প্রচ্ছদ    খেলাধুলা   উইলিয়ামসন-আসিফকে টপকে মার্চের সেরা সাকিব

উইলিয়ামসন-আসিফকে টপকে মার্চের সেরা সাকিব

১২ এপ্রিল ২০২৩ ০৮:৪৩ পিএম
বজ্রশক্তি ডেস্ক

খেলারপত্র ডেস্ক:
ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সাদা বলের ক্রিকেটে মাসজুড়ে উজ্জ্বল অলরাউন্ড পারফরম্যান্স উপহার দেওয়ার পুরস্কার পেলেন সাকিব আল হাসান। নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসন ও সংযুক্ত আরব আমিরাতের আসিফ খানকে পেছনে ফেলে দ্বিতীয়বারের মতো ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ এর স্বীকৃতি পেলেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।
মার্চ মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম বুধবার ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি। মেয়েদের সেরা নির্বাচিত হয়েছেন রুয়ান্ডার অলরাউন্ডার হেনরিয়েট ইশিমউই।
মাস সেরার লড়াইয়ে তিনবার জায়গা পেয়ে দুইবারই বাজিমাত করলেন সাকিব। ২০২১ সালের জুলাইয়ের সেরা হয়েছিলেন তিনি। ওই বছরের অক্টোবরে সেরার লড়াইয়ে থাকলেও সম্মাননাটি জিততে পারেননি ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার।
গত মাসে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের জয়ে বড় অবদান রাখেন সাকিব। ৭১ বলে ৭৫ রানের ইনিংস খেলার পর বল হাতে ৩৫ রান খরচায় নেন ৪ উইকেট। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরা হন তিনি।
২-১ ব্যবধানে হেরে যাওয়া ওই সিরিজে ২ ফিফটিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪১ রান ছিল সাকিবের। বল হাতে তার ৬ উইকেট সিরিজে দেশের হয়ে তাইজুল ইসলামের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ।
টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদের এই সংস্করণে হোয়াইটওয়াশ করার পথেও ভূমিকা ছিল অধিনায়ক সাকিবের। তিন ম্যাচের প্রতিটিতেই উইকেট নেন তিনি। ব্যাট হাতে প্রথম ম্যাচে খেলেন ২৪ বলে অপরাজিত ৩৪ রানের ইনিংস। বাকি দুই ম্যাচে অবশ্য ব্যাটিংয়ে নিষ্প্রভ ছিলেন তিনি।
আইরিশদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও ফর্ম ধরে রাখেন সাকিব। প্রথম ওয়ানডেতে খেলেন ৯৩ রানের ইনিংস। টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ২৪ বলে করেন অপরাজিত ৩৮। এই সংস্করণের তিন ম্যাচে ধরেন ৫ শিকার। পুরস্কারটি জিতে উচ্ছ্বসিত সাকিব বললেন, টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারা ছিল তার দলের বড় প্রাপ্তি।
“আমি পুরষ্কারটি জিততে পেরে সম্মানিত বোধ করছি। বিশেষজ্ঞ প্যানেলের যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের ধন্যবাদ জানাতে চাই। এই স্বীকৃতি আমার কাছে খুবই মূল্যবান, কারণ অনেক চমৎকার সব ক্রিকেটার গত এক মাসে অনেকগুলো বিশেষ পারফরম্যান্স উপহার দিয়েছেন।”
“গত মাসের থেকে যদি সেরা মুহূর্ত বাছাই করতে হয়, তাহলে সেটা হবে দল হিসেবে সব বিভাগে চমৎকার পারফরম্যান্স ধরে রেখে টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করা। নিজের ভূমিকায় মনোনিবেশ করা এখন আমার জন্য খুব সহজ।”
রুয়ান্ডার ইশিমউই মাস সেরা হয়েছেন নাইজেরিয়ান ক্রিকেট ফেডারেশন উইমেন’স ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে অলরাউন্ড পারফরম্যান্স উপহার দিয়ে। পাপুয়া নিউগিনির সিবোনা জিমি ও রাভিনা ওয়াকে পেছনে ফেলেছেন তিনি।
মার্চে খেলা তিন টি-টোয়েন্টিতে রুয়ান্ডার হয়ে যথাক্রমে ৩২, ১৭ ও ৪৩ রান করেন ইশিমউই। আর বল হাতে ঘানার বিপক্ষে ৪ রানে ৪ উইকেট নেওয়া এই পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরুনের সঙ্গে ধরেন ৬ রানে ৫ শিকার।
আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা দুই ক্রিকেটার। ভোটিং একাডেমিতে আছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। তারা ভোট দেন ই-মেইলে, আইসিসির নিবন্ধিত সমর্থকদের ভোট দিতে হয় আইসিসির ওয়েবসাইটে। সেরার রায়ে ভোটিং একাডেমির ভোট বিবেচনায় নেওয়া হয় শতকরা ৯০ ভাগ, সমর্থকদের ভোট বাকি ১০ ভাগ।
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!
আগামীকাল রোববার বাংলাদেশে আসতে পারেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ভুটানের রাজধানী থিম্পু সফরে যাওয়ার পথে স্বল্প সময়ের জন্য ঢাকায় ট্রানজিট নেওয়ার…
 ১৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীভল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। পরিদর্শনকালে তিনি মন্দির প্রাঙ্গণে সনাতন…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায়…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা
বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি ব্রিজের নিচের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর।…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

ইপিডিএবি -এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইপিডিএবি -এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইলেকট্রনিক্স পণ্য পরিবেশক সমিতি বাংলাদেশ তথা ইলেকট্রনিক্স প্রোডাক্টস ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইপিডিএবি)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে সংগঠনটির পথচলায় এক…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

ফুলবাড়ীতে বিএনপির সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীতে বিএনপির সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিএনপির সদ্যঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ৯০ কেজির বাঘাইড় মাছ

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ৯০ কেজির বাঘাইড় মাছ
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের পুটিমারী এলাকায় স্থানীয় এক জেলের জালে ৯০ কেজি ওজনের একটি বিশালাকার বাঘাইড় মাছ ধরা পড়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) মাছটির ছবি…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

রৌমারীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫

রৌমারীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্তিমারী এলাকায় ডিসি সড়কে মালবোঝাই ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। আজ শনিবার (১৭ অক্টোবর)…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত চিকিৎসক!

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত চিকিৎসক!
প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক পরিদর্শনে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নিজ কক্ষে ধূমপান করতে দেখা যায় সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে। এ সময় কক্ষের অপরিচ্ছন্ন পরিবেশও…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

কালিয়াকৈর ঔষধ কারখানায় ভয়াবহ আগুন

কালিয়াকৈর ঔষধ কারখানায় ভয়াবহ আগুন
মোঃ শফিকুল ইসলামকালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধিগাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরস্থইবনে সিনা  ফার্মাসিটিক্যাল লিমিটেড  এর হারবাল শাখায় শনিবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওষুধের মেশিন ও গোডাউনে…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

নুডলস খাওয়ার পর একই পরিবারের ৫ জনের মৃত্যু, রয়েছে ৩ শিশুও!

নুডলস খাওয়ার পর একই পরিবারের ৫ জনের মৃত্যু, রয়েছে ৩ শিশুও!
ভারতের গ্রেটার নয়ডায় একই পরিবারের পাঁচ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদের মধ্যে রয়েছে তিন শিশুও। শুক্রবার রাতে নুডলস খাওয়ার পর ঘুমাতে যান পরিবারের সদস্যরা।…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কঠোর হুঁশিয়ারি!

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কঠোর হুঁশিয়ারি!
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সাম্প্রতিক সময়ে এই নৌপথে…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে হারানোর শঙ্কায় আশিকুল!

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে হারানোর শঙ্কায় আশিকুল!
কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রীসহ পরিবারের ছয় সদস্যকে হারানোর শঙ্কায় ভেঙে পড়েছেন আশিকুল ইসলাম। আনন্দঘন ভ্রমণে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে কক্সবাজারে…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬ আফটারশক, উপকূলে উদ্বেগ!

পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬ আফটারশক, উপকূলে উদ্বেগ!
মধ্য আমেরিকার দেশ পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬টি পরকম্পন বা আফটারশক রেকর্ড করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত ৯ অক্টোবরের ভূমিকম্পের পর দেশটির…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক