প্রচ্ছদ    খেলাধুলা   সুপারমার্কেট কর্মী থেকে বিশ্বকাপ দলে!

সুপারমার্কেট কর্মী থেকে বিশ্বকাপ দলে!

১৪ জুলাই ২০২৩ ০৪:০৩ পিএম
বজ্রশক্তি ডেস্ক

খেলারপত্র ডেস্ক:
নিউজিল্যান্ডের পুরুষ রাগবি দলের কোচ হলেও ফুটবলের প্রতি অগাধ টান অনুভব করেন ইয়ান ফস্টার। তাই তো ঘরের মাঠে নারী ফুটবল বিশ্বকাপ দেখার সুযোগটা হাতছাড়া করতে চাননি। উদ্বোধনী ম্যাচের জন্য আগে থেকেই কেটে রেখেছিলেন টিকিট। তখন ঘুণাক্ষরেও টের পাননি সেই ম্যাচেই খেলতে পারেন তারই মেয়ে মাইকেলা ফস্টার।
আগামী ২০ জুলাই থেকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে শুরু হচ্ছে নারী বিশ্বকাপের নবম আসর। বিশ্বকাপে খেলার স্বপ্ন কার না থাকে। ২৪ বছর বয়সী মাইকেলার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ঘরের মাঠেই। অথচ কিছুদিন আগেও সুপারমার্কেট কর্মী হিসেবে কাজ করেছেন এই ডিফেন্ডার।
গত অক্টোবরে মাইকেলাকে ‘স্কলারশিপ কন্ট্রাক্টে’ দলে ভেড়ায় নিউজিল্যান্ডের ঘরোয়া লিগের ক্লাব ওয়েলিংটন ফিনিক্স। কিন্তু ফুটবল খেলে রোজগার হতো সামান্যই। তাই ফুটবলের পাশাপাশি জীবন যুদ্ধে টিকে থাকার জন্য বিকল্প উপায় খুঁজেন মাইকেলা। চাকরি শুরু করেন স্থানীয় একটি সুপারমার্কেটে।
যদিও এর আগে স্কুল শিক্ষক ছিলেন তিনি, সেটাও ফুল-টাইম। কিন্তু চাকরিটা ছাড়তেই হলো মাইকেলাকে। কেননা স্বপ্নের পেছনে ছোটার সিদ্ধান্ত যে নিয়েছিলেন তিনি। সেই পরিশ্রম বিফলে যায়নি। ফিনিক্সের হয়ে দারুণ পারফরম্যান্স করে জায়গা করে নেন জাতীয় দলে। গত ফেব্রুয়ারিতে আর্জেন্টিনার বিপক্ষে অভিষেক হয় তার। ইতোমধ্যেই চার ম্যাচ খেলে ফেলেছেন এই লেফট ব্যাক। পারফরম্যান্সের ধারাবাহিকতা তাকে জায়গা করে দেয় বিশ্বকাপে। তাই শেষ ৯ মাস অন্যরকমভাবে কেটেছে তার।
বিশ্বকাপ দলে ডাক পেয়েই প্রথমে বাবাকে সেই সুখবর দেন মাইকেলা, ‘আমার মনে হয়, কলটি ধরার জন্য মিটিং থেকে বের হয়ে আসতে হয়েছিল তাকে (বাবা), তবে বেশি আলাপ না হলেও খুবই গর্বিত ফোন কল ছিল সেটি। এরপর আমি মায়ের সঙ্গে ফোনে এক ঘণ্টা এনিয়ে কথা বলি। তাদের দুজনের সঙ্গে মুহূর্তটি ভাগাভাগি করে নেওয়াটা সত্যিই স্পেশাল ছিল। ’
মেয়ের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া নিয়ে ইয়ান ফস্টার বলেন, ‘এটা খুবই স্পেশাল। কতটা কাছে যেতে পারবে সেটা না জানা সে স্বপ্নের পেছনে ছুটেছে। সে যা অর্জন করেছে তা বেশ স্পেশাল। বাকি বাবা-মায়ের মতো, আমিও আমার সন্তানের ভেতর সেরা জিনিসটা দেখতে পেয়েছি। আমরা তার প্রতিভা দেখেছি এবং সে কীভাবে তার কাজ করে সেটাও দেখেছি।
‘সে সবসময় বেশ স্বাচ্ছন্দ্যের সঙ্গে পরবর্তী পদক্ষেপ নিতে পারে বলে মনে হয়েছে। কিন্তু তারপরও…। আমি দীর্ঘদিন ধরেই নির্বাচন প্রক্রিয়ায় আছি। তাই জানি দলে জায়গা পাওয়ার জন্য সঠিক সময়  ও কোচের চাহিদাগুলো সঠিকভাবে পূরণ করা দরকার। এবং স্পষ্টতই সে তা দেখিয়েছে। ’
এদিকে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নরওয়ের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। গ্রুপে তাদের অন্যান্য প্রতিপক্ষ ফিলিপাইন্স ও সুইজারল্যান্ড।
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ের নির্দেশ স্থগিত!

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ের নির্দেশ স্থগিত!
ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে পাঁচ করবর্ষের বকেয়া ৬৬৬ কোটি টাকার বেশি কর দ্রুত আদায়ের বিষয়ে হাইকোর্টের নির্দেশের একটি অংশ স্থগিত করেছেন সুপ্রিম…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

সৌদি রাষ্ট্রদূতকে তলব, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল সরকার!

সৌদি রাষ্ট্রদূতকে তলব, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল সরকার!
সৌদি আরবে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৮ অক্টোবর) রাষ্ট্রদূতকে তলব করে মৃত্যুদণ্ড কার্যকরের কারণ ও এ-সংক্রান্ত…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

নারী অধিকার রক্ষায় ধর্মান্ধতা ও কুসংস্কারের বিরুদ্ধে বড়াইগ্রামে নারী সমাবেশ অনুষ্ঠিত

নারী অধিকার রক্ষায় ধর্মান্ধতা ও কুসংস্কারের বিরুদ্ধে বড়াইগ্রামে নারী সমাবেশ অনুষ্ঠিত
ধর্মের নামে গোঁড়ামি, কুসংস্কার ও ধর্মব্যবসার বিরুদ্ধে নারীদের সচেতন করতে নাটোরের বড়াইগ্রামে অনুষ্ঠিত হলো এক নারী সমাবেশ। অরাজনৈতিক আন্দোলন ‘হেযবুত তওহীদ’-এর আয়োজনে আজ দুপুরে নাটোরের…
 ১৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

আমির হামজার তাফসির মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন!

আমির হামজার তাফসির মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন!
রাজশাহীর গোদাগাড়ীতে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার তাফসির মাহফিল আয়োজনের অনুমতি দেয়নি প্রশাসন। সোমবার (১৯ অক্টোবর) বিকেল থেকে গোদাগাড়ী মহিলা কলেজ মাঠে এ…
 ১৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

ফেনীতে ৯ বোতল বিদেশি মদসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

ফেনীতে ৯ বোতল বিদেশি মদসহ ৪ মাদক কারবারি গ্রেফতার
ফেনী প্রতিনিধি:ফেনীতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৯ বোতল বিদেশি মদসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মাদক ব্যবসার সঙ্গে…
 ১৮ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত

হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত
‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় নারী সম্মেলন-২০২৬। আজ রবিবার (১৮ অক্টোবর ২০২৬) সকাল…
 ১৮ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি পরিদর্শনে যুক্তরাজ্যের প্রতিনিধিদল

ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি পরিদর্শনে যুক্তরাজ্যের প্রতিনিধিদল
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে অবস্থিত ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (EUST) পরিদর্শন করেছে যুক্তরাজ্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। গত শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার…
 ১৮ অক্টোবর ২০২৬    রংপুর

সাগরে ভাসছে আইফোন-সুগন্ধি, সংগ্রহে হরমুজে জেলেদের ভিড়!

সাগরে ভাসছে আইফোন-সুগন্ধি, সংগ্রহে হরমুজে জেলেদের ভিড়!
ইরানের উপকূলে পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ার পর সাগরে ভেসে থাকা পণ্য সংগ্রহ করতে হরমুজ প্রণালিসংলগ্ন এলাকায় নেমেছেন শত শত জেলে। ডুবে যাওয়া সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ…
 ১৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

ল্যাপটপ নিজেদের মধ্যে ভাগাভাগি করে খেয়ে ফেললেন, বিএনপি নেতার পোস্ট!

ল্যাপটপ নিজেদের মধ্যে ভাগাভাগি করে খেয়ে ফেললেন, বিএনপি নেতার পোস্ট!
জয়পুরহাটে জুলাইযোদ্ধাদের মধ্যে বিনা মূল্যে ল্যাপটপ বিতরণ এবং সার ডিলারশিপ বরাদ্দে অনিয়মের অভিযোগ তুলেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলিম। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে…
 ১৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

৮০ বছরের ইতালীয় নারীকে বিয়ে করলেন ২১ বছরের যুবক!

৮০ বছরের ইতালীয় নারীকে বিয়ে করলেন ২১ বছরের যুবক!
৫৯ বছরের বয়সের ব্যবধান। একজনের বয়স ৮০, অন্যজনের মাত্র ২১। এত বড় বয়সের ব্যবধান সত্ত্বেও ইতালীয় এক নারীকে বিয়ে করেছেন তুরস্কের এক যুবক। ব্যতিক্রমী এই…
 ১৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বাবা ফিরবেন ভেবে মাকে সান্ত্বনা দেয় চার বছরের প্রান্থি!

বাবা ফিরবেন ভেবে মাকে সান্ত্বনা দেয় চার বছরের প্রান্থি!
‘মা, তুমি কেঁদো না। বাবা তো আকাশের তারা হয়ে গেছে, কদিন পরেই ফিরবে।’ চার বছরের প্রান্থি হয়তো এখনো বোঝেনি, তার বাবা আর কোনো দিন ফিরে…
 ১৮ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

ওমরাহ পালন করতে গিয়ে মক্কায় বাংলাদেশি নারীর মৃত্যু!

ওমরাহ পালন করতে গিয়ে মক্কায় বাংলাদেশি নারীর মৃত্যু!
পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় জহুরা বেওয়া (৬৮) নামে এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। তিনি রাজশাহীর বাঘা উপজেলার পারশাওতা বিনোদপুর গ্রামের বাসিন্দা।…
 ১৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

হাসপাতালের ওয়াশরুম নিজ হাতে পরিষ্কার করলেন এমপি খোকন!

হাসপাতালের ওয়াশরুম নিজ হাতে পরিষ্কার করলেন এমপি খোকন!
মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপরিচ্ছন্ন ওয়াশরুম দেখে নিজেই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নেমেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। শনিবার (১৭ অক্টোবর) আসন্ন শারদীয়…
 ১৮ অক্টোবর ২০২৬    ঢাকা

মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয়, গড়লেন অনন্য রেকর্ড!

মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয়, গড়লেন অনন্য রেকর্ড!
লিওনেল মেসির জোড়া গোলের নৈপুণ্যে আটলান্টা ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। বিরতির পর মাত্র চার মিনিটের ব্যবধানে দুই গোল করে দলকে জয় এনে দেওয়ার…
 ১৮ অক্টোবর ২০২৬    খেলাধুলা

ইশরাকের মাদকবিরোধী অভিযান নিয়ে ক্ষুব্ধ ইসলামী আন্দোলনের নেতা!

ইশরাকের মাদকবিরোধী অভিযান নিয়ে ক্ষুব্ধ ইসলামী আন্দোলনের নেতা!
রাজধানীর গেন্ডারিয়ায় মাদকের আস্তানায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের আকস্মিক অভিযান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা শেখ ফজলুল করীম মারুফ। পিস্তল সদৃশ আগ্নেয়াস্ত্র…
 ১৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত