ডেস্ক রিপোর্ট:
‘লুটপাট ও চুরির টাকা’ উসুল করার জন্যই বিদ্যুতের দাম বাড়িয়ে সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান।
শনিবার সকালে রাজধানীর মিরপুরে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। বিক্ষোভ মিছিলটি মিরপুর-১০ নম্বর গোল চত্বর থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে এসে পথসভার মাধ্যমে শেষ হয়।
এনসিপির নতুন ক্রীড়া সংগঠনের আত্মপ্রকাশ আজ!

সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা, ফখরুদ্দীন মানিক, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান, ইয়াছিন আরাফাত, জামাল উদ্দীন, মু. আতাউর রহমান সরকার ও নাসির উদ্দীন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য সালাহ উদ্দীন ও আসাদুজ্জামান প্রমুখ।

















