প্রচ্ছদ    জাতীয়   জমকালো আয়োজনে দৈনিক বজ্রশক্তির ১০ম...

জমকালো আয়োজনে দৈনিক বজ্রশক্তির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

১ ডিসেম্বর ২০২২ ০৩:২১ এএম
বজ্রশক্তি ডেস্ক

জমকালো আয়োজন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো ‘অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর’ স্লোগানে এগিয়ে চলা দৈনিক বজ্রশক্তির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আজ জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরি হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে দেশবরেণ্য মিডিয়া ব্যক্তিত্ব, খ্যাতিমান সিনিয়র সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অধ্যাপক, সমাজসেবক, রাজনীতিবিদ, শুভাকাঙ্খী ও অসাম্প্রদায়িক চেতনাসম্পন্ন ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবারের থিম স্লোগান ছিল ‘যুদ্ধমুক্ত বিশ্ব চাই’। এই স্লোগানের আলোকে আলোচনা সভার মূল প্রতিপাদ্য বিষয় ছিল ‘অর্থনৈতিক ও খাদ্য সঙ্কট মোকাবেলায় আমাদের করণীয়’। প্রতিপাদ্য বিষয়ের উপর মূল বক্তব্য উপস্থাপন করেন দৈনিক বজ্রশক্তির প্রধান উপদেষ্টা ও হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি বলেন, পত্রিকা প্রকাশ কেউ লাভের জন্য করে না। ইতিহাস তাই বলে, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় গণমাধ্যমের ভূমিকা ছিল অসামান্য। এরপর পাকিস্তানি হানাদার বাহিনীর অন্যায়, জুলুম, নির্যাতন, বঞ্চনা, ধর্মান্ধতার  বিরুদ্ধে আমাদের স্বাধীনতা সংগ্রামের শক্তি জুগিয়েছে সে সময়ের পত্রিকাগুলো। সেই সময়ে পত্রিকাগুলোর ভূমিকা, হাজার হাজার মুক্তিযোদ্ধার সম্মিলিত ভূমিকার চেয়ে কোন অংশে কম নয়।
তিনি আরো বলেন, বাংলাদেশ যখন জঙ্গিবাদ, উগ্রবাদ, সাম্প্রদায়িক শক্তির কালো থাবার কবলে পড়ছিল, দেশের শান্তি-সমৃদ্ধি, উন্নতি বিনষ্ট করার অপচেষ্টা চলছিল তখন আমরা সর্বপ্রথম মাঠে নেমেছি। সেসময় আমরা জনগণকে সচেতন করার জন্য পুস্তিকা, হ্যান্ডবিল ইত্যাদি বিলি করেছি। কিন্তু তবুও আমরা কিছু সমস্যার মুখোমুখি হয়েছি, এক শ্রেণির উগ্রবাদি গোষ্ঠী আমাদের নানা ধরনের মিথ্যা অপবাদ দিতে শুরু করলো। আমরা জনি, গণমাধ্যম মানুষের মনোজগতে প্রভাব ফেলতে পারে। গণমাধ্যমের লেখায়, কথায় মানুষ সত্য জানতে পারে, ন্যায়-অন্যায়ের তফাৎ করতে পারে। তাই পত্রিকার মাধ্যমে যদি আমরা তাদের সচেতন করে তুলতে পারি তবেই আমাদের পত্রিকা প্রকাশ সার্থক হবে।
হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, কোন ধরনের অপশক্তির কাছে মাথা নত না করে সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে, অসত্য-দুর্নীতির বিরুদ্ধে, ধর্ম নিয়ে অপরাজনীতির বিরুদ্ধে গণমাধ্যমকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। তবেই কলমযোদ্ধার নাম স্বার্থক হবে। যার জ্ঞান, প্রজ্ঞা, শক্তি, সাহস, অর্থ মানবতার কল্যাণে ব্যবহৃত হয়, তবে আমি বিশ্বাস করি সে সফলকাম হবে। এসময় তিনি সবাইকে দৈনিক বজ্রশক্তির পাশে থেকে অনুপ্রেরণা দেওয়ার আহ্বান জানান।
দৈনিক বজ্রশক্তির প্রকাশক ও সম্পাদক এস এম সামসুল হুদা বলেন, দৈনিক বজ্রশক্তি সর্বদা সত্য ও ন্যায়ের পথে অবিচল আছে এবং থাকবে। এই অন্যায়ের বিরুদ্ধে গিয়ে বলতে গিয়ে আমাদেরকে অনেক সময় ধর্মীয় উগ্রবাদি গোষ্ঠীর হামলার শিকার হতে হয়। আমাদের বিক্রয় প্রতিনিধিদের নির্যাতনের শিকার হতে হয়। বাংলাদেশে এমন কোনো পত্রিকা আছে বলে আমার জানা নেই, যে পত্রিকা বিক্রি করতে গেলে মানুষের বাধার সম্মুখীন হতে হয়। তবুও সত্য প্রকাশে পিছপা হইনি, হবো না। এসময় তিনি বজ্রশক্তির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এর সাথে থাকার আহ্বান জানান।
সাংবাদিক নেতা আবু জাফর সুর্য বলেন, গণমাধ্যম ও সুশাসন হাত ধরাধরি করে চলে। গণমাধ্যমকে স্বাধীনভাবে চলতে না দিলে সমাজে সুশাসন প্রতিষ্ঠা হবে না। তাই গণমাধ্যমের উপর সরকারসহ সবার আস্থা রাখতে হবে। ১০টি বছর একটি পত্রিকা প্রকাশ করা ছোট কোন ব্যাপার নয়, তাই এই সময়ে যারা পত্রিকাটি সচল রেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আগামী দিনে শুধু ১০ বছর নয়, এই পত্রিকার একশ’ বছর পূর্তি হবে সেই আশা রাখি।
এসময় আরও বক্তব্য রাখেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব জাকারিয়া কাজল, দৈনিক দেশেরপত্রের সম্পাদক রুফায়দাহ পন্নী, দৈনিক বজ্রশক্তির সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান, প্রচার সম্পাদক শফিকুল আলম উখবাহ, অগ্রণী বার্তার সম্পাদক আলী আশরাফ, সহযোগী সম্পাদক শাকিলা আলম, বিশেষ প্রতিনিধি ডা. মাহবুব আলম মাহফুজ, বাংলাদেশের আলোর রিপোর্টার নাসিমা আক্তার সোমা প্রমুখ। উপস্থিত বক্তারা ইউক্রেনে রাশিয়া যুদ্ধের অবসান চান। শান্তিপূর্ণ একটি বিশ্ব গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। সেইকাজে দৈনিক বজ্রশক্তি আরো এগিয়ে যাবে বলে আশাবাদ প্রকাশ করেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ফেনীতে লালপোলে স্টার লাইন কাউন্টারের সামনে থেকে ৭ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার

ফেনীতে লালপোলে স্টার লাইন কাউন্টারের সামনে থেকে ৭ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার
ফেনী প্রতিনিধি: ফেনী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    চট্টগ্রাম

দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম
দেশের বাজারে টানা তিন দফা স্বর্ণের দাম কমার পর এবার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৫…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    অর্থনীতি

ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত

ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত
ইসলামিক ফাউন্ডেশন (ইফা) পরিচালিত ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ (মউশিক) প্রকল্পের পরিচালক (যুগ্মসচিব) এস এম তরিকুল ইসলামের বিরুদ্ধে সম্প্রতি একটি…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    জাতীয়

মাদারীপুরে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল গ্রেফতার, পলাতক ভাইয়ের খোঁজে তল্লাশি

মাদারীপুরে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল গ্রেফতার, পলাতক ভাইয়ের খোঁজে তল্লাশি
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা এলাকা থেকে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল মাতুব্বরকে গ্রেফতার করেছে মাদারীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট)…
 ১৫ আগস্ট ২০২৬    ঢাকা

​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান হেযবুত তওহীদের

​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান হেযবুত তওহীদের
​ঢাকা: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার অন্যায্য ও অগণতান্ত্রিক দাবির তীব্র নিন্দা, প্রতিবাদ ও তা সম্পূর্ণ প্রত্যাখ্যান…
 ১০ আগস্ট ২০২৬    জাতীয়

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি