজ সম্পন্ন করতে পরিশ্রম, ধৈর্য ও ঐক্য প্রয়োজন। দেশের উন্নয়নে প্রবাসীদের সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী বিভিন্ন খাতে সরকারের পরিকল্পনা তুলে ধরেন। শিশুদের জাপানি ভাষা শেখানো, স্বাস্থ্যসেবা ও খেলাধুলায় দক্ষতা বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্য সহজ করা, বন্ধ শিল্পকারখানা চালু, বিনিয়োগ বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে কথা বলেন তিনি।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বেসামরিক বিমান চলাচলমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরীসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা।

অনুষ্ঠানে জাপান বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে আলোকচিত্র উপহার দেওয়া হয়।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

তুরাগ নদ থেকে উদ্ধার সাবেক সেনা কর্মকর্তা তাহসিফের লাশ, পকেটে মিলল আইফোন ও ঘড়ি!

তুরাগ নদ থেকে উদ্ধার সাবেক সেনা কর্মকর্তা তাহসিফের লাশ, পকেটে মিলল আইফোন ও ঘড়ি!
নিখোঁজের এক দিন পর তুরাগ নদ থেকে উদ্ধার করা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরির মরদেহ। গত বুধবার (২৮ অক্টোবর) বিকেলে টঙ্গীর…
 ২৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ভিডিও ফাঁসের দাবি নাকচ করেছিলেন তাহসিফ নিজেই, তুরাগ নদ থেকে মিলল সেই সাবেক কর্মকর্তার লাশ!

ভিডিও ফাঁসের দাবি নাকচ করেছিলেন তাহসিফ নিজেই, তুরাগ নদ থেকে মিলল সেই সাবেক কর্মকর্তার লাশ!
নিখোঁজের এক দিন পর তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল…
 ২৯ অক্টোবর ২০২৬    জাতীয়

টাঙ্গাইলে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ!

টাঙ্গাইলে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ!
টাঙ্গাইলের মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের পেছনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। তবে…
 ২৯ অক্টোবর ২০২৬    ঢাকা

ঠাকুরগাঁও-১ আসনে ভোট দিলেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন!

ঠাকুরগাঁও-১ আসনে ভোট দিলেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন!
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট দিয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন। বৃহস্পতিবার সকালে বাবা-মায়ের কবর জিয়ারত শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়…
 ২৯ অক্টোবর ২০২৬    রংপুর

দেবের হাত ধরে হল ছাড়লেন শুভশ্রী, একাই ছবি দেখলেন রাজ!

দেবের হাত ধরে হল ছাড়লেন শুভশ্রী, একাই ছবি দেখলেন রাজ!
টালিউডে দেব ও শুভশ্রীর জুটি নিয়ে আবারও শুরু হয়েছে আলোচনা। দীর্ঘ বিরতির পর ‘দেশু৭’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে একসঙ্গে হাজির হন দেব ও শুভশ্রী। তবে পরিচালক…
 ২৯ অক্টোবর ২০২৬    বিনোদন

চার দিনের জাপান সফর শেষে আজ রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী!

চার দিনের জাপান সফর শেষে আজ রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী!
চার দিনের সরকারি সফর শেষে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে জাপানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, বাণিজ্য ও বিনিয়োগ…
 ২৯ অক্টোবর ২০২৬    জাতীয়

কৃষককে ঋণমুক্ত করার পাশাপাশি লোকসানমুক্তও করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী

কৃষককে ঋণমুক্ত করার পাশাপাশি লোকসানমুক্তও করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী
কৃষিঋণ মওকুফের পাশাপাশি কৃষকের উৎপাদন খরচ কমানো, ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সার বিতরণে অনিয়ম বন্ধের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক…
 ২৯ অক্টোবর ২০২৬    নির্বাচিত

ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করতে চাই: প্রধানমন্ত্রী

ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করতে চাই: প্রধানমন্ত্রী
ঢাকাকে জাপানের রাজধানী টোকিওর মতো পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও স্বাস্থ্যকর শহরে রূপান্তর করতে চায় সরকার। বায়ুদূষণ কমানো, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, গাছ লাগানো এবং সাধারণ মানুষের জীবনমান…
 ২৯ অক্টোবর ২০২৬    জাতীয়

পানির ন্যায্য হিস্যা আদায়ে নরম সুরে নয়, জোরালো আন্দোলনের তাগিদ রিজভীর!

পানির ন্যায্য হিস্যা আদায়ে নরম সুরে নয়, জোরালো আন্দোলনের তাগিদ রিজভীর!
পানির ন্যায্য হিস্যা আদায়ে শুধু নরম সুরে কথা বলে লাভ নেই; এ জন্য আন্তর্জাতিক অঙ্গনে জোরালো প্রতিবাদ, রাজনৈতিক আন্দোলন ও কূটনৈতিক লড়াই গড়ে তুলতে হবে…
 ২৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

মাসুদকে তালাক দিলেন দ্বিতীয় স্ত্রী পূর্ণিমা!

মাসুদকে তালাক দিলেন দ্বিতীয় স্ত্রী পূর্ণিমা!
প্রথম স্ত্রীকে সঙ্গে রেখেই শ্যালিকাকে বিয়ে করে আলোচনায় আসা নওগাঁর মাসুদ রানাকে তালাক দিয়েছেন তাঁর দ্বিতীয় স্ত্রী পূর্ণিমা। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ফেসবুকে তালাকনামার ছবি…
 ২৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

আক্কেলপুরে হেযবুত তওহীদের অনুষ্ঠান ঘিরে মব, গ্রামজুড়ে উত্তেজনা!

আক্কেলপুরে হেযবুত তওহীদের অনুষ্ঠান ঘিরে মব, গ্রামজুড়ে উত্তেজনা!
জয়পুরহাটের আক্কেলপুরে হেযবুত তওহীদের উদ্যোগে আয়োজিত একটি উঠান বৈঠককে কেন্দ্র করে মব সৃষ্টির চেষ্টা ও বৈঠক পণ্ড করে দেয়ার অভিযোগ উঠেছে। জানা যায়, বুধবার বিকালে…
 ২৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী!

আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী!
জাপান সফরে আমজনতা পার্টির সদস্যসচিব মো. তারেক রহমানকে সফরসঙ্গী করায় সামাজিক যোগাযোগমাধ্যমে চলা সমালোচনার জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসঙ্গী হিসেবে তাঁর অবদান নিয়ে প্রশ্ন…
 ২৮ অক্টোবর ২০২৬    জাতীয়

আক্কেলপুরে হেযবুত তওহীদের উঠান বৈঠকে উগ্রবাদীদের হামলার চেষ্টা, অনুষ্ঠান স্থগিত

আক্কেলপুরে হেযবুত তওহীদের উঠান বৈঠকে উগ্রবাদীদের হামলার চেষ্টা, অনুষ্ঠান স্থগিত
জয়পুরহাটের আক্কেলপুরে হেযবুত তওহীদের উদ্যোগে নির্ধারিত একটি জনসচেতনতামূলক উঠান বৈঠক স্থানীয় উগ্র গোষ্ঠীর বাধার মুখে স্থগিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ‘তৌহিদী জনতা’র পরিচয়ে লোকজন…
 ২৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

জামায়াত-শিবিরের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে ছাত্রশক্তি নেতা তোফাজ্জল বহিষ্কার

জামায়াত-শিবিরের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে ছাত্রশক্তি নেতা তোফাজ্জল বহিষ্কার
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির পটুয়াখালী জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব তোফাজ্জল হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে…
 ২৮ অক্টোবর ২০২৬    বরিশাল

ফরিদগঞ্জে বিএনপি নেতাকর্মীদের হাতে সাংবাদিক লাঞ্ছিত, সংবাদ বর্জনের ঘোষণা

ফরিদগঞ্জে বিএনপি নেতাকর্মীদের হাতে সাংবাদিক লাঞ্ছিত, সংবাদ বর্জনের ঘোষণা
চাঁদপুরের ফরিদগঞ্জে সাংবাদিকদের ওপর বিএনপির কয়েকজন নেতাকর্মীর অব্যাহত অসদাচরণ, মারধর, লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। উদ্ভূত পরিস্থিতির প্রতিবাদে উপজেলার…
 ২৮ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম