প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   ইসলামী রাজনীতির নামে শুভঙ্করের ফাঁকি!

ইসলামী রাজনীতির নামে শুভঙ্করের ফাঁকি!

২৩ মার্চ ২০১৮ ১০:০৭ এএম
বজ্রশক্তি ডেস্ক

মোহাম্মদ আসাদ আলী
‘রাজনীতি’ শব্দটি শুনলেই আমাদের চোখের সামনে যে চিত্র ভেসে ওঠে তা হচ্ছে- একটি রাষ্ট্রক্ষমতাকে কেন্দ্র করে দুই বা ততোধিক রাজনৈতিক দলের অবিশ্রান্ত লড়াই, হানাহানি, রক্তারক্তি, জালিয়াতি, দমন-পীড়ন, বিশ্বাসঘাতকতা ইত্যাদি। সত্য মিথ্যা, ন্যায়-অন্যায়ের চিন্তা এখানে অবান্তর। নেতারা সেটাই বলেন ও করেন যে কথা বা কাজ দ্বারা মানুষকে সহজেই আকৃষ্ট করা যায়, তা সত্য হোক বা মিথ্যা, কল্যাণকর হোক বা ক্ষতিকর। যে দল যত বেশি সংখ্যক মানুষকে ভুজংভাজং বুঝিয়ে পক্ষে রাখতে পারে তারাই রাজনৈতিক দৌড়ে এগিয়ে থাকে, ক্ষমতায় যায়। অন্য দলটি তখন কাঁঠালের আঠার মত লেগে থাকে সরকারি দলের পেছনে, সরকারের বিরোধিতা করা ও সরকারের ব্যাপারে জনগণের মনে অবিশ্বাস সৃষ্টি করাই তাদের রাজনৈতিক কর্তব্য হয়ে দাঁড়ায়। এরই নাম দেওয়া হয়েছে ‘রাজনীতি’। আপনি রাজনীতি করলে এই ধারার ভেতরে থেকেই করতে হবে, সেটা ইসলামের নামেই করুন বা সমাজতন্ত্রের নামেই করুন, এটাই বাস্তবতা। ধাপ্পাবাজিতে টিকে থাকবেন যতক্ষণ, আপনার রাজনীতির মেয়াদ ততক্ষণ। ধাপ্পাবাজী করবেন না? সফলতার দেখাও পাবেন না। আমাদের প্রশ্ন হচ্ছে, এই ধাপ্পাবাজীর রাজনীতি কি বিশ্বনবীর আমলে ছিল? ছিল না। কেউ ইতিহাস থেকে দেখাতে পারবেন না যে, রাষ্ট্র ক্ষমতায় যাবার জন্য রসুলাল্লাহ তাঁর সমসাময়িক কাফের-মোশরেক অর্থাৎ আবু জাহেল, ওতবা, শায়বা, আবু লাহাবদের সাথে ভোটযুদ্ধে লিপ্ত হয়েছেন। তখন অনেক রাজ্যের রাজা ছিলেন, তারা রাজ্যশাসন করতেন, কিন্তু সেটা প্রচলিত অর্থের রাজনীতি নয়। অনেক সমাজপতি ছিল, সর্দার ছিল, গোত্রপতি ছিল, তারা যার যার গোত্র ও জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করত, সেটাও প্রচলিত অর্থের রাজনীতি ছিল না। রাজনীতি নামক প্রচলিত ধারণাটির জন্মই হলো এই সেদিন, পাশ্চাত্যের জাতিগোষ্ঠীগুলোর মগজ থেকে।
পাশ্চাত্য প্রবর্তিত এই ধান্দাবাজীর রাজনীতির সাথে যারা রসুলাল্লাহর রাষ্ট্রচালনার ইতিহাসকে গুলিয়ে ফেলেন তাদের বোঝা উচিত যে, রাষ্ট্রশক্তি অর্জন করাই ইসলামের মূল কথা নয়। আল্লাহর রসুলকে প্রস্তাব দেওয়া হয়েছিল তিনি আদর্শ প্রচার ছেড়ে দিলে তাঁকে আরবের বাদশাহ বানিয়ে দেওয়া হবে। রাষ্ট্রক্ষমতায় যাওয়াই যদি উদ্দেশ্য হত, তাহলে রসুল সেই প্রস্তাব মেনে নিয়ে ক্ষমতাটা আগে হাতিয়ে নিতে পারতেন, তারপর আদর্শ প্রচার করলে কারো সাধ্য থাকত না বাধা দেওয়ার। কিন্তু তিনি সেই প্রস্তাব তো প্রত্যাখ্যান করলেনই, সেই সাথে বলে দিলেন, আমার এক হাতে চন্দ্র আর অপর হাতে সূর্য এনে দিলেও আমি সত্য প্রচার থেকে বিরত হব না। অর্থাৎ সত্য প্রচারকেই তিনি সর্বাধিক গুরুত্ব দিলেন। এর কারণ বুঝতে পণ্ডিত হতে হয় না। তাঁর মূল দায়িত্ব ছিল মানুষের সামনে সত্য ও মিথ্যার পার্থক্য তুলে ধরা, ন্যায় ও অন্যায় সু¯পষ্ট করে দেওয়া, ধর্ম থেকে অধর্মকে পৃথক করে দেওয়া, এক কথায় জনগণের চোখ খুলে দেওয়া। সেটাই যদি না করা গেল তবে রাষ্ট্রক্ষমতা দিয়ে কী হবে? তাই ইতিহাসে দেখি ক্ষমতায় যাবার সহজ প্রস্তাব প্রত্যাখ্যান করে রসুল সত্য প্রতিষ্ঠার বন্ধুর পথটিকেই বেছে নিলেন। এরপর সত্য ও মিথ্যা যখন আলাদা হয়ে গেল, তখন ঐ সাধারণ মানুষই তাঁকে নেতৃত্বের দায়িত্ব অর্পণ করল। নেতা হবার বাসনায় মদীনার ঘরে ঘরে গিয়ে আত্মপ্রচার করতে হয় নি তাঁকে, মদীনাবাসীই তাঁকে পরম সম্মানের সাথে নিজেদের দেশে আমন্ত্রণ জানিয়ে জাতির নেতা বানিয়েছে। সেই রহমাতাল্লিল আলামিনের পবিত্র জীবনীর উপর যারা বর্তমানের কলুষিত ‘রাজনীতি’র তকমা লাগাতে চায় তারা আল্লাহ ও রসুলের নাম বিক্রি করে নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিল করে মাত্র। এটাও প্রকারান্তরে ধর্মব্যবসা। এই ধর্মব্যবসায়ীদেরকে যদি ক্ষমতায় যাবার সহজ কোনো প্রস্তাব দেওয়া হয়, আর শর্ত দেওয়া হয় যে, তারা আল্লাহ ও রসুলের কথা বলতে পারবে না, তাহলে স্বভাবতই তারা রাষ্ট্রক্ষমতায় যাওয়াটাকেই অগ্রাধিকার দিবে, কারণ তাদের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডের মূলে আছে ঐ ক্ষমতা, ঐ সিংহাসন। সমাজ আলোকিত নাকি অন্ধকারে নিমজ্জিত সেটা দেখার বাধ্যবাধকতা তাদের ‘রাজনৈতিক ইসলামে’ নেই।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, ক্ষতিগ্রস্ত বেদি!

চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, ক্ষতিগ্রস্ত বেদি!
চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিস্তম্ভটির বেদির…
 ৬ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

রাজারহাটে বিরল প্রজাতির হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার

রাজারহাটে বিরল প্রজাতির হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের রাজারহাটে আহত অবস্থায় একটি হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার জন্য শকুনটিকে রংপুর…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর

বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা!

বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা!
রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে বাসটি ঘোরানোর সময় কয়েকজন ব্যক্তি এতে আগুন দিয়ে পালিয়ে যান। তবে…
 ৬ নভেম্বর ২০২৬    রাজধানী

মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির!

মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির!
একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান জাতীয় বিপ্লব ও…
 ৬ নভেম্বর ২০২৬    জাতীয়

নিহত তৌফিকের স্ত্রীকে চাকরি দিল গার্মেন্টস কর্তৃপক্ষ, সন্তানের দায়িত্বও নিল প্রতিষ্ঠান!

নিহত তৌফিকের স্ত্রীকে চাকরি দিল গার্মেন্টস কর্তৃপক্ষ, সন্তানের দায়িত্বও নিল প্রতিষ্ঠান!
গাজীপুরে শ্রমিক বিক্ষোভের মধ্যে মারধরের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পোশাকশ্রমিক তৌফিক শেখ। তাঁর মৃত্যুর পর অনিশ্চয়তায় পড়ে পরিবারটি। বিশেষ করে সদ্য জন্ম নেওয়া…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর

গায়ের জোরে ক্ষমতায় আছে বিএনপি, বেশিদিন টিকতে পারবে না: নাহিদ ইসলাম

গায়ের জোরে ক্ষমতায় আছে বিএনপি, বেশিদিন টিকতে পারবে না: নাহিদ ইসলাম
বিএনপি সরকার গায়ের জোরে ক্ষমতায় রয়েছে এবং গণভোটের রায় উপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ…
 ৬ নভেম্বর ২০২৬    নির্বাচিত

হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী!

হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী!
হঠাৎ তীব্র বুকব্যথায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জে সরকারি…
 ৬ নভেম্বর ২০২৬    জাতীয়

আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
মানুষ হত্যা, গণহত্যা, জুলুম ও নির্যাতনের অভিযোগ তুলে আওয়ামী লীগকে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,…
 ৬ নভেম্বর ২০২৬    জাতীয়

ভারতের চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪ বগি!

ভারতের চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪ বগি!
ভারতের পাঞ্জাবে চলন্ত একটি ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ট্রেনটির চারটি বগি পুড়ে গেছে। এ ঘটনায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে…
 ৬ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

মাদকের সঙ্গে জড়িত ব্যক্তির রাজনীতি করার অধিকার নেই: ইশরাক হোসেন

মাদকের সঙ্গে জড়িত ব্যক্তির রাজনীতি করার অধিকার নেই: ইশরাক হোসেন
মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, মাদক কারবারের সঙ্গে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং আইনশৃঙ্খলা…
 ৬ নভেম্বর ২০২৬    নির্বাচিত

জুলাইয়ের সবকিছু ভুলে গেছে বিএনপি: ফাতিমা তাসনিম জুমা

জুলাইয়ের সবকিছু ভুলে গেছে বিএনপি: ফাতিমা তাসনিম জুমা
‘বিএনপির ভাইবোনেরা মনে হয় জুলাইয়ের সবকিছুই ভুলে গেছেন। তারা ভুলে গেছেন গত ১৭ বছরে মানুষের সঙ্গে কী হয়েছে, ভুলে গেছেন শহীদ আবু সাঈদের রক্তের কথা।’…
 ৬ নভেম্বর ২০২৬    নির্বাচিত

বিজয়নগরে ৫০ কেজি গাঁজাসহ দুজন গ্রেফতার

বিজয়নগরে ৫০ কেজি গাঁজাসহ দুজন গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের পূর্ব কেশবপুর গ্রামের…
 ৬ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে টিকে আছে সরকার: নাহিদ ইসলাম

গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে টিকে আছে সরকার: নাহিদ ইসলাম
গাইবান্ধা প্রতিনিধি:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান সরকার গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে দেশ পরিচালনা করছে। সরকারকে…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর

ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শাহীন আলম (১৪) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাত…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর

কাউনিয়ায় এনজিও কর্মী হত্যা, প্রধান আসামিসহ গ্রেফতার ৩

কাউনিয়ায় এনজিও কর্মী হত্যা, প্রধান আসামিসহ গ্রেফতার ৩
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়ায় এনজিও কর্মী ফখরুল আলম রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে লক্ষ্মীপুর থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুর…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর