প্রচ্ছদ    খেলাধুলা   আয়ারল্যান্ড সিরিজে রেকর্ড ভাঙা-গড়ার খেলায়...

আয়ারল্যান্ড সিরিজে রেকর্ড ভাঙা-গড়ার খেলায় বাংলাদেশ

২৯ মার্চ ২০২৩ ০৯:৫৪ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ক্রীড়া প্রতিবেদক:
আয়ারল্যান্ড সিরিজে যেন রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মেতেছে বাংলাদেশ। প্রতি ম্যাচেই গড়ছে একের পর এক রেকর্ড। ছাড়িয়ে যাচ্ছে নিজেদেরও। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর এবার টি-টোয়েন্টি সিরিজেও নতুন সব রেকর্ড গড়েছে সাকিবের দল। যার ব্যাতিক্রম হয়নি দ্বিতীয় টি-টোয়েন্টিতেও। এক নজরে দেখে নেওয়া যাক দ্বিতীয় টি-টোয়েন্টিতে কী কী রেকর্ড গড়েছে  বাংলাদেশ।

১. রানের হিসেবে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ জয়ের রেকর্ড: আয়ারল্যান্ডের বিপক্ষে রানের হিসেবে সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ। আইরিশদের বিপক্ষে পাওয়া আজ ৭৭ রানের জয় রানের হিসেবে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জয়। আগের দ্বিতীয় সর্বোচ্চ জয়টিও অবশ্য আইরিশদের বিপক্ষে। তবে সেরা জয়টা পাপুয়া নিউগিনির বিপক্ষে ৮৪ রানের।

২. লিটনের দ্রুততম ফিফটি: ব্যাট হাতে লিটন দাস সময়ের সাথেই হয়ে উঠছেন ভয়ঙ্কর। সাগরিকায় আজ ব্যাটিংয়ে নেমেই ব্যাট হাতে ঝড় তোলেন লিটন। মাত্র ১৮ বল খেলে তুলে নেন ক্যারিয়ারের দশম ফিফটি। যা যেকোনো বাংলাদেশি ক্রিকেটারের হয়ে দ্রুততম। এই ফিফটির মাধ্যমে ১৬ বছর আগে মোহাম্মদ আশরাফুলের ২০ বলে ‍দ্রুততম ফিফটির রেকর্ড ভাঙেন লিটন।

আরও পড়ুন

নোয়াখালীতে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নোয়াখালীতে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২. বাংলাদেশের দ্রুততম দলীয় ফিফটি: টি-টোয়েন্টিতে অনেকদিন পর ওপেনিংয়ে ভালো দুজন ওপেনার পেয়েছে বাংলাদেশ। লিটন দাস-রনি তালুকদারের দুর্দান্ত ব্যাটিং বাংলাদেশকে স্বস্তি দিচ্ছে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাত্র ২১ বলে দলীয় ফিফটি পূরণ করেন দুই ওপেনার লিটন-রনি। এর আগে ২০১৬ সালে ২৪ বলে এই আয়ারল্যান্ডের বিপক্ষেই দ্রুততম দলীয় ফিফটির রেকর্ড গড়ে বাংলাদেশ।

৩. বাংলাদেশের দ্রুততম দলীয় শতরান: লিটন-রনির ব্যাটিয়ে এখন ওপেনিং নিয়ে খুব একটা ‍দুশ্চিন্তা করতে হয় না বাংলাদেশকে। এই দুইজনের ব্যাটিং দৃঢ়তায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাত্র ৪৩ বলে দলীয় শতরান পূরণ করে বাংলাদেশ। আগেরটি ছিল চলতি সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে, ৫৩ বলে।

৪.টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা উদ্বোধনী জুটি: লিটন দাস ও রনি তালুকদার বাংলাদেশের ওপেনিংয়ে এখন আস্থার অন্য নাম। এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে একের পর এক রেকর্ড গড়ছে বাংলাদেশ।  দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১২৪ রানের উদ্বোধনী জুটি গড়েন লিটন-রনি। যা বাংলাদেশের সেরা। এর আগে সৌম্য সরকার ও মোহাম্মদ নাঈম শেখ ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওপেনিংয়ে ১০২ রানের জুটি গড়েন, যা ছিল এতদিন সর্বোচ্চ।

৫. বাংলাদেশের হয়ে অন্তত ২৫ রানের উদ্বোধনী জুটিতে সেরা রান রেট: লিটন দাস ও রনি তালুকদার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওভারপ্রতি ১৩.২৮ রান গড়ে ব্যাটিং করে। যা উদ্বোধনী জুটিতে সেরা রান রেট। আগের সেরা রান রেটের তালিকায় আছেন তামিম-সৌম্য ও তামিম-লিটন জুটি। দুবারই ওভারপ্রতি ১৩.০৭ গড়ে রান তোলে তারা।

৬.টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জুটি: টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা উদ্বোধনী জুটি গড়ার দিনে আরেকটি রেকর্ডে নাম লিখিয়েছে লিটন-রনি জুটি। ১২৪ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। যা বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে তামিম-মাহমুদউল্লাহ জুটি সর্বোচ্চ ১৩২ রান তোলে, যা ছিল এতদিন বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ।

৭.টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী: সাকিব আল হাসান কেন বিশ্বসেরা অলরাউন্ডার, সেটা আরেকবার প্রমাণ করলেন। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ ওভার বল করে মাত্র ২২ রান খরচ করে ৫ উইকেট তুলে নেন সাকিব। এমন দুর্দান্ত বোলিংয়ে কিউই পেসার টিম সাউদিকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন সর্বোচ্চ উইকেট উইকেট শিকারির তালিকায় সবার ওপরে সাকিবের নাম। সাকিবের নামের পাশে এখন ১৩৬ উইকেট। ১৩৪ উইকেট নিয়ে দুইয়ে আছে টিম সাউদি আর ১২৯ উইকেট নিয়ে তিনে আফগান লেগ স্পিনার রশিদ খান।

বাংলাদেশকে যে এখন আর ছোট দল হিসেবে দেখার সুযোগ নেই। এমনসব রেকর্ড অন্তত সেই বার্তাই দেয়।
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর