প্রচ্ছদ    খেলাধুলা   পিএসজি ছাড়ার গুঞ্জনে যা বললেন...

পিএসজি ছাড়ার গুঞ্জনে যা বললেন এনরিকে

৪ আগস্ট ২০২৩ ০৪:০৫ পিএম
বজ্রশক্তি ডেস্ক

খেলারপত্র ডেস্ক:
নতুন মৌসুমের ম্যাচ এখনও শুরুই হয়নি, অথচ কিছুদিন আগেই পিএসজির দায়িত্ব নেওয়া কোচ লুইস এনরিকের দল ছাড়া নিয়ে গুঞ্জন উঠেছে। শোনা যাচ্ছিল কিলিয়ান এমবাপের দলবদল নিয়ে বিরাজমান অস্থিরতা এবং পিএসজির স্পোর্টস অ্যাডভাইজার লুইস কাম্পোসকে ছাঁটাইয়ের গুঞ্জনের মাঝেই তিনি ক্লাব ছাড়ছেন! তবে সে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন এই স্প্যানিশ কোচ। একইসঙ্গে চলমান এই আলোচনাকে তিনি ‌‘কমপ্লিট ননসেন্স’ বলে উল্লেখ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এনরিকে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে পিএসজির সাপোর্ট স্টাফদের সঙ্গে গভীর মনোযোগ দিয়ে আলোচনা করছেন তিনি। ছবির ওপরে লেখাটি বাংলা করলে দাঁড়ায়, ‘সকলের জন্যে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের জন্যে।’ এই পোস্টের নিহিত অর্থ বুঝতে বাকি নেই যে, তার ভবিষ্যৎ ঘিরে চলা অনিশ্চয়তা গুঞ্জন ছাড়া আর কিছুই নয়।
অন্যদিকে, দলবদলের জন্য বিখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো বিষয়টি নিয়ে কথা বলেন ক্লাবটির এক মুখপাত্রের সঙ্গে। তিনিও এই গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেছেন, খবরটি একেবারে ভিত্তিহীন। ওই সূত্রের বরাতে রোমানো বলেন, ‘আজকের গুঞ্জনগুলো হাস্যকর। এসব একেবারেই ভিত্তিহীন।’
আগের মৌসুমটা আশানুরূপ কাটেনি প্যারিসের ক্লাবটির। সান্ত্বনা হিসেবে কেবল লিগ ওয়ানের শিরোপা মেসি-এমবাপেদের কপালে জুটেছিল। পরবর্তীতে অস্বস্তির দুটি মৌসুম শেষে আর্জেন্টাইন মহাতারকা যোগ দেন আমেরিকান ক্লাব ইন্টার মায়ামিতে। সেখানে তিনি কতটা স্বস্তিতে আছেন, সেটি সাম্প্রতিক পারফরম্যান্স এবং অনুশীলনের ছবিতে নজর দিলেই টের পাওয়া যায়। এছাড়া এমবাপেও অনেকদিন ধরের ক্লাব ‘ছাড়ি ছাড়ি’ করছেন। তার সম্ভাব্য গন্তব্য হতে পারে রিয়াল মাদ্রিদ। এ নিয়ে আগ্রহী এমবাপে-রিয়াল ‍দুপক্ষই। এর মাঝে আবার অবিশ্বাস অঙ্কের প্রস্তাব নিয়ে আলোচনায় বসতে চেয়েছিল সৌদি আরবের ক্লাব আল-হিলাল। কিন্তু ফরাসি তারকা ক্লাবটির প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎই করেননি।
এমবাপে থাকতে না চাওয়ার বিষয়টি কিছুতেই মানতে পারছে না পিএসজি। এ নিয়ে ব্যাপক জলঘোলা হওয়ার মাঝেই সংবাদমাধ্যম লা প্যারিসিয়ানের দাবি, আগস্ট শেষে ক্লাবটির অ্যাডভাইজার কাম্পোসকে ছাঁটাই করা হবে। তার বরখাস্তের আভাস এনরিকের ভবিষ্যৎ নিয়েও জোরেশোরে গুঞ্জন তুলেছে। সেটি নজরে আসতেই সাবেক বার্সেলোনা কোচ যারপরনাই অবাক হয়েছেন এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়াও দেখিয়েছেন।
আসন্ন মৌসুমে নিজেদের লক্ষ্য পূরণের লক্ষ্যে নতুন করে দলকে ঢেলে সাজাচ্ছেন এনরিকে। তরুণ নির্ভর দল গড়ার পথে তিনি বেশকিছু ভালো সাইনিংও করেছেন। তারকা ফরোয়ার্ডের মধ্যে বর্তমানে দলে আছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। গত ফেব্রুয়ারিতে অ্যাঙ্কলের চোটে পড়ার পর গতকাল তিনি প্রথম মাঠে নেমেছেন। মাঠে তার ফেরাটাও হয়েছে রাজসিক, প্রাক-প্রস্তুতি পর্বের দুই ম্যাচে হারের পর নেইমারের জোড়া গোল এবং এক অ্যাসিস্টে গতকাল ৩-০ গোলে জয় পায় পিএসজি।
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!
আগামীকাল রোববার বাংলাদেশে আসতে পারেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ভুটানের রাজধানী থিম্পু সফরে যাওয়ার পথে স্বল্প সময়ের জন্য ঢাকায় ট্রানজিট নেওয়ার…
 ১৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীভল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। পরিদর্শনকালে তিনি মন্দির প্রাঙ্গণে সনাতন…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায়…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা
বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি ব্রিজের নিচের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর।…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

ইপিডিএবি -এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইপিডিএবি -এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইলেকট্রনিক্স পণ্য পরিবেশক সমিতি বাংলাদেশ তথা ইলেকট্রনিক্স প্রোডাক্টস ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইপিডিএবি)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে সংগঠনটির পথচলায় এক…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

ফুলবাড়ীতে বিএনপির সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীতে বিএনপির সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিএনপির সদ্যঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ৯০ কেজির বাঘাইড় মাছ

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ৯০ কেজির বাঘাইড় মাছ
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের পুটিমারী এলাকায় স্থানীয় এক জেলের জালে ৯০ কেজি ওজনের একটি বিশালাকার বাঘাইড় মাছ ধরা পড়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) মাছটির ছবি…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

রৌমারীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫

রৌমারীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্তিমারী এলাকায় ডিসি সড়কে মালবোঝাই ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। আজ শনিবার (১৭ অক্টোবর)…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত চিকিৎসক!

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত চিকিৎসক!
প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক পরিদর্শনে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নিজ কক্ষে ধূমপান করতে দেখা যায় সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে। এ সময় কক্ষের অপরিচ্ছন্ন পরিবেশও…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

কালিয়াকৈর ঔষধ কারখানায় ভয়াবহ আগুন

কালিয়াকৈর ঔষধ কারখানায় ভয়াবহ আগুন
মোঃ শফিকুল ইসলামকালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধিগাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরস্থইবনে সিনা  ফার্মাসিটিক্যাল লিমিটেড  এর হারবাল শাখায় শনিবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওষুধের মেশিন ও গোডাউনে…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

নুডলস খাওয়ার পর একই পরিবারের ৫ জনের মৃত্যু, রয়েছে ৩ শিশুও!

নুডলস খাওয়ার পর একই পরিবারের ৫ জনের মৃত্যু, রয়েছে ৩ শিশুও!
ভারতের গ্রেটার নয়ডায় একই পরিবারের পাঁচ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদের মধ্যে রয়েছে তিন শিশুও। শুক্রবার রাতে নুডলস খাওয়ার পর ঘুমাতে যান পরিবারের সদস্যরা।…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কঠোর হুঁশিয়ারি!

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কঠোর হুঁশিয়ারি!
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সাম্প্রতিক সময়ে এই নৌপথে…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে হারানোর শঙ্কায় আশিকুল!

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে হারানোর শঙ্কায় আশিকুল!
কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রীসহ পরিবারের ছয় সদস্যকে হারানোর শঙ্কায় ভেঙে পড়েছেন আশিকুল ইসলাম। আনন্দঘন ভ্রমণে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে কক্সবাজারে…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬ আফটারশক, উপকূলে উদ্বেগ!

পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬ আফটারশক, উপকূলে উদ্বেগ!
মধ্য আমেরিকার দেশ পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬টি পরকম্পন বা আফটারশক রেকর্ড করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত ৯ অক্টোবরের ভূমিকম্পের পর দেশটির…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক