স্টাফ রিপোর্টার:
শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে বিএনপির নেতাকর্মী ও বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (১৩ জানুয়ারি) সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
রিজভী বলেন, সাধারণ জনগণের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দিয়ে ডামি সরকার অবৈধ ক্ষমতার উষ্ণতা অনুভব করলেও বর্তমানে দেশের উত্তরাঞ্চলে তীব্র শীতে কাঁপছে কৃষক-শ্রমিক-দিনমজুর-নিম্ন আয়ের মানুষ। মানুষ যেখানে একবেলা খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছে সেখানে কীভাবে শীতবস্ত্র জোগাড় করবে?
বায়তুল মোকাররমে খতিবের অপসারণ দাবি ঘিরে উত্তেজনা!

তিনি বলেন, ডামি মন্ত্রীরা কী খেয়ে মন্ত্রিত্ব উদযাপন করবেন পত্রপত্রিকায় সেই তালিকা প্রকাশ করলেও বর্তমানে দুঃখজনক বাস্তবতা হচ্ছে, দেশের অধিকাংশ মানুষ এখন অনাহারে-অর্ধাহারে। আমি বিএনপি নেতাকর্মীসহ বিত্তবানদের অসহায় শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

















