প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   ধর্মব্যবসার ইতিবৃত্ত- মোহাম্মদ আসাদ আলী

ধর্মব্যবসার ইতিবৃত্ত- মোহাম্মদ আসাদ আলী

২৮ মে ২০১৫ ০২:৪৫ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ধর্মব্যবসা:

আমাদের সমাজে বহু পন্থায় ধর্মকে পুঁজি করে স্বার্থ হাসিল করা হয়। নামাজ পড়িয়ে, কোর’আন খতম দিয়ে, মিলাদ পড়িয়ে, জানাজা পড়িয়ে, খোতবা-ওয়াজ করে, পরকালে মুক্তিদানের জন্য জান্নাতের ওসিলা সেজে কথিত আলেম, মোল্লা-মাওলানারা অর্থ উপার্জন করে। আবার অনেকে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে, মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে রাজনৈতিক প্রতিপক্ষের মোকাবেলা করে। এই সবগুলোই ধর্মব্যবসা। ধর্মের কাজের কোনো পার্থিব বিনিময় হয় না, এর বিনিময় বা পুরস্কার কেবল আল্লাহর কাছেই রয়েছে। কিন্তু যখনই তার মূল্য নির্ধারণ করা হয় বা স্বার্থের লোভে ধর্মের আশ্রয় গ্রহণ করা হয় তখন আর সেটা ধর্মকর্ম থাকে না, সেটা হয়ে যায় ধর্মব্যবসা, যা সকল ধর্মে নিষিদ্ধ।
ধর্মব্যবসার উৎপত্তি:
মানুষের ইতিহাস সত্য-মিথ্যা, ন্যায়-অন্যায়ের চিরন্তন দ্বন্দ্বের ইতিহাস। এই দ্বন্দ্বে কখনও কখনও সত্য জয়ী হয়েছে আবার কখনও হয়েছে বিপর্যস্ত। সকল সত্যের উৎস হচ্ছেন মহান আল্লাহ, তাঁর পক্ষ থেকেই মানুষ যুগে যুগে সত্য লাভ করেছে। আদম (আ:) থেকে শুরু করে আখেরী নবী মোহাম্মদ (দ:) পর্যন্ত পৃথিবীর প্রতিটি জনপদে, প্রতিটি সমাজে আল্লাহ সত্যদীনসহ তাঁর নবী, রসুল, অবতার প্রেরণ করেছেন। তাদের মাধ্যমেই সত্য এসেছে, সত্য জয়ী হয়েছে, সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে।
কিন্তু এই মহামানবদের অন্তর্ধানের কিছুকাল পর থেকে ক্রমেই তাদের আনিত দীনে বিকৃতি প্রবেশ করতে শুরু করেছে। মানুষের মধ্যে স্বার্থচিন্তার বিস্তার ঘটেছে। অধিকাংশ ক্ষেত্রেই প্রাথমিক বিকৃতি এসেছে নেতৃত্ব পর্যায়ে। লোভ-লালসা, অহংকার, ভোগ-বিলাসিতার মোহ শাসকদেরকে খুব সহজেই অধর্মের পথে চালিত করেছে। কিন্তু অধর্মের শরণাগত হলেও শাসকরা এটা ভালো করেই জানতো যে, সমাজ তাদের অধর্ম মানবে না। যে কোনো সময় ধর্মপ্রাণ সাধারণ জনতা অধর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। এমন সময় শাসকদের প্রয়োজন পড়েছে এমন একটি ধর্মজ্ঞ শ্রেণির যারা শাসকদের পক্ষ থেকে জনগণের কাছে জবাবদিহি করবে, শাসকের অন্যায় কর্মকে ধর্মের আলোকে ফতোয়া দিয়ে সঠিক প্রমাণ করবে, অর্থাৎ এক প্রকার দালাল শ্রেণির। অবশ্যই ধর্মের ব্যাপারে তাদের পাণ্ডিত্য থাকতে হবে সর্বজনবিদিত। কারণ, সমাজ কেবল তার কথাই বিশ্বাস করবে, শুনবে ও মানবে যারা ধর্মের জ্ঞান রাখে, ধর্মীয় কেতাব যাদের মুখস্থ। ইতিহাস এটাই বলছে যে, এই দালাল শ্রেণি খুঁজে বের করতে অধার্মিক শাসকদের তেমন বেগ পেতে হয় নি। কারণ আগেই বলে এসেছি তখন মানুষের মধ্যে একটু-আধটু স্বার্থচিন্তা প্রবেশ করে ফেলেছে। আর যেখানে স্বার্থের চিন্তা থাকে, সেখানে অধর্মের পথে কোনো বাধাই টেকে না, শাসকের বিপুল ধনরাশি, মান-সম্মান আর ক্ষমতার প্রলোভনের সামনে তো নয়ই। এভাবেই প্রায় সকল ধর্মের অনুসারীদের মধ্য হতে ধর্মব্যবসায়ী শ্রেণির উৎপত্তি ঘটেছে, ধর্মব্যবসা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে।
ধর্মব্যবসা নির্মূলের উপায়:
পৃথিবীর অধিকাংশ মানুষই ধর্মভীরু, তবে তারা ধর্মীয় বিষয়গুলির ব্যাপারে ধর্মব্যবসায়ী আলেম মোল্লা ও পুরোহিত শ্রেণির উপর নির্ভর করে। তারা জানেই না যে, এই শ্রেণিটি প্রকৃতপক্ষে ধর্মের ধারক-বাহক নয়, তারা ধর্মব্যবসায়ী, আগুনখোর, স্রষ্টা এদেরকে জাহান্নাম বা নরকের ভয়াবহ শাস্তির ঘোষণা দিয়েছেন। ধর্মব্যবসায়ী মোল্লা-পুরোহিতদের প্রচারে সাধারণ মানুষ সাংঘাতিকভাবে প্রভাবিত হয়, অতীতে যা বারবার প্রমাণিত হয়েছে। ধর্মের নামে উন্মাদনা যুগে যুগে অশান্তির একটি মূল কারণ। সাম্প্রতিককালে আফগানিস্তান, পাকিস্তান, মিশর, সিরিয়া ইত্যাদি দেশগুলিতে লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর পিছনে মূল কারণ ছিল এক শ্রেণির স্বার্থান্বেষী মহল কর্তৃক ধর্মীয় উন্মাদনা সৃষ্টি। একই চিত্র দেখা যায় মিয়ানমারেও। বৌদ্ধ ধর্মব্যবসায়ীরা মানবতার মূর্ত প্রতীক গৌতম বুদ্ধের (আ:) অহিংস বাণীর কবর রচনা করে সেখানে যুগ যুগ ধরে বসবাসরত মোসলেম সম্প্রদায়ের উপর নির্মম নৃশংসতা চালিয়েছে। ভারতবর্ষের ইতিহাসে যত সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি হয়েছে তার সবগুলোর পেছনেই এভাবে ইন্ধন জুগিয়েছে উভয় ধর্মের ধর্মযাজক, পুরোহিত শ্রেণির অপপ্রচার, উস্কানী। আবার মোসলেম ও খ্রিস্টানদের মধ্যে কয়েক শতাব্দীব্যাপী যে ক্রুসেড চলেছে, লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে, তার প্রধান কারণ রাজনৈতিক হলেও তৎকালীন রাজারা তার বাস্তব রূপ দিতে পেরেছিল একমাত্র ধর্মযাজকদের সাহায্যেই। কারণ ধর্ম ভিন্ন অন্য কোনো উপায়ে ইউরোপকে মোসলেমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করা সম্ভব ছিল না। এ কথা বুঝেই ধর্মের বিকৃত ব্যাখ্যা দিয়ে পুরো খ্রিস্টান জগতকে মোসলেমদের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলেছিল খ্রিস্টান পোপ বা ধর্মযাজকরা।
এটা সন্দেহাতীত বিষয় যে, স্রষ্টা প্রেরিত সকল ধর্মই এসেছে মানবতার কল্যাণে, মানুষকে শান্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ হাসিলের হাতিয়ার হিসাবে ব্যবহৃত হওয়ার জন্য নয়, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য নয়। ব্যবসায়ীরা যেমন অধিক মুনাফা লাভের জন্য নিজেদের মধ্যে সিন্ডিকেট তৈরি করে, সুযোগ বুঝে স্বার্থোদ্ধার করে, তেমনি ধর্মব্যবসায়ীরাও নিজেদের মধ্যে সিন্ডিকেট বা জোট সৃষ্টি করে স্বার্থ হাসিলের জন্য “ধর্ম গেল – ধর্ম গেল” জিকির তুলে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে।
কাজেই এখন যদি সাধারণ মানুষকে বুঝিয়ে দেওয়া যায় যে, এই মোল্লা-পুরুহিতরা যে ধর্ম নিয়ে ব্যবসা করছে, যে ধর্ম নিয়ে রাজনীতি করছে, সন্ত্রাস করছে সেটা স্রষ্টা প্রদত্ত প্রকৃত ধর্ম নয়, যুগে যুগে স্রষ্টা মানবজাতির হিতসাধনের নিমিত্তে যে ধর্মের অবতারনা ঘটিয়েছেন এগুলো তার বিপরীতমুখী ধর্ম, তাহলে সাধারণ মানুষ আর তাদের কোন অপপ্রচারে কান দেবে না, তাদেরকে প্রত্যাখ্যান করবে। ধর্মব্যবসায়ীদের প্রকৃত রূপ এবং তাদের প্রচারিত ধর্ম কিভাবে বিকৃত তা যদি আরও ব্যাপকভাবে মানুষের মাঝে প্রচার করা যায়, তবে আমাদের দেশ থেকে ধর্মীয় অন্ধত্ব, গোঁড়ামী, জঙ্গিবাদ, ধর্মীয় সন্ত্রাস, ধর্মব্যবসা এক কথায় ধর্মের নামে যা কিছু মিথ্যা সমাজে প্রতিষ্ঠিত আছে তা একেবারে নির্মূল হয়ে যাবে। ধর্মজীবী মোল্লা-পুরোহিতরা ধর্মের নামে কোনো হুজুগ বা উন্মাদনা সৃষ্টি করে সাধারণ মানুষকে ক্ষেপিয়ে তুলে সাধারণ মানুষের জানমালের ক্ষতি সাধন করতে পারবে না। প্রকৃত ধর্মের রূপ কেমন ছিল, নবী-রসুল-অবতারদের মূল শিক্ষা কী ছিল, তাঁরা সারা জীবন কিসের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, মানবজাতির প্রকৃত এবাদত কী, আকিদাবিহীন ঈমানের কোনো মূল্য নেই কেন- এসব বিষয় মানুষের সামনে পরিষ্কার করে তুলে ধরতে হবে। তবেই মানুষ সজাগ ও সচেতন হবে। তারা আর ধর্মব্যবসায়ীদের প্রতারণার শিকার হবে না।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী!

আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী!
জাপান সফরে আমজনতা পার্টির সদস্যসচিব মো. তারেক রহমানকে সফরসঙ্গী করায় সামাজিক যোগাযোগমাধ্যমে চলা সমালোচনার জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসঙ্গী হিসেবে তাঁর অবদান নিয়ে প্রশ্ন…
 ২৮ অক্টোবর ২০২৬    জাতীয়

আক্কেলপুরে হেযবুত তওহীদের উঠান বৈঠকে উগ্রবাদীদের হামলার চেষ্টা, অনুষ্ঠান স্থগিত

আক্কেলপুরে হেযবুত তওহীদের উঠান বৈঠকে উগ্রবাদীদের হামলার চেষ্টা, অনুষ্ঠান স্থগিত
জয়পুরহাটের আক্কেলপুরে হেযবুত তওহীদের উদ্যোগে নির্ধারিত একটি জনসচেতনতামূলক উঠান বৈঠক স্থানীয় উগ্র গোষ্ঠীর বাধার মুখে স্থগিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ‘তৌহিদী জনতা’র পরিচয়ে লোকজন…
 ২৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

জামায়াত-শিবিরের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে ছাত্রশক্তি নেতা তোফাজ্জল বহিষ্কার

জামায়াত-শিবিরের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে ছাত্রশক্তি নেতা তোফাজ্জল বহিষ্কার
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির পটুয়াখালী জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব তোফাজ্জল হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে…
 ২৮ অক্টোবর ২০২৬    বরিশাল

ফরিদগঞ্জে বিএনপি নেতাকর্মীদের হাতে সাংবাদিক লাঞ্ছিত, সংবাদ বর্জনের ঘোষণা

ফরিদগঞ্জে বিএনপি নেতাকর্মীদের হাতে সাংবাদিক লাঞ্ছিত, সংবাদ বর্জনের ঘোষণা
চাঁদপুরের ফরিদগঞ্জে সাংবাদিকদের ওপর বিএনপির কয়েকজন নেতাকর্মীর অব্যাহত অসদাচরণ, মারধর, লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। উদ্ভূত পরিস্থিতির প্রতিবাদে উপজেলার…
 ২৮ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

‘সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে’: আওয়ামী লীগকে সতর্ক করলেন জামায়াত আমির!

‘সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে’: আওয়ামী লীগকে সতর্ক করলেন জামায়াত আমির!
দীর্ঘ ১৫ বছর ধরে গুম, খুন ও নির্যাতন চালানোর অভিযোগ তুলে আওয়ামী লীগকে সতর্ক করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর…
 ২৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

আইইডিসিআর পরিচালককে মারধর চিকিৎসাসেবার ইতিহাসে ‘কালো অধ্যায়’: জামায়াত আমির!

আইইডিসিআর পরিচালককে মারধর চিকিৎসাসেবার ইতিহাসে ‘কালো অধ্যায়’: জামায়াত আমির!
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালকের কার্যালয়ে ঢুকে তাঁকে মারধরের ঘটনাকে বাংলাদেশের চিকিৎসাসেবার ইতিহাসে ‘কালো অধ্যায়’ বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর…
 ২৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর!

উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর!
দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী ও দেশবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য জাপানিসহ তৃতীয় ভাষা…
 ২৮ অক্টোবর ২০২৬    জাতীয়

‘গাইড বই ছাপালে এবার নিশ্চিত ধরা খাবেন’, প্রকাশকদের সতর্ক করলেন শিক্ষামন্ত্রী!

‘গাইড বই ছাপালে এবার নিশ্চিত ধরা খাবেন’, প্রকাশকদের সতর্ক করলেন শিক্ষামন্ত্রী!
নোট-গাইড বই ছাপানো প্রকাশকদের সতর্ক করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এবার তাড়াহুড়া করে লাখ লাখ কপি গাইড বই ছাপালে ধরা…
 ২৮ অক্টোবর ২০২৬    জাতীয়

হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে ৫ চিকিৎসককে দীর্ঘদিন ধরে অনুপস্থিত পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তাদের বিরুদ্ধে বিভাগীয়…
 ২৮ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

ক্ষমতার হিসাব নয়, শিক্ষা-স্বাস্থ্য সংস্কার বেশি জরুরি: প্রধানমন্ত্রী

ক্ষমতার হিসাব নয়, শিক্ষা-স্বাস্থ্য সংস্কার বেশি জরুরি: প্রধানমন্ত্রী
রাজনীতিতে কার ক্ষমতা বাড়ল বা কমল, তার চেয়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংস্কার এবং কর্মসংস্থান সৃষ্টি বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের…
 ২৮ অক্টোবর ২০২৬    জাতীয়

জামায়াত-শিবিরের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে ছাত্রশক্তির নেতা তোফাজ্জল বহিষ্কার!

জামায়াত-শিবিরের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে ছাত্রশক্তির নেতা তোফাজ্জল বহিষ্কার!
জুবায়ের আহমেদ, স্টাফ রিপোর্টার সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির পটুয়াখালী জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব তোফাজ্জল হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে…
 ২৮ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে একটি দেশের গোয়েন্দা সংস্থার কর্মকর্তার বৈঠকের খবর নিয়ে দলটির বিবৃতি ও তাঁর বক্তব্যের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক…
 ২৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

মাকে হারালেন চিত্রনায়িকা পপি!

মাকে হারালেন চিত্রনায়িকা পপি!
ঢালিউডের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ…
 ২৮ অক্টোবর ২০২৬    বিনোদন

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ!

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ!
বাংলাদেশকে বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্য হিসেবে উল্লেখ করে দেশটিতে বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে জাপান। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে…
 ২৮ অক্টোবর ২০২৬    জাতীয়

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত অন্তত ১০!

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত অন্তত ১০!
স্পেনের মধ্যাঞ্চলীয় টলেডো প্রদেশে দুটি উচ্চগতির যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বহু যাত্রী আহত হয়েছেন এবং প্রাণহানির সংখ্যা আরও বাড়তে…
 ২৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক