প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   ইসলাম বুঝতে মাতৃভাষাই যথেষ্ট

ইসলাম বুঝতে মাতৃভাষাই যথেষ্ট

৩ মে ২০২৩ ০৬:১৩ এএম
বজ্রশক্তি ডেস্ক

পবিত্র কোর’আনে আল্লাহ পাক বলেন, “আমি নিজের বাণী পৌঁছানোর জন্য যখনই কোন রসুল পাঠিয়েছি সে তার নিজের সম্প্রদায়ের ভাষায় বাণী পৌঁছিয়েছে, যাতে সে তাদেরকে খুব ভালো করে পরিষ্কারভাবে বুঝাতে পারে। তারপর আল্লাহ যাকে চান তাকে পথভ্রষ্ট করেন এবং যাকে চান হেদায়েত দান করেন। তিনি প্রবল পরাক্রান্ত ও জ্ঞানী (সুরা ইবরাহিম ৪)”।

মহান আল্লাহ পৃথিবীতে বহু ভাষা সৃষ্টি করেছেন। এই ভাষাবৈচিত্র্য মহান আল্লাহর এক অনন্য নিদর্শন। তিনি বলেন, “তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আকাশ ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের পার্থক্য, অবশ্য তার মধ্যে বহু নিদর্শন রয়েছে জ্ঞানবানদের জন্য (সুরা রুম ২২)।”

পৃথিবীর কোন ভাষায় স্রষ্টার নিকট অধিক পছন্দনীয় নয়, তিনি সব ভাষাই বোঝেন। এ কারণেই প্রত্যেক জনপদের নিজস্ব ভাষা দিয়ে নবী-রসুল ও কিতাব পাঠিয়েছেন। এর উদ্দেশ্য হলো সঠিক পথ ও পথভ্রষ্টতা, ন্যায় ও অন্যায়, হালাল ও হারামের পার্থক্য ভালোভাবে যেন জনগণের সামনে সুস্পষ্ট ভাবে তুলে ধরতে পারেন। অন্যথায় জনগণ ব্যঙ্গ বিদ্রূপ করে বলবে, এ কেমন রসুল যার ভাষা ও কেতাব আমরা বুঝি না। তাঁর কথা বোঝানোর জন্য তো দোভাষী লাগবে। দেখা যাবে সেই দোভাষী আবার নবীর বক্তব্যকে নিজের সুবিধামত বিকৃত করে মানুষের কাছে প্রকাশ করবে। এভাবে নবী-রসুল ও কেতাব প্রেরণের উদ্দেশ্যই নষ্ট হয়ে যাবে।

আরও পড়ুন

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব

ইসলামের দর্শন ও সংস্কৃতিচর্চার যোগসূত্র

আল্লাহর নিকট মর্যাদার মানদণ্ড ভাষাজ্ঞান, পোশাক বা গায়ের রঙ নয়। বরং মানদণ্ড হলো তাকওয়া। আর তাকওয়া অর্জনের জন্য কোনো ভাষার পণ্ডিত হওয়া লাগে না। বিদায় হজের ভাষণে মহানবী (সা.) সুস্পষ্ট করে বলেছেন, “কোনো অনারবের ওপর কোনো আরবের; কোনো আরবের ওপর কোনো অনারবের, এমনিভাবে শ্বেতাঙ্গের ওপর কৃষ্ণাঙ্গের এবং কৃষ্ণাঙ্গের ওপর শ্বেতাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব নেই; মানুষের শ্রেষ্ঠত্ব নিরূপিত হবে তাকওয়ার ভিত্তিতে।” আর তাকওয়া অর্থ হচ্ছে, জীবনচলার পথে প্রতিটি ক্ষেত্রে সত্য-মিথ্যা, হালাল-হারাম, ন্যায়-অন্যায় বুঝে সাবধানে পথ চলা।

ইসলাম একটি উদার ও শাশ্বত জীবনদর্শন যা সমগ্র পৃথিবীর, সমগ্র মানবজাতির জন্য এসেছে। তাই এই দীন বুঝতে বা পালন করতে নির্দিষ্ট কোনো ভাষা জানতে হবে এমন সীমাবদ্ধতা থাকার প্রশ্নই আসে না। পৃথিবীজুড়ে হাজার হাজার ভাষা রয়েছে। যদি কোনো জীবনব্যবস্থাকে বুঝতে একটি নির্দিষ্ট ভাষা জানতে হয় তাহলে সেই জীবনব্যবস্থা আর সার্বজনীন থাকে না, সবার জন্য সহজ সরল বোধমগম্য ও গ্রহণযোগ্য থাকে না।

ইসলামের মূল বা ভিত্তি হলো তওহীদ তথা লা ইলাহা ইল্লাল্লাহ্, মুহাম্মাদুর রাসুলাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো হুকুমদাতা নেই এবং মোহাম্মদ (সা.) আল্লাহর বার্তাবাহক এই সাক্ষ্য প্রদান করা। এই সাক্ষ্য প্রদানের অর্থ হলো, জীবনের সকল ক্ষেত্রে যেখানে আল্লাহ ও তাঁর রসুলের কোনো বক্তব্য রয়েছে, সেখানে অন্য কারো হুকুম মানা যাবে না। এখানে ভাষার কোন গুরুত্ব রইল কি? আল্লাহর কেতাব আমাদেরকে জীবন চলার সুস্পষ্ট দিক-নির্দেশনা দিয়েছে।

তওহীদভিত্তিক জাতির একজন নেতা বা এমাম থাকবেন। তিনি কোর’আনের সেই দ্ব্যার্থহীন বা সুস্পষ্ট (মুহকামাত) আয়াতগুলো মো’মেনদের দ্বারা বাস্তবায়ন করবেন। আর যে সমস্ত আয়াত দুর্বোধ্য, অস্পষ্ট (মুতাশাবিহাত) সেগুলোর অর্থ ও তত্ত্ব তালাশ করার পেছনে মো’মেনরা কেউ পড়ে থাকবে না। সেগুলো তারা আল্লাহ ও তাঁর রসুলের উপরে ছেড়ে দেবেন (সুরা ইমরান ৭)। বিগত ১৪শ’ বছরে কোর’আন ও হাদিসের বহু অনুবাদ হয়ে গেছে। আর সেগুলোই আল্লাহর হুকুম জানার জন্য যথেষ্ট।

কেউ প্রশ্ন তুলতে পারেন, সালাতের মধ্যে আরবিতে কোর’আনের আয়াত তেলাওয়াত করা বা তাসবিহগুলো আরবিতে পড়ার যে নিয়ম সেটার কারণ কী? এর মূল কারণ হলো জাতীয় সংহতি রক্ষা করা ও কোর’আনের আয়াতগুলোকে অবিকৃতভাবে রক্ষা করা। সালাত হলো জাতির ঐক্যের একটি প্রশিক্ষণ। এখানে জাতির সদস্যদের মধ্যে কোনোরূপ তারতম্য রাখা যাবে না। একেক দেশের মানুষ একেক ভাষায় নামাজ পড়লে সেটাই বরং জাতির সদস্যদের মধ্যে বিভ্রান্তি, বিভিন্নতা ও বিভাজন সৃষ্টি করবে। এর বাইরে আরবি ভাষায় কোনো কিছু করাই বাধ্যতামূলক নয়। যেমন খোতবা মাতৃভাষায় দিলেই সবার বোধগম্য হয় আর সেটাই কাম্য। মানুষ যদি খতিবের বা এমামের বক্তব্যই না বোঝে তাহলে সেটার উপর আমল করবে কীভাবে? ইসলামের প্রকৃত আকিদা হারিয়ে যাওয়ায় আমাদের দেশের মসজিদগুলোতে আরবিতে খোতবা দেওয়া হচ্ছে। যদি সাপ্তাহিক জুমার সালাতে, ঈদের সালাতে সহজ, সরল মাতৃভাষায় খোতবার প্রচলন হতো তাহলে ওয়াজ মাহফিল ও খোতবাকেন্দ্রিক ধর্মব্যবসারও অবসান হতো। কারণ জুমার খোতবার মাধ্যমেই জনগণের মধ্যে ইসলামের আলোকে করণীয় ও বর্জনীয় সম্পর্কে ধারণাগুলো প্রচার ও প্রসার লাভ করত। এজন্যই প্রকৃত ইসলামের যুগে জুমার বাইরে পৃথক ওয়াজ মাহফিলের কোনো প্রয়োজন পড়ত না।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর