প্রচ্ছদ    খেলাধুলা   বিশ্বের শীর্ষ পাঁচ লিগের মধ্যে...

বিশ্বের শীর্ষ পাঁচ লিগের মধ্যে থাকবে সৌদি বললেন, রোনালদো

২৪ মে ২০২৩ ০২:২৩ পিএম
বজ্রশক্তি ডেস্ক

খেলারপত্র ডেস্ক:
ক্লাব ফুটবলে তিনটি লিগের হয়ে বর্ণাঢ্য ক্যারিয়ার রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর। রিয়াল মাদ্রিদের জার্সিতে স্প্যানিশ লিগ ও জুভেন্তাসের জার্সিতে ইতালিয়ান লিগ এবং ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তিনি মাঠ মাতিয়েছেন ইংলিশ লিগ। যেখানে  অনেক সাফল্যে তিনি রাঙিয়েছেন নিজেকে, উপহার দিয়েছেন অনেক স্মরণীয় মুহূর্ত। চলতি বছরের জানুয়ারিতে তিনি সৌদি আরবের অখ্যাত ক্লাব আল-নাসরে পাড়ি জমান। যে লিগ সম্পর্কে ফুটবলবিশ্বেরও ধারণা ছিল সামান্য। তবে আগামীতে শীর্ষ পাঁচ লিগের মধ্যে সৌদি প্রো লিগকে দেখছেন বলে জানিয়েছেন রোনালদো।
পর্তুগিজ সুপারস্টারের এই মন্তব্য আপাত দৃষ্টিতে কৌতুক হিসেবে নিতে পারেন অনেকে। কেননা শীর্ষ দশ-পনেরোয় থাকা তো বহুদূর, সৌদি প্রো লিগ হয়তো এখন ফুটবল বিশ্বের শীর্ষ বিশ লিগের মধ্যেও নেই। তবে এই লিগ দ্রুতই উন্নতি করছে বলে মনে করেন সিআরসেভেন। মানের দিক থেকে উন্নতির পাশাপাশি আরও তারকা ফুটবলার এলে এবং অবকাঠামোর উন্নতি চলতে থাকলে লিগটিকে অনন্য উচ্চতায় দেখবেন বলে রোনালদোর বিশ্বাস।
মঙ্গলবার আল-শাবাবের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থাকার পর ঘুরে দাঁড়িয়ে রোনালদোর দুর্দান্ত গোলে ম্যাচ জিতে নেয় আল-নাসর। ম্যাচ শেষে ৩৮ বছর বয়সী তারকা এসএসসি টিভিকে বললেন, ‘আমরা এখন অনেক ভালো। সৌদি লিগ ক্রমে উন্নতি করে চলেছে এবং সামনের বছর আরও ভালো হয়ে উঠবে। আমি মনে করি, আস্তে আস্তে এই লিগ বিশ্বের শীর্ষ পাঁচ লিগের মধ্যে থাকবে। তবে সেজন্য সময় লাগবে, ফুটবলারদের আসতে হবে এবং অবকাঠামো লাগবে।’
তিনি আরও বলেন, ‘তবে আমি বিশ্বাস করি, এই দেশ ও এই লিগের অসাধারণ সম্ভাবনা আছে। এখানকার মানুষ দারুণ। এই লিগও একদিন দুর্দান্ত হয়ে উঠবে বলে আমি মনে করি।’
লিগের উন্নতির জন্য সৌদি আরবের বেশ পরিকল্পনার কথা আগেই আঁচ করা গিয়েছিল। বিশেষত, আল-হিলালে লিওনেল মেসি ও সার্জিও বুসকেটসের মতো তারকা ফুটবলারদের ভেড়ানোর মাধ্যমে পরিস্থিতি পরিবর্তন করতে চায় দেশটি। এছাড়া পিএসজিতে থাকা সার্জিও রামোস এবং রিয়াল মাদ্রিদের লুকা মদ্রিচের জন্যও লিগটির আগ্রহের কথা শোনা গিয়েছিল।
জানুয়ারিতে রোনালদো যখন ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে বিতর্কিতভাবে সম্পর্ক ছিন্ন করে আল-নাসরে নাম লেখান, অনেকেই তাতে চমকে উঠেছিলেন। তবে তার পারিশ্রমিক আন্ষ্ঠুানিকভাবে কখনও প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, অঙ্কটি ২২ কোটি ডলারের বেশি। যা সত্যি হলে সিআরসেভেন ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার।
তবে রোনালদোর বর্তমান ক্লাব আল-নাসর তেমন সুবিধাজনক অবস্থানে নেই লিগটিতে। ইতোমধ্যে সৌদি লিগ ও কিংস কাপ থেকে বিদায় হয়েছে তাদের। সৌদি প্রো লিগে চলতি মৌসুমে আর দুটি ম্যাচ বাকি তাদের সামনে। কিন্তু দুইয়ে থাকা নাসর নম্বর ওয়ান আল-ইত্তিহাদের চেয়ে এখনও ৩ পয়েন্টে পিছিয়ে আছে।
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মতলব উত্তরে মাদ্রাসার তিন ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার

মতলব উত্তরে মাদ্রাসার তিন ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার
রাহাত চৌধুরী, মতলব উত্তর (চাঁদপুর):মতলব উত্তর উপজেলার দেওয়ান আব্দুল করিম হাফিজিয়া মাদ্রাসার তিন আবাসিক ছাত্র নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সাপ্তাহিক ছুটিতে বাড়ি যাওয়ার পর…
 ১৫ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

গোপনে আরব দলগুলোর সমর্থন চেয়েছিলেন নেতানিয়াহু, দাবি ইসরায়েলি এমপির!

গোপনে আরব দলগুলোর সমর্থন চেয়েছিলেন নেতানিয়াহু, দাবি ইসরায়েলি এমপির!
প্রকাশ্যে আরব রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো ধরনের জোট বা সহযোগিতার বিরোধিতা করলেও সরকার গঠনের স্বার্থে গোপনে তাদের সমর্থন চেয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এমন অভিযোগ…
 ১৫ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

ভাড়া নিয়ে তর্কে চলন্ত বাস থেকে ধাক্কা, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু!

ভাড়া নিয়ে তর্কে চলন্ত বাস থেকে ধাক্কা, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু!
রংপুরের তারাগঞ্জে বাসভাড়া নিয়ে বিতর্কের জেরে চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বাসের কর্মীদের বিরুদ্ধে। এতে সড়কে পড়ে প্রাণ হারিয়েছেন দুজন। নিহতরা…
 ১৫ নভেম্বর ২০২৬    রংপুর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত!

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত!
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক শুরু হয়। প্রায় দুই ঘণ্টা…
 ১৫ নভেম্বর ২০২৬    জাতীয়

বাল্যবিয়ে ও যৌতুকের বিয়ে পড়ালে কাজির লাইসেন্স বাতিল: ত্রাণমন্ত্রী

বাল্যবিয়ে ও যৌতুকের বিয়ে পড়ালে কাজির লাইসেন্স বাতিল: ত্রাণমন্ত্রী
বাল্যবিয়ে ও যৌতুকের বিয়ে নিবন্ধনের সঙ্গে জড়িত নিকাহ রেজিস্ট্রারদের (কাজি) লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এসব…
 ১৫ নভেম্বর ২০২৬    রংপুর

এমপি নুসরাতের বাবার সঙ্গে ইদ্রিস আলীর বিরোধের নেপথ্যে কী, জানালেন রাশেদ খাঁন!

এমপি নুসরাতের বাবার সঙ্গে ইদ্রিস আলীর বিরোধের নেপথ্যে কী, জানালেন রাশেদ খাঁন!
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পর নতুন করে আলোচনায় এসেছে জমি নিয়ে…
 ১৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত

স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে থামল ঢাকাগামী আন্তনগর ট্রেন!

স্বাধীনতার পর প্রথমবার হিলি স্টেশনে থামল ঢাকাগামী আন্তনগর ট্রেন!
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্বাধীনতার পর প্রথমবারের মতো দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি শুরু করেছে ঢাকাগামী আন্তনগর ট্রেন। রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় চিলাহাটি…
 ১৫ নভেম্বর ২০২৬    রংপুর

৮৩ বছর বয়সে মারা গেলেন ‘দ্য ওক রিজ বয়েজ’-এর কিংবদন্তি রিচার্ড স্টারবান!

৮৩ বছর বয়সে মারা গেলেন ‘দ্য ওক রিজ বয়েজ’-এর কিংবদন্তি রিচার্ড স্টারবান!
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় গসপেল ও কান্ট্রি সংগীতশিল্পী রিচার্ড স্টারবান আর নেই। গ্র্যামিজয়ী সংগীত দল ‘দ্য ওক রিজ বয়েজ’-এর দীর্ঘদিনের বেস ভোকালিস্ট ও কান্ট্রি মিউজিক হল অব…
 ১৫ নভেম্বর ২০২৬    বিনোদন

আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চট্টগ্রামের এসপি!

আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চট্টগ্রামের এসপি!
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার…
 ১৫ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে লুটপাট ও জমি দখলের অভিযোগে মামলা!

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে লুটপাট ও জমি দখলের অভিযোগে মামলা!
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি…
 ১৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত

শিক্ষাব্যবস্থা সংস্কারে হেযবুত তওহীদ শিক্ষক ফোরামের মতবিনিময় সভা

শিক্ষাব্যবস্থা সংস্কারে হেযবুত তওহীদ শিক্ষক ফোরামের মতবিনিময় সভা
দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থার আমূল সংস্কারের প্রস্তাবনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে হেযবুত তওহীদ…
 ১৪ নভেম্বর ২০২৬    রাজধানী

সচেতনতার মাধ্যমেই ডায়াবেটিস প্রতিরোধ সম্ভব: শ্রীপুরে ডা. বাচ্চু

সচেতনতার মাধ্যমেই ডায়াবেটিস প্রতিরোধ সম্ভব: শ্রীপুরে ডা. বাচ্চু
আব্দুল্লাহ তারেক রানা, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল…
 ১৪ নভেম্বর ২০২৬    ঢাকা

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেব না: খাদ্যমন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেব না: খাদ্যমন্ত্রী
দেশের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হয়েছে এবং কোনো অবস্থাতেই খাদ্যের ঘাটতি হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।…
 ১৪ নভেম্বর ২০২৬    জাতীয়

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে যাব, থাকবেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে যাব, থাকবেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠার আশাবাদ ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ফাইনালে উঠলে সেই ম্যাচ…
 ১৪ নভেম্বর ২০২৬    খেলাধুলা

কাজে না ফিরলে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ!

কাজে না ফিরলে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ!
পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামী রোববার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মালিকেরা। এ ধারা প্রয়োগ…
 ১৪ নভেম্বর ২০২৬    জাতীয়