প্রচ্ছদ    খেলাধুলা   বড় লিড নিয়ে থামল বাংলাদেশ

বড় লিড নিয়ে থামল বাংলাদেশ

৫ এপ্রিল ২০২৩ ০৪:৪৬ পিএম
বজ্রশক্তি ডেস্ক

শুরুর বিপর্যয় ঠেলে অভিজ্ঞ ব্যাটে মুন্সিয়ানা দেখালেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। শেষ দিকে ঝলমলে এক ইনিংস খেললেন মেহেদী হাসান মিরাজও। আইরিশদের করা ২১৪ রানের বিপরীতে মুশফিকের সেঞ্চুরি ও সাকিব-মিরাজের ফিফটির্ধ্বো ইনিংসের পর সবকটি উইকেট হারিয়ে দলীয় ৩৬৯ রানে থামে বাংলাদেশের ইনিংস। তবে তার আগে আয়ারল্যান্ডের বিপক্ষে স্বাগতিকদের লিড বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ রান।

মুশফিক-সাকিবদের ব্যাটে দাপটের দিনে বল হাতে আলো কাড়লেন আইরিশ বোলার অ্যান্ড্রি ম্যাকব্রিন। এদিন একাই ৬ উইকেট নিয়েছেন এই অফ স্পিনার।

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দিন শেষে ৩৪ রানে ২ উইকেট হারিয়ে অস্বস্তিতে ছিল বাংলাদেশ। সেখান থেকে দ্বিতীয় দিনে আজ (বুধবার) বাংলাদেশকে টেনে তোলার ভার ছিল মুমিনুল হক ও মুশফিকের কাঁধে। কিন্তু আগের দিনের চেয়ে মাত্র ৬ রান যোগ করতেই বোল্ড হয়ে ফেরেন মুমিনুল।

আরও পড়ুন

দ্বিতীয় মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির সভাপতি জয় শাহ!

দ্বিতীয় মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির সভাপতি জয় শাহ!

অবশ্য সেই চাপে স্বাগতিকদের ভেঙে পড়তে দেননি সাকিব ও মুশফিক। দুজনেই মিলে গড়েন ১৫৯ রানের অনবদ্য এক জুটি। অবশ্য সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে সাকিবকে। শতরান থেকে মাত্র ১৩ রান দূরে থাকতে অফ-স্টাম্পের অনেক বাইরের বল টেনে লেগে খেলতে গিয়ে উইকেটরক্ষকের তালুবন্দী হয়েছেন তিনি। এর আগে সাদা পোশাকে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন ২০১৭ সালের ১৪ মার্চ। দীর্ঘ ৬ বছরের সেঞ্চুরিখরা তার আজও কাটানো হলো না।


সেঞ্চুরি করার পর মুশফিকের সিজদাহ। ছবি ক্রিকইনফোর
 

অ্যান্ডি ম্যাকব্রাইনের স্ট্যাম্পের বাইরের বলে মারতে গিয়ে ৮৭ রানে সাকিব উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন। এর আগে মাত্র ৪৫ বলে সাদা পোশাকে নিজের ৩১তম ফিফটি তুলে নেন সাকিব। ফিফটি পূর্ণ করতে তিনি পরপর দুটি চারের বাউন্ডারি খেলেছিলেন। পরবর্তীতে ১১১ বলে ৮৭ রান করতে সাকিব হাঁকিয়েছেন ১৪টি চার।

সাকিব আক্ষেপ নিয়ে ফিরলেও দিনটা রাঙালেন মুশফিক। মার্ক অ্যাডায়ারের বল পেছনে কাটব্যাক করেই চারের বাউন্ডারি। আর এর মাধ্যমে পূর্ণ করলেন সাদা পোশাকে নিজের দশম সেঞ্চুরি। তবে তেমন উদযাপন করতে দেখা যায়নি। দুই হাত উঁচু করে সাদামাটা উচ্ছ্বাস, যেন তেমন কিছুই হয়নি। টেস্টে দেশের হয়ে সর্বোচ্চ রান করা এই ব্যাটার দিনের শুরু থেকেই ব্যাটে বেশ দৃঢ়তা দেখিয়েছেন। তার প্রতিদানও পেলেন ঠিকঠাক। দশম সেঞ্চুরির দেখা পেতে তিনি খেলেছেন ১৩৫ বল।

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ২০২২ সালের ১৫ মে নবম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন মিস্টার ডিফেন্ডেবল। মিরপুরে অনুষ্ঠিত সেই ম্যাচে তিনি করেছিলেন হার না ১৭৫ রান। দশম সেঞ্চুরি পেতে তাকে এক বছর অপেক্ষা করতে হয়েছে। অবশ্য দুর্দান্ত খেলতে থাকা মুশফিকও থেমেছেন ব্যক্তিগত ১২৬ রানে। অ্যান্ডি ম্যাকব্রাইনকে উড়িয়ে মারতে গিয়ে তিনি কামিন্সে তালুবন্দী হন।

শেষ দিকের ব্যাটসম্যানদের নিয়ে লড়াই করছিলেন মেহেদী হাসান মিরাজ। ক্যারিয়ারের চতুর্থ টেস্ট ফিফটি পূর্ণ করতে এদিন ৬৬ বল খেলেছেন মিরাজ। ৬ চারের সঙ্গে মেরেছেন ২টি ছক্কা।

মুশফিকুর রহিম আউট হওয়ার সময় ৩১ রানে অপরাজিত ছিলেন মিরাজ। অপরপ্রান্তে তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম ও ইবাদত হোসেন দ্রুত ফিরে গেলেও দলের রান বাড়ানোর অভিযানে অবিচল ছিলেন এই অলরাউন্ডার। তবে শেষ পর্যন্ত ৫৫ রানের মাথায় হোয়াইটের বলে টাকারের হাতে স্টাম্পিং হয়ে সাজঘরে ফেরেন।

সংক্ষিপ্ত স্কোর:

আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২১৪

বাংলাদেশ ১ম ইনিংস: (আগের দিন ৩৪/২) ৮০.৩ ওভারে ৩৬৯ (মুমিনুল ১৭, মুশফিক ১২৬, সাকিব ৮৭, লিটন ৪৩, মিরাজ ৫৫, তাইজুল ৪, শরিফুল ৪, এবাদত ০, খালেদ ৪*; অ্যাডায়ার ১৭-২-৬৪-২, হিউম ১১-২-৩৭-০, ম্যাকব্রাইন ২৮-২-১১৮-৬, ক্যাম্পার ৮-১-৫৪-০, হোয়াইট ১৩.৩-০-৭১-২, টেক্টর ৩-০-২১-০)

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মহেশপুরে অভিভাবক সমাবেশ, কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও চেক বিতরণ

মহেশপুরে অভিভাবক সমাবেশ, কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও চেক বিতরণ
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় অভিভাবক সমাবেশ, কিশোরীদের উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক প্রশিক্ষণ…
 ১৬ নভেম্বর ২০২৬    খুলনা

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন!

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন!
দেশে প্রশাসনিক কার্যক্রম আরও সহজ ও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং…
 ১৬ নভেম্বর ২০২৬    জাতীয়

দ্বিতীয় মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির সভাপতি জয় শাহ!

দ্বিতীয় মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির সভাপতি জয় শাহ!
দ্বিতীয় মেয়াদে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জয় শাহ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নিয়োগ পেয়েছেন তিনি। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় পরিচালকদের প্রস্তাবের পর…
 ১৬ নভেম্বর ২০২৬    খেলাধুলা

বন্ধ ১৭ কারখানা, গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, কাঁদানে গ্যাস ছুড়ল পুলিশ!

বন্ধ ১৭ কারখানা, গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, কাঁদানে গ্যাস ছুড়ল পুলিশ!
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড…
 ১৬ নভেম্বর ২০২৬    ঢাকা

স্বামীর সঙ্গে শেষ ফোনালাপের পর ফাহিমার ঝুলন্ত মরদেহ উদ্ধার!

স্বামীর সঙ্গে শেষ ফোনালাপের পর ফাহিমার ঝুলন্ত মরদেহ উদ্ধার!
ফরিদপুরের বোয়ালমারীতে স্বামীর সঙ্গে হোয়াটসঅ্যাপে শেষবার কথা বলার পর ফাহিমা আক্তার (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বামীর কাছ থেকে তালাকের হুমকি…
 ১৬ নভেম্বর ২০২৬    ঢাকা

গোপালগঞ্জের তিন থানার ওসিকে বদলি!

গোপালগঞ্জের তিন থানার ওসিকে বদলি!
গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বদলির পর এবার জেলার তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। সাম্প্রতিক বিক্ষোভ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের…
 ১৬ নভেম্বর ২০২৬    বরিশাল

মার্কিন হামলার অপেক্ষা নয়, আগেই জবাব দেবে ইরান!

মার্কিন হামলার অপেক্ষা নয়, আগেই জবাব দেবে ইরান!
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার অপেক্ষা না করে আগেই পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি অভিযোগ করেছেন, ওয়াশিংটন নতুন করে সামরিক অভিযান…
 ১৬ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

ইসলামাবাদেও নারীদের জন্য চালু হচ্ছে বিশেষ পিংক বাস!

ইসলামাবাদেও নারীদের জন্য চালু হচ্ছে বিশেষ পিংক বাস!
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চালু হতে যাচ্ছে বিশেষ ‘পিংক ইলেকট্রিক বাস সার্ভিস’। প্রাথমিকভাবে গোলাপি রঙের ৩০টি বৈদ্যুতিক বাস নিয়ে…
 ১৬ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন!

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন!
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে দায়িত্ব পালন করবেন…
 ১৬ নভেম্বর ২০২৬    বরিশাল

শাপলা চত্বরের গণহত্যা মামলা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ

শাপলা চত্বরের গণহত্যা মামলা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গুরুত্বপূর্ণ শুনানি আজ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ…
 ১৬ নভেম্বর ২০২৬    জাতীয়

মোদীর কার্ডে নিজের মেট্রো টিকিট কাটালেন কংগ্রেস নেতা ডি কে শিবকুমার!

মোদীর কার্ডে নিজের মেট্রো টিকিট কাটালেন কংগ্রেস নেতা ডি কে শিবকুমার!
রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ব্যক্তিগত সৌহার্দ্য যে অটুট থাকতে পারে, তারই এক মজার উদাহরণ তৈরি হলো ভারতের বেঙ্গালুরু মেট্রোর নতুন পিংক লাইনে। পকেটে টাকা না থাকায়…
 ১৬ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

‘এই কথা বলতে বলতে বুড়ো হয়ে গেলাম’, কুমিল্লা বিভাগ না হওয়ায় হতাশ এমপি!

‘এই কথা বলতে বলতে বুড়ো হয়ে গেলাম’, কুমিল্লা বিভাগ না হওয়ায় হতাশ এমপি!
কুমিল্লাকে বিভাগ ও মেট্রোপলিটন নগরী ঘোষণার দাবি দীর্ঘদিনের। দেশে নতুন নতুন বিভাগ গঠিত হলেও এখনো পূরণ হয়নি কুমিল্লাবাসীর সেই প্রত্যাশা। এ নিয়ে জাতীয় সংসদে হতাশা…
 ১৫ নভেম্বর ২০২৬    জাতীয়

সুনামগঞ্জে ডিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় অবৈধ বিড়ি জব্দ, গ্রেপ্তার ১

সুনামগঞ্জে ডিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় অবৈধ বিড়ি জব্দ, গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১ লাখ ৬৮ হাজার শলাকা অবৈধ ভারতীয় বিড়ি জব্দ করা হয়েছে। জব্দ করা…
 ১৫ নভেম্বর ২০২৬    সারাদেশ

সরকারি খরচে মালয়েশিয়া যাবেন ১ হাজার ‘জুলাই যোদ্ধা’!

সরকারি খরচে মালয়েশিয়া যাবেন ১ হাজার ‘জুলাই যোদ্ধা’!
চলতি নভেম্বরের শেষ দিকে কর্মসংস্থানের উদ্দেশ্যে মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশের ১০ হাজার কর্মী। তাঁদের মধ্যে এক হাজার ‘জুলাই যোদ্ধার’ বিদেশযাত্রার সম্পূর্ণ ব্যয় বহন করবে সরকার। একই…
 ১৫ নভেম্বর ২০২৬    জাতীয়

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা!

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা!
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের একদল…
 ১৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত