প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   এ ভয়ানক সংকটে মানুষ কী...

এ ভয়ানক সংকটে মানুষ কী করে পড়লো?

২৬ মার্চ ২০১৮ ০২:৫৬ পিএম
বজ্রশক্তি ডেস্ক

হোসাইন মোহাম্মদ সেলিম
আজকে আমাদের এই মানবজাতির কী অবস্থা একবার দেখুন। ১৬ হাজার এ্যাটম বোমা তৈরি করে রাখা হয়েছে মানুষকে মারার জন্য। পরাশক্তিধর রাষ্ট্রগুলি অস্ত্রের ভাষায়, হুমকির ভাষায় কথা বলছে। কেউ কাউকে সমীহ করছেন না, তোয়াক্কা করছেন না, পাত্তা দিচ্ছেন না। সীমান্তে সীমান্তে সৈন্য সমাবেশ করছেন। সমুদ্রে সমুদ্রে রণতরী পাহারা দিচ্ছে। যেকোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। তখন কী দশা হবে পৃথিবীর? কী দশা হবে মানবজাতির? সমাজবিজ্ঞানীদের সঙ্গে কিংবা যে কোনো সচেতন মানুষের সঙ্গে আলোচনা করে দেখুন, বুঝতে পারবেন। সবাই আশঙ্কা করছেন, এইবার বিশ্বযুদ্ধ লাগলে পৃথিবী আর থাকবে না। অনেকে বলতে পারেন পৃথিবী ধ্বংস হওয়ার একটা নির্ধারিত কাল রয়েছে। তাদের কথা ঠিকই আছে, একথা আমিও মানি। কিন্তু এটাও সত্য যে নুহ (আ.) এর সময় যখন নির্দিষ্ট কাল এসেছিল, আল্লাহ তখন নবীসহ কয়েকজন মোমেন-মোমেনাকে এবং কিছু প্রাণীকে একটি নৌকায় তুলে রক্ষা করেন আর সমগ্র মানবজাতিকে বিনাশ করে দেন। তিনি সেই আল্লাহ যিনি কারো মুখাপেক্ষী নন, তিনি বেনেয়াজ – ‘কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস্ সামাদ’। পৃথিবীর বা মানবজাতির কাউকে তোয়াক্বা করার ওঁনার কোন দরকার পড়ে না। তাঁর রুহ্ধারী, তাঁর নিজ হাতে বানানো, তাঁর খলিফা হয়ে সমস্ত সৃষ্টিকে ব্যবহার করে এই পৃথিবীর উপর অত্যাচার চালিয়ে যাবে, আল্লাহ তোমাদেরকে ছাড়বেন? না, এই কাজের ফল পাওয়ার সময় এসেছে, অত্যন্ত কঠিন দুঃসময়ে এসে দাঁড়িয়েছি আমরা।
আজ পৃথিবীর যেদিকে তাকান না কেন দুর্বলের ওপর সবলের অত্যাচার, দরিদ্রের ওপর ধনীর বঞ্চনা, শাসিতের ওপর শাসকের জুলুম, সরলের ওপর ধূর্তের প্রতারণায় সমস্ত দুনিয়া নরককু-! এখন কী হবে মানুষের? এ অবস্থা থেকে মানবজাতির নিস্তারের পথ কী? উদ্ধারের পথ কী? এখান থেকে মানবজাতি কী করে বাঁচবে? তাঁর তো ইহকালই শেষ নয়। তার দেহ যেমন সত্য আত্মাও তেমন সত্য। ইহকাল যেমন সত্য, পরকাল তেমন সত্য। এখানে কোনো রকমে ধ্বংসের হাত থেকে পার পেয়ে গেলেও পরকালে কি হবে? সেখানে আল্লাহর সামনে দ-ায়মান হতেই হবে। সেদিন কী করে পার করবেন? এটা বিরাট প্রশ্ন। তাহলে মানবজাতির সামনে এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, এই মানুষ কী করে ইহকালে মুক্তি লাভ করবে, পরকালে মুক্তি লাভ করবে?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত একটি দিনের জন্যও পৃথিবী যুদ্ধমুক্ত ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষত এখনও শুকায় নাই। তখন জাতিসংঘ তৈরি করা হয়েছিল বিশ্বকে শান্তি দিবে বলে। কিন্তু জাতিসংঘ ব্যর্থ হয়েছে। অন্যান্য জাতীয়-আন্তর্জাতিক সংস্থা হলো, সংগঠন হলো, হাজার হাজার মতবাদ তৈরি হলো, আইনশৃঙ্খলা বাহিনী বানানো হল, আইনকে কঠিন থেকে কঠিনতর করা হল, নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করা হচ্ছে কিন্তু মানবজাতির মধ্যে শান্তি আনতে পেরেছে? না। সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। প্রতিটা সমাজে কি উত্তরে, কি দক্ষিণে, কি পূর্বে, কি পশ্চিমে, কি মরু অঞ্চলে, কি মেরু অঞ্চলে, কি আরব, কি আধুনিক, কি ইউরোপ, কি আমেরিকায়, কি জাপানে, কি চাইনিজ, কি জার্মানী সমস্ত সমাজ আজকে হত্যা, গুম, ধর্ষণ, রাহাজানি, অবিশ্বাস, সুদ, ঘুষ, হাইজ্যাক ধাই ধাই করে বেড়ে চলেছে। প্রতিটা মানুষ আত্মিকভাবে দেউলিয়া, সামাজিকভাবে অশান্ত, রাজনৈতিভাবে আজকে দাঙ্গা বিক্ষোব্ধময়, পুরো মানবজাতি আজ এই নরককু-ে পতিত হয়েছে। এখন মানবজাতির পথ কি? কেমনে মানবজাতি বাঁচবে? এটাই বড় প্রশ্ন –

কীভাবে মানুষের মুক্তি?
প্রথম প্রশ্ন হলো, মানুষ এখানে আসলো কেন? মানুষের এই পরিণতি তো এখানে হওয়ার কথা না। সে আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, আল্লাহ তাঁকে নিজ হাতে বানালেন, আল্লাহ যুগে যুগে তাঁকে নবী-রসুল দিয়ে গাইডলাইন করলেন, সিরাতুল মুস্তাকীম দিলেন, আল্লাহ একটা মূহূর্তের জন্য পথ প্রেরণ করেন নাই। তাহলে মানবজাতিকে এখানে কে আনল? কেন মানবজাতি এখানে আসল? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, মানবজাতিকে এখান থেকে উদ্ধারের এখন উপায় কি? পথ কি? আদৌ কোনও পথ জানা আছে?
এবার আসি আমাদের মুসলিম নামক জাতির প্রসঙ্গে। আমার মুসলমান নামক জাতি। আমি আল্লাহকে বিশ্বাস করি, রসুলকে বিশ্বাস করি, কেতাবে বিশ্বাস করি, পরকালে জান্নাতে যাওয়ার আশা করি। মুসলিম জাতি সম্পর্কে আল্লাহ কোর’আনে বলেছেন, ‘তোমরাই শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে মানবজাতির মধ্য থেকে উত্থিত করা হয়েছে যেন তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করতে পারো এবং অসৎ কাজ থেকে বিরত রাখতে পারো (সুরা ইমরান ১১০)।” আটলান্টিকের তীর থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত আমরা সংখ্যায় ১৬০ কোটি। সংখ্যায় এত অধিক হয়েও মিয়ানমারে মার খাই আমরা, চীনদেশে মার খাই আমরা, ভারতে মার খাই আমরা, ফিলিস্তিনে মাত্র এক কোটি ইহুদীর হাতে মার খাই আমরা, বসনিয়াতে নিপীড়িত হই আমরা, মধ্যপ্রাচ্যে আগুনে জ্বলি আমরা, আফ্রিকাতে না খেয়ে মারা যাই আমরা, সাড়ে ছয় কোটি উদ্বাস্তু আমরা। এই কথাটা আজকে বিবেচনায় নিতে হবে। প্রতিটা মুহূর্তে বোমার আঘাতে ল-ভ- হচ্ছে আমাদের দেশ। এখনও যে দেশগুলো আক্রান্ত হয় নি, সেই সব দেশের মুসলিমদেরকে এখনও সময় থাকতে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে, কার্যকর পন্থা খুঁজে বের করতে হবে।
[১৯ ফেব্রুয়ারি ২০১৮ তারিখ সোমবার ঢাকার উত্তর বাড্ডায় অনুষ্ঠিত একটি আলোচনা সভায় হেযবুত তওহীদের এমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম কর্তৃক প্রদত্ত ভাষণের খ-াংশ। সম্পাদনায় মো. রিয়াদুল হাসান। বক্তব্যের পরবর্তী অংশ দেখুন আগামীকাল।]

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

জামায়াত নেতার বক্তব্যে ব্যথিত ইশরাক, বললেন ‘জীবন বাজি রেখে গিয়েছি’

জামায়াত নেতার বক্তব্যে ব্যথিত ইশরাক, বললেন ‘জীবন বাজি রেখে গিয়েছি’
জামায়াতে ইসলামীর এক নেতার বক্তব্যে ব্যথিত হওয়ার কথা জানিয়েছেন সদ্য পদত্যাগের ঘোষণা দেওয়া প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, নিজের রাজনৈতিক দল থেকে কোনো ষড়যন্ত্রের শিকার…
 ১৯ অক্টোবর ২০২৬    নির্বাচিত

সৌদিতে নিহত প্রবাসীর পরিবারকে ক্ষতিপূরণ আদায়ে সহযোগিতা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা!

সৌদিতে নিহত প্রবাসীর পরিবারকে ক্ষতিপূরণ আদায়ে সহযোগিতা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা!
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নূরুল হকের পরিবার ক্ষতিপূরণের অর্থ পাওয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সোমবার (১৯…
 ১৯ অক্টোবর ২০২৬    জাতীয়

এবার সাবেক স্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন হিরো আলম!

এবার সাবেক স্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন হিরো আলম!
সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে চাঁদা দাবি, অর্থ আত্মসাৎ, প্রতারণা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে আদালতে মামলার আবেদন করেছেন আলোচিত কনটেন্ট নির্মাতা আশরাফুল হোসেন আলম ওরফে…
 ১৯ অক্টোবর ২০২৬    বিনোদন

বিশ্ববাজারে খাদ্যের দাম বাড়ছে, চাপে নিম্ন আয়ের মানুষ!

বিশ্ববাজারে খাদ্যের দাম বাড়ছে, চাপে নিম্ন আয়ের মানুষ!
যুদ্ধের প্রভাবে পণ্য পরিবহনে বিঘ্ন, জ্বালানি ও সারের মূল্যবৃদ্ধি এবং এল নিনোর কারণে খরার আশঙ্কা—সব মিলিয়ে বিশ্ববাজারে খাদ্যপণ্যের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। এতে আগামী কয়েক…
 ১৯ অক্টোবর ২০২৬    অর্থনীতি

দুঃখ প্রকাশ করছি, কিন্তু ভুল করিনি, সংবাদ সম্মেলনে ইশরাক!

দুঃখ প্রকাশ করছি, কিন্তু ভুল করিনি, সংবাদ সম্মেলনে ইশরাক!
মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে থাকার ঘটনায় দুঃখ প্রকাশ করলেও নিজের কোনো ভুল হয়নি বলে দাবি করেছেন সদ্য পদত্যাগের ঘোষণা দেওয়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। নিজের…
 ১৯ অক্টোবর ২০২৬    নির্বাচিত

স্বপ্নের নারীর টানে ১,৯০০ কিলোমিটার পাড়ি, গিয়ে জানলেন সবই এআইয়ের কারসাজি!

স্বপ্নের নারীর টানে ১,৯০০ কিলোমিটার পাড়ি, গিয়ে জানলেন সবই এআইয়ের কারসাজি!
সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা স্বপ্নের নারীকে ভালোবেসে নিজের সর্বস্ব বিক্রি করে ১ হাজার ৯০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছিলেন এক ব্রাজিলীয় ব্যক্তি। আশা ছিল, অবশেষে দেখা হবে…
 ১৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

১৩২ বছরে পৃথিবীকে বিদায় জানালেন হজ পালনকারী সারহুদা!

১৩২ বছরে পৃথিবীকে বিদায় জানালেন হজ পালনকারী সারহুদা!
১৩০ বছর বয়সে পবিত্র হজ পালন করে আলোচনায় আসা আলজেরিয়ার প্রবীণ নারী হাজ্জা সারহুদা সিতিতি আর নেই। প্রচলিত জন্মসন অনুযায়ী, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১৩২…
 ১৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচ সামনে রেখে আনভীর স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি!

ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচ সামনে রেখে আনভীর স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি!
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বাংলাদেশ সফরকে সামনে রেখে ঢাকার এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিনিধিদল। মাঠ, পিচ ও…
 ১৯ অক্টোবর ২০২৬    খেলাধুলা

মন্ত্রিসভার যে কাউকে পদত্যাগে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে: অ্যাটর্নি জেনারেল

মন্ত্রিসভার যে কাউকে পদত্যাগে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে: অ্যাটর্নি জেনারেল
মন্ত্রিসভার যেকোনো সদস্যকে পদত্যাগ করতে বলার সাংবিধানিক ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। সংবিধানের বিধান…
 ১৯ অক্টোবর ২০২৬    জাতীয়

চট্টগ্রামে ছদ্মবেশে পুলিশের অভিযান, ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার যুবক

চট্টগ্রামে ছদ্মবেশে পুলিশের অভিযান, ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার যুবক
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকায় ছদ্মবেশে অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবাসহ মো. রাসেল (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার (১৮…
 ১৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

পদত্যাগের পথে ইশরাক, নিজ হাতে গাড়ি থেকে খুললেন সরকারি লোগো!

পদত্যাগের পথে ইশরাক, নিজ হাতে গাড়ি থেকে খুললেন সরকারি লোগো!
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিতে গিয়ে নিজ হাতে গাড়ি থেকে সরকারি লোগো খুলে ফেলেছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নিজ বাড়ি থেকে…
 ১৯ অক্টোবর ২০২৬    জাতীয়

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন!

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন!
মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। মাদক নির্মূলের লক্ষ্য থেকে মনোযোগ সরে যাওয়ার অভিযোগ তুলে তিনি এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সোমবার (১৯…
 ১৯ অক্টোবর ২০২৬    জাতীয়

১৮ বছর পর পরিবারকে ফিরে পেলেন সেই জসিম! দেশের পত্রের প্রতিবেদনে মিলল হারানো স্বজন

১৮ বছর পর পরিবারকে ফিরে পেলেন সেই জসিম! দেশের পত্রের প্রতিবেদনে মিলল হারানো স্বজন
দীর্ঘ ১৮ বছর পর ফিরে পেলেন হারিয়ে যাওয়া পরিবার। একটি মাত্র প্রতিবেদন বদলে দিল জসীমউদ্দীনের জীবনের গল্প! যে মা-বাবা, ভাই-বোনের জন্য বছরের পর বছর অপেক্ষায়…
 ১৯ অক্টোবর ২০২৬    সারাদেশ

পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে প্রেস ক্লাবে ইশরাক!

পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে প্রেস ক্লাবে ইশরাক!
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে জাতীয় প্রেস ক্লাবে এসেছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে তাঁর সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। এ…
 ১৯ অক্টোবর ২০২৬    জাতীয়

শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে জিএমপি কমিশনারের পূজামণ্ডপ পরিদর্শন

শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে জিএমপি কমিশনারের পূজামণ্ডপ পরিদর্শন
গাজীপুর সংবাদদাতা: শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পুলিশ কমিশনার…
 ১৯ অক্টোবর ২০২৬    ঢাকা