প্রচ্ছদ    খেলাধুলা   ‘বোলার হিসেবে দলের সবচেয়ে কঠিন...

‘বোলার হিসেবে দলের সবচেয়ে কঠিন কাজটি করছে মুস্তাফিজ’

৫ মার্চ ২০২৩ ০৮:৪৫ পিএম
বজ্রশক্তি ডেস্ক

খেলারপত্র ডেস্ক:
জাতীয় দলে অভিষেকের পর অল্প সময়ে বাংলাদেশের পেস আক্রমণের মূল ভরসা হয়ে ওঠেন মুস্তাফিজুর রহমান। দীর্ঘদিন সাফল্যের সঙ্গেই দায়িত্ব পালন করেন তিনি। তবে বেশ কিছুদিন হলো ফর্মহীনতায় ভুগছেন বাঁহাতি পেসার। যে কারণে দলে তার জায়গা নিয়েও উঠছে প্রশ্ন। তবে তার বোলিং নিয়ে দুর্ভাবনার কিছু দেখেন না রঙ্গনা হেরাথ। বরং দলের জন্য সবচেয়ে কঠিন কাজটি করা মুস্তাফিজকে নিয়ে সন্তুষ্টির কথাই বললেন বাংলাদেশের স্পিন কোচ। 
ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে রোববার সকালে ঐচ্ছিক অনুশীলন করে বাংলাদেশ। এর মধ্যেও অ্যালান ডোনাল্ডের সঙ্গে বাড়তি কাজ করতে দেখা গেছে মুস্তাফিজকে। বাঁহাতি পেসারের স্পট বোলিং কাছ থেকে নিবিড় পর্যবেক্ষণ করেন পেস বোলিং কোচ। পরে দুজন মিলে মাঠে বসেই কথা বলেন লম্বা সময়।
সবশেষ ১৫ ওয়ানডেতে মুস্তাফিজের শিকার ১১ উইকেট। প্রতি উইকেটের জন্য তাকে করতে হয়েছে ৬২টির বেশি ডেলিভারি। প্রতিপক্ষ হিসেবে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে বাদ দিলে দাঁড়ায় ১১ ম্যাচে স্রেফ ৫ উইকেট। ভারতের বিপক্ষে দুই ম্যাচে উইকেটশূন্য ছিলেন তিনি। সবশেষ পাঁচ ম্যাচে উইকেট পাননি তিনটিতে।  
উইকেট শিকারে এমন নিষ্প্রভতার কারণেই হয়তো ডোনাল্ডের সঙ্গে আলাদাভাবে কাজ করেন মুস্তাফিজ। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের পর প্রশ্ন ওঠে দলে তার জায়গা নিয়ে। তখন বাঁহাতি পেসারের সামনে ঢাল হয়ে দাঁড়ান তামিম ইকবাল। মুস্তাফিজ উইকেট না পেলেও রান ঠেকিয়ে রাখার কাজ ভালোভাবেই করছেন বলে জানান বাংলাদেশ অধিনায়ক। 
একই প্রসঙ্গ এলো তৃতীয় ম্যাচের আগেও। সংবাদ সম্মেলনে মুস্তাফিজের কার্যকরিতা নিয়ে প্রশ্নে হেরাথ তুলে ধরলেন দলে বাঁহাতি পেসারের ভূমিকা। “আমাদের একটি বিষয় দেখতে হবে যে, মুস্তাফিজ শুরুর দিকে বোলিং করে, মাঝের ওভারে করে আবার শেষ দিকেও করে। তাই এক্ষেত্রে আমরা তার কাছ থেকে রান আটকে রাখার পাশাপাশি অনেক উইকেটের আশা করতে পারি না।”
“বোলার হিসেবে দলের সবচেয়ে কঠিন কাজটি করছে মুস্তাফিজ। এ বিষয়গুলো আমাদের বুঝতে হবে। আমি তাকে নিয়ে খুশি। তবে অবশ্যই বোলার, ব্যাটসম্যান বা অলরাউন্ডার হিসেবে উন্নতির জায়গা আছে অনেক। সেসব নিয়ে আমরা কাজ করব।” 
সবশেষ ৫ ওয়ানডেতে দুইবার প্রথম ওভার বোলিং করেন মুস্তাফিজ। এক ম্যাচে বোলিংয়ে আসেন তৃতীয় ওভারে। চলতি সিরিজের প্রথম ম্যাচে ২৩তম ওভারে তাকে প্রথমবার আক্রমণে আনেন তামিম। পরের ম্যাচে দশম ওভারে প্রথমবার হাত ঘোরান বাঁহাতি পেসার। 
প্রথম দুই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলেছে বাংলাদেশ। তিন স্পিনার সাকিব আল হাসান, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে পেসার হিসেবে ছিলেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজ।  
তৃতীয় ম্যাচের আগে প্রশ্ন ওঠে, দুই ম্যাচে উইকেটশূন্য মুস্তাফিজকে বাইরে রেখে স্কোয়াডের অন্য দুই পেসার হাসান মাহমুদ ও ইবাদত হোসেনের মধ্যে কাউকে নেওয়ার কথা ভাববে কি না বাংলাদেশ? সরাসরি উত্তর না দিলেও সম্ভাবনার ইঙ্গিত দিয়ে রাখেন হেরাথ। “যখনই সম্ভব হবে আমরা তরুণ কাউকে বা স্কোয়াডের অন্যদের সুযোগ দিতে চেষ্টা করব।”
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!
আগামীকাল রোববার বাংলাদেশে আসতে পারেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ভুটানের রাজধানী থিম্পু সফরে যাওয়ার পথে স্বল্প সময়ের জন্য ঢাকায় ট্রানজিট নেওয়ার…
 ১৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীভল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। পরিদর্শনকালে তিনি মন্দির প্রাঙ্গণে সনাতন…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায়…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা
বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি ব্রিজের নিচের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর।…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

ইপিডিএবি -এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইপিডিএবি -এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইলেকট্রনিক্স পণ্য পরিবেশক সমিতি বাংলাদেশ তথা ইলেকট্রনিক্স প্রোডাক্টস ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইপিডিএবি)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে সংগঠনটির পথচলায় এক…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

ফুলবাড়ীতে বিএনপির সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীতে বিএনপির সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিএনপির সদ্যঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ৯০ কেজির বাঘাইড় মাছ

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ৯০ কেজির বাঘাইড় মাছ
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের পুটিমারী এলাকায় স্থানীয় এক জেলের জালে ৯০ কেজি ওজনের একটি বিশালাকার বাঘাইড় মাছ ধরা পড়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) মাছটির ছবি…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

রৌমারীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫

রৌমারীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্তিমারী এলাকায় ডিসি সড়কে মালবোঝাই ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। আজ শনিবার (১৭ অক্টোবর)…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত চিকিৎসক!

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত চিকিৎসক!
প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক পরিদর্শনে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নিজ কক্ষে ধূমপান করতে দেখা যায় সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে। এ সময় কক্ষের অপরিচ্ছন্ন পরিবেশও…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

কালিয়াকৈর ঔষধ কারখানায় ভয়াবহ আগুন

কালিয়াকৈর ঔষধ কারখানায় ভয়াবহ আগুন
মোঃ শফিকুল ইসলামকালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধিগাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরস্থইবনে সিনা  ফার্মাসিটিক্যাল লিমিটেড  এর হারবাল শাখায় শনিবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওষুধের মেশিন ও গোডাউনে…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

নুডলস খাওয়ার পর একই পরিবারের ৫ জনের মৃত্যু, রয়েছে ৩ শিশুও!

নুডলস খাওয়ার পর একই পরিবারের ৫ জনের মৃত্যু, রয়েছে ৩ শিশুও!
ভারতের গ্রেটার নয়ডায় একই পরিবারের পাঁচ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদের মধ্যে রয়েছে তিন শিশুও। শুক্রবার রাতে নুডলস খাওয়ার পর ঘুমাতে যান পরিবারের সদস্যরা।…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কঠোর হুঁশিয়ারি!

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কঠোর হুঁশিয়ারি!
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সাম্প্রতিক সময়ে এই নৌপথে…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে হারানোর শঙ্কায় আশিকুল!

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে হারানোর শঙ্কায় আশিকুল!
কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রীসহ পরিবারের ছয় সদস্যকে হারানোর শঙ্কায় ভেঙে পড়েছেন আশিকুল ইসলাম। আনন্দঘন ভ্রমণে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে কক্সবাজারে…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬ আফটারশক, উপকূলে উদ্বেগ!

পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬ আফটারশক, উপকূলে উদ্বেগ!
মধ্য আমেরিকার দেশ পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬টি পরকম্পন বা আফটারশক রেকর্ড করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত ৯ অক্টোবরের ভূমিকম্পের পর দেশটির…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক