প্রচ্ছদ    ঢাকা   ৩০ হাজার টাকা মজুরির দাবিতে...

৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন!

১৮ নভেম্বর ২০২৬ ০৯:২০ এএম
বজ্রশক্তি ডেস্ক

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে গাজীপুরের পোশাকশিল্প এলাকা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি কারখানার শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশের একটি পাজেরো গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তত ৩০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি ও সাইনবোর্ড এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে রাস্তায় নেমে আসেন। পরে তারা ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে শ্রমিকদের বিক্ষোভ আরও ছড়িয়ে পড়ে। গাছা, বোর্ড বাজার, বড়বাড়ী ও তারগাছ এলাকাতেও হাজারো শ্রমিক আন্দোলনে অংশ নেন। এ সময় শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

আরও পড়ুন

সারাদেশে ​আওয়ামী সন্ত্রাসীদের পরিকল্পিত চক্রান্তের প্রতিবাদে পুটখালী ইউনিয়ন বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সারাদেশে ​আওয়ামী সন্ত্রাসীদের পরিকল্পিত চক্রান্তের প্রতিবাদে পুটখালী ইউনিয়ন বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

একপর্যায়ে হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পুলিশের একটি পাজেরো গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার বেলায়েত হোসেন পুলিশের গাড়িতে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে শ্রমিক অসন্তোষ ও উত্তপ্ত পরিস্থিতির কারণে মালিকপক্ষ অন্তত ৩০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে। এতে শিল্পাঞ্চলের স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, মজুরি বৃদ্ধির দাবিতে সকাল থেকেই বোর্ড বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকরা আন্দোলন করছেন। একপর্যায়ে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে শ্রমিকরা সড়কে অবস্থান করায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

অন্যদিকে পুলিশের ট্রাফিক বিভাগের পরিদর্শক শফিকুল ইসলাম জানান, উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে টঙ্গীর ইম্পেরিয়াল হাসপাতালের সামনে থেকে ভোগড়া পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।

শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং মহাসড়কে অগ্নিসংযোগের ঘটনায় পুরো শিল্পাঞ্চলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

সারাদেশে ​আওয়ামী সন্ত্রাসীদের পরিকল্পিত চক্রান্তের প্রতিবাদে পুটখালী ইউনিয়ন বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সারাদেশে ​আওয়ামী সন্ত্রাসীদের পরিকল্পিত চক্রান্তের প্রতিবাদে পুটখালী ইউনিয়ন বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
মো: ​রায়হান হোসেন , বেনাপোল,শার্শা (যশোর): ​পরিকল্পিত চক্রান্তের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে এক…
 ১৮ নভেম্বর ২০২৬    খুলনা

‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’র ডাক দিলে সমর্থন জানাব: রাশেদ খান

‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’র ডাক দিলে সমর্থন জানাব: রাশেদ খান
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বিরোধী দল জামায়াত ও এনসিপির প্রতি ‘লংমার্চ…
 ১৮ নভেম্বর ২০২৬    নির্বাচিত

টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ছোড়া হলো একাধিক সাউন্ড গ্রেনেড

টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ছোড়া হলো একাধিক সাউন্ড গ্রেনেড
গাজীপুরে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। টঙ্গীর গাজীপুরা এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে…
 ১৮ নভেম্বর ২০২৬    ঢাকা

অনুমতি ছাড়া ছবি ব্যবহারের অভিযোগ, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ!

অনুমতি ছাড়া ছবি ব্যবহারের অভিযোগ, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ!
অনুমতি ছাড়া বাণিজ্যিক প্রচারণায় নিজের নাম ও ছবি ব্যবহারের অভিযোগে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং সংস্থাটির সভাপতি ক্লাউদিও ‘চিকি’ তাপিয়াকে আইনি নোটিশ পাঠিয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক…
 ১৮ নভেম্বর ২০২৬    খেলাধুলা

মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিঃস্ব শতাধিক পরিবার

মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিঃস্ব শতাধিক পরিবার
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন শতাধিক পরিবার। বুধবার (১৮ নভেম্বর) সকালে লাগা আগুনে বস্তির বেশ কয়েকটি টিনশেড ও আধাপাকা ঘর…
 ১৮ নভেম্বর ২০২৬    রাজধানী

৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন!

৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন!
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে গাজীপুরের পোশাকশিল্প এলাকা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি কারখানার শ্রমিকরা। এ সময় পুলিশের…
 ১৮ নভেম্বর ২০২৬    ঢাকা

শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের!

শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের!
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকেকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরে আসার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন দিসানায়েকে। দুই…
 ১৮ নভেম্বর ২০২৬    জাতীয়

ইউপি নির্বাচন শুরু হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে: সিইসি

ইউপি নির্বাচন শুরু হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে: সিইসি
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু হলেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তার মতে,…
 ১৮ নভেম্বর ২০২৬    জাতীয়

মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও: পুলিশের রাবার বুলেট ও টিয়ারশেল, থানায় আগুন

মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও: পুলিশের রাবার বুলেট ও টিয়ারশেল, থানায় আগুন
ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে লাঠিসোঁটা নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।…
 ১৭ নভেম্বর ২০২৬    ঢাকা

যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি জামায়াত এমপির!

যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি জামায়াত এমপির!
জামায়াতপন্থি আইনজীবীদের সংগঠন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের নেতা রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে গ্রেফতারের দাবি জানিয়েছেন জামায়াতের…
 ১৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

আইপিএল থেকেও অবসর নিলেন ধোনি, থাকছেন চেন্নাইয়ের সঙ্গেই

আইপিএল থেকেও অবসর নিলেন ধোনি, থাকছেন চেন্নাইয়ের সঙ্গেই
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের সাত বছর পর এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলোয়াড়ি ক্যারিয়ার থেকেও অবসর নিলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দীর্ঘ ১৯…
 ১৭ নভেম্বর ২০২৬    খেলাধুলা

উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন দিল বিক্ষুব্ধ নেতাকর্মীরা!

উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন দিল বিক্ষুব্ধ নেতাকর্মীরা!
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে বিক্ষুব্ধ…
 ১৭ নভেম্বর ২০২৬    বরিশাল

ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ: আখতার হোসেন

ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ: আখতার হোসেন
ক্ষমতার বাইরে থাকলে আওয়ামী লীগ নাশকতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসের পথ বেছে নেয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন,…
 ১৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

সচেতনতাই পারে অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে: ইউএনও সবুজ কুমার বসাক

সচেতনতাই পারে অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে: ইউএনও সবুজ কুমার বসাক
গাইবান্ধা প্রতিনিধি:সচেতনতাই পারে সমাজকে সব ধরনের অপরাধ থেকে মুক্ত রাখতে এবং উন্নতি ও প্রগতির পথে এগিয়ে নিতে। এমন মন্তব্য করেছেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা…
 ১৭ নভেম্বর ২০২৬    রংপুর

গাজীপুরে শিল্পাঞ্চল ও জননিরাপত্তা নিশ্চিতে আরও ৮ প্লাটুন আনসার মোতায়েন

গাজীপুরে শিল্পাঞ্চল ও জননিরাপত্তা নিশ্চিতে আরও ৮ প্লাটুন আনসার মোতায়েন
গাজীপুর প্রতিনিধি:গাজীপুরের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা ও সম্ভাব্য সংঘাত মোকাবিলা, মব-দাঙ্গা, নাশকতা এবং রাষ্ট্রবিরোধী অপতৎপরতা প্রতিরোধে নতুন করে আরও ৮…
 ১৭ নভেম্বর ২০২৬    ঢাকা